Murshidabad District Contracrors' (Builders') Association

Murshidabad District Contracrors' (Builders') Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Murshidabad District Contracrors' (Builders') Association, Baharampur.

আমাদের PHE ক্যাম্প অফিসে।
15/08/2026

আমাদের PHE ক্যাম্প অফিসে।

15/08/2026
স্বাধীনতা দিবস উদযাপন 🇮🇳সংগঠনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ১৫ই আগস্ট ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন ...
15/08/2026

স্বাধীনতা দিবস উদযাপন 🇮🇳

সংগঠনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ১৫ই আগস্ট ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। বন্দে মাতরম স্তোত্রের মাধ্যমে শুরু করে,জাতীয় পতাকা উত্তোলন, দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই পবিত্র দিনে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করে দেশের ঐক্য, অখণ্ডতা ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়। জয় হিন্দ! 🇮🇳

আজ শুধু দায়িত্ব হস্তান্তরের দিন নয়, এটি একটি সংগঠনের ধারাবাহিকতা, ঐতিহ্য ও গণতান্ত্রিক চেতনার উজ্জ্বল প্রতিফলন।সংগঠনের...
22/07/2026

আজ শুধু দায়িত্ব হস্তান্তরের দিন নয়, এটি একটি সংগঠনের ধারাবাহিকতা, ঐতিহ্য ও গণতান্ত্রিক চেতনার উজ্জ্বল প্রতিফলন।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি শ্রী অনুত্তম রায় ও সম্পাদক শ্রী শুভ্র শান্তি সিনহা আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন পূর্ববর্তী সভাপতি শ্রী কল্যাণ মজুমদার এবং সম্পাদক শ্রী সঞ্জয় বিশ্বাসের হাত থেকে । এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন সংগঠনের সাধারন সদস্য বৃন্দ ছাড়াও বিগত দিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব প্রাপ্ত শ্রী পরিমল মিশ্র সহ আরও অনেকে , যাঁদের দূরদৃষ্টি, শ্রম, ত্যাগ ও নেতৃত্ব সংগঠনকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। তাঁদের সামনেই নতুন নেতৃত্বের হাতে অর্পিত হলো দায়িত্বের এই মূল্যবান উত্তরাধিকার।

একটি সংগঠনের প্রকৃত শক্তি কেবল নেতৃত্বের পরিবর্তনে নয়, বরং সেই পরিবর্তনের মধ্যেও আদর্শ, ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে অটুট রাখার মধ্যেই নিহিত। আজকের এই সুন্দর মিলন সেই বার্তাই বহন করল ,পদ পরিবর্তন হয়, কিন্তু সংগঠনের লক্ষ্য, আদর্শ ও সদস্যদের প্রতি দায়বদ্ধতা চিরন্তন।

নতুন নেতৃত্বের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আশা করি তাঁরা সকলকে সঙ্গে নিয়ে সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ উচ্চতায় পৌঁছে দেবেন।

একই সঙ্গে প্রাক্তন সভাপতি ও সম্পাদকদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাঁদের অভিজ্ঞতা ও পরামর্শ আগামী দিনের পথচলায় নতুন নেতৃত্বের অন্যতম শক্তি হয়ে থাকবে।

ঐতিহ্যের হাত ধরে, ঐক্যের শক্তিতে, দায়িত্বের বন্ধনে সংগঠন এগিয়ে যাক আরও গৌরবময় ভবিষ্যতের পথে।

দেরিতে পোস্ট করার জন্য আন্তরীক ভাবে দুঃখিত ।গত ২৮ সে জুন আমাদের সংগঠনের দ্বিবার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিল...
13/07/2026

দেরিতে পোস্ট করার জন্য আন্তরীক ভাবে দুঃখিত ।

গত ২৮ সে জুন আমাদের সংগঠনের দ্বিবার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বহরমপুরের বিধায়ক শ্রী সুব্রত মৈত্র মহাশয় সহ আমাদের রাজ্য সংগঠনের বিভিন্ন নেতৃত্ববৃন্দ।

❤️🩸 যোগ দিবসের পর অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান উৎসব। সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবসেবার মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে বহ...
21/06/2026

❤️🩸 যোগ দিবসের পর অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান উৎসব। সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবসেবার মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে বহু রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। তাঁদের এই মহৎ উদ্যোগ অসংখ্য মানুষের জীবন রক্ষায় সহায়ক হবে।

বিশ্ব যোগ দিবসের স্বাস্থ্যসচেতনতা এবং রক্তদানের মানবিক বার্তা—এই দুইয়ের সমন্বয়ে আজকের দিনটি হয়ে উঠল সত্যিই অর্থবহ ও অনুপ্রেরণাদায়ক।

উৎসাহ দাতা হিসেবে উপস্তিত ছিলেন বেলডাঙ্গা বিধানসভার বিধায়ক, সর্বোপরি আমাদের সংগঠনের অন্যতম সদস্য শ্রী ভরত কুমার ঝাওর এবং বহরমপুর বিধানসভার বিধায়ক তথা জেলার রক্তদান কর্মসূচির অন্যতম পুরোধা ক্ষুদিরাম পাঠাগারের স্থপতি শ্রী কাঞ্চন মৈত্র।

সকল অংশগ্রহণকারী, রক্তদাতা ও সহযোগীদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। 🙏

বিশ্ব যোগ দিবস উপলক্ষে আজ আমাদের অ্যাসোসিয়েশন এবং যোগেন্দ্র নারায়ণ মিলনী-এর যৌথ উদ্যোগে যোগব্যায়াম কর্মসূচি পালন করা ...
21/06/2026

বিশ্ব যোগ দিবস উপলক্ষে আজ আমাদের অ্যাসোসিয়েশন এবং যোগেন্দ্র নারায়ণ মিলনী-এর যৌথ উদ্যোগে যোগব্যায়াম কর্মসূচি পালন করা হয়। সুস্থ শরীর ও মানসিক প্রশান্তির বার্তা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সদস্যরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। নিয়মিত যোগচর্চার মাধ্যমে স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয় এবং সকলকে যোগকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলার আহ্বান জানানো হয়। বিশ্ব যোগ দিবসের এই আয়োজন সুস্থ ও সচেতন সমাজ গঠনের প্রত্যয়ে এক ইতিবাচক ।

বিভন্ন দাবি দাওয়া নিয়ে আজ PWD ডিভিশন ২ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়রকে ডেপুটেশন ।
13/05/2026

বিভন্ন দাবি দাওয়া নিয়ে আজ PWD ডিভিশন ২ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়রকে ডেপুটেশন ।

26/02/2026

Address

Baharampur
742101

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm

Telephone

+919434115749

Website

Alerts

Be the first to know and let us send you an email when Murshidabad District Contracrors' (Builders') Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Murshidabad District Contracrors' (Builders') Association:

Shortcuts

Share