Artgenics by Anika

Artgenics by Anika Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Artgenics by Anika, Ammi Moussa.

🎨 Art meets Elegance ✨
👗 Crafted with soul, styled with passion
🌿 Slow fashion | Ethical wear | Limited drops
📍Designed in Bangladesh, Inspired by You
📦 DM for collaborations

নতুন উদ্যোক্তা হিসেবে “মানুষ আমাকে বিশ্বাস করছে”—এই আনন্দটাই একসময় আমার ৫,৫০০ টাকা খুইয়েছিল।আজকে একটা ঘটনা শেয়ার করি। কা...
16/08/2026

নতুন উদ্যোক্তা হিসেবে “মানুষ আমাকে বিশ্বাস করছে”—এই আনন্দটাই একসময় আমার ৫,৫০০ টাকা খুইয়েছিল।

আজকে একটা ঘটনা শেয়ার করি। কারণ আজ আবার প্রায় একই ধরনের একটা fraud attempt দেখলাম—শুধু এবার আমি আর ২০২৫ সালের সেই নতুন উদ্যোক্তা না।

আমি যখন ২০২৫ সালের এপ্রিলে আমার বিজনেস শুরু করি, তখন আমার মাথায় একটাই জিনিস ঘুরত—

মানুষ আমার কাজ দেখছে। মানুষ আমার ব্র্যান্ডকে চিনছে। Boosting ছাড়াই customer আসছে। এমনকি আমাকে advance payment করতেও রাজি!

একজন নতুন উদ্যোক্তার কাছে এই feeling-টা যে কত বড় একটা validation, সেটা যারা নতুন business শুরু করেছেন তারা বুঝবেন।

আর ঠিক এই জায়গাটাতেই আমি ভুল করেছিলাম।

মে মাসে পরপর দুইবার একই ধরনের fraud-এর victim হই। মোটামুটি ৫,৫০০ টাকা চলে যায় আমার পকেট থেকে।

প্রথমবার একজন ছেলে আমাকে বলল, তার বোন/বান্ধবীর জন্য জামদানি থ্রি-পিস ও জুতা নেবে। খুব বেশি কিছু জানতে চাইল না। বলল—

“আপু, আমি advance করে দিচ্ছি। আপনার bKash number দেন।”

আমি number দিলাম।

এরপর আমার ফোনে একটা message এলো—দেখতে একদম bKash payment-এর message-এর মতো।

আমি তখন আবার online class করছিলাম। Message ভালো করে পড়িনি, bKash balance-ও check করিনি।

আমি শুধু ধরে নিলাম—টাকা এসেছে।

তার প্রায় আধা ঘণ্টা পর থেকে শুরু হলো ফোন।

“আপু, আমি accident করেছি।”
“Emergency টাকা লাগবে।”
“Orderটা এখন লাগবে না।”
“এই নাম্বারে টাকা ফেরত দেন।”
“না না, Nagad-এ দেন।”
“আমার বন্ধুর number-এ দেন।”
“যে দোকান থেকে পাঠিয়েছি সেখানে দেন।”

একেকবার একেক কথা।

একসময় এতটাই বিরক্ত হয়ে গিয়েছিলাম যে balance check না করেই নিজের bKash থেকে টাকা পাঠিয়ে তাকে block করে দিই।

তারপর balance দেখলাম।

এবং তখন বুঝলাম—

সে আমাকে এক টাকাও পাঠায়নি।

আমি যে message পেয়েছিলাম, সেটা bKash-এর official transaction message ছিল না। এমনভাবে পাঠানো হয়েছিল যেন মনে হয় টাকা এসেছে।

মানে সে আমার টাকা “refund” নেয়নি।

আমি নিজের টাকা তাকে পাঠিয়েছি।

এর কিছুদিন পর একজন মহিলা আবার প্রায় একইভাবে বরিশালে তার বোনের জন্য product নেওয়ার কথা বলে একই fraud করে।

পরপর দুইবার।

৫,৫০০ টাকা।

এখন হয়তো কারও কাছে amount-টা খুব বড় না।

কিন্তু একটা brand একদম শূন্য থেকে দাঁড় করানোর সময় ৫,৫০০ টাকা কতটা কষ্টের টাকা, সেটা আমি জানি।

সবচেয়ে interesting ব্যাপার হচ্ছে—প্রথম fraud-এর পর যে bKash agent number-এ আমি টাকা পাঠিয়েছিলাম, সেখানে ফোনও করেছিলাম। Agent বলেছিলেন, তিনি ওই ছেলেকে চেনেন এবং সে টাকা তুলে নিয়ে চলে গেছে। কিন্তু আমাকে সাহায্য করতে অস্বীকার করেন।

সেদিন আর কিছু উদ্ধার করতে পারিনি।

কিন্তু একটা শিক্ষা খুব ভালোভাবে পেয়েছিলাম।

Screenshot টাকা না।
SMS টাকা না।
Customer-এর urgency-ও টাকা না।
আপনার নিজের account-এ transaction confirmed না হওয়া পর্যন্ত—টাকা আসেনি।

এরপর থেকে প্রতিমাসে ৫/৬ জন এমন customer আসে।

Product-এর details নিয়ে কোনো আগ্রহ নেই। Size, fabric, delivery—কিছু না।

প্রথম কথাই প্রায়—

“Gift করব।”
“Advance দিয়ে দিচ্ছি।”
“bKash number দেন।”

আমি তখনই একটু সাবধান হয়ে যাই।

কখনো কখনো মজা করে number-ও দিয়েছি, দেখি কতদূর যায়। 😅

আগে fraudsters শুধু fake payment message পাঠাত।

আজকে একজন WhatsApp-এ যোগাযোগ করে একই pattern follow করল। কিন্তু এবার একটা নতুন জিনিস দেখলাম—bKash app-এর payment screen-এর মতো screenshot-ও পাঠিয়েছে।

প্রথম দেখায় convincing।

কিন্তু একটা ছোট সমস্যা আছে।

আমাকে supposedly টাকা পাঠানো হয়েছে সন্ধ্যা ৬:৩০টার দিকে।

আর screenshot/message-এ transaction time দেখাচ্ছে ৩:১০।

🙂

ওইখানেই গল্প শেষ।

এই পোস্টটা বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য লিখলাম।

কারণ শুরুতে আমাদের একটা দুর্বল জায়গা থাকে।

আমরা চাই মানুষ আমাদের বিশ্বাস করুক।

প্রথম কয়েকজন customer advance দিতে চাইলে মনে হয়—

“Wow… আমার brand-এর ওপর মানুষ trust করছে!”

এই feeling-টা খুব সুন্দর।

কিন্তু fraudster-রা মানুষের greed-এর পাশাপাশি মানুষের validation-এর need-ও ব্যবহার করে।

আমার ক্ষেত্রে greed ছিল না যে আমি অনেক টাকা পাব।

আমার লোভটা ছিল অন্য জায়গায়—

“মানুষ আমার brand-কে এতটা বিশ্বাস করছে যে advance করছে।”

সেই trust পাওয়ার excitement-টাই আমার judgement বন্ধ করে দিয়েছিল।

তাই নতুন উদ্যোক্তাদের জন্য আমার কয়েকটা rule:

• Screenshot দেখে কখনো payment confirmed ধরবেন না।
• SMS দেখে refund করবেন না।
• নিজের bKash app/balance/transaction history check করুন।
• যে number থেকে টাকা এসেছে বলে দাবি করছে, অন্য কোনো number-এ “refund” পাঠাবেন না।
• “Accident হয়েছে”, “emergency”, “এখনই টাকা লাগবে”—এই urgency শুনে verification বাদ দেবেন না।
• সন্দেহ হলে transaction না করে official channel দিয়ে verify/report করুন।
• Customer হারানোর ভয় থেকে নিজের common sense হারাবেন না।

একজন genuine customer verification করতে বললে offended হবে না।

আর যে customer আপনাকে ভাবার সময়ই দিতে চাইছে না, সেখানে একটু বেশি ভাববেন।

আমার ৫,৫০০ টাকা আর ফিরে আসেনি।

কিন্তু ওই ৫,৫০০ টাকা আমাকে এমন একটা lesson শিখিয়েছে, যেটা এরপর থেকে হয়তো আরও অনেক বড় loss থেকে আমাকে বাঁচিয়েছে।

আজকের ঘটনাটা দেখে তাই রাগের চেয়ে মজাই বেশি লেগেছে।

মনে হচ্ছিল—

ভাই, script upgrade করছো ভালো কথা… কিন্তু timeটা অন্তত মিলিয়ে screenshot বানাইও। 😑

আপনাদের মধ্যে যারা online business করেন—এরকম fake bKash payment / refund scam-এর মুখোমুখি হয়েছেন কখনো?

কমেন্টে experienceটা লিখুন।

পোস্টটা একজন নতুন উদ্যোক্তার কাছে পৌঁছে গেলেও হয়তো তার কষ্টের কয়েক হাজার টাকা বেঁচে যাবে।

তাহলে আমার সেই হারানো ৫,৫০০ টাকার lesson-টা অন্তত আরেকজনের কাজে লাগবে।

16/08/2026

কমফোর্টেবল, modest, তবু statement look.

আড়ং স্ল্যাব কটনের Oversized Maxi Dress
কলার, হাতা ও পকেটে screen print detailing।

📏 Up to 48" | Length 46"
💰 1800 টাকা
🚚 Promotional Offer: FREE Delivery

অর্ডার করতে Inbox করুন।

15/08/2026

🔥 গরমে স্টাইল নয়, এবার চাই আরামও!

ভয়ানক গরমে আরামদায়ক স্ল্যাব কটন ম্যাক্সি ড্রেস। হালকা, কমফোর্টেবল আর সারাদিন পরার জন্য একদম পারফেক্ট।

ডিটেইল জানতে ইনবক্স করুন।
📦 সারা দেশে Cash on Delivery।

🎉 Facebook recognized me as a consistent post creator this week!
14/08/2026

🎉 Facebook recognized me as a consistent post creator this week!

কিছু শাড়ি শুধু outfit নয়—আপনার taste, personality আর individuality-এর পরিচয়।Artgenics by Anika-র Digital Print Saree তৈর...
12/08/2026

কিছু শাড়ি শুধু outfit নয়—আপনার taste, personality আর individuality-এর পরিচয়।

Artgenics by Anika-র Digital Print Saree তৈরি সেই নারীদের জন্য, যারা একটু art, একটু elegance আর একটু আলাদা থাকতে ভালোবাসেন।

কিছু design এখন available stock-এ আছে।যেটা দেখে মনে হবে—“এটা একদম আমার মতো!”—তার screenshot দিয়ে Inbox করুন।

আপনার চোখ প্রথমে কোথায় আটকে যায়—রঙে, print-এ, নাকি আঁচলে? Comment-এ বলুন।

🚛 ঢাকা: ১–২ দিন — ৮০ টাকা🚛 ঢাকার বাইরে: ২–৩ দিন — ১২০ টাকা📦 সারা বাংলাদেশে Cash on Delivery



Please note: The saree design has been replicated with approximately 99% visual accuracy on the AI-generated model for styling and presentation purposes.

10/08/2026

📢📢📢 Last Date 16 August 📢📢📢

৬০+ Limited Edition-এর মধ্যে কোন ONE শাড়িটা reproduction হলে আপনি সত্যিই নেবেন?

শুধু সেই শাড়ির নাম কমেন্ট করুন 👇
আর confirm করতে Inbox/WhatsApp-এ পাঠান—
শাড়ির নাম + আপনার নাম + ফোন নম্বর + ঠিকানা।

📌 Please Note: Fabric-এর দাম বৃদ্ধি পাওয়ায় reproduced শাড়িগুলো বর্তমান updated price-এ নিতে হবে।

পর্যাপ্ত confirmed request পেলেই সেই শাড়ি আবার production-এ যাবে! ✨

08/08/2026

Artgenics by Anika-এর Printed Single Strap Heel—rich fabric-এর ওপর multicolour Kantha Stitch, comfortable low block heel এবং সম্পূর্ণ handmade construction। Saree, kurti কিংবা western outfit—সবকিছুর সাথেই effortlessly style করা যায়।

✨ Handmade Footwear
✨ Kantha Stitch Fabric
✨ Single Strap Design
✨ Comfortable Low Block Heel
✨ Made in Bangladesh 🇧🇩
💰 Price: ৳1,299 + Delivery Charge

📏 Available Pairs:
EU 37 — Bata 4
EU 38 — Bata 5
EU 39 — Bata 6
EU 40 — Bata 7

Please Note: প্রতিটি জুতা হাতে তৈরি হওয়ায় finishing ও workmanship-এ সামান্য variation থাকতে পারে। এই ছোটখাটো পার্থক্য handmade craftsmanship-এর স্বাভাবিক অংশ।

Artgenics by Anika-এর Printed Single Strap Heel—rich maroon fabric-এর ওপর multicolour Kantha Stitch, comfortable low blo...
08/08/2026

Artgenics by Anika-এর Printed Single Strap Heel—rich maroon fabric-এর ওপর multicolour Kantha Stitch, comfortable low block heel এবং সম্পূর্ণ handmade construction। Saree, kurti কিংবা western outfit—সবকিছুর সাথেই effortlessly style করা যায়।

✨ Handmade Footwear
✨ Kantha Stitch Fabric
✨ Single Strap Design
✨ Comfortable Low Block Heel
✨ Made in Bangladesh 🇧🇩
💰 Price: ৳1,299 + Delivery Charge

📏 Available Pairs:
EU 38 — Bata 5
EU 39 — Bata 6
EU 40 — Bata 7
EU 41 — Bata 8

Please Note: প্রতিটি জুতা হাতে তৈরি হওয়ায় finishing ও workmanship-এ সামান্য variation থাকতে পারে। এই ছোটখাটো পার্থক্য handmade craftsmanship-এর স্বাভাবিক অংশ।

07/08/2026

শাড়িটা খুব যত্ন করে বেছে নিলেন।
গয়না, ব্যাগ—সবকিছুই ঠিকঠাক।

তারপর জুতার কাছে এসে সেই চেনা প্রশ্ন—
“এটার সাথে একটু অন্যরকম কিছু হলে ভালো হতো না?”

সেখান থেকেই আমাদের Chhap! (ছাপ!) — Footwear Edit by Artgenics by Anika।

আমরা চেয়েছি এমন একটি footwear তৈরি করতে, যেটা শুধু outfit-এর সাথে match করবে না—বরং পুরো look-টাকে নিজের একটা পরিচয় দেবে।

প্রতিটি জোড়া তৈরি হয়েছে যত্নে—
Artificial Leather-এর সাথে Kantha Stitch Fabric এবং Wooden Block Heel।

একটু দেশি টেক্সচার।
একটু contemporary attitude।
আর অনেকটা—নিজের মতো।

✨ Purely Handmade ( Available Size EU 37,38,39,40- Bata 4,5,6,7 ) Customize Possible
✨ Kantha Stitch Fabric
✨ Artificial Leather
✨ Wooden Block Heel

মূল্য: ৳১,২৯৯ + Delivery Charge

আপনি যদি Boutique/Reseller হন, Wholesale-ও available।
📦 Minimum Wholesale Order: 12 Pairs

Wholesale price ও details জানতে Inbox করুন।

06/08/2026

Introducing CHHAP! (ছাপ!)
An Artgenics by Anika Footwear Edit

প্রতিটি জোড়া সম্পূর্ণ হাতে তৈরি — কোনো মেশিন প্রোডাকশন নয়।
Bold print, সূক্ষ্ম craftsmanship আর একেবারে নিজস্ব বাঙালি নান্দনিকতায় তৈরি।

Launching Today.

Retail & Wholesale—দুইভাবেই available.
Price, size ও order-এর জন্য Inbox করুন।

Bengali Art, One Step Louder.

Adresse

Ammi Moussa

Heures d'ouverture

Lundi 07:00 - 00:00
Mardi 07:00 - 00:00
Mercredi 07:00 - 00:00
Jeudi 07:00 - 00:00
Vendredi 07:00 - 00:00
Samedi 07:00 - 00:00
Dimanche 07:00 - 00:00

Téléphone

+8801831382012

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Artgenics by Anika publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Artgenics by Anika:

Raccourcis

Partager