13/09/2025
কে আমাকে মনে রাখলো কে ভুলে গেল এসব নিয়ে এখন আর চিন্তা হয় না। আমি বুঝতে শিখেছি চিরকাল কেউ কারো মনে জায়গা ধরে রাখতে পারে না।মানুষ তার প্রয়োজনবোধ থেকে সরে আসলে মানুষ দূরে সরে যাই। কেউ আমাকে প্রয়োজনে মনে করলে আমার কোন সংকোচতাও কাজ করে না। মনে হয় না প্রয়োজনের বেলাতেই কেন শুধু আমি। আমি কারো প্রয়োজনে আসছি, আমার কারণে তাঁর প্রয়োজন ফুরায় ভাবলেই কেমন তৃপ্তি কাজ করে। আমার প্রয়োজনে যাকে আমি পাশে পায়নি তাঁর প্রয়োজনে আমি সব সময় এগিয়ে থাকবো আমি এমন চিন্তাধারার মানুষ। স্বার্থ নেই আমার তাই কে আমাকে মনে রাখলো কে ভুলে গেল এসব নিয়ে এখন আমি আর ভাবিনা। আমি চাই মানুষ ভালো থাকুক। চারপাশের মানুষ গুলো, আপন মানুষ গুলো, পরিচিত মানুষ গুলো। আমার কারণে তাদের মুখে তৃপ্তির হাসি ফুটবে এর ছেয়ে আনন্দের আর কিচ্ছু হতে পারে না। লেখা - আশরাফ আহমেদ বুক-শেষ অধ্যায়