Jarafanu Infrastructure

  • Home
  • Jarafanu Infrastructure
Directions

Jarafanu Infrastructure Welcome to JARAFANU INFRASTRUCTURE! We're your trusted advisors in navigating the complex world of infrastructure. Our mission? To engineer solutions.

we're here to optimize infrastructure projects for success. Let's build a better future, together.

🚀 We're Hiring! 🚀We are recruiting experienced professional Architect/3D VisualizerEducation: Bachelor in Architecture (...
28/08/2026

🚀 We're Hiring! 🚀
We are recruiting experienced professional Architect/3D Visualizer

Education: Bachelor in Architecture (B.Arch) or Diploma in Architecture
Experience: At least 3 years
Additional Requirements
Age 20 to 30 years
Software Proficiency Requirements:
AutoCAD: 2D Architectural Drawing & Detailed Working Drawing
SketchUp: 3D Architectural Modeling
3ds Max: Advanced 3D Modeling & Architectural Visualization
V-Ray / Corona Renderer: Realistic Rendering
Lumion / D5 Render / Enscape: Architectural Walkthrough & Presentation
Adobe Photoshop: Architectural Presentation & Post-Production

Responsibilities & Context:
1. Create high-quality 3D photorealistic renderings and walk-through animations for exterior & interior design projects.
2. Collaborate with Structural Engineer to understand project briefs and design concepts.
3. Develop detailed 3D models, textures, lighting, and materials based on AutoCAD drawings and layouts.
4. Revise renderings according to client and management feedback in a timely manner.
5. Maintain an organized library of 3D assets, textures, and material specifications

​📧 How to Apply:
If you meet the requirements and are ready for a new challenge, send your updated CV to [email protected]

২ পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (সাঃ) এর বাণীঃ ইসলামের ভিত্তি পাঁচটিরাসূলুল্লাহ (সাঃ) এর বাণীঃ ইসলামের ভিত্তি পাঁচটিঃ মৌখিক স্বী...
29/07/2026

২ পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (সাঃ) এর বাণীঃ ইসলামের ভিত্তি পাঁচটি
রাসূলুল্লাহ (সাঃ) এর বাণীঃ ইসলামের ভিত্তি পাঁচটিঃ মৌখিক স্বীকৃতি (ইয়াকীনসহ) এবং কর্মই ঈমান এবং তা বাড়ে ও কমে। আল্লাহ তা’আলা ইরশাদ করেনঃ
“যাতে তারা তাদের ঈমানের সাথে ঈমান দৃঢ় করে নেয় (৪৮:৪)।
আমরা তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম (১৮:১৩)।
এবং যারা সৎপথে চলে আল্লাহ তাদের অধিক হিদায়ত দান করেন (১৯:৭৬)।
এবং যারা সৎপথ অবলম্বন করে আল্লাহ তাদের হিদায়ত বাড়িয়ে দেন এবং তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দেন (৪৭:১৭),
যাতে মু’মিনদের ঈমান বেড়ে যায় (৭৪:৩১)।
আল্লাহ তা’আলা আরো ইরশাদ করেন, এটা তোমাদের মধ্যে কার ঈমান বাড়িয়ে দিল? যারা মু’মিন এ তো তাদের ঈমান বাড়িয়ে দেয় (৯:১২৪)।
এবং তাঁর বাণী, …………..“সুতরাং তোমরা তাদের ভয় কর; আর এটা তাদের ঈমান বাড়িয়ে দিয়েছিল” (৩:২৭৩)।
……….. “আর এতে তাদের ঈমান ও আনুগত্যই বাড়লো।” (৩৩:৩৩)।
আর আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা ঈমানের অংশ।
উমর ইব্ন ‘আবদুল ‘আযীয (রঃ) ‘আদী ইব্ন ‘আদী (রঃ)-র কাছে এক পত্রে লিখেছিলেন, ‘ঈমানের কতগুলো ফরয, কতগুলো হুকুম-আহকাম, বিধি-নিষেধ এবং সুন্নাত রয়েছে। যে এগুলো পূর্ণভাবে আদায় করে তার ঈমান পূর্ণ হয়। আর যে এগুলো পূর্ণভাবে আদায় করে না, তার ঈমান পূর্ণ হয় না। আমি যদি বেঁচে থাকি তবে অচিরেই এগুলো তোমাদের কাছে বর্ণনা করব, যাতে তোমরা তার ওপর ‘আমল করতে পার। আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে রাখ, তোমাদের সাহচর্যে থাকার জন্য আমি লালায়িত নই।’
ইবরাহীম (আঃ) বলেন, ……. ‘তবে এ তো কেবল চিত্ত প্রশান্তির জন্যে’ (২:২৬০)। মু’আয (রাঃ) বলেন, “এসো আমাদের জঙ্গে বস, কিছুক্ষনঈমানের আলোচনা করি।” ইব্ন মাসউদ (রাঃ) বলেন, ‘ইয়াকীন হল পূর্ণ ঈমান।’ ইব্ন উমর (রাঃ) বলেন, ‘বান্দা প্রকৃত তাকওয়ায় পৌঁছতে পারেনা, যতক্ষণ পর্যন্ত সে, মনে যে বিষয় খটকা জাগে তা ত্যাগ না করে।’ মুজাহিদ (রাঃ) এ আয়াতের ব্যখ্যায় বলেন, ………. অর্থাৎ হে মুহাম্মদ (সাঃ)! আমি আপনাকে এবং নূহকে একই দীনের নির্দেশ দিয়েছি। ইব্ন আব্বাস (রাঃ) বলেন, ………… অর্থাৎ পথ ও পন্থা—এবং তোমাদের দু’আ অর্থাৎ পথ ও পন্থা এবং তোমাদের দু’আ অর্থাৎ তোমাদের ঈমান।
হাদিস ৭
‘উবায়দুল্লাহ্ ইব্ন মূসা (রা) ……….. ইব্ন ‘উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন, ইসলামের ভিত্তি পাঁচটি।
১। আল্লাহ ছাড়া ইলাহ্ নেই এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল-এ কথার সাক্ষ্য দান।
২। সালাত কায়েম করা।
৩। যাকাত দেওয়া।
৪। হজ্জ করা এবং
৫। রমদান এর সিয়াম পালন করা।

সাইটে সিমেন্টের মান পরীক্ষা করার ৫টি সহজ উপায় (ইঞ্জিনিয়ার ও বাড়ি মালিকদের জন্য) বস্তা খুলে ১ মিনিটেই চিনুন ভালো সিমেন্ট!...
29/07/2026

সাইটে সিমেন্টের মান পরীক্ষা করার ৫টি সহজ উপায় (ইঞ্জিনিয়ার ও বাড়ি মালিকদের জন্য)
বস্তা খুলে ১ মিনিটেই চিনুন ভালো সিমেন্ট! সাইটে পরীক্ষা করার ৫ সহজ উপায় 🔍🧱
আপনার সাইটে যে সিমেন্টের বস্তাগুলো আসছে, সেগুলো আস আসলেই ভালো নাকি ভেজাল বা পুরোনো? ল্যাবে টেস্ট করার সুযোগ না থাকলেও আপনি খালি হাতেই কিন্তু সিমেন্টের গুণমান পরীক্ষা করে নিতে পারেন!
সহজ ৫টি ফিল্ড টেস্ট:
১. রং পরীক্ষা: ভালো মানের সিমেন্টের রং সবসময় সমানভাবে হালকা ধূসর (Light Greenish Gray) হবে।
২. হাতে স্পর্শ করা: একমুঠো সিমেন্ট আঙুল দিয়ে ঘষলে একদম মসৃণ ও পাউডারের মতো ঠান্ডা অনুভব হবে। যদি খসখসে লাগে, তবে বুঝতে হবে এতে বালি মেশানো আছে।
৩. পানির টেস্ট: একমুঠো সিমেন্ট এক বালতি পানিতে ফেলে দিন। ভালো সিমেন্ট পানির ওপর কয়েক মুহূর্ত ভেসে থেকে তারপর ধীরে ধীরে নিচে তলিয়ে যাবে।
৪. দলা বা জমাট বাঁধা (Lumps): বস্তার ভেতরে হাত দিয়ে দেখুন কোনো শক্ত দলা বা ডেল আছে কিনা। কোনো জমাট বাঁধা অংশ থাকলে বুঝবেন সিমেন্টে বাতাস বা আর্দ্রতা লেগে গেছে, যা ব্যবহার করা বিপজ্জনক।
৫. উৎপাদনের তারিখ: বস্তার গায়ে তৈরি করার তারিখ (Date of Mfg.) দেখে নিন। ৩ মাসের বেশি পুরোনো সিমেন্ট ব্যবহার না করাই ভালো, কারণ সময়ের সাথে সাথে সিমেন্টের শক্তি (Strength) কমতে থাকে।
আপনার সাইটের সিমেন্ট কি আপনি চেক করে নিয়েছেন? পোস্টটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন!

29/07/2026

From blueprint to breathtaking. Witness the evolution of excellence with JaRaFaNu Infrastructure. We don’t just build houses; we craft modern masterpieces. 🏗️✨
we're here to optimize infrastructure projects for success. Let's build a better future, together.✨
📞 Contact us: +880 1965-687679"




















YOUTUBE CHANNEL -https://www.youtube.com/
Facebook- https://www.facebook.com/profile.php?id=61559614416909

28/07/2026

From blueprint to breathtaking. Witness the evolution of excellence with JaRaFaNu Infrastructure. We don’t just build houses; we craft modern masterpieces. 🏗️✨
we're here to optimize infrastructure projects for success. Let's build a better future, together.✨
📞 Contact us: +880 1965-687679"





















YOUTUBE CHANNEL -https://www.youtube.com/
Facebook- https://www.facebook.com/profile.php?id=61559614416909

পানির ট্যাংকের ধারণক্ষমতা (Water Tank Capacity) খুব সহজে কীভাবে হিসাব করবেন?বাড়ি নির্মাণ, ভবন ডিজাইন কিংবা কৃষি কাজে পা...
25/07/2026

পানির ট্যাংকের ধারণক্ষমতা (Water Tank Capacity) খুব সহজে কীভাবে হিসাব করবেন?
বাড়ি নির্মাণ, ভবন ডিজাইন কিংবা কৃষি কাজে পানির ট্যাংক নির্বাচন করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—ট্যাংকটি কত লিটার পানি ধারণ করতে পারবে তা জানা। অনেকেই অনুমান করে ট্যাংক কিনে পরে সমস্যায় পড়েন। অথচ একটি সহজ সূত্র ব্যবহার করলেই কয়েক মিনিটে সঠিক ধারণক্ষমতা বের করা যায়।
✅ উদাহরণ:
ধরা যাক একটি বৃত্তাকার (Circular) পানির ট্যাংকের—
📏 ব্যাস (Diameter) = ৭ ফুট
📐 উচ্চতা (Height) = ৬ ফুট
🟢 ধাপ–১: ট্যাংকের তলের ক্ষেত্রফল (Area) নির্ণয় করুন
সূত্র:
> Area = π × D² ÷ 4
= 3.142 × (7²) ÷ 4
= 38.48 বর্গফুট (Sq.ft)
🟢 ধাপ–২: ট্যাংকের আয়তন (Volume) বের করুন
সূত্র:
> Volume = Area × Height
= 38.48 × 6
= 230.88 ঘনফুট (CFT)
🟢 ধাপ–৩: লিটারে রূপান্তর করুন
আমরা জানি,
১ ঘনফুট (CFT) = 28.317 লিটার
তাই,
230.88 × 28.317
= প্রায় ৬,৫৩৮ লিটার
অর্থাৎ, ৭ ফুট ব্যাস এবং ৬ ফুট উচ্চতার একটি বৃত্তাকার পানির ট্যাংক প্রায় ৬,৫৩৮ লিটার পানি ধারণ করতে পারে।
---
📌 কেন এই হিসাব জানা জরুরি?
✔️ সঠিক সাইজের ট্যাংক নির্বাচন করা যায়।
✔️ অতিরিক্ত বা কম খরচ এড়ানো যায়।
✔️ বাড়ি, অফিস, মসজিদ বা শিল্প প্রতিষ্ঠানের পানির চাহিদা অনুযায়ী পরিকল্পনা করা সহজ হয়।
✔️ প্লাম্বিং ও ওভারহেড ট্যাংক ডিজাইনে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়।
✔️ ভবিষ্যতে পানির সংকট বা অপচয় কমানো সম্ভব হয়।

বাড়ি নির্মাণের সম্পূর্ণ গাইড: জমি থেকে চাবি হাতে পাওয়া পর্যন্ত ধাপে ধাপে সবকিছু!আপনি কি নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা...
25/07/2026

বাড়ি নির্মাণের সম্পূর্ণ গাইড: জমি থেকে চাবি হাতে পাওয়া পর্যন্ত ধাপে ধাপে সবকিছু!
আপনি কি নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা করছেন? 🤔
তাহলে এই পোস্টটি আপনার জন্য। একটি বাড়ি শুধু ইট–সিমেন্টের গাঁথুনি নয়, এটি একটি পরিবারের স্বপ্ন। তাই শুরু থেকেই সঠিক পরিকল্পনা, মানসম্মত উপকরণ এবং দক্ষ প্রকৌশলীর তত্ত্বাবধানে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
━━━━━━━━━━━━━━━━━━━━
📌 ধাপ–১: পরিকল্পনা ও প্রস্তুতি (সবচেয়ে গুরুত্বপূর্ণ)
🏞️ জমি নির্বাচন ✅ ভালো লোকেশন নির্বাচন করুন
✅ রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা বিবেচনা করুন
✅ মাটির ধরন ও Soil Test সম্পর্কে ধারণা নিন
✅ প্লটের লেভেল ও ড্রেনেজ ব্যবস্থা যাচাই করুন
💰 বাজেট নির্ধারণ ✅ জমির মূল্য
✅ ডিজাইন ও অনুমোদন খরচ
✅ নির্মাণ ব্যয়
✅ অতিরিক্ত (Contingency) খরচের জন্য ১০–১৫% বাজেট রাখুন
📐 আর্কিটেক্ট ও সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ ✅ সুন্দর ও ব্যবহারবান্ধব ডিজাইন
✅ নিরাপদ স্ট্রাকচারাল ডিজাইন
✅ নির্মাণ কাজের সঠিক তদারকি
📄 ডিজাইন অনুমোদন ✅ স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে নির্মাণ কাজ শুরু করুন।
━━━━━━━━━━━━━━━━━━━━
🏗️ ধাপ–২: নির্মাণ কাজ
🏛️ ভিত্তি (Foundation) ✅ মাটি পরীক্ষার রিপোর্ট অনুযায়ী ভিত্তি নির্মাণ করুন।
✅ পুরো ভবনের নিরাপত্তা এই ধাপের উপর নির্ভর করে।
🧱 RCC কাঠামো ✔️ কলাম
✔️ বিম
✔️ স্ল্যাব
✔️ সিঁড়ি
👉 সঠিক রড, কংক্রিটের Mix Ratio, Cover Block এবং পর্যাপ্ত Curing নিশ্চিত করুন।
🧱 দেয়াল নির্মাণ ✅ ইটের গাঁথুনি
✅ লিনটেল
✅ কিচেন কাউন্টার
✅ ফলস সিলিং (প্রয়োজন হলে)
🚿 প্লাম্বিং ও ইলেকট্রিক্যাল কাজ ✅ প্লাস্টারের আগেই সম্পন্ন করুন, যাতে পরে দেয়াল ভাঙতে না হয়।
🎨 অভ্যন্তরীণ ফিনিশিং ✅ প্লাস্টার
✅ টাইলস
✅ পুটি ও রং
✅ স্যানিটারি ফিটিং
✅ লাইট ও সুইচ
🏡 বাহ্যিক ফিনিশিং ✅ বাইরের রং
✅ ছাদের ওয়াটারপ্রুফিং ও ফিনিশিং
✅ গেট ও বাউন্ডারি ওয়াল
━━━━━━━━━━━━━━━━━━━━
🏠 ধাপ–৩: শেষ পর্যায়
🛋️ ফার্নিচার ও ইন্টেরিয়র সাজানো
🧹 সম্পূর্ণ পরিষ্কার–পরিচ্ছন্নতা
📑 ফাইনাল ইন্সপেকশন ও বাড়ি হস্তান্তর
#বাড়িনির্মাণ

নির্মাণ কাজে রড (Reinforcement) চেনার ৯টি সহজ ও কার্যকর উপায়👉 বাড়ি নির্মাণের আগে অবশ্যই জেনে নিন—ভুল রড মানেই বড় ঝুঁকি!❗...
25/07/2026

নির্মাণ কাজে রড (Reinforcement) চেনার ৯টি সহজ ও কার্যকর উপায়
👉 বাড়ি নির্মাণের আগে অবশ্যই জেনে নিন—ভুল রড মানেই বড় ঝুঁকি!
❗ অনেক সময় বাজারে নিম্নমানের বা ভুল গ্রেডের রড ব্যবহার করা হয়, যা ভবিষ্যতে ভবনের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হতে পারে।
✅ তাই নির্মাণকাজে ব্যবহৃত রড সঠিক কি না—তা চেনার প্রাথমিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি।
🔍 রিইনফোর্সমেন্ট (রড) চেনার উপায়সমূহ:
🔹 ১. রডের গায়ে মার্কিং বা চিহ্ন
ভালো মানের রডের গায়ে মিলের নাম বা স্ট্যান্ডার্ড মার্কিং থাকে।
📌 উদাহরণ: SAIL, TATA, BSRM, KSRM ইত্যাদি।
🔹 ২. ডায়ামিটার (Diameter) পরীক্ষা
রডের সাইজ চেনার সহজ উপায় হলো ডায়ামিটার মাপা।
সাধারণত ব্যবহৃত সাইজ—
✔️ ৬ mm
✔️ ৮ mm
✔️ ১০ mm
✔️ ১২ mm
✔️ ১৬ mm
✔️ ২০ mm
🔹 ৩. রডের গ্রেড (Grade) যাচাই
গ্রেড রডের শক্তি নির্দেশ করে—
🔸 Fe 415 → সাধারণ নির্মাণকাজে
🔸 Fe 500 → শক্তিশালী কাঠামোর জন্য
🔸 Fe 550 / Fe 600 → ভারী ও বিশেষ নির্মাণে
🔹 ৪. রিব প্যাটার্ন (Rib Pattern) লক্ষ্য করুন
রডের গায়ে থাকা খাঁজ বা রিব কংক্রিটের সাথে গ্রিপ তৈরি করে।
📌 মানসম্পন্ন রডের রিব সমান ও পরিষ্কার হয়।
🔹 ৫. ওজন পরীক্ষা করুন
নির্দিষ্ট দৈর্ঘ্যের জন্য নির্দিষ্ট ওজন থাকা জরুরি।
⚖️ ওজনে কম-বেশি থাকলে রডে সমস্যা থাকতে পারে।
🔹 ৬. মোচড় ও নমন ক্ষমতা পরীক্ষা
রড বাঁকালে বা মোচড় দিলে—
✔️ ভালো রড সহজে বাঁকে
❌ ভেঙে গেলে বা ফাটল ধরলে তা নিম্নমানের
🔹 ৭. রঙ ও ফিনিশিং দেখুন
✔️ ভালো রড সাধারণত ধূসর ও চকচকে হয়
❌ মরিচা বা দাগ থাকলে সতর্ক থাকুন
🔹 ৮. তাপ সহনশীলতা
স্ট্যান্ডার্ড রড তাপে স্থিতিস্থাপক থাকে।
📌 এটি সাধারণত ল্যাব টেস্টের মাধ্যমে যাচাই করা হয়।
🔹 ৯. ল্যাব টেস্ট (প্রয়োজনে)
🔬 নিশ্চিত হতে চাইলে—
✔️ Tensile Strength Test
✔️ Bend Test
✔️ Re-bend / Recoil Test

Address

Cha-39/A, North Badda

1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jarafanu Infrastructure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed contractor?

Share