05/09/2026
ঘটনা-২
আসসালামুআলাইকুম
আমি সুবর্না, আজকে আমি আমার বড় ভাইয়াকে ডাঃ দেখিয়ে নিয়ে আসতেছিলাম, তো আপডেট ক্লিনিক থেকে চারতলা মোড় আসা রাস্তাটায় খুব জ্যাম থাকার কারনে, রিক্সা ওয়ালাকে বললাম ভাইয়া আপনি চেকপোষ্ট দিয়ে টার্মিনাল দিয়ে আমাদের নিয়ে যান।
তারপর রিক্সায় করে ভাইয়া আর আমি যাওয়ার সময়, পিছন থেকে একটা অটো আমাদের ফলো করা শুরু করে, আমরা প্রথমে বুঝতে পারিনি, পরে টার্মিলান পার হতেই, তারা আমাদের বলে, এই রিক্সা দার করান, আপনি মেয়ে কই যান, ভাইয়ার হাত ভেঙ্গে গেছে, ওনাকে ডাঃ দেখানোর জন্যই আমি ওনাকে নিয়ে যাই।
তারপর আমি বলে উঠি মেয়ে নিয়ে কই যায় মানে উনি আমার বড় ভাই, আর আপনারা কারা, তখন বলতেছে আপু আপনি রিক্সা নিয়ে চলে যান, আপনার ভাইয়াকে অন্য রিক্সায় তুলে দেন, মানে আমি ভাইয়া কে রিক্সা থেকে নামাই দিবো, আর তারা তাকে আটকাবে, তার উপর উনি অসুস্থ।
আমি বলে উঠি কেন আমি তাকে নামাই দিবো, আপনাদের কথায় কারা আপনারা আর সমস্যা কি আপনাদের।
যখন তারা আমার সাথে কথা দিয়ে পারতেছিলো না, ওই মুহুর্তে তারা ছু*রি বের করে, আশে পাশ দিয়ে লোক যাচ্ছিলো, আমি তখন চিৎকার করে উঠি ছি*ন*তাইকারী বলে, ওরা তাৎক্ষনিক ওই স্থান ত্যাগ করে, টার্মিনাল, মাছের আরৎ টা পার হয়ে এই ঘটনা, অল্পের জন্য আজকে আমরা বেঁচে গেছি।
তবে ভাইয়া তাদের অটোর নাম্বারটা নোটিশ করেছে, কালকে আপনাদের দিতে পারবো নাম্বারটা।
(ইনবক্সে একটা আপু পাঠিয়েছে। টার্মিনাল এলাকায় অহরহ এই রকম ঘটনা ঘটে)