Engr. Abu Talha

Engr. Abu Talha Building Designer, Construction Supervision & Quality Control

23/05/2026

আলহামদুলিল্লাহ। এই ০৫ তলা বাড়িটির ফাউন্ডেশনে ১৮ লক্ষ টাকা খরচ সাশ্রয় করেছি আমরা।

📍 লোকেশন: হলি ক্রস স্কুলের পাশে, আমচত্বর, রাজশাহী।

সম্মানিত ক্লায়েন্ট একজন তরুণ ফ্রিল্যান্স ডিজাইনার। খুব অল্প বয়সেই তিনি সফল এই সেক্টরের। তিনি তার একটি জমিতে ৯ ইউনিট বিশিষ্ট বাড়ি করার সিদ্ধান্ত নেন ভাড়া দেয়ার লক্ষে। সে জন্য ভালো ডিজাইন ফার্ম খুঁজছিলেন।

ক্লাইন্ট দীর্ঘদিন যাবৎ আমাদের প্রজেক্ট গুলো দেখে আসছিলেন। আমাদের ডিজাইন, পারফরম্যান্স, কাজের ধরন, কোয়ালিটি, সুপারভিশন সার্ভিস সম্পর্কে জেনেছেন। ফাইনালি তিনি তার বাড়ির ডিজাইন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন।

বিস্তারিত আলোচনায় উঠে আসে তার প্রয়োজন, পছন্দ ও স্বপ্নের বাড়ির ভাবনা সম্পর্কে।
সেই ভাবনাকে কেন্দ্র করেই শুরু হয় আমাদের প্ল্যানিং।

যায়গার পরিমান ২.৫ কাঠার একটু কম। রাজশাহী শহরের প্রাইম লোকেশানে প্রতি ইঞ্চি মাটি যেখানে অনেক দামি, সেখানে এই টুকু যায়গায় ৯ ইউনিটের ৫ তলা বাসার ডিজাইন করতে হবে। তাছাড়া সেটা ভাড়াটিয়া উপযোগী প্লানিং হতে হবে।

আমরা এক্সিলেন্স বিল্ডিং ডিজাইন টিম বরাবরই চ্যালেঞ্জিং কাজ করতে বেশ পারদর্শী। আলহামদুলিল্লাহ।
আমাদের দক্ষ আর্কিটেক্ট টিম শুরু করলো সুনিবিড় প্লান কাস্টমাইজেশন এর কাজ।

একদিকে RDA রুলস মেনে যেমন সেটব্যাক কাভার করতে হবে, অন্যদিকে অল্প যায়গায় মেক্সিমাম স্পেস ইউটিলাইজ করতে হবে।

প্রায় মাস খানেক সময়ের ইফোর্টে আমরা আর্কিটেকচার পার্ট ক্লাইন্টের মন মতো সম্পন্ন করলাম, সেই সাথে আরডিএ থেকে অনুমোদনের জন্য পেপারস সাবমিট করা হলো।

আমরা যখন সয়েল টেস্ট করে স্ট্রাকচারের লোড এনালাইসিস শুরু করি তখন চোখ কপালে। মাটির ইনিশিয়াল স্টেজ ভালো হলেও ভিতরে কাদা-পানির স্তর। লোড এনালাইসিসে পাইল ফাউন্ডেশন ছাড়া ফুটিং স্ট্যাবল করা যাচ্ছিলো।

কিন্তু ২.৫ কাঠা জমিতে ৯ ইউনিটের বাসায় সিটু পাইল করতে যে পরিমান ইনভেস্ট করতে হবে, সেই পরিমান রিটার্ন আসার জন্য বহু বছর সময় লাগবে। তাছাড়া মাত্র ৫ তলা বাসার জন্য সিটু পাইলের ব্যপারে জেনারেল প্র্যাকটিস কম।

আমরা সিদ্ধান্ত নিলাম পুনরায় সয়েল রি-ইনভেস্টিগেট ও ডিটেই টেস্ট করবো। সেখানে অটো রিলিজ হ্যামার ব্যবহার করি আমরা। আগের টায় কিছু ইরোর পরিলক্ষিত হয়।

আমরা স্ট্রাকচার ডিজাইন টিম সিদ্ধান্ত নেই, সাব সয়েল ইম্প্রুভমেন্টে যাবো। নিচের দূর্বল লেয়ার কে শক্তিশালী লেয়ারে ডেভলোপ করতে ক্যাজিং বেজড ২.৫ এফএম স্যান্ড কম্পাকশন করা সিদ্ধান্ত দিলাম।

টার্গেট অরিয়েন্টেড ক্যাপাসিটি ডেভলপ করতো আইসোলেটেড ফুটিং ডিজাইন করলাম ফাইনালি আমরা। এতে প্রায় ক্লাইন্টের ১৮ লক্ষ টাকা সেভিংস হচ্ছে, পক্ষান্তরে সেফটি নিয়ে কোন কম্প্রোমাইজ করা হয়নি।

এই ০৫ তলা প্রজেক্টে আমরা যে পার্ট গুলো করেছি:-
✔️ আর্কিটেকচারাল প্লান, 3D, ওয়ার্কিং ডিজাইন
✔️ স্ট্রাকচারাল এনালাইসিস & ডিজাইন
✔️ ইলেকট্রিক্যাল ডিজাইন
✔️ স্যানিটারি-প্লাম্বিং ডিজাইন

🌸 মহান রবের অশেষ রহমতে ক্লায়েন্টের সব চাহিদা আমরা ডেকোরেটিভ ও ফাংশনালি সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি এই দৃষ্টিনন্দন ০৫ তলা বাড়িটিতে

আলহামদুলিল্লাহ—ডিজাইন হ্যান্ডওভারের সময় সম্মানিত ক্লায়েন্ট তার বাড়ির ডিজাইন দেখে অত্যন্ত সন্তুষ্ট ও আনন্দিত।

আপনারাও যদি এমন আধুনিক ও ক্লাসিক্যাল মডেলের ইউনিক ডিজাইনের কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন করাতে চান—ইনশাআল্লাহ আমাদের উপর আস্থা রাখতে পারেন।

আপনার জায়গা, চাহিদা, পছন্দ ও বাজেটের সমন্বয়ে , আমরা উপহার দেবো আপনার মনের মতো একটি বিল্ডিং ডিজাইন।

🤲 আমাদের টিমের জন্য দোয়া করবেন, যেন দেশব্যাপী আপনাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা এভাবেই কাজ করে যেতে পারি।

📲বিল্ডিং ডিজাইন বিষয়ে জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন

📞 অথবা সরাসরি আমাদের সিনিয়র ডিজাইনার স্যারের সাথে যোগাযোগ করুন

জাযাকাল্লাহ খাইরান 🤍
ইঞ্জি. আবু তালহা
বিল্ডিং কনসালটেন্ট | ডিজাইনার | সুপারভিশন
B.Sc. Engineer
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (DUET)
MIEB, IEB
বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত – Construction Quality Control
📞 01707-449615 (WhatsApp / IMO / Call)

11/03/2026

আলহামদুলিল্লাহ! আমাদের নতুর একটি ০৪ তলা বাড়ি ডিজাইন হ্যান্ডওভার।

📍 লোকেশন: তাহেরপুর পৌরসভা, রাজশাহী

সম্মানিত ক্লায়েন্ট দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন প্রজেক্ট ও দেশব্যাপী বাড়ির ডিজাইন সার্ভিস পর্যবেক্ষণ করছিলেন।
আমাদের আধুনিক ও ক্লাসিক্যাল ডিজাইন পারফরম্যান্স তাকে মুগ্ধ করে।

তিনি কয়েক মাস আগে এক ইঞ্জিনিয়ার থেকে শুধু ফ্লোর প্লান করে নিয়ে বাড়ির কাজ শুরু করেছিলেন। নিচ তলার ছাদ ঢালাইয়ের মূহুর্তে তিনি বুঝতে পারেন যে, এতো টাকা খরচ করে বাড়ি করছেন কিন্তু তিনি যানেন না তার বাড়ি দেখতে কেমন হবে।!!

সেই মূহুর্তে তিনি সিদ্ধান্ত নেন তার বাড়ির 3D ডিজাইন করাবেন।
তিনি তার স্বপ্নের বাড়ির ডিজাইন আমাদের উপর আস্থা রেখে করানোর সিদ্ধান্ত নেন এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করেন।

বিস্তারিত আলোচনায় উঠে আসে তার প্রয়োজন, পছন্দ ও স্বপ্নের ভাবনা।

মিটিংয়ের এক পর্যায়ে আমরা খুঁজে পাই এই প্রজেক্টের সিগনেচার আইডিয়া—

🗣 তিনি বলেন-
আমি শুরুতে বাড়ির সৌন্দর্য নিয়ে গুরুত্ব দেইনি। কিন্তু এখন মনে হচ্ছ এতো টাকা খরচ করে বাড়ি করছি, বাড়িটা যদি সুন্দর না হয় তাহলে কেমন হলো।
এই ভাবনাকে কেন্দ্র করেই শুরু হয় আমাদের প্ল্যানিং। আমরা তার ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ রেখে মেজারমেন্ট বেসিস ডিজাইনের কাজ শুরু করি

🌸 মহান রবের অশেষ রহমতে, পোস্ট ওয়ার্ক হলেও ক্লায়েন্টের সব চাহিদা আমরা ডেকোরেটিভ ও ফাংশনালি সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি।

আলহামদুলিল্লাহ—ডিজাইন হ্যান্ডওভারের সময় সম্মানিত ক্লায়েন্ট তার স্বপ্নের বাড়ির ডিজাইন দেখে অত্যন্ত সন্তুষ্ট ও আনন্দিত।

আপনারাও যদি এমন আধুনিক ও ক্লাসিক্যাল মডেলের ইউনিক ডিজাইনের বাড়ি করতে চান—ইনশাআল্লাহ আমাদের উপর আস্থা রাখতে পারেন।

আপনার জায়গা, চাহিদা, পছন্দ ও বাজেটের সমন্বয়ে আমরা উপহার দেবো আপনার মনের মতো একটি স্বপ্নের বাড়ির ডিজাইন।

🤲 আমাদের টিমের জন্য দোয়া করবেন, যেন দেশব্যাপী আপনাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা এভাবেই কাজ করে যেতে পারি।

📲 বাড়ির ডিজাইন বিষয়ে কথা বলতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন
📞 অথবা সরাসরি আমাদের সিনিয়র ডিজাইনার স্যারের সাথে কথা বলতে নিচের নং এ যোগাযোগ করুন।

জাযাকাল্লাহ খাইরান

ইঞ্জি. আবু তালহা
বিল্ডিং কনসালটেন্ট | ডিজাইনার | সুপারভিশন
B.Sc. Engineer
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (DUET)
MIEB, IEB
বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত – Construction Quality Control
📞 01707449615 (WhatsApp )

Address

Uposohor Housing Estate
Rajshahi

Telephone

+8801707449615

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engr. Abu Talha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Engr. Abu Talha:

Shortcuts

Share