Structural Solutions & Engineering

Structural Solutions & Engineering We are a structural designing oriented firm based in bogura. Feel free to connect and design your dreams!
(1)

ভবন নির্মাণে Honeycomb (হানি কম্ব) বলতে কংক্রিটের মধ্যে এমন ফাঁকা/গর্তযুক্ত অংশকে বোঝায় যেখানে সিমেন্ট মর্টার ও সূক্ষ্ম...
14/08/2026

ভবন নির্মাণে Honeycomb (হানি কম্ব) বলতে কংক্রিটের মধ্যে এমন ফাঁকা/গর্তযুক্ত অংশকে বোঝায় যেখানে সিমেন্ট মর্টার ও সূক্ষ্ম অ্যাগ্রিগেট যথাযথভাবে পৌঁছায়নি এবং বড় অ্যাগ্রিগেটগুলো উন্মুক্ত বা আলগা অবস্থায় থাকে।

🔹 Honeycomb হওয়ার প্রধান কারণ

1. অপর্যাপ্ত কম্প্যাকশন — ভাইব্রেটর সঠিকভাবে ব্যবহার না করা।
2. কংক্রিটের Workability কম থাকা — মিশ্রণ অতিরিক্ত শুষ্ক হলে।
3. ভুল Mix Design — Cement, sand ও aggregate-এর অনুপাত সঠিক না হওয়া।
4. অতিরিক্ত বড় Aggregate ব্যবহার করা।
5. Rebar congestion — অতিরিক্ত ঘন রডের কারণে কংক্রিট ঠিকমতো প্রবেশ করতে না পারা।
6. Shuttering-এর Joint দিয়ে Cement slurry বের হয়ে যাওয়া।
7. কংক্রিট ঢালার সময় Segregation হওয়া।
8. একসাথে বেশি উচ্চতা থেকে কংক্রিট ফেলা।
9. Rebar-এর চারপাশে পর্যাপ্ত Cover না থাকা।
10. অপর্যাপ্ত বা ভুল পদ্ধতিতে Concrete placement।

🔻 Honeycomb-এর ক্ষতিকর দিক

* Structural strength কমে যায়, বিশেষ করে Column, Beam ও Shear Wall-এর ক্ষেত্রে।
* Reinforcement-এর চারপাশে পর্যাপ্ত concrete না থাকায় bond strength কমে যায়।
* রডে পানি ও বাতাস পৌঁছে corrosion শুরু হতে পারে।
* Concrete-এর durability কমে যায়।
* ভবনের water pe*******on বৃদ্ধি পায়।
* Reinforcement-এর fire protection কমে যায়।
* Column/Beam-এর কার্যকর cross-section কমে যেতে পারে।
* গুরুতর Honeycomb হলে load-carrying capacity কমে structural failure-এর ঝুঁকি তৈরি হতে পারে।
* দীর্ঘমেয়াদে crack, spalling এবং concrete deterioration হতে পারে।

🛠️ প্রতিরোধের উপায়

সঠিক Mix Design + পর্যাপ্ত Workability + Proper Vibration + ভালো Shuttering + সঠিক Concrete Placement—এই পাঁচটি বিষয় নিশ্চিত করা Honeycomb প্রতিরোধের মূল চাবিকাঠি।

বিশেষ সতর্কতা: Column বা Beam-এর গভীর Honeycomb শুধু সিমেন্ট-বালি দিয়ে প্লাস্টার করে ঢেকে দেওয়া উচিত নয়। প্রথমে ক্ষতির গভীরতা ও reinforcement-এর অবস্থা পরীক্ষা করে Structural Engineer-এর পরামর্শ অনুযায়ী repair method নির্বাচন করা উচিত।

দক্ষ ইঞ্জিনিয়ারিং সেবা পেতে ও আরও তথ্য পেতে যোগাযোগ করুন-

Engr. Md. Zakirul Islam Mahadi
Bsc in Civil Engineering, MIEB
Phone: 01679885128
゚viralシ

 #একটি ভবনের নিরাপত্তা নির্ভর করে কোড মেনে সঠিক লোড ক্যালকুলেশন।অনেকেই সুন্দর ডিজাইন দেখেন, কিন্তু একটি ভবনের প্রকৃত শক্...
13/08/2026

#একটি ভবনের নিরাপত্তা নির্ভর করে কোড মেনে সঠিক লোড ক্যালকুলেশন।
অনেকেই সুন্দর ডিজাইন দেখেন, কিন্তু একটি ভবনের প্রকৃত শক্তি নির্ভর করে তার সঠিক Structural Analysis-এর ওপর। একটি ছোট ভুলও ভবিষ্যতে বড় ঝুঁকির কারণ হতে পারে। তাই আমরা BNBC 2020 অনুসরণ করে প্রতিটি বিশ্লেষণ অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করি, যাতে ভবন হয় নিরাপদ, টেকসই এবং অর্থনৈতিক।
আমরা দেশের বিভিন্ন প্রান্তের Consultancy Firm, Developer এবং Engineering Company-এর সঙ্গে যৌথভাবে Structural Design, Load Calculation, Design Verification, Project implementation ও Engineering Consultancy সেবা প্রদান করে আসছি।
Project Information:
📍 Location: জলসিড়ি আবাসন, ঢাকা ।
📐 Land Area: 5 কাঠা
🏢 Project Type: G+9 Residential Building

Designed fully in compliance with BNBC 2020.
 Seismic Force-Resisting System: MOMENT RESISTING FRAME SYSTEMS (no shear wall)
 Project Location: Jolshiri Abashon, Narayanganj
 Seismic Zone: Zone-3 (0.2)
 Soil Type: SD
 Seismic Design Category: SD-D
 Wind Speed:137 mph
 Foundation Type = Pile Foundation
゚viralシ

প্রজেক্ট নাম: Kabir’s Residence লোকেশন: জলসিড়ি আবাসন, ঢাকা ।আয়তন: G+৮ ভবন, প্রতি ফ্লোর এরিয়া ২৮০০ বর্গ ফিট আনুমানিক খর...
12/08/2026

প্রজেক্ট নাম: Kabir’s Residence
লোকেশন: জলসিড়ি আবাসন, ঢাকা ।
আয়তন: G+৮ ভবন, প্রতি ফ্লোর এরিয়া ২৮০০ বর্গ ফিট
আনুমানিক খরচঃ প্রায় সাড়ে চার কোটি ।
আমরা প্রথমে উনার জমিটি ভিজিট করি, মেজারমেন্ট নেই। এরপর ক্লায়েন্টের সাথে প্রজেক্ট নিয়ে ডিটেইল আলোচনা করে আমরা ডিজাইনের কাজটি শুরু করি।
ভবনটির ডিটেইলসঃ
গ্রাউন্ড ফ্লোর: ১৩ টি গাড়ি পার্কিং, সাবস্টেশন, জেনারেটর, গার্ড পোস্ট ।
১ম ফ্লোর থেকে ৮ম ফ্লোর পর্যন্ত: ১টি করে ইউনিট- ৩টি মাস্টার বেড রুম, একটা গেস্ট বেড রুম, একটা সার্ভেন্ট রুম, ৩ টি অ্যাটাচড ওয়াশরুম, একটা কমন ওয়াশরুম, ৩ টি বারান্দা, ১ টি লিভিং রুম, ১ টি ফ্যামিলি লিভিং রুম, ১টি রান্না ঘর, ১টি প্রশস্থ ডাইনিং , ১টি লিফ্ট ও ১টি সিড়ি ।
আধুনিক বিল্ডিং ডিজাইন ও ETABS Structural Analysis — একসাথে সম্পূর্ণ সমাধান!

আপনার ভবন কি নিরাপদ, টেকসই ও সঠিক Structural Design অনুযায়ী নির্মাণ করতে চান?

আমরা প্রদান করছি—

✅ Architectural Building Design
✅ Structural Design & Detailing
✅ ETABS Modeling & Structural Analysis
✅ Column, Beam, Slab & Foundation Design
✅ Earthquake & Wind Load Analysis
✅ Professional Structural Drawing
✅ Construction-Ready Drawing & Technical Support

🏗️ সঠিক ডিজাইন = নিরাপদ ভবন + নির্মাণ খরচের সঠিক নিয়ন্ত্রণ

আপনার নতুন বাড়ি, কমার্শিয়াল বিল্ডিং, অ্যাপার্টমেন্ট বা যেকোনো RCC Structure-এর ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

📩 Design Consultation-এর জন্য Call +8801679885128 করুন।

10/08/2026

Load on Beam

পৌর এলাকা সহ উন্নয়ন সংস্থা এর বাহিরে বিল্ডিং নির্মানে BC কমিটির অনুমোদন দিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছেন। এবং এখন থেকে ...
30/06/2026

পৌর এলাকা সহ উন্নয়ন সংস্থা এর বাহিরে বিল্ডিং নির্মানে BC কমিটির অনুমোদন দিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছেন।
এবং এখন থেকে ডিজাইন অনুমোদন সহ নির্মান কাজও তদারকি করা হবে।
(Collected)

Address

Shahid Tarek Road, Dattabari CNG Stand, Beside Of Tiptop Community Centre, Bogura
Puran Bogra
5800

Telephone

+8801679885128

Website

Alerts

Be the first to know and let us send you an email when Structural Solutions & Engineering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share