Sthapotto Shoili

Sthapotto Shoili ◾ Architecture
◾ Interior
◾ Landscape
◾ Design
◾ Development
◾ Consultancy

Luxury Wash Basin 🖤
18/10/2025

Luxury Wash Basin 🖤

★ Coarse Aggregate :পাইলিং কাজে আমরা সাধারনত বোল্ডার ক্রাশড স্টোন চিপস (Stone Chips) ব্যবহার করি, মনে রাখবেন ভাল মানের প...
24/09/2024

★ Coarse Aggregate :
পাইলিং কাজে আমরা সাধারনত বোল্ডার ক্রাশড স্টোন চিপস (Stone Chips) ব্যবহার করি, মনে রাখবেন ভাল মানের পাথরের কনাগুলো সাধারনত;
◼️ কোনাকৃতি বড় দানার হবে,বোল্ডার থেকে ভাঙ্গা
◼️ এগুলো সিঙ্গেলস কিংবা ভূতুভাঙা হবে না সাথে মরা/ হালকা ওয়েটেড কিংবা দুর্বল পাথর মিক্সড থাকবেনা,
◼️ এগুলো দেখতে পরিষ্কার,ওজনে ভারি হবে।
◼️ সাইজ হবে [নুড়ি]: বড় : ৭৫-১৯ মি.মি,মিডিয়াম: ১৯-৯.৫ মি.মি & ছোট : ৯.৫-৪.৭৫ মি.মি
★ Fine Aggregate :
পাইলিং কাজে 100% Sylhet Sand ব্যবহার করা উত্তম, তবে বালি হতে হবে বড় দানার কোনাকৃতি, পরিষ্কার, কাদা ও বিভিন্ন পচনশীল অপদ্রব্যমুক্ত।
◼️ সিলেট বালি এর FM হতে হবে ২.২ -২.৫,
◼️ প্লাস্টার বালি এর FM যেন ১.২থেকে ১.৮ এর মধ্যে থাকে।
◼️ দানার সাইজ [বালি]: বড়: ৪.৭৫-২ মি.মি , মিডিয়াম: ২ -০.৪২৫ মি.মি & ছোট :০.৪২৫-.০৭৫
Clay = .০০২ মি.মি এর কম
বি.দ্র: বর্তমানে LC নামে এক ধরনের Black Stone Chips পাওয়া যায় যা বাহির থেকে ক্রয় করা হয়, এগুলো সাধারনত Well Graded হয়ে থাকে৷ আমি আপনাকে এগুলো ব্যবহার করতে সাজেস্ট করবো, এগুলো ব্যবহার করলে দেশি পাথরের তুলনায় কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ ভালো আসে
ধন্যবাদ,

 # #পাইলের_কাজ/Piling Workঃলে-আউট চূড়ান্ত হওয়ার পর পাইল লে-আউট দিতে হবে। গ্রীড লাইন রেফারেন্সে কলামের সেন্টার লাইন ঠিক...
10/09/2024

# #পাইলের_কাজ/Piling Workঃ
লে-আউট চূড়ান্ত হওয়ার পর পাইল লে-আউট দিতে হবে। গ্রীড লাইন রেফারেন্সে কলামের সেন্টার লাইন ঠিক করতে হবে এবং তার উপর ভিত্তি করে পাইল পয়েন্ট দিতে হবে। টুকরা রড পাইল পয়েন্টে বসিয়ে ঢালাই করতে হবে যেন তে-পায়া নাড়াচারার সময় পয়েন্টগুলি হারিয়ে না যায় এবং কাঁদার মধ্যে ঢালাই ও রড দেখে পাইল পয়েন্ট নির্ণয় করা যায়।
# #যে_সকল_ম্যাটেরিয়াল_লাগবে :
ক্যাল্কুলেটর__পেইন্ট ও সুতা স্পিরিট লেভেল__রড ১৫" লম্বা __সিলেট বালি_সিমেন্ট
মেজারিং টেপ (১০০'-০" & ১৬'-০")
যে সব যন্ত্রপাতি লাগবেঃ
উইন্স মেশিন_চিসেল_বোরিং পাইপ_বাকেট__তে-পায়া / দু-পায়া
ট্রিমি পাইপ __মিক্সার মেশিন__ক্যাসিং পাইপ, ইত্যাদি ।
# #চলুন_দেখে_নিই_কিভাবে_কাজ_করবেনঃ
পাইল সতর্কতার সাথে করতে হবে। যেহেতু মাটির নীচে কাজ, চোখে দেখা যায় না, যে কোন সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য পাইল করার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত যে ধাপগুলি মেনে চলতে হবে...
১/ তে-পায়ার সাহায্যে চিসেল, পাইল পয়েন্টের উপর বসাতে হবে।
২/ চিসেলের মধ্যে পানি দিয়ে পূর্বে চালাইকৃত পাইল পয়েন্টের ঠিক কাটপিস রডের উপর পানি পড়তে হবে।
৩/ উইন্স মেশিনের সাহায্যে ৫/৬ ফুট বোরিং করে ক্যাসিং পাইপ বসাতে হবে।
৪/ ক্যাসিং পাইপের ডায়া পাইলের ডায়ার সমান হবে।
৫/ উইন্স মেশিনের সাহায্যে চিসেল ক্যাসিং এর মধ্যে বসিয়ে নির্দিষ্ট দূরত্বে বোরিং করতে হবে। বোরিং শেষ হলে কমপক্ষে আধা ঘন্টা ওয়াশ করতে হবে।
৬/ ওয়াশ শেষে রডের খাঁচা বোরিং এর ভিতর নামাতে হবে এবং রডের Top কোন লেভেলে রাখতে হবে, তাহা ওয়াটার লেভেলের সাহায্য ঠিক করতে হবে এবং সেই মাপে একটি রড,পাইলের রডের সাথে ওয়েন্ডিং করে ক্যাসিং পাইপের মাথায় হুক করে আটকাতে হবে।
৭/ ট্রিমি পাইপের সাহায্যে ঢালাই কাজ সম্পন্ন করতে হবে। Trime পাইপ কাষ্টিং এর সময় এমন ভাবে উঠা নামা করতে হবে, যেন সব সময় পাইপের মাথা কাষ্টিং এর ৬ ইঞ্চি নীচে থাকে
৮/ মিক্সার মেশিনের সাহায্যে ১:১.৫:৩ অনুপাতে ষ্টোনচিপস বা সিংগেলস দ্বারা মসল্লা তৈরী করে ট্রিমি পাইপের মাথায় ফানেলের উপর দিতে হবে।
৯/ কাট-অফ লেভেল অংশটুকু ফলস্ ঢালাই করতে হবে, অর্থাৎ ১:২:৪/ ১:৩:৬ অনুপাতে কাষ্টিং করতে হবে।
১০/ ক্যাসিং পাইপের উপরে যখন সিমেন্ট এবং ষ্টোন দেখা যাবে তখনই কাষ্টিং বন্ধ করে দিতে হবে।
১১/ উপরের নিয়মে প্রত্যেকটি পাইলের কাষ্টিং সম্পন্ন করতে হবে। মনে রাখতে হবে পাশাপাশি পাইল পর পর করা যাবে না। একটি পাইল হতে আর একটি বোরিং পাইলের দূরত্ব কম পক্ষে ১০ ফুট হতে হবে, বেশী হলে আরোও ভাল হয়। 🏙️🏘️

ঢালাইয়ের সময় সাধারণ বিবেচ্য বিষয় যেগুলো জানা উচিত । কনস্ট্রাকশন কাজে যে সকল নিয়ম সঠিক ভাবে পালন করতে হবে...✔️ ভোরবেলা ঢা...
09/09/2024

ঢালাইয়ের সময় সাধারণ বিবেচ্য বিষয় যেগুলো জানা উচিত । কনস্ট্রাকশন কাজে যে সকল নিয়ম সঠিক ভাবে পালন করতে হবে...
✔️ ভোরবেলা ঢালাই করা নিরাপদ । বৃষ্টির সময় ঢালাই না করাই ভালো।
✔️ কনক্রিট একবার পানি দিয়ে তৈরীর পর পুনরায় পানি মিশানো যাবে না।
✔️ সেন্টারিং,সাটারিং,প্রপিং এর কাঠ, বাঁশ,স্টীল পাইপ ইত্যাদি সাপোর্ট সতর্কতার সাথে ঢালাইয়ের পূর্বে চেক করা।
✔️ প্লাস্টারিং কখনো 1.5" এর বেশী হওয়া উচিত নয়।
✔️ ইটের দেওয়াল পানি দ্বারা ভালভাবে ও সম্পূর্ণরূপে ভিজিয়ে নিতে হবে। যাতে দেওয়াল, প্লাস্টার থেকে পানি শোষণ করতে না পারে।
✔️ clear cover ঠিক রাখতে হবে। ঢালাইয়ের সময় পায়ের চাপে বা ধাক্কায় ব্লকগুলো যেন সরে না যায়, সেইদিকে লক্ষ্য রাখতে হবে।
✔️ প্লাস্টারিং-এর পূর্বে ইটগুলোর গা থেকে ময়লা পরিস্কার করে নিতে হবে।
✔️ পানি, সিমেন্ট, বালি ও খোয়া/পাথরের মিশ্রণের অনুপাত ঠিক রাখতে হবে।
✔️ কাঁদা যুক্ত মাটির উপর স্ট্রাকচারাল কনক্রিট ঢালাই করা যাবে না।
✔️ ঢালাই-এর কাজ বর্ষাকালে হলে হাতের কাছে পলিথিন মজুত রাখা জরুরী।
ধন্যবাদ |

Address

Opposite Of Natore DC Park
Natore
6400

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 12:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sthapotto Shoili posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share