Tafsir Bangla Shorts

Tafsir Bangla Shorts Welcome to Tafsir Bangla Shorts — your trusted source for concise, insightful, and impactful Islamic teachings in Bengali.

We share short and long tafsir videos to help you understand and reflect on the Quran's message in your daily life.

13/01/2025

আজকের আয়াত/হাদীস

"আইশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَنْ ابْتُلِيَ بِشَيْءٍ مِنَ البَنَاتِ فَصَبَرَ عَلَيْهِنَّ كُنَّ لَهُ حِجَابًا مِنَ النَّارِ

মেয়ে দিয়ে যাকে পরীক্ষার সম্মুখীন করা হয়, সে যদি তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করে, তবে তারাই তার জন্য জাহান্নামের পথে পর্দা (বাধা) হয়ে দাঁড়াবে।

জামে আত-তিরমিযী ১৯১৩ (আহমাদ শাকের তাহকীককৃত)"

10/01/2025

আজকের আয়াত/হাদীস

"আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

بَادِرُوا بِالأَعْمَالِ سَبْعًا هَلْ تُنْظَرُونَ إِلاَّ إِلَى فَقْرٍ مُنْسٍ ، أَوْ غِنًى مُطْغٍ ، أَوْ مَرَضٍ مُفْسِدٍ ، أَوْ هَرَمٍ مُفَنِّدٍ ، أَوْ مَوْتٍ مُجْهِزٍ ، أَوِ الدَّجَّالِ فَشَرُّ غَائِبٍ يُنْتَظَرُ ، أَوِ السَّاعَةِ فَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ.

তোমরা সাতটি জিনিস আসার আগে দ্রুত আমলে লিপ্ত হও। তোমরা কি অপেক্ষা করছ এমন দারিদ্র্যের, যা সবকিছু ভুলিয়ে দেয়? না এমন প্রাচুর্যের, যা অবাধ্য করে তোলে? না এমন রোগব্যাধির, যা অথর্ব করে তোলে? না এমন বার্ধক্যের, যা বুদ্ধি লোপ করে দেয়? না আকস্মিক আগত মৃত্যুর? না দাজ্জালের- সে তো এমন নিকৃষ্টতম অনুপস্থিত, যার আত্মপ্রকাশের অপেক্ষা করা হচ্ছে? না কিয়ামতের, যে কিয়ামত কিনা অত্যন্ত বিভীষিকাময় ও অতি তিক্ত?

জামে তিরমিযী, হাদীস ২৩০৬ (বাশশার আওয়াদ কর্তৃক তাহকীককৃত)সূত্র : রিয়াযুস সালেহীন, ২য় খণ্ড, মাকতাবাতুল আশরাফ কর্তৃক প্রকাশিত, হাদীস নং ৯৩"

09/01/2025

আজকের আয়াত/হাদীস

"মুআবিয়া আল-কুশাইরী রা. থেকে বর্ণিত, তিনি বলেন,

أَتَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ، قَالَ : فَقُلْتُ : مَا تَقُولُ فِي نِسَائِنَا قَالَ : أَطْعِمُوهُنَّ مِمَّا تَأْكُلُونَ ، وَاكْسُوهُنَّ مِمَّا تَكْتَسُونَ ، وَلاَ تَضْرِبُوهُنَّ ، وَلاَ تُقَبِّحُوهُنَّ.

একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে তাঁকে জিজ্ঞেস করি, আপনি আমাদের স্ত্রীর হক সম্পর্কে কী নির্দেশ দেন? তিনি বললেনঃ তোমরা যা খাবে তাদেরকেও তা খেতে দেবে। তোমরা যা পরিধান করবে তাদেরকেও তা পরতে দেবে। তাদেরকে মারধর করবে না এবং গালমন্দ করবে না ।

সুনানে আবু দাউদ, হাদীস ২১৪৪ (শুআইব আরনাঊত তাহকীককৃত) ২১৪১(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)"

08/01/2025

আজকের আয়াত/হাদীস

"আয়িশাহ রা. থেকে বর্ণিত,

أَنَّ رَجُلاً أَتَى النَّبِيَّ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ فَقَالَ : إِنَّ أُمِّي افْتُلِتَتْ نَفْسُهَا وَلَمْ تُوصِ ، وَإِنِّي أَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ لَتَصَدَّقَتْ ، فَلَهَا أَجْرٌ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا وَلِيَ أَجْرٌ ؟ فَقَالَ : نَعَمْ.

এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললো, আমার মায়ের আকস্মিক মৃত্যু হয়েছে, তিনি ওসিয়াত করে যেতে পারেননি। আমার মনে হয়, তিনি কথা বলতে পারলে অবশ্যই সাদকা করতেন। আমি যদি তার পক্ষ থেকে সাদকা করি, তবে কি তার সওয়াব হবে এবং আমারও? তিনি বলেন, হাঁ।

সুনানে ইবনে মাজাহ, হাদীস ২৭১৭ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

পাদটীকা:

এ হাদীস থেকে বোঝা যায়, মৃতব্যক্তির পক্ষ থেকে দান-সাদাকা করা হলে মৃতব্যক্তি এবং সাদাকাকারী উভয়েই সওয়াবের ভাগীদার হবেন।"

07/01/2025

আজকের আয়াত/হাদীস

"আবূ মূসা আশ‘আরী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

أَيُّمَا رَجُلٍ كَانَتْ لَهُ جَارِيَةٌ فَأَدَّبَهَا فَأَحْسَنَ تَأْدِيبَهَا وَأَعْتَقَهَا وَتَزَوَّجَهَا فَلَهُ أَجْرَانِ وَأَيُّمَا عَبْدٍ أَدَّى حَقَّ اللهِ وَحَقَّ مَوَالِيهِ فَلَهُ أَجْرَانِ.

যে লোক তার বাঁদীকে উত্তমরূপে জ্ঞান ও শিষ্টাচার শিক্ষা দেয় এবং তাকে আযাদ করে ও বিয়ে করে, সে দুটি পুরস্কার লাভ করবে। আর যে গোলাম আল্লাহর হক আদায় করে এবং মনিবের হকও আদায় করে, সেও দুটি পুরস্কার লাভ করবে।

সহীহ বুখারী, হাদীস ২৫৪৭ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ২৩৭৯(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)"

06/01/2025

আজকের আয়াত/হাদীস

"হুযাইফা ইবনুল ইয়ামান রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَأْمُرُنَّ بِالمَعْرُوفِ وَلَتَنْهَوُنَّ عَنِ الْمُنْكَرِ أَوْ لَيُوشِكَنَّ اللَّهُ أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عِقَابًا مِنْهُ ثُمَّ تَدْعُونَهُ فَلاَ يُسْتَجَابُ لَكُمْ.

সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ! অবশ্যই তোমরা সৎকাজের আদেশ এবং অসৎকাজে নিষেধ করতে থাক। নতুবা আল্লাহ তা’আলা অচিরেই তোমাদের উপর তাঁর শাস্তি অবতীর্ণ করবেন। তোমরা তখন তাঁর নিকট দু’আ করবে, কিন্তু তিনি তোমাদের সেই দু’আ কবুল করবেন না।

জামে আত-তিরমিযী ২১৭২(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ) ২১৬৯ (আহমাদ শাকের তাহকীককৃত)"

05/01/2025

আজকের আয়াত/হাদীস

"পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন,

وَ قُلْ لِّلْمُؤْمِنٰتِ یَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَ یَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَ لَا یُبْدِیْنَ زِیْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَ لْیَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰی جُیُوْبِهِنَّ ۪ وَ لَا یُبْدِیْنَ زِیْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآىِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآىِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِیْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِیْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآىِٕهِنَّ اَوْ مَا مَلَكَتْ اَیْمَانُهُنَّ اَوِ التّٰبِعِیْنَ غَیْرِ اُولِی الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِیْنَ لَمْ یَظْهَرُوْا عَلٰی عَوْرٰتِ النِّسَآءِ ۪ وَ لَا یَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِیُعْلَمَ مَا یُخْفِیْنَ مِنْ زِیْنَتِهِنَّ ؕ وَ تُوْبُوْۤا اِلَی اللّٰهِ جَمِیْعًا اَیُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ۝

এবং মুমিন নারীদের বল, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে এবং নিজেদের ভূষণ অন্যদের কাছে প্রকাশ না করে, যা আপনা আপনিই প্রকাশ পায় তা ছাড়া। এবং তারা যেন তাদের ওড়নার আঁচল নিজ বক্ষদেশে নামিয়ে দেয় এবং নিজেদের ভূষণ যেন স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভাতিজা, ভাগিনেয়, আপন নারীগণ, যারা নিজ মালিকানাধীন, যৌনকামনা নেই এমন পুরুষ খেদমতগার এবং নারীদের গোপনীয় অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া আর কারও সামনে প্রকাশ না করে। মুসলিম নারীদের উচিত, ভূমিতে এভাবে পদক্ষেপ না করা, যাতে তাদের গোপন সাজ জানা হয়ে যায়। হে মুমিনগণ! তোমরা সকলে আল্লাহর কাছে তাওবা কর, যাতে তোমরা সফলতা অর্জন কর।

সূরা আন-নূর, আয়াত ৩১ সূত্র : তাফসীরে তাওযীহুল কুরআন

পাদটীকা:

এ আয়াতে নারীদেরকে হুকুম করা হয়েছে, তারা যেন গায়রে মাহরাম বা পরপুরুষের সামনে নিজেদের গোটা শরীর বড় চাদর বা বোরকা দ্বারা ঢেকে রাখে। যাতে তারা নারীদের সাজসজ্জার অঙ্গসমূহ দেখতে না পায়।তবে শরীরের এ রকম অংশ যদি কাজকর্ম করার সময় আপনিই খুলে যায় বা বিশেষ প্রয়োজনবশত খোলার দরকার পড়ে, তাতে গুনাহ হবে না । সে সম্পর্কে বলা হয়েছে ‘যা আপনা আপনিই প্রকাশ পায় তা ছাড়া '।ইবনে জারীর তাবারী ( রহ .) তাঁর তাফসীর গ্রন্থে উল্লেখ করেছেন যে, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযিয়াল্লাহু আনহু বলেন, নারী যে চাদর (বা বোরকা) দ্বারা শরীর ঢাকে, এ ব্যতিক্রম দ্বারা সেটাই বোঝানো উদ্দেশ্য, যেহেতু তা আবৃত করা সম্ভব নয়। (অর্থাৎ নারীরা নিজেদের শরীর, শরীরে পরিহিত অলঙ্কার পরপুরুষের সামনে খোলা রাখতে পারবে না। হ্যাঁ, নিজেকে আবৃত করার জন্য যে চাদর বা বোরকা পরা হয়, তা পুরুষেরা দেখতে পারবে।)হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাযিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেন, বিশেষ প্রয়োজনে যদি চেহারা বা হাত খুলতে হয়, তবে এ আয়াত তার অনুমতি দিয়েছে। কিন্তু চেহারাই যেহেতু রূপ ও সৌন্দর্যের কেন্দ্রস্থল, তাই সাধারণ অবস্থায় তা ঢেকে রাখতে হবে। যেমন সূরা আহযাবে (৩৩ঃ৫৯) হুকুম দেওয়া হয়েছে৷হ্যাঁ, বিশেষ প্রয়োজন দেখা দিলে সেটা ভিন্ন কথা। তখন চেহারাও খোলা যাবে। কিন্তু পুরুষের প্রতি তখন নির্দেশ হল, যেন সে নিজ দৃষ্টি অবনমিত রাখে।"

04/01/2025

আজকের আয়াত/হাদীস

"পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন,

یٰۤاَیُّهَا النَّبِیُّ قُلْ لِّاَزْوَاجِكَ وَ بَنٰتِكَ وَ نِسَآءِ الْمُؤْمِنِیْنَ یُدْنِیْنَ عَلَیْهِنَّ مِنْ جَلَابِیْبِهِنَّ ؕ ذٰلِكَ اَدْنٰۤی اَنْ یُّعْرَفْنَ فَلَا یُؤْذَیْنَ ؕ وَ كَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا۝

হে নবী! তুমি তোমার স্ত্রীদেরকে, তোমার কন্যাদেরকে আর মু’মিনদের নারীদেরকে বলে দাও- তারা যেন তাদের চাদর নিজেদের (মুখের) উপর নামিয়ে দেয়। এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।

সূরা আল-আহযাব, আয়াত ৫৯সূত্র : তাফসীরে তাওযীহুল কুরআন

পাদটীকা:

এই আয়াত থেকে স্পষ্টই প্রমাণিত হয়, নারীর চেহারাও তার পর্দার অন্তর্ভুক্ত। বেগানা ও গায়রে মাহরাম পুরুষের সামনে চেহারা খোলা রাখার কোন সুযোগ নেই।"

02/01/2025

আজকের আয়াত/হাদীস

"আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ إِلاَّ مَنْ أَبَى قَالُوا : يَا رَسُولَ اللهِ ، وَمَنْ يَأْبَى قَالَ مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ ، وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى.

আমার সকল উম্মতই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যে অস্বীকার করে (সে ছাড়া)। তারা বললেন, কে অস্বীকার করবে? তিনি বললেনঃ যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে প্রবেশ করবে। আর যে আমার অবাধ্য হবে সে-ই অস্বীকার করল।

সহীহ বুখারী, হাদীস ৭২৮০ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৬৭৮৩(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)"

01/01/2025

কান্নার ওয়াজ সম্পুর্ণ নতুন ওয়াজ। হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা

01/01/2025

আজকের আয়াত/হাদীস

"বুরাইদা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রা.-কে বললেন,

يا عليُّ، لا تُتْبِعِ النظرةَ النظرةَ، فإن لك الأولى، وليست لك الآخرة

হে ‘আলী! কোন নারীকে একবার (অনিচ্ছাকৃত) দেখার পর দ্বিতীয়বার (ইচ্ছাকৃত) দেখবে না। কেননা তোমার জন্যে প্রথমবার (অনিচ্ছাকৃত) দেখার অনুমতি আছে, কিন্তু দ্বিতীয়বার (ইচ্ছাকৃত) দেখা জায়েয নয়।

সুনানে আবু দাউদ, হাদীস ২১৪৯ (শুআইব আরনাউত তাহকীককৃত) ২১৪৬(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)"

Address

Madhabdi
Narsingdi
1604

Alerts

Be the first to know and let us send you an email when Tafsir Bangla Shorts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category