Nice Home Builders & Consultant

Nice  Home  Builders & Consultant Create your Dream-home's Exterior
& Interior Designs

বীমের নাম:- (শান্তনা বীম)।।মিস্ত্রি মালিক কে শান্তনার জন্য এই বীমটি দেয়।রড বাঁধার কাজ চলমান।
19/10/2025

বীমের নাম:- (শান্তনা বীম)।।

মিস্ত্রি মালিক কে শান্তনার জন্য এই বীমটি দেয়।
রড বাঁধার কাজ চলমান।

17/09/2025

"একেবারে সস্তায় যারা বিল্ডিং ডিজাইন করে তারা নবীন, অনভিজ্ঞ না হয় ভুয়া প্রকোশলী"

তাজমহল বানাতে না পারলেও আপনার প্রিয়তমার নামের প্রথম অক্ষর দিয়ে এমন বাড়ি বানাতে পারেন!😅 বাড়ি নির্মাণের পূর্বে ডিজাইন করে ...
13/08/2025

তাজমহল বানাতে না পারলেও আপনার প্রিয়তমার নামের প্রথম অক্ষর দিয়ে এমন বাড়ি বানাতে পারেন!😅

বাড়ি নির্মাণের পূর্বে ডিজাইন করে নিতে আমাদের নক করুন।❤️🏚️

       লক্ষ, কোটি টাকা খরচ করে মানুষ একটা বাড়ি বানায়। বেশিরভাগ মানুষ সস্তায় ডিজাইন, কম খরচে মিস্ত্রি নিয়োগ দিতে চায়। সাই...
14/06/2024



লক্ষ, কোটি টাকা খরচ করে মানুষ একটা বাড়ি বানায়।

বেশিরভাগ মানুষ সস্তায় ডিজাইন, কম খরচে মিস্ত্রি নিয়োগ দিতে চায়। সাইট ভিজিট চার্জ দিয়ে ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট দিয়ে কাজ তদারকি করাতে কলিজা চিরে যায়।

কিন্তু BSRM রড দিবে, দামী টাইলস দিবে, ভালো কোম্পানির সিমেন্ট ব্যবহার করবে।

অথচ সঠিক ডিজাইন হয়েছে কিনা, সঠিকভাবে মিস্ত্রি কাজ করছে কিনা, কিউরিং ঠিকমতো হচ্ছে কিনা সেদিকে নজর খুব কম দেয় মানুষ।
সস্তায় যেমন সস্তা ডিজাইন হয়, সস্তায় তেমনি ভালো মানের মিস্ত্রিও হয়না, কাজের মানও এমনই হয়।
অথচ সামান্য কিছু টাকা বাঁচাতে সারাজীবনের সঞ্চয় দিয়ে করা বাড়িকে অত্যন্ত ঝুকিতে ফেলে দেয়।
একটু বোঝাতে গেলে অনেকে ভাবে ইঞ্জিনিয়াররা সব লুফে নেবার ফন্দি আঁটছে।

24/05/2024
ঢাকায় এখন ৪০ ডিগ্রী তাপমাত্রা নিয়ে যারা কান্নাকাটিকরতেসেন, এই আপনারাই আর্কিটেক্টদের কাছে গিয়ে বলেন যে এক ইঞ্চি জায়গাও আপ...
20/04/2024

ঢাকায় এখন ৪০ ডিগ্রী তাপমাত্রা নিয়ে যারা কান্নাকাটি
করতেসেন, এই আপনারাই আর্কিটেক্টদের কাছে গিয়ে বলেন যে এক ইঞ্চি জায়গাও আপনি ছাড়তে রাজি না!

কেউ বলেন না যে আমার বাসাটা ছোট হোক, কিন্তু বিশাল কিছু গাছ লাগায় দেন! পুরাটা জুড়ে বিল্ডীং চান, রাজউকের মিনিমাম সেটব্যাক রেখে বাড়ি করার নিয়মটাও ধান্দাবাজি করে মানেন না, মিনিমাম গ্রিন স্পেস যেটা থাকার কথা সেটায় আপনি বসান ইট, বালু, সিমেন্ট! কারণ আপনার ভবিষ্যত প্রজন্মের জন্য আপনার বিশাল টাকার ভান্ডার এই বাড়ি রেখে যাইতে হবে, তাদের জন্য একটু অক্সিজেন রেখে যাবেন না, একটু বাতাস রেখে যাবেন না!

মনে রাখবেন, সবকিছুর সীমা আছে! প্রকৃতি মাফ করে না!
ইটের বস্তিতে ৫০ ডিগ্রী তাপে শ্বাস নিতে না পারলে আপনার পরবর্তী প্রজন্মও আপনাকে মাফ করবে না।কবরে বসে দোয়ার আশা করবেন, পাবেন বদদোয়া!

মানুষের যখন মৃত্যুর ভয় থাকে না, তখন এভাবে বাড়ি করে। বিল্ডিং এর নতুন আপডেট ভার্সন এটা... বাড়িওয়ালারা এলাকার ভবন বিজ্ঞানী ...
11/04/2024

মানুষের যখন মৃত্যুর ভয় থাকে না, তখন এভাবে বাড়ি করে। বিল্ডিং এর নতুন আপডেট ভার্সন এটা...

বাড়িওয়ালারা এলাকার ভবন বিজ্ঞানী মিস্ত্রী মামার ফ্রি পরামর্শ পেলে, অনেক টাকা বেঁচে গেলো ভেবে খুশির ঢেকুর তোলে।

🏗️ Proposed 5  (Five)  Storied Residential Building.🕴️ Client :  MD Jahangir Alom🏙️ Location :  Shiachar, Kutubpur,Fatul...
26/03/2024

🏗️ Proposed 5 (Five) Storied Residential Building.
🕴️ Client : MD Jahangir Alom
🏙️ Location : Shiachar, Kutubpur,Fatullah,Narayangonj

🏣 আধুনিক ডিজাইন, দীর্ঘ স্থায়ীত্ব এবং ইকোনোমিক সবকিছু একসাথে (!!!) চিন্তা করে আমরা ডিজাইন করে থাকি । আপনার বাজেট এর মধ্যেই আমাদের কাছ থেকে ডিজাইন করে নিন ।।

📞 বিস্তারিত জানতে কল করুন:
📱 +01790790799,01916232196

👍 আপনার পছন্দের ডিজাইন পেতে আমাদের পেইজ লাইক দিয়ে আমাদের সাথে থাকুন ।।।
✅ Our service:

🔸Residential building, 🔹Commercial building, 🔸Interior design, 🔸RAJUK Approval . 🔹Architectural & 🔸Engineering Design: (Architectural, Landscape & Master planning, Structural, Plumbing, Electrical &Fire safety, Lightening protection system)

🔹Plan approval Interior Design & Works Project Management & Supervision Construction Digital Survey & Soil test

।। ডিজাইন সংক্রান্ত যেকোন বিষয়ে আমাদের মেসেজ করুন, আমরা পরামর্শ দিবো আপনাকে ।।।

🔳Office address...
Sadar Upazila,Fatullah ,Narayanganj

কেউ কেউ  রাজউক , ফায়ারসার্ভিস, সিটি কর্পোরেশন বা অন্য কর্তৃপক্ষকে "ম্যানেজ" করে লাইসেন্স নিয়ে ব্যবসা চালাচ্ছে আর কেউ কেউ...
02/03/2024

কেউ কেউ রাজউক , ফায়ারসার্ভিস, সিটি কর্পোরেশন বা অন্য কর্তৃপক্ষকে "ম্যানেজ" করে লাইসেন্স নিয়ে ব্যবসা চালাচ্ছে আর কেউ কেউ তো লাইসেন্স এর ই তোয়াক্কা করে না । এরকম ভবন একটি দুটি না, হাজার হাজার আছে। "তদন্ত কমিটি" গঠন করলেই আমাদের দায়মুক্তি মিলে যাবে।

Copied from: Mustapha Khalid palash

PLEASE DON’T USE THIS BUILDING FOR YOUR OWN SAFETY
স্থপতি তারিকুল লাভলু’র ছবির ভবন নিয়ে আজকের পোস্টে আমার মন্তব্য:
“প্রতিনিয়ত এই ভবনটি নিয়ে সত্যি উৎকণ্ঠায় থাকি। নক্সা এবং অনুমোদন বাণিজ্যিক ভবন হিসেবে হলেও এর ব্যবহারে বড় রকমের ব্যত্যয় ঘটিয়ে সার্বিক ভাবে একে সমূহ অগ্নীঝুকিপূর্ণ রেস্তোরা ভবনে রুপান্তর করা হয়েছে। স্থপতি হিসেবে শেষ যে ক্ষমতাটুকু রাজউক দিয়েছে অকুপেন্সি সার্টিফিকেটের জন্য রিপোর্ট স্বাক্ষর করার তার তোয়াক্কাও এখানে করা হয়নি। অকুপেন্সি সার্টিফিকেট না নিয়েই চলছে দেদার ব্যবসা।যেহেতু ভবনটি নির্দিষ্ট ব্যবহারের ব্যত্যয় করে ব্যবহার শুরু করে দেয়া হয়েছে তাই স্থপতি হিসেবে রিপোর্ট ও এজবিল্ট ড্রইং প্রদান থেকে বিরত থেকে জমির মালিক, ডেভেলপারকে বারংবার লিখিত বার্তায় এ বিষয়ে সতর্ক করা হলেও কোনো ফলপ্রসু অগ্রগতি হয়নি। অর্থগৃধ্নুতার কাছে আমার আহাজারি বারবারই নিস্ফল হচ্ছে। ডেভেলপারকে জিজ্ঞেস করলে উত্তর আসে তাদের নাকি ফায়ার লাইসেন্স আছে। কি করে সম্বভ সেটা? কপি চাইলে নিরুত্তর। জমির মালিককে বললে উত্তর, ভাড়া হয় না তাই আর কি করা! তাদেরকে এও জানানো হয় যে সঠিক ব্যবস্থা না গ্রহণ করলে ভবনের স্থপতি হিসেবে এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করা হবে।
উদ্ভট সব যুক্তির বেড়াজালে একজন স্থপতি হিসেবে নিজেকে অসহায় না ভেবে গতমাসে অত্র এলাকার ফায়ার সার্ভিস বিভাগের স্টেশনমাস্টারকে এক বার্তায় এবিষয়ে অবগত করলে তিনি বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে জানান। আমার ঘনিষ্ট ফায়ার ডিপার্টমেন্টের প্রাক্তন ডিজিকেও তাঁর ক্ষমতা প্রয়োগের জন্য অনুরোধ করলে তিনি তার সাধ্যমত তা করবেন বলে জানান। আজ আবার স্টেশনমাস্টার সাহেবকে সকাল বিস্তারিত তথ্য সমেত লিখলাম। দেখা যাক কি হয়।
যতদূর জানি এভবনের অগ্নীনিরাপত্তার অবস্থা ক্রমান্বয়ে ভয়াবহভাবে অবনমিত করা হয়েছে। ফায়ার ডোর খুলে ফেলা হয়েছে, ফায়ার স্টেয়ার স্টোররুম হয়েছে, যত্রতত্র গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে ইত্যাদি।
প্রিয় লাভলু, তোমার লেখার পিঠেই কথাগুলো লিখলাম কারণ একজন সচেতন স্থপতি তো বটেই একজন শহরবাসী হিসেবে আমাদের প্রত্যেকেরই দ্বায়ীত্ব দৃশ্যমান অশনিসংকেতের মোকাবেলা করা।”

সময়ের পরিবর্তনের সৌন্দর্য ও দীর্ঘস্থায়িত্বের কথা বিবেচনা করে ম্যাটেরিয়ালসের নতুনত্ব যোগ হচ্ছে দিন দিন। তেমনি একটি ম্যাটে...
02/01/2024

সময়ের পরিবর্তনের সৌন্দর্য ও দীর্ঘস্থায়িত্বের কথা বিবেচনা করে ম্যাটেরিয়ালসের নতুনত্ব যোগ হচ্ছে দিন দিন। তেমনি একটি ম্যাটেরিয়ালস ‘ফেয়ার ফেস প্লাস্টার’। ফেয়ার ফেস প্লাস্টার ইন্টেরিয়র ও এক্সটেরিয়র উভয় জায়াগায়ই ব্যবহার করা যায়। ফেয়ার ফেস প্লাস্টার ব্যবহার করলে আর নতুন করে পেইন্ট করতে হয় না। এটি দেখতে সুন্দর এবং দীর্ঘস্থায়ী।
সংসদ ভবন, মুক্তিযুদ্ধ যাদুঘর, আই ডি বি ভবন, আর্মি গল্ফ ক্লাব ফেয়ার ফেস স্ট্রাকচারের বাস্তব উদাহরণ। সরকারি-বেসরকারি, দেশি-বিদেশি বিভিন্ন স্থাপনাসমূহে ব্যাপকভাবে ফেয়ার ফেস প্লাস্টারের ব্যবহার লক্ষ্যনীয়।
#ফেয়ার_ফেস_প্লাস্টার কি?
ফেয়ার ফেস হচ্ছে, উচ্চ ক্ষমতাসম্পন্ন সিমেন্ট বেইজ এক ধরনের প্লাস্টার। এটি মূলত ৬০ শতাংশ হোয়াইট সিমেন্ট ও ৪০ শতাংশ গ্রে-সিমেন্ট এবং প্রয়োজন অনুযায়ী স্টোন চিপসের সমন্বয়।
#ব্যাবহার
ইটের শুকনো দেয়ালে ফেয়ার ফেস প্লাস্টারের আস্তর লাগাতে হয়। সাধারণ প্লাস্টার করার মতোই ফেয়ার ফেস প্লাস্টারের প্লাস্টার করতে হয়।এমনকি সাধারণ প্লাস্টার করার পরও ফেয়ার ফেস প্লাস্টার করা যায়। সে ক্ষেত্রে সাধারণ প্লাস্টারকে রাফ করে নিতে হয়।
#স্পেসিফিকেশন
ফেয়ার ফেস প্লাস্টার দেখতে উজ্জ্বল ছাই রঙা ধরনের। সিমেন্ট বেইজ হওয়ায় এটি অত্যন্ত মসৃণ ও গ্লসি হয়ে থাকে। সাধারণত ২০-৩০ বছরের স্থায়িত্বের গ্যারান্টিতে ফেয়ার ফেস প্লাস্টারের কাজ করা হয়। ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র উভয় স্থানেই ব্যবহার করা গেলেও এক্সটেরিয়েরই ব্যবহার করা হয় বেশি।
১. #পুরুত্ব
ফেয়ার ফেস প্লাস্টারের পুরুত্ব ৮ মিলিমিটার।

২. #গ্রুভ
ফেয়ার ফেস প্লাস্টারের কাজ করার সময় ইচ্ছে অনুযায়ী গ্রুভ ব্যবহার করা যায়। সাধারণত প্রতি ২ ফিট পর পর ১-২ ইঞ্চি গ্রুভ ব্যবহার করা হয়। ইচ্ছে করলে এর কম-বেশিও করা যায়।

০৩. #কিউরিং
ফেয়ার ফেস প্লাস্টার কাজ করার পর তিন থেকে সাত দিন কিউরিং করলে ভালো হয়। প্লাস্টারে হেয়ার ক্র্যাক হয় না।
#বাংলাদেশে_কোথায়_পাবেন?
বাংলাদেশে বেশ কয়েকটি দেশের ফেয়ার ফেস প্লাস্টারের প্রিমিক্স পাউডার পাওয়া যায়। দেশগুলো হচ্ছে দুবাইয়ের কনমিক্স, জার্মানির বিএসএফ, ভারতের ড. ফিক্সিট ও ফসরক। টাইলসের বড় শোরুমগুলোতে খোঁজ করলেও ফেয়ার ফেস প্লাস্টার পাওয়া যাবে।
দেখতে অত্যন্ত মসৃণ, আভিজাত্য ও অনন্য সুন্দর হওয়ায় বাংলাদেশে এর চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। ঢাকা শহরের অভিজাত এলাকায় অনেক বিল্ডিংয়েই ব্যবহৃত ফেয়ার ফেস প্লাস্টার আপনার নজর কাড়বে। এটি দেখতে যেমন সুন্দর, তেমনি চলে যুগের পর যুগ।

Address

Sadar Upazila Narayangonj
Narayanganj

Telephone

01686815303

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nice Home Builders & Consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nice Home Builders & Consultant:

Share