SS Engineering & Consultancy

Directions

SS Engineering & Consultancy Consultancy Firm

10/01/2026

🔥 AutoCAD-এর ১০টি জরুরি স্কিল

1️⃣ Basic Commands
Line, Polyline, Circle, Arc, Erase, Trim, Extend

2️⃣ Object Snap (OSNAP)
Endpoint, Midpoint, Center, Intersection ব্যবহার

3️⃣ Object Selection Skill
Window, Crossing, Lasso, Filter সঠিকভাবে ব্যবহার

4️⃣ Layer Management
Layer create, color, linetype, lock/unlock

5️⃣ Dimensioning Skill
Linear, Aligned, Angular, Dimension Style Manager

6️⃣ Modify Commands
Move, Copy, Rotate, Mirror, Scale, Offset

7️⃣ Annotation & Text
Text style, Mtext, Leaders ব্যবহার

8️⃣ Block & Insert
Block তৈরি, Edit, Dynamic Block (basic)

9️⃣ Drawing Setup
Units, Limits, Grid, Snap, Page Setup

🔟 Plot / Print Knowledge
Scale সেট করা, Layout, Lineweight, PDF Print

27/11/2025

নিরাপদ নির্মাণ বিধি মানা হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

গতরাতে এক ভদ্রমহিলা ছবি গুলো পাঠিয়ে বললেন, ১১ বছর আগে ৩ তলা বাড়িটি করেছেন গ্রেডবীম ছাড়া৷ বাড়িটির কলামে ৫'*৫' ফুটিং ব্যবহ...
25/11/2025

গতরাতে এক ভদ্রমহিলা ছবি গুলো পাঠিয়ে বললেন, ১১ বছর আগে ৩ তলা বাড়িটি করেছেন গ্রেডবীম ছাড়া৷ বাড়িটির কলামে ৫'*৫' ফুটিং ব্যবহার করেছেন৷

আমি কিছুক্ষণ স্তব্ধ থেকে বললাম আপনি হয়তো ভূলে গেছেন , ফাউন্ডেশন যেহুতো দিয়েছেন গ্রেডবীম অবশ্যই করা হয়েছে।

খুবই বিচলিত হয়ে বললেন, না ভাইয়া!! আমি নিজে উপস্থিত ছিলাম কন্সট্রাকশনের সময়। আমরা যে মিস্ত্রীকে কাজ দিছিলাম, উনি বলেছিলেন মাটি ভালো আছে গ্রেডবীম লাগবে না। আমাদের হাতে টাকাও একটু শর্ট ছিলো, আমার হাজবেন্ডও তখন রাজি হয়ে যায় যে গ্রেড বীম দরকার নাই।

আমি বললাম, আমার থেকে কি ধরনের সাপোর্ট চাচ্ছেন??

বললেন বাড়িটি কতোটুকু ঝুঁকিপূর্ণ সেটা একটু নিশ্চিত হতে চাই। সেই সাথে কতো দিন ব্যবহার করতে পারবো?

আমি বললাম সচেতন মানুষকে উপদেশ দেয়া যায়,,, আপনি ও আপনার হাজবেন্ড দুজনই উচ্চ শিক্ষিত মানুষ। এমন আত্মঘাতী সিদ্ধান্ত কেনো নিলেন জানি না!!

সর্বোপরি বললাম স্ট্রাকচারাল মেম্বার গুলোতে DEA করতে হবে। প্রয়োজনে কিছু রেট্রোফিটিং করা লাগতে পারে। তবে বিল্ডিংয়ের সার্ভিসএবিলিটি ৩০ বছরের বেশি সম্ভবত যাবে না। তারপরোও DEA রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত।

আমি সত্যিই বুঝিনা মানুষ এখনো কেনো এতটো অসচেতন, কেনো এতোটা নির্বোধ।
লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করতে প্রস্তুত, অথচ ৪০/৫০ হাজার টাকা প্রকৌশলী বা ভালো কনসাল্টেন্ট কে দিয়ে, সঠিক পরিকল্পনা আর ডিজাইন নিয়ে বাড়ি করতে মানুষ এখনো কেনো এতো পিছিয়ে পড়া মনোভাব লালন করে৷!!

মহান আল্লাহ ভালো জানেন।

24/11/2025

ভূমিকম্পের কেন্দ্র কোথায়, কত গভীরে; কীভাবে বের করেন বিজ্ঞানীরা?

24/11/2025

নেপাল, তুরস্ক, জাপান থেকে যে শিক্ষা নিতে পারে বাংলাদেশ
#ভূমিকম্প #বাংলাদেশ

সময় থাকতে সবাই সতর্ক হোন। প্রোপার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দ্বারা বিল্ডিং এর ডিজাইন করান। ১-২ তলা বিল্ডিং এর ডিজাইন লাগে ...
24/11/2025

সময় থাকতে সবাই সতর্ক হোন। প্রোপার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দ্বারা বিল্ডিং এর ডিজাইন করান। ১-২ তলা বিল্ডিং এর ডিজাইন লাগে না, ছোট বিল্ডিং এ সয়েল টেস্ট লাগে না, ছোট বিল্ডিং এ ইঞ্জিনিয়ার লাগে না- এমন সনাতনী চিন্তাভাবনা ঝেড়ে ফেলার আহবান জানাচ্ছি। বিল্ডিং এর প্রোপার ডিজাইনের পাশাপাশি কন্সট্রাকশান কোয়ালিটি কন্ট্রোলও সমানভাবে গুরুত্বপূর্ণ।

আজকে এক ক্লায়েন্টের বাসায় ইন্সপেকশনে গিয়ে কলামের এই মেজর স্ট্রাকচারাল ক্র‍্যাকগুলো অবজার্ভ করেছি। অথচ বিল্ডিং মাত্র দুই তলা এবং ইঞ্জিনিয়ার দিয়েই ডিজাইন করানো।
ইন্সপেকশান শেষে এফেক্টেড কলামগুলো রেট্রোফিটিং এর মাধ্যমে স্ট্রেংদেনিং করার সাজেশান দিয়ে আসলাম।

ভূমিকম্পের মতো দুর্যোগ কখনোই কাম্য নয়, কিন্তু দুর্যোগ ঘটে গেলে সেটা মোকাবেলা করার মতো সক্ষমতা থাকাটাও জরুরি।

🔧 ইঞ্জিনিয়ারিং টিপস: বেজ ঢালাইয়ের সঠিক ডেপথ এবং ক্লিয়ার কভার সম্বন্ধে জানুন!আজকের পোস্টে আলোচনা করব পাঞ্চিং শিয়ার এবং ক্...
24/11/2025

🔧 ইঞ্জিনিয়ারিং টিপস: বেজ ঢালাইয়ের সঠিক ডেপথ এবং ক্লিয়ার কভার সম্বন্ধে জানুন!

আজকের পোস্টে আলোচনা করব পাঞ্চিং শিয়ার এবং ক্লিয়ার কভার এর প্রভাব সম্পর্কে।

📌 পাঞ্চিং শিয়ার ফেইল:
ফাউন্ডেশন এর ক্লিয়ার কভার ঠিক রাখার জন্য আমরা সিসি ব্লক ব্যবহার করি, এই ব্লক এর সাইজ হতে হবে সর্বনিম্ন ৩ ইঞ্চি (As per bnbc 2020), অনেকেই ইচ্ছা করেই এই ব্লক এর সাজিয়ে বাড়িয়ে কাজ করে।
ধরা যাক,ডিজাইন এ ৫’ বাই ৫’ বেজ এ ঢালাইয়ের থিকনেস ১৫” দেওয়া হয়েছে, ৩" ব্লক এর পরিবর্তে যদি ৬” ব্লক ব্যবহার করা হয় তাহলে ফাউন্ডেশন এর ইফেকটিভ ডেপথ ৩" কমে যাবে। ফলাফল দূর্বল ফাউন্ডেশন। এর ফলে, পাঞ্চিং শিয়ার রোধ করার ক্ষমতা কমে যাবে। কোন কারনে যদি ক্লিয়ার কভার বেশি রাখা-ই লাগে তাহলে তত টুকু এক্সট্রা কাস্টিং করতে নিতে হবে।

রডের গায়ে লিখা D, W, R এর মানে কি জেনে নিন ✅D=ডিফর্মড (Deformed) - এর মানে হলো রডটি ডিফর্মড বা বিকৃত, অর্থাৎ এর পৃষ্ঠে ...
22/11/2025

রডের গায়ে লিখা D, W, R এর মানে কি জেনে নিন ✅

D=ডিফর্মড (Deformed) - এর মানে হলো রডটি ডিফর্মড বা বিকৃত, অর্থাৎ এর পৃষ্ঠে রিব বা চিহ্ন আছে যা কংক্রিটের সাথে ভালোভাবে বাঁধতে সাহায্য করে।

W = ওয়েল্ডেবল (Weldable) - এর মানে হলো রডটি ওয়েল্ড করা যায়, অর্থাৎ এটি অন্য রডের সাথে জোড়া লাগানো যায়।

R = রিবড (Ribbed) - এর মানে হলো রডটির পৃষ্ঠে রিব বা চিহ্ন আছে যা কংক্রিটের সাথে ভালোভাবে বাঁধতে সাহায্য করে।

এই চিহ্নগুলি রডের গুণমান এবং ব্যবহার সম্পর্কে তথ্য দেয়।

22/11/2025

ভুমিকম্প সহনীয় ভবন নির্মাণ করতে চাইলে:
--------------------------------------------------------------
১. ব্রিক দিয়ে ঢালাই পুরোপুরি বন্ধ করতে হবে কারন এটা সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালের মধ্যে পড়ে না।

২. রেলিং ইটের গাঁথুনি দিয়ে করা বন্ধ করতে হবে।

৩. প্যারাপেট (ছাদের চতুর্দিকে যেটা থাকে) ইটের গাঁথুনি দিয়ে করা বন্ধ করতে হবে।

৪. সকল ঢালাইয়ে ভালো মানের STONE CHIPS ব্যবহার করতে হবে।

৫. এরকম বলা যাবে না যে, অন্য ইঞ্জিনিয়ার পাশের জমিতে মাত্র ৬০ টা পাইলে করছে আর আপনি ৭০ টা পাইল কেন দিচ্ছেন।

৬. এরকম বলা যাবেনা, অন্য ইঞ্জিনিয়ার শিয়ার ওয়াল ছাড়া করে দিচ্ছে আপনি কেন পারছেন না।

৬. দেশের ৮০% ভবণ লাইসেন্সবিহীন লোকজন করছে যার সুযোগ আপনারা #ক্লায়েন্টরাই দিচ্ছেন।

৭. #লাইসেন্স বিহীনদের একেবারে বাদ দিতে হবে এবং পুরো কনস্ট্রাকশন কাজে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে শুধু রাখলেই হবে না, #প্রায়োরিটি দিয়ে রাখতে হবে। স্মরণে রাখবেন, যাদের লাইসেন্স নাই, তারা আপনার ভবণকে বিপদে ফেললে, আপনি তার বিরুদ্ধে কিছুই করতে পারবেন না কারন তারতো লাইসেন্সই নাই।

৮. ডিজাইন সংক্রান্ত বিষয়ে মিস্ত্রি এবং সাইট ইঞ্জিনিয়ারের কথায় চলা যাবেনা আর একই সাথে সাইট ইঞ্জিনিয়ারদের রিকুয়েষ্ট করছি, ডিজাইনের বাইরে কাজ করবেন না।

৯. #প্রজেক্ট ইঞ্জিনিয়াররা জেনে রাখুন, নতুন আইন মোতাবেক, কোন ভবন যদি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ভিজিট না করে সেক্ষেত্রে তার দায়ভার সাইট ইঞ্জিনিয়ার, ঠিকাদার এবং মালিক পক্ষকে বহন করতে হবে সেক্ষেত্রে সাইট ইঞ্জিনিয়ারদের রিকুয়েষ্ট করবো রড বাইন্ডিং শুরু করা থেকে শেষ পর্যন্ত ভবনের মালিককে বলবেন, এবার কনসালটেন্টকে দিয়ে ভিজিট করান অন্যথায় এতবড় #দায় কিন্তু আপনাকে নিতে হবে সুতরাং সিদ্ধান্ত আপনার - এতবড় দায়, আপনার নেয়া ঠিক হবে কিনা।

যারা টাকা খরচ করে কনসালটেন্ট নিয়ে আসছেন তারা সেই ভালো কাজের #ফল ভবিষ্যতে পাবেন।

#লাইসেন্সধারী প্রফেশনাল ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ভবনের ডিজাইন এবং কন্সট্রাকশন #দুটোই করাতে হবে।

#লাইসেন্সধারী_প্রফেশনাল ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ভবনের #ডিজাইন_এবং_কন্সট্রাকশন দুটোই করাতে হবে কেননা ভুমিকম্প সহনীয় কন্সট্রাকশন করতে পারাটাই হচ্ছে চ্যালেঞ্জিং বিষয়।

Address

Gaji Road, House No/13, Rupganj , Narayanganj & Rowmari, Kurigramm
Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when SS Engineering & Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share