বারকাহ ভূমি জরিপ কেন্দ্র

বারকাহ ভূমি জরিপ কেন্দ্র ডিজিটাল ল্যান্ড সার্ভে

জমি সংক্রান্ত যেকোনো কাজে আমাদের লক্ষ্য✅ নির্ভুল পরিমাপ।✅ সঠিক তথ্য।✅ পেশাদার সেবা।
29/08/2026

জমি সংক্রান্ত যেকোনো কাজে আমাদের লক্ষ্য
✅ নির্ভুল পরিমাপ।
✅ সঠিক তথ্য।
✅ পেশাদার সেবা।

গুরুত্বপূর্ণ আইনি নীতি মীম ডিজিটাল সার্ভে তৌফিকা ডিজিটাল ল্যান্ড সার্ভে নূর ডিজিটাল ল্যান্ড সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট,ঢা...
18/08/2026

গুরুত্বপূর্ণ আইনি নীতি

মীম ডিজিটাল সার্ভে তৌফিকা ডিজিটাল ল্যান্ড সার্ভে নূর ডিজিটাল ল্যান্ড সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট,ঢাকা Shamu Land Surveying

 #ধারা_৫৫(১)  #দলিল_হস্তান্তরসম্পত্তি বিক্রয়ের পর সাধারণভাবে বিক্রেতা ক্রেতার কাছে ওই সম্পত্তি-সম্পর্কিত দলিলপত্র হস্তা...
15/08/2026

#ধারা_৫৫(১) #দলিল_হস্তান্তর
সম্পত্তি বিক্রয়ের পর সাধারণভাবে বিক্রেতা ক্রেতার কাছে ওই সম্পত্তি-সম্পর্কিত দলিলপত্র হস্তান্তর করতে বাধ্য। তবে বিক্রেতার দখলে বা অধিকারে থাকা সব দলিল হস্তান্তর করতে হবে এমনটা নয়।
যদি শর্ত থাকে যে সম্পত্তির সম্পূর্ণ মূল্য পরিশোধ না হওয়া পর্যন্ত দলিল হস্তান্তরের দায়িত্ব বিক্রেতার ওপর বর্তাবে না, তাহলে সম্পূর্ণ মূল্য পরিশোধের পর দলিল হস্তান্তর করতে হবে। আবার সম্পত্তির সম্পূর্ণ মূল্য পরিশোধ হয়ে গেলেও দুটি ক্ষেত্রে পূর্বের সব দলিল হস্তান্তর বাধ্যতামূলক নয়।

#প্রথমত: বিক্রেতা যদি এমন কোনো সম্পত্তি বিক্রি করেন, যার সঙ্গে অন্য কোনো সম্পত্তি একই দলিলের অন্তর্ভুক্ত থাকে, তাহলে সেই দলিলটি ক্রেতার কাছে হস্তান্তর করা বাধ্যতামূলক নয়। কারণ ওই দলিলের মাধ্যমে বিক্রেতার অন্য সম্পত্তির স্বত্বও প্রমাণিত হতে পারে। তাই বিক্রেতা নিজের স্বত্ব প্রমাণের জন্য দলিলটি কাছে রাখতে পারেন। তবে ক্রেতার প্রয়োজন হলে তাকে দলিলটি দেখাতে হবে এবং প্রয়োজন হলে তার নকল দিতে হবে।
#দ্বিতীয়ত: কোনো বৃহৎ সম্পত্তি ভাগ করে একাধিক ব্যক্তির কাছে বিক্রি করা হলে, যে ব্যক্তি বেশি অংশটি কিনেছেন, তার কাছে বিক্রেতার স্বত্বের মূল দলিল থাকতে পারে। অর্থাৎ, মূল দলিলটি তার কাছে রাখা যেতে পারে যে জমি বেশি কিনেছেন এবং অন্যান্য ক্রেতারা প্রয়োজনে সেই দলিলের নকল পেতে পারেন।
ক্রেতাকে বিক্রেতা যে দলিলগুলো প্রদান করবেন, সেগুলো সম্পত্তির সঙ্গে সম্পর্কিত হতে হবে। তবে বিক্রেতার নিজের স্বত্বের দলিলপত্র, আয়কর বা খাজনা পরিশোধের কাগজ ইত্যাদি সব দলিলই যে ক্রেতাকে দিতে হবে- তা নয়। সম্পত্তির সঙ্গে সম্পর্কিত এবং ক্রেতার স্বত্ব প্রমাণে প্রয়োজনীয় দলিলই মূলত হস্তান্তরের করতে হবে।

মাওলানা জাহিদুল ইসলাম
চিতলমারী, বাগেরহাট

মীম ডিজিটাল সার্ভে Shamu Land Surveying তৌফিকা ডিজিটাল ল্যান্ড সার্ভে নূর ডিজিটাল ল্যান্ড সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট,ঢাকা

গুরুত্বপূর্ণ আইনগত নীতি
15/08/2026

গুরুত্বপূর্ণ আইনগত নীতি

14/08/2026

ক্রেতা-বিক্রেতার মধ্যে বিরোধ দেখা দিলে চৌহদ্দির বর্ণনাকে গ্রহণ করতে হয়।
(12LDR266)

14/08/2026
 #বিক্রেতার_দায়িত্ব #এক.বিক্রেতা এমন কোনো গুরুত্বপূর্ণ ত্রুটি বা সমস্যা জানলে, যা ক্রেতা জানেন না এবং সাধারণভাবে জানারও...
14/08/2026

#বিক্রেতার_দায়িত্ব
#এক.বিক্রেতা এমন কোনো গুরুত্বপূর্ণ ত্রুটি বা সমস্যা জানলে, যা ক্রেতা জানেন না এবং সাধারণভাবে জানারও সুযোগ নেই, তা ক্রেতাকে জানাতে হবে।

#দুই. ক্রেতা চাইলে সম্পত্তির মালিকানা বা দখল সম্পর্কিত যেসব দলিল বিক্রেতার কাছে আছে, সেগুলো পরীক্ষার জন্য দিতে হবে।
#তিন. সম্পত্তির মালিকানা, দখল বা স্বত্ব সম্পর্কে ক্রেতা কোনো প্রাসঙ্গিক প্রশ্ন করলে বিক্রেতাকে সঠিক উত্তর দিতে হবে।

#চার সম্পত্তির মূল্য গ্রহণ করার পর বিক্রেতাকে যথাযথ বিক্রয় দলিল সম্পাদন ও সম্পত্তি হস্তান্তরের ব্যবস্থা করতে হবে।

#পাঁচ. বিক্রয়ের চুক্তি থেকে সম্পত্তি ক্রেতার কাছে হস্তান্তর না হওয়া পর্যন্ত বিক্রেতাকে সম্পত্তি ও তার দলিলপত্রের যথাযথ যত্ন নিতে হবে।

#ছয়. বিক্রেতাকে ক্রেতার অনুরোধ অনুযায়ী সম্পত্তির দখল বুঝিয়ে দিতে হবে।

#সাত. বিক্রয়ের তারিখ পর্যন্ত সম্পত্তির খাজনা, কর ও অন্যান্য প্রাপ্য টাকা পরিশোধ করতে হবে।

মাওলানা জাহিদুল ইসলাম
চিতলমারী, বাগেরহাট

মীম ডিজিটাল সার্ভে Shamu Land Surveying

13/08/2026

বিক্রয়ের চুক্তি দ্বারা সম্পত্তিতে কোন স্বার্থ সৃষ্টি হয় না।

Address

Tekerhat. Rajoir. Madaripur
Madaripur
8911

Alerts

Be the first to know and let us send you an email when বারকাহ ভূমি জরিপ কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বারকাহ ভূমি জরিপ কেন্দ্র:

Shortcuts

Share

Category