RAC Service Point

RAC Service Point All Type Air Condition Servicing, Installation, Repair, Gas Charge, Maintenance & All Type Refrigerator any problem can be solve.
(2)

Emergency work is done through the home service

গরমের সময়ে এসি এখন অনেক পরিবারের নিত্যপ্রয়োজনীয় যন্ত্রে পরিণত হয়েছে। তবে মাস শেষে বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার আশঙ্কায়...
10/08/2026

গরমের সময়ে এসি এখন অনেক পরিবারের নিত্যপ্রয়োজনীয় যন্ত্রে পরিণত হয়েছে। তবে মাস শেষে বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার আশঙ্কায় অনেকেই এসি ব্যবহারে দ্বিধায় থাকেন। অথচ সঠিক নিয়মে এসি ব্যবহার করলে আরাম বজায় রেখেও বিদ্যুৎ খরচ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

কয়েকটি সহজ অভ্যাস অনুসরণ করলেই এসির কার্যক্ষমতা বাড়ে এবং অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় কমে।

দ্রুত ঘর ঠান্ডা করার আশায় অনেকেই এসির তাপমাত্রা ১৮ বা ২০ ডিগ্রিতে সেট করেন। এতে কম্প্রেসারের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং বিদ্যুৎ খরচ বেড়ে যায়। তাই ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে এসি চালানো সবচেয়ে আরামদায়ক ও বিদ্যুৎ সাশ্রয়ী।

এসি চালানোর পাশাপাশি সিলিং ফ্যান বা স্ট্যান্ড ফ্যান ব্যবহার করলে ঠান্ডা বাতাস দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ফলে খুব কম তাপমাত্রায় এসি চালানোর প্রয়োজন হয় না এবং বিদ্যুৎ ও কম খরচ হয়।

এসি চালু থাকলে দরজা-জানালা বন্ধ রাখা জরুরি। বাইরের গরম বাতাস ঘরে ঢুকলে নির্ধারিত তাপমাত্রা বজায় রাখতে এসিকে বেশি সময় কাজ করতে হয়। পাশাপাশি দরজা-জানালার ফাঁকফোকর থাকলে সেটিও বন্ধ করে দেওয়া উচিত।

ফিল্টারে ধুলাবালি জমে গেলে বাতাস চলাচল বাধাগ্রস্ত হয়। এতে এসির শীতল করার ক্ষমতা কমে এবং বিদ্যুৎ খরচ বাড়ে। তাই দুই থেকে চার সপ্তাহ পরপর ফিল্টার পরিষ্কার করলে এসি ভালোভাবে কাজ করে।

জানালা দিয়ে সরাসরি রোদ প্রবেশ করলে ঘরের তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। পর্দা, ব্লাইন্ড বা সানশেড ব্যবহার করলে ঘর তুলনামূলক ঠান্ডা থাকে এবং এসিকে কম পরিশ্রম করতে হয়।

ঘরে কেউ না থাকলে অযথা এসি চালিয়ে রাখা উচিত নয়। দীর্ঘ সময় বাইরে থাকলে অবশ্যই এসি বন্ধ করে বের হওয়া ভালো। এতে বিদ্যুৎ অপচয় কমে।

বেশিরভাগ আধুনিক এসিতে থাকা স্লিপ মোড রাতে বিদ্যুৎ সাশ্রয়ে কার্যকর। এই মোডে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়ে, ফলে আরাম বজায় থাকার পাশাপাশি বিদ্যুৎ খরচও কম হয়।

সারারাত এসি চালানোর পরিবর্তে টাইমার ব্যবহার করা যেতে পারে। নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে এসি বন্ধ হয়ে গেলে অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ কমে যায়।

দীর্ঘদিন সার্ভিসিং না করালে এসির কুলিং ক্ষমতা কমে যেতে পারে। গ্যাস, কয়েল বা অন্যান্য যন্ত্রাংশে সমস্যা থাকলে বিদ্যুৎ খরচও বেড়ে যায়। তাই বছরে অন্তত একবার অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে এসি সার্ভিসিং করানো উচিত।

নতুন এসি কেনার পরিকল্পনা থাকলে ইনভার্টার প্রযুক্তির এসি বেছে নেওয়া ভালো। এ ধরনের এসির কম্প্রেসার প্রয়োজন অনুযায়ী গতি নিয়ন্ত্রণ করে কাজ করে, ফলে সাধারণ নন-ইনভার্টার এসির তুলনায় দীর্ঘমেয়াদে কম বিদ্যুৎ খরচ হয়।

এসি চলাকালে ওভেন, ইস্ত্রি, হিটার বা অন্যান্য তাপ উৎপন্নকারী যন্ত্র ব্যবহার করলে ঘরের তাপমাত্রা বেড়ে যায়। এতে এসিকে আরও বেশি কাজ করতে হয়। তাই সম্ভব হলে এসব যন্ত্র অন্য সময়ে ব্যবহার করা ভালো।

ঘরের আয়তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ক্ষমতার এসি ব্যবহার করাও গুরুত্বপূর্ণ। ছোট ঘরে অতিরিক্ত বড় এসি বা বড় ঘরে কম ক্ষমতার এসি ব্যবহার করলে বিদ্যুৎ অপচয়ের পাশাপাশি কাঙ্ক্ষিত শীতলতাও পাওয়া যায় না।

এসি ব্যবহার করলেই যে বিদ্যুৎ বিল অনেক বেড়ে যাবে, এমন ধারণা সব সময় সঠিক নয়। বরং সঠিক তাপমাত্রা নির্বাচন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, সময়মতো সার্ভিসিং এবং স্লিপ মোড ও টাইমারের মতো সুবিধা ব্যবহার করলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি এসির আয়ুও দীর্ঘ হয়।

RAC Service Point

20/07/2026

⚠️ এসি বিস্ফোরণ এড়াতে যা করবেন: এয়ার কন্ডিশনার সাধারণত হঠাৎ বিস্ফোরিত হয় না, কিন্তু বৈদ্যুতিক ত্রুটি, শর্ট সার্কিট, অতিরিক্ত গরম হওয়া বা ভুল ইনস্টলেশনের কারণে বড় দুর্ঘটনা ঘটতে পারে। নিয়মিত এসির সার্ভিসিং করান, সঠিক রেটিংয়ের MCB ব্যবহার করুন, ভালো মানের তার ও নির্ভরযোগ্য আর্থিং নিশ্চিত করুন। অস্বাভাবিক শব্দ, পুড়ে যাওয়া গন্ধ বা বারবার ট্রিপ করলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিন এবং টেকনিশিয়ানের সাহায্য নিন। বজ্রপাতের সময় সম্ভব হলে এসি বন্ধ রাখুন এবং মেইন সুইচ অফ করুন। পেশাদার দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে ইনস্টলেশন ও মেরামত করান। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। নিয়মিত রক্ষণাবেক্ষণ আপনার এসিকে নিরাপদ রাখে এবং অপ্রয়োজনীয় ক্ষতি এড়াতে সাহায্য করে।

ছোট্ট একটু সতর্কতা আপনাকে হাজার টাকার ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে পারে। এসি কেয়ার, লাইটনিং সেফটি, সার্জ প্রোটেকশন, ইনভার্টার এসি, ইলেকট্রিক্যাল সেফটি, স্টে সেফ।

"আলহামদুলিল্লাহ! 🌸 আপনাদের আন্তরিক রিভিউ এবং ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান মতামত আমাদের আরও ভালো কাজ করত...
20/07/2026

"আলহামদুলিল্লাহ! 🌸 আপনাদের আন্তরিক রিভিউ এবং ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান মতামত আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগায়।" "আমাদের পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আশা করি ভবিষ্যতেও একইভাবে আপনার আস্থা ও ভালোবাসা পাব।" ধন্যবাদ। 🙏

নির্ধারিত সময় পরে এয়ার কন্ডিশনার পরিষ্কার না করলে এয়ার ফ্লো এর সাথে বিভিন্ন ক্ষতিকারক জীবাণু ও ব্যাকটেরিয়া ছড়ায় যা সর্দি...
29/06/2026

নির্ধারিত সময় পরে এয়ার কন্ডিশনার পরিষ্কার না করলে এয়ার ফ্লো এর সাথে বিভিন্ন ক্ষতিকারক জীবাণু ও ব্যাকটেরিয়া ছড়ায় যা সর্দি, কাশি ও এলার্জীর মত ফ্লু এর কারণ হয়ে থাকে। বিশেষ করে যা বাচ্চা ও বয়স্কদের জন্য বেশ ক্ষতিকারক।

এসির মধ্যে ময়লা ও ব্যাকটেরিয়া জমে কাদাময় স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এসি চালালে ময়লার জন্য বাঁচে দুর্গন্ধ বের হয়। এসি থেকে বাজে দুর্গন্ধ বের হওয়া মানেই নির্দেশ করে এসি সার্ভিসিং প্রয়োজন।

নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা #সুস্থতার অন্যতম মাধ্যম।তেমন #এয়ারকন্ডিশনারের গুড সার্ভিস ধরে রাখতে নিয়মিত সার্ভিসিং এর প্রয়োজন।

28/06/2026

Inverter AC PCB Repair.

আপনাদের সেবায় আমরা সর্বদা নিয়োজিত,দিনশেষে পরিশ্রম সার্থক মনে হয়,যখন আপনারা একটু ইতিবাচক কথা বলে আমাদের অনুপ্রেরণা যোগান।...
07/05/2026

আপনাদের সেবায় আমরা সর্বদা নিয়োজিত,দিনশেষে পরিশ্রম সার্থক মনে হয়,যখন আপনারা একটু ইতিবাচক কথা বলে আমাদের অনুপ্রেরণা যোগান।
ইতিবাচক কথা বলাটাও উন্নত ব্যক্তিত্বের পরিচায়ক।
RAC Service Point. - আরএসি সার্ভিস পয়েন্ট এর পাশেই থাকুন।
ধন্যবাদ। 🌹

মনে করুন আপনি, উঞ্চ প্রকৃতির দেশে বসবাস করছেন। আপনি এসির কুলিং মোড ব্যবহার করেন। যারা শীত প্রধান দেশে বাসবাস করছে তারা হ...
26/02/2026

মনে করুন আপনি, উঞ্চ প্রকৃতির দেশে বসবাস করছেন। আপনি এসির কুলিং মোড ব্যবহার করেন। যারা শীত প্রধান দেশে বাসবাস করছে তারা হিটিং মোড ব্যবহার করে থাকেন। এসির কাজ হচ্ছে নিদিষ্ট জায়গার বাতাসকে কন্ট্রোল করা।

এখন মূলত কোন থিউরিতে এসি রুমের বাতাসকে কন্ট্রোল করে? জেনে রাখা ভালো, এসি রুমের বাতাসকেই রিসাইকেলিং করে। এসির রুম টেম্পারেচার সেটআপ করে দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত আপনার রুমের বাতাসতের টেম্পারেচার আপনার সেট করা টেম্পারেচারে না আসবে। ততক্ষণ আপনার এসির কম্প্রেসার চলতে থাকবে। আপনার সেট করে দেওয়া টেম্পারেচারে আসলে কম্প্রেসার বন্ধ হয়ে যাবে। কুলিং মোড ব্যবহারকারীদের, সেট করে দেওয়া টেম্পারেচার থেকে রুম টেম্পারেচার বেড়ে গেলে আবার কম্প্রেসার চালু হয়ে যাবে। হিটিং মোডে ব্যবহারকারীদের, সেট করা দেওয়া টেম্পারেচার থেকে রুম টেম্পারেচার কমে গেলে আবার কম্প্রেসার চালু হয়ে যাবে। এই ভাবেই এসি রুমের বাতাসকে কন্ট্রোল করে।

এসি যেহেতু রুমের বাতাসকে কন্ট্রোল করে, রুমের বাতাসকেই রিসাইকেলিং করে। বাতাশের সাথে বিভিন্ন সাইজের ধুলাবালিকেও এসি টেনে নিয়ে যায় আবার বের করে দেয়। তারমধ্যে কিছু পরিমাণ ধুলবালি এসির ইনডোর চেম্বারে আটকে যায়। ধুলাবালি আটকে গিয়ে বাতাস রিসাইকেলিং এ বাধাগ্রস্ত করে থাকে। নিদিষ্ট সময় এর মধ্যে রুমের টেম্পারেচার কন্ট্রোল করতে পারে না, দীর্ঘসময় নিয়ে বাতাসকে কন্ট্রোল করতে হয়। যার ফলে কম্প্রেসার দীর্ঘ সময় চলতে থাকে। বিদ্যুৎ খরচ বাড়াতে থাকে। কম্প্রেসার একটানা দীর্ঘ সময় চলার কারনে, কম্প্রেসার অতিরিক্ত গরম হয়ে সাধারণ কম্প্রেসার বিস্ফোরণ ঘটে।

তাই এসি ব্যবহারের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করুন।

প্রফেশনাল এক্সপার্ট টেকনিশিয়ান দ্বারা সার্ভিস পেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
বুকিং করতে হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিন অথবা কল করুন এই নম্বরে।
WhatsApp 💬 01749-725723
+8801641-457478

17/02/2026

🔥 গরম শুরু? এসিও কি রেডি? 🔥

এই গরমে আরামের জন্য এসির পারফরম্যান্স হতে হবে পারফেক্ট! এখনই সার্ভিস করুন এক্সপার্ট টেকনিশিয়ানদের দিয়ে!

🚀 আমাদের প্রিমিয়াম এসি হোম সার্ভিস:
✔️ ডিপ ক্লিনিং – ধুলো ও জীবাণু মুক্ত ঠান্ডা বাতাস
✔️ গ্যাস চেক ও রিফিল – কুলিং হবে আগের মতো
✔️ স্মার্ট রিপেয়ার – যেকোনো সমস্যা, দ্রুত সমাধান
✔️ ইন্সটলেশন ও শিফটিং – নতুন বাড়ি? নতুন সেটআপ?

📞 হটলাইন: 01749-725723 , 01641-457478
📱 WhatsApp: 01749-725723

🌍 বুকিং দিন এখনই: RAC Service Point
⏳ ডিলে করবেন না! ঠান্ডা থাকুন, রিফ্রেশ থাকুন! ❄️

🔹
🔹
🔹

Address

Sher-e-Bangla Road, Gollamari
Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when RAC Service Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RAC Service Point:

Shortcuts

Share