28/10/2019
মেপে আনেন মা
----------------------
ছবিটি যিনি এঁকেছেন তাকে শ্রদ্ধা জানাই, আমার কাছে মনে হয়েছে অমুল্য একটি ছবি। কারণ এক ছবিতে পৃথিবীর ভবিষ্যৎ বুঝিয়েছেন।
মায়ের চিন্তা,চলন, আচার, ব্যবহার, শিক্ষা মাফিক সন্তানের স্বভাবে মাতৃগর্ভে ট্রান্সফার হয়ে ভুমিষ্ঠ হয়। বিজ্ঞানও একি কথা বলছে, তাই মা যেমনটি সন্তান তেমনটি
পরমপ্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন
অভ্যাস ব্যবহার যেমনতর
সন্তান পাবি তেমনতর ।।
স্বামীর প্রতি টান যেমনি
সন্তান পায় তেমনি মতি।।
আরো বললেন একটি সুসন্তান আনার কুড়ি বছর আগে থেকে মায়ের সাধনার প্রয়োজন। তাহলে আমরা বেশ বুঝতে পারছি একটি মেয়ে জন্ম হবার পড় থেকেই তার আচরণের দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে বাবা মায়ের। আজকের মেয়েই আগামীতে একজন মা,
দয়াল ঠাকুর বলেছেন
পুরুষ নষ্টে যায়না রে জাতি
নারী নষ্টে জাত কুপোকাত।।
আমরা মায়ের থেকেই আসি এবং মা পুরুষের কাছ থেকে মেপে সন্তান কে নিয়ে আসেন। যেমন হীরন্যকসিপুর এর মতো অধার্মিক উগ্ৰ মানসিকতা সম্পন্ন মানুষের কাছ থেকে ,তার ভক্তপ্রানা স্ত্রী কয়াদু ভক্ত প্রহ্লাদের মত সুসন্তান মেপে এনেছিলেন। পুরুষের যত গুণ থাক স্ত্রী যদি সতীসাধ্বী হয় তবেই সম্ভব একজন সুসন্তান এর জননী হওয়া।
আমাদের দেশে যতো বড়ো বড়ো মানুষ মহাপুরুষের জন্ম হয়েছে , তাঁদের মা কেমন ছিলেন? সেটা লক্ষ্য করলেই সব বোঝা যায়। তাই ভালো মানুষের জন্ম না হলে কোন ভাবেই , হাজার চেষ্টা করেও এ সৃষ্টি রক্ষা করা প্রায় অসম্ভব।
আর ভালো মানুষ পেতে ভালো মায়ের প্রয়োজন , সন্তান গর্ভে আসার পর হঠাৎ করে সংযত হওয়া খুবই কঠিন, ছোট থেকেই সংস্কার সম্পন্না একজন নারী গড়ে তুলতে পারলে তবেই সুফল পাওয়া সম্ভব।
বর্তমানে তথাকথিত শিক্ষিতা হয়ে মেয়েরা যেন নিষ্ঠা,ধর্ম, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও সুপ্রজনন। যা শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নারীর নীতি বইয়ে বলেছেন ওগুলো একজন নারীর বৈশিষ্ট্য। গুনগুলো যেন হারাতে বসেছে , চাল চলন দেখে মনে হয় এক একজন সাজুগুজু করা স্মার্টফোন হাতে আলালের ঘরের দুলালী।
কোনো কোনো মায়েদের আবার গর্ব করে বলতে শুনেছি আমার মেয়ে কলেজে পড়ে কিন্তু কিছুই করতে পারেনা। আমাকে এখনো ভাত মেখে খাইয়ে দিতে হয়। মেয়ের সব কাজ আমাকেই করে দিতে হয়। আহাহাহা
এখন তো ওপেন রাস্তায় ব্রেক ডান্স করতে করতে ঠাকুর বিসর্জনের রেওয়াজ এসেছে মেয়েদের। যেটা দেখে ভাবতে হয় আমরা কোথায় যাচ্ছি?
তবে সব মেয়েরা এমনটা অবশ্যই নয়, এখনো অনেক বাড়িতেই শিক্ষা দীক্ষা আছে এবং সেই বাড়ির মেয়েদের জন্য আশায় বুক বেঁধে আছি
তাদের থেকেই ভালো মানুষ আসবে।
জয়গুরু
সরোজ কান্তি নন্দী
কালনা