10/08/2026
কোন গাছ রিপট করবেন কোন গাছ লাগবেনা:
কম করে হলেও ২০ জন ইনবক্স করেছেন ভাই রিপট কি এখন করতেই হবে? আমার গাছ গুলা দেখে বলে দেন রিপট করবো কিনা।
আমি একদম ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেন নিজেদের সাথে, আমি দূর থেকে বুঝতে পারবো না।
০-১ বছর বয়সী গাছ:- এই গাছের কোন রিপটিং ধরাবাধা সময় নেই, এইরকম বয়সী গাছ ২ মাস পরপর রিপটিং করা লাগতে পারে আবার ৬ মাস পরপর রিপটিং করা লাগতে পারে। এটা নির্ভর করে গাছের গ্রোথ কেমন আনতে পেরেছেন, শিকড় কেমন হয়েছে।
এই বয়সী গাছের রিপটিং লাগবে কিনা যেভাবে বুঝবেন:-
* মাটি টাইট হয়ে যাবে, টব হালকা মনে হবে।
* পানি দিলে নামবে কিন্তু সময় নিবে, খুব তারাতারি টব শুকিয়ে যাবে, দিনে ২ বার পানি চাইবে।
* গ্রোথ বন্ধ হয়ে যাবে নতুন কুশি আসবে না, আসলেও সংখ্যায় কম।
* উপরের মাটি অল্প করে খোচা দেন, রুট কি অনেক হয়েছে কিনা বুঝে যাবেন।
এমন কন্ডিশন হলে সেই গাছের জন্য আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর নাই যখন হবে তখনি পানি দিয়ে ধুয়ে মাটি কমিয়ে এক সাইজ বড় টবে শিফট করবেন, নিচের কয়েল টা শুধু ছিড়ে দিবেন হাত দিয়ে। এটা করলেই আবার গ্রোথ দেখতে পাবেন।
১-২ বছর বয়সগাছ:- এই গাছের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি গ্রোথ কেমন আনতে পেরেছেন, চার ফুটের বেশি লম্বা বা ঝোপালো বেশি হলে এগুলা মিনিমাম ১৪ ইঞ্চি টব ডিজার্ভ করে। এগুলাও যদি উপরের কন্ডিশনের মাঝে পরলে যেকোন সময় হালকা শিকড় কেটে মাটি কমিয়ে, সেইম পটে (১২-১৪ ইঞ্চি) বা ১ সাইজ বড় টবে শিফট করবেন, ১০ দিনের মাঝেই নেক্সড গ্রোথে চলে যাবে।
তবে এই গাছের আরো একটা কন্ডিশন আছে, যদি মনে করেন গাছ বড় হয়ে গেছে, সিজনে ফুল দেখতে মন চাচ্ছে তাহলে আরেকবার খেয়াল করেন গাছের তুলনায় টব ঠিক আছে কিনা, আমার মনে হয় ১৪ ইঞ্চিতে যদি এই বছরের এপ্রিলের পরে করে থাকেন তাহলে রিপট লাগবে না। গাছের গ্রোথ ঠিক আছে কিনা এটা দেখে বোঝার চেষ্টা করেন, খাবার দিলে গাছ রেসপন্স করে কিনা, যদি গ্রোথে থাকে তাহলে রিপট প্রয়োজন নাই।
২.৫+ বছর বয়সী গাছ:- এমন গাছের কাছে আপনি সিজনে ভালো ফ্লাশ আশা করতে পারেন 🥰✌️,
এগুলা সাধারনত বছরে একবারই রিপট হয় (১৬ ইঞ্চি বা তার বেশি) হলে ভালো হয়। সেই রিপট টা যদি লাস্ট সিজনের পরে করে থাকেন, (মার্চ থেকে পরে যেকোনো মাসে) তাহলে আর দরকার নাই।
খেয়াল করেন সেই গাছ গুলা রিপট করেছেন এবং খাইয়েছেন প্রচুর, গ্রোথ ও ভালো হয়েছে, সেগুলা এখন আর রিপট হবে না, ১৫-২০ আগস্টের পরে সেগুলার খাবার বন্ধ করে দিবেন, কিটনাশক, পিজিআর, কিছুই স্প্রে করবেন না, এমনকি আর ফুল ও কাটবেন না, ফুল কাটলে নতুন কুশি বের করতে চাইবে, তাকে ক্লান্ত হতে দেন, চুপ থাকতে দেন, পাতা ঝরলে ঝরুক, বিশ্রাম নিতে চায় নিক, ওইগুলাকে ভুলে যান, শুধু মাটি শুকালে পানি দেন, নাহলে মরে যাবে।
এদের আবার জাগানো হবে মালচিং করে, যদি আপনার গাছ ঘুমাতে চায়, তাহলে ধরেই নেন সিজনে আপনার একটু কেয়ারে বিশাল রেজাল্ট দিবে সে।
আর যদি সিজনের পরে রিপট না করে থাকেন, তাহলে এমনিতেই পিছিয়েছেন, গাছ ভালো গ্রোথ হয়তো নেয় নি, এখন বড় টবে শিফট করার থাকলে, বা শিকড় কমিয়ে সেইম টবে দিলে, দিয়ে দেন, খুব একটা ভালো রেজাল্ট পাবেন না, লেট করেই ফেলেছেন, এর পরেও রেজাল্ট বের করতে হলে আপনাকে সেই মাপের এক্সপার্ট হতে হবে, নাহলে এভারেজ ফ্লাওয়ারিং এর চান্স বেশি 🫡