Science and Technology

Science and Technology Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Science and Technology, Gazipur.

14/05/2019
An airplane is a type of machine that can fly by relying on air. It acts against gravity by static lift or dynamic lift ...
27/04/2019

An airplane is a type of machine that can fly by relying on air. It acts against gravity by static lift or dynamic lift of the airfoil or in some cases the downward thrust of the jet engine.

Human activities involving aircraft are called aviation. In most cases, the aircraft is piloted by the pilot present in it, but in many cases, the unmanned aircraft are controlled from a distance by remote control or by self-control of the computer present in the aircraft. Aircraft can be classified in different ways according to different fields, such as type of lift, engine power, use or others.

history

Although several centuries have passed since the first manned flight, the first manned ascent and safe landing in modern times occurred in the eighteenth century with large hot gas balloons. During each of the two world wars, aircraft made major strategic improvements. Consequently, the history of aviation can be divided into five eras:

Pioneers of Flight, Early Airplanes, Scope: Early Experiments to 1914
World War I Period, Range: 1914 to 1918
Aviation Between World Wars, Range: 1918 to 1939
World War II Period, Range: 1939 to 1945
Postwar Era, or Jet Age, Scope: 1945 to present

Method of lifting

Different types of aircraft use different methods of lifting into the air. Some common methods are:

Aerodynamics are lighter than air.

Aerodynamic aircraft, such as hot gas balloons, float in the air using the concept of buoyancy. In this respect, they can be compared to ships floating on water. The large gas tanks characteristic of these aircraft are filled with gases lighter than air, such as hydrogen, helium, and hot air. The Chinese first invented the lantern in the 3rd century BC. It was the first aircraft-like object to fly in the sky. Before that, the Chinese were the first flying objects in the sky to fly kites more than two thousand years ago. Originally, hot gas balloons were known as airships. Also large, powered, specially designed aircraft with wings were known as airships. However, these were never implemented. Some rigid, powered and controllable airships were called "dirigibles". The most popular of these was the Zeppelin, which later crashed.
Zeppelin plane
Again, some airframes were flexible and aerodynamically shaped called "'blimps'".
Again, some airframes were flexible and aerodynamically shaped called "'blimps'".

Heavier than air - Aerodynamic aircraft.

Such airplanes somehow force the air or gas downwards, causing an upward reaction force according to Newton's third law of motion. This force helps the airplane float in the air. Generally, aerodynamic aircraft provide two types of lift – aerodynamic lift and engine powered lift.

Pneumatic lifting
Propellers are commonly used in this case. Especially in fixed-wing aircraft, where the frontal motion of the propeller floats the aircraft, and rotary-wing aircraft, where the rotation of the propeller propels the aircraft through the air. A propeller is a flat, wide, horizontal surface that is used transversely as an airfoil in an aircraft. Airplanes fly when they fly over.
Powered hoist.
In this case, the downward thrust provided by the aircraft engine causes the aircraft to climb and land in the air. V/STOL aircraft, such as the Harrier Jump Jet or the F-35B, climb with powered lift and then move forward with aerodynamic lift.
Criteria – size and speed

size

The smallest planes are toy planes, but even smaller are nanoplanes
The largest aircraft in terms of volume and size – the British Airlander 10, a hybrid blimp that is approximately 302 feet long and can fly at a maximum speed of 90 miles per hour.
Heaviest aircraft and largest operational fixed-wing aircraft - Antonov N-225. Built in the Ukraine in the 1980s, these Russian transport aircraft were 84 meters long and had a wingspan of 88 meters. Their maximum loaded mass is 550-700 tons. In addition, their maximum speed is about 500 miles per hour.
Largest military aircraft — joint Ukrainian/Russian Antonov N-124 and American Lockheed C-5 Galaxy transport aircraft. The maximum loaded mass of both of them is about 380 tons.

Largest civilian aircraft - Jointly the French Airbus Beluga and the American Boeing Dreamlifter transport aircraft. Also, the largest civilian aircraft is the French Airbus A380 'super-jumbo' jet.

speed

Fastest Flight Record Holder - NASA's X-43A Pegasus, a scramjet-powered, supersonic, lifting-body, experimental aircraft that achieved a speed of Mach 9.6, or 7,000 miles per hour, on November 16, 2004.

Fastest powered aircraft flight record - The North American X-15A-2 aircraft set the record on October 3, 1967, reaching a speed of Mach 6.72 or 4,520 mph.[13][14]
Without rockets or missiles, the fastest production aircraft—
The fastest fixed-wing aircraft and gliders are the Space Shuttle, which can reach speeds of about Mach 25 or 17,000 miles per hour.
Fastest military aircraft - Lockheed SR-71 Blackbird (Mach 3.3 or 2200 mph)
Fastest current military aircraft - joint Soviet/Russian MiG-25 fighter (Mach 3.2, subject to engine damage and Mach 2.83, normal) and Russian MiG-31 (Mach 2.83)
Fastest civilian and passenger aircraft of all time - Tupolev Tu-144 supersonic jet aircraft. (Mach 2.35)
Fastest current civil aircraft – American Cessna Citation Ten aircraft (Mach 0.935)
Fastest current passenger aircraft

management

Unpowered aircraft

Gliders are heavier than air and do not require propulsion once airborne. They require contact with the air to fly. Hot gas balloons are lighter than air and float with the air current. Their direction or speed cannot be controlled, but their height in the air can be controlled. Kites are unpowered aircraft but can be controlled from the surface with strings or other objects.

powered aircraft

In these cases the aircraft has one or more engines providing mechanical power to help generate thrust.

Propeller aircraft

Propeller aircraft
In such aircraft, they get forward thrust with the help of propellers attached to the front or rear.

jet plane

jet plane
Jet aircraft have jet engines that draw in air, combust it and achieve thrust by throwing it at high speed. In many cases, turbofan or turbogas engines are used to achieve additional thrust. Also afterburners are used in fighter jets for additional fuel flow.

rotorcraft

Dual rotor aircraft
Such aircraft typically have horizontally mounted rotating blades or rotors that create downward thrust and can be controlled by changing the rotor's angular position with respect to the ground.

Design and construction

Designing an aircraft requires consideration of customer and manufacturer requirements, safety regulations, structural and economic constraints. In many cases, the aircraft design process is regulated by the National Aeronautics Authority.

The various important parts of an aircraft can be divided into three categories:
Structure- includes the bearing parts of the aircraft and its associated components.
Powerplant – includes the aircraft's power supply and associated components.
Avionics includes aircraft control, navigation and communication systems.

structure

Different types of aircraft have different structural designs. For example, a paraglider's entire structure is made of flexible material. A rigid basket or gondola is suspended below the balloon for bearing. Most aircraft structures today are built using the semi-monolithic method, where the outer shell and internal structure of the aircraft are combined to form the structure of the aircraft.

Aerodynamic aircraft

These lighter-than-air aircraft have one or more gas tanks and a structure made of flexible cables as a support.

Aeronautical aircraft

Helicopter airframe
Heavier-than-air aircraft consist of a fuselage and attached propellers. The tail section of the aircraft is attached to the rear of the fuselage. The propellers may be attached to the fuselage or to a rotating shaft.

Avionics

Aircraft flight control systems and associated cockpit components, navigation, radar and communication systems, fall under avionics.

27/04/2019
বাঙ্গালির মুক্তির সনদবাঙ্গালির ম্যাগনাকার্টাঐতিহাসিক ৬ দফা দাবির ৫১ বছর পূর্তি।১৯৬৬ সালের ছয় দফা দাবিসমূহ :প্রস্তাব - ১...
27/04/2019

বাঙ্গালির মুক্তির সনদ
বাঙ্গালির ম্যাগনাকার্টা
ঐতিহাসিক ৬ দফা দাবির ৫১ বছর পূর্তি।
১৯৬৬ সালের ছয় দফা দাবিসমূহ :

প্রস্তাব - ১ :
শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি:
দেশের শাসনতান্ত্রিক কাঠামো এমনি হতে হবে যেখানে পাকিস্তান হবে একটি ফেডারেশনভিত্তিক রাষ্ট্রসংঘ এবং তার ভিত্তি হবে লাহোর প্রস্তাব। সরকার হবে পার্লামেন্টারী ধরনের। আইন পরিষদের (Legislatures) ক্ষমতা হবে সার্বভৌম। এবং এই পরিষদও নির্বাচিত হবে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে জনসাধারনের সরাসরি ভোটে।

প্রস্তাব - ২ :
কেন্দ্রীয় সরকারের ক্ষমতা:
কেন্দ্রীয় (ফেডারেল) সরকারের ক্ষমতা কেবল মাত্র দু'টি ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে- যথা, দেশরক্ষা ও বৈদেশিক নীতি। অবশিষ্ট সকল বিষয়ে অঙ্গ-রাষ্ট্রগুলির ক্ষমতা থাকবে নিরঙ্কুশ।

প্রস্তাব - ৩ :
মুদ্রা বা অর্থ-সমন্ধীয় ক্ষমতা:
মুদ্রার ব্যাপারে নিম্নলিখিত দু'টির যে কোন একটি প্রস্তাব গ্রহণ করা চলতে পারেঃ-
(ক) সমগ্র দেশের জন্যে দু'টি পৃথক, অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে।
অথবা
(খ)বর্তমান নিয়মে সমগ্র দেশের জন্যে কেবল মাত্র একটি মুদ্রাই চালু থাকতে পারে। তবে সেক্ষেত্রে শাসনতন্ত্রে এমন ফলপ্রসূ ব্যবস্থা রাখতে হবে যাতে করে পূর্ব-পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে মূলধন পাচারের পথ বন্ধ হয়। এক্ষেত্রে পূর্ব পাকিস্তানের জন্য পৃথক ব্যাংকিং রিজার্ভেরও পত্তন করতে হবে এবং পূর্ব পাকিস্তানের জন্য পৃথক আর্থিক বা অর্থবিষয়ক নীতি প্রবর্তন করতে হবে।

প্রস্তাব - ৪ :
রাজস্ব, কর, বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা:
ফেডারেশনের অঙ্গরাজ্যগুলির কর বা শুল্ক ধার্যের ব্যাপারে সার্বভৌম ক্ষমতা থাকবে। কেন্দ্রীয় সরকারের কোনরূপ কর ধার্যের ক্ষমতা থাকবে না। তবে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য অঙ্গ-রাষ্ট্রীয় রাজস্বের একটি অংশ কেন্দ্রীয় সরকারের প্রাপ্য হবে। অঙ্গরাষ্ট্রগুলির সবরকমের করের শতকরা একই হারে আদায়কৃত অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের তহবিল গঠিত হবে।

প্রস্তাব - ৫ :
বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা:
(ক) ফেডারেশনভুক্ত প্রতিটি রাজ্যের বহির্বাণিজ্যের পৃথক পৃথক হিসাব রক্ষা করতে হবে।
(খ) বহির্বাণিজ্যের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা অঙ্গরাজ্যগুলির এখতিয়ারাধীন থাকবে।
(গ) কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা সমান হারে অথবা সর্বসম্মত কোন হারে অঙ্গরাষ্ট্রগুলিই মিটাবে।
(ঘ) অঙ্গ-রাষ্ট্রগুলির মধ্যে দেশজ দ্রব্য চলাচলের ক্ষেত্রে শুল্ক বা করজাতীয় কোন বাধা-নিষেধ থাকবে না।
(ঙ) শাসনতন্ত্রে অঙ্গরাষ্ট্রগুলিকে বিদেশে নিজ নিজ বানিজ্যিক প্রতিনিধি প্রেরণ এবং স্ব-স্বার্থে বানিজ্যিক চুক্তি সম্পাদনের ক্ষমতা দিতে হবে।

প্রস্তাব - ৬ :
আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা:
আঞ্চলিক সংহতি ও শাসনতন্ত্র রক্ষার জন্য শাসনতন্ত্রে অঙ্গ-রাষ্ট্রগুলিকে স্বীয় কর্তৃত্বাধীনে আধা সামরিক বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন ও রাখার ক্ষমতা দিতে হবে।

৬ দফা যে আমাদের স্বাধীনতার ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ৬ দফা আন্দোলনের পর থেকেই তো একের পর এক আন্দোলন হতে লাগলো। আর শেষমেশ যখন শেখ মুজিবও ৬৯-এর নির্বাচনে জিতেই গেলেন, তারপরও তাঁকে পাকিস্তানিরা ক্ষমতা দিলো না, তখনই তো আমরা বুঝলাম, যুদ্ধ করে দেশ স্বাধীন করা ছাড়া আমাদের অন্য কোনো গতি নেই। ওই বর্বর পাঞ্জাবি পাকিস্তানি মিলিটারিদের সঙ্গে এক দেশে আমরা কখনোই থাকতে পারবো না। আমাদের বাপ-দাদারা হাতে রাইফেল, বন্দুক, গ্রেনেড, যা পেলেন, তাই নিয়ে যুদ্ধের সেই ভয়াল ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আর ৯ মাসের ভীষণ গৌরবময় আর ¯^জন হারানোর ভীষণ দুঃখের এক মুক্তিযুদ্ধ শেষে ¯^স্বাধীন হলো আমাদের এই সবুজ দেশটা। তোমরা কি এটা জানো, ৭ জুন ৬ দফা দিবস হিসেবে পালন করা হয়? যারা জানতে না, তারাও তো এবার জেনে গেলে! তার আগে আগে চলো আমরা ৬ দফা আন্দোলনের ইতিহাসটাই জেনে আসি।

ব্রিটিশরা যাওয়ার আগে তো ভারত আর পাকিস্তান নামের দুটো দেশ বানিয়ে গেলো, কিন্তু সেই পাকিস্তান দেশটা তেমন সুবিধের হলো না। কী করে হবে বলো! একটা দেশের দুটো অংশের মাঝে ১৫০০ মাইল জুড়ে যদি আরেকটা দেশের জমি থাকে, দেশের এই অংশ আর ওই অংশে যোগাযোগ কী করে হয় বলো? আর পশ্চিম পাকিস্তানিরা তো শুরু থেকেই এমন ভাব করতে শুরু করলো, যেন বাঙালিরা খাঁটি মুসলিমই না! শুধু ওরাই খাঁটি মুসলিম, আর তাই পাকিস্তান দেশটাও ওদেরই। আমাদেরকে দয়া করে থাকতে দিয়েছে আরকি! ভাষার কথাই ধরো না। দেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলে, আর রাষ্ট্রভাষা হবে কিনা উর্দু, যে ভাষায় দেশের অর্ধেকের অর্ধেক লোকও কথা বলে না! আর যায় কোথায়। বাঙালিরা এমন আন্দোলন করলো, শেষ পর্যন্ত ওরা সেটা মেনে নিতে বাধ্য হলো। ১৯৫৬ সালের সংবিধানে বলা হলো, উর্দু ও বাংলা দুটোই পাকিস্তানের রাষ্ট্রভাষা।

তো ১৯৫৬ সালে পাকিস্তানের নতুন সংবিধান হলো। কিন্তু ওই যে, পশ্চিম পাকিস্তানের মিলিটারি আর কিছু খারাপ নেতাদের লোভ ছিলো অনেক বেশি। যেই ওরা একটু সুযোগ পেলো, ওমনি দেশে সামরিক শাসন জারি করে দিলো। মানে, মিলিটারিদের শাসন। ওরা যা বলবে, তাই হবে। সেটা ১৯৫৮ সালের কথা। পাকিস্তানের লোভী প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা, আর্মির প্রধান আইয়ুব খানকে ক্ষমতায় নিয়ে আসলেন। কিন্তু বিশ্বাসঘাতকদের পরিণতি কি কখনো ভালো হয়? মীর জাফরের কথা মনে নেই? আইয়ুব খানও কয়দিন পরে ইস্কান্দার মির্জাকে দেশ থেকে তাড়িয়ে দিলো। আর নিজে বসলো ক্ষমতায়।

এই আইয়ুব খান কিন্তু খুবই ধুরন্ধর ছিলো। সে কী করলো জানো? এমন কিছু লোক দেখানো কাজ করতে লাগলো, যাতে মানুষ তাকে পছন্দ করতে শুরু করে। যেমন ধরো, দোকানদার-ব্যবসায়ীদের ধরে বেঁধে জোর করে কম দামে জিনিসপত্র বিক্রি করতে বাধ্য করতে লাগলো। দুর্নীতি দমন করছে এমন কথা বলে লোক দেখানোর জন্য কিছু লোকজনকে ধরে বেঁধে অহেতুক মারপিট আর ধরপাকড় করতে লাগলো। আর বলে বেড়াতে লাগলো, দেশের দুরবস্থা দূর করতেই তিনি এসেছেন! দেশের অবস্থা ভালো হলেই আবার আর্মিতে ফিরে যাবে সে।

এর কিছুদিন পরে আইয়ুব খান দেশে গণতন্ত্র প্রবর্তন করলো। মানে ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করা, দেশের সবাইকে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করা। কিন্তু বললাম না, আইয়ুব খান ছিলো খুবই ধুরন্ধর এক লোক। সে বললো, পাকিস্তানের সব লোক তো আর ইউরোপ-আমেরিকার লোকেদের মতো শিক্ষিত নয়। তাই ওদের গণতন্ত্রও আমাদের দেশে চলবে না। পাকিস্তানের জন্য দরকার নতুন ধরনের গণতন্ত্র। সেই গণতন্ত্রের নাম সে দিলো বেসিক ডেমোক্রেসি বা মৌলিক গণতন্ত্র। এখানে পাকিস্তানের দুই অঞ্চল থেকে ৪০ হাজার করে মোট ৮০ হাজার মৌলিক গণতন্ত্রী নির্বাচিত হবে। ভোট দিতে পারবে এই ৮০ হাজার লোকই। বাকিরা কেউ-ই ভোট দিতে পারবে না। কী আজব কথা একবার চিন্তা করো! তোমার বাবা যদি ওই ৮০ হাজার লোকের কেউ না হন, তিনিও তার ভোট দিতে পারবেন না! আর এমনি করে এক আজব পদ্ধতিতে নির্বাচন করে দেশের নির্বাচিত প্রেসিডেন্ট বনে গেলো সে। পাকিস্তানের ১৩ কোটি লোকের মধ্যে মাত্র ৮০ হাজার লোক নির্বাচনে ভোট দিলো, আর সেই নির্বাচনে জয়ী হয়ে তিনি হয়ে গেলেন দেশের সকলের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট! এর চেয়ে অদ্ভুত কথা কি কখনো শুনেছো?

যারা এতেই খুব অবাক হয়ে গেছো, তারা একটু নড়ে চড়ে বসো। কারণ, ওই নির্বাচন তো ছিলো কেবল শুরু। প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই আইয়ুব খান আগের সংবিধান বাতিল করে এক নতুন সংবিধান প্রণয়ন করলো। আর তার মাধ্যমে পাকিস্তানের দুই অঞ্চলের সকল ক্ষমতা নিয়ে নিলো নিজের হাতে। আর রাজনীতিবিদরা যাতে কিছু করতে না পারে, তাই রাজধানী করাচি থেকে সরিয়ে নিলো ইসলামাবাদে। কারণ, ইসলামাবাদের পাশেই রাওয়ালপিন্ডি, সামরিক বাহিনীর বা আর্মিদের ঘাঁটি। ওখানে বসে তুমি যা-ই করবে, খবর চলে যাবে আর্মির হেডকোয়ার্টারে। যখন দরকার পড়বে, তখনই চলে আসবে হাজার হাজার আর্মি।

এই অপশাসন কি আর মানুষ বসে বসে দেখবে? কখনোই না। তখনকার বলিষ্ঠ নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী তো এতদিন জেলে ছিলেন। সংবিধান প্রণয়নের পর তিনি জেল থেকে ছাড়া পেলে সবগুলো রাজনৈতিক দল নিয়ে তিনি একটা জোট গঠন করলেন, নাম দিলেন গণতান্ত্রিক ফ্রন্ট। কিন্তু পরের বছরই তিনি মারা যান। ফলে এই জোটও আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। এবার সংগঠিত হতে থাকে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগকে তখন নেতৃত্ব দেন মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ ও শেখ মুজিবুর রহমান।
১৯৬৫ সালে মৌলিক গণতন্ত্রের অধীনে আবারো প্রহসনের নির্বাচন হয়। প্রথমে আওয়ামী লীগ নির্বাচন না করার সিদ্ধান্ত নেয়। শেষমেশ সবগুলো বিরোধী দল মিলে নির্বাচন করার সিদ্ধান্ত নেয়। ফলাফল হয় একইÑ আইয়ুব খান বিশাল ব্যবধানে জয় লাভ করে। আসলে ওই ৮০ হাজার ভোটারদের তো আইয়ুব খান একরকম কিনেই রেখেছিলো। ওদের ভোটের নির্বাচনে আইয়ুব খান না জিতলে কে জিতবে!

ভারত-পাকিস্তান ভাগ করার সময় ব্রিটিশরা কিন্তু একটা বিশাল ঝামেলা পাকিয়ে রেখে চলে গেছে। কাশ্মীরকে তারা না দিয়েছে পুরোপুরি পাকিস্তানকে, না দিয়েছে পুরোপুরি ভারতকে। আসলে কাশ্মীরের বেশিরভাগ মানুষই মুসলমান। কিন্তু রাজা আবার হিন্দু। আর তাই ওখানকার মানুষ পাকিস্তানের সঙ্গে যোগ দিতে চাইলেও রাজা চায় ভারতের সঙ্গে থাকতে। আর এই নিয়ে তো দুই দেশের মধ্যে টানাটানি চলছিলো সেই ’৪৭ সাল থেকেই। আর তার ফলাফল হিসেবে ’৬৫ সালে এসে এই দুই দেশের মধ্যে এক বিশাল যুদ্ধই লেগে গেলো। ভারতের সেনাবাহিনী পাকিস্তানের সীমানা অতিক্রম করে লাহোরের পথে এগোতে লাগলো। আর ওরা যেভাবে এগুচ্ছিলো, লাহোর ওরা ঠিকই দখল করে নিতো, যদি বাঙালি যোদ্ধারা অসম সাহসে ওদের রুখে না দিতো। টানা ১৭ দিন ধরে চললো ভয়ানক যুদ্ধ। অবশেষে জাতিসংঘ হস্তক্ষেপ করলে যুদ্ধ থামলো। ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তি হলো যে, কাশ্মীরের সমস্যা নিয়ে আর যাই করা হোক, যুদ্ধ করা চলবে না।

এই চুক্তি করে কিন্তু আইয়ুব খান পড়লো গ্যাঁড়াকলে। পশ্চিম পাকিস্তানিরা তো তবু এতোদিন ওর পক্ষে ছিলো। এবার ওরাও গেলো ক্ষেপে। ভারতের সেনাবাহিনী তো ওদের অনেক ক্ষতি করেছিলো। তার কোনো প্রতিশোধ না নিয়ে প্রেসিডেন্ট কিনা যুদ্ধ না করার চুক্তি করে বসলো!

আর এই যুদ্ধের ফলে সবচেয়ে বড়ো শিক্ষা হলো আমাদের, মানে পূর্ব পাকিস্তানের বাঙালিদের। যুদ্ধ শুরু হওয়ার পর দেখা গেলো, আমাদের সীমান্ত একেবারেই অরক্ষিত। ভারত যদি একবার শুধু চিন্তা করতো, পূর্ব পাকিস্তানে ঢুকে পুরো পূর্ব পাকিস্তান দখল করে নেবে, তাহলেই আমরা দখল হয়ে যেতাম! আর তাই এই চুক্তি হওয়াতে আমাদের দেশের মানুষ খুবই খুশি হলো। কিন্তু যুদ্ধের ফলে পশ্চিম পাকিস্তানের যতো ক্ষতি হলো, সব ক্ষতি পুষিয়ে দেবার দায়িত্ব পড়লো আবার আমাদেরই কাঁধে! অথচ সেই যুদ্ধে কিন্তু আমাদের কোনো লাভও হয়নি, ক্ষতিও হয়নি। শুধু শুধু আমাদের কাছ থেকে মোটা অঙ্কের ট্যাক্স নেয়া হলো। শুধু ট্যাক্সই নয়, এবার সত্যি সত্যিই বাঙালিদের উপর অত্যাচার শুরু হয়ে গেলো।

সেসময়ের পূর্ব পাকিস্তান, মানে বাংলাদেশ তো অনেক আগে থেকেই আইয়ুব খানের ওপর বিরক্ত, এবার শান্তি চুক্তি করার কারণে পশ্চিম পাকিস্তানের লোকেরাও তার প্রতি বিরক্ত হয়ে উঠলো। এমন সময়, ১৯৬৬ সালের ফেব্রæয়ারি মাসে লাহোরে পাকিস্তানের সবগুলো রাজনৈতিক দলের একটা কনফারেন্স হলো। আর সেই কনফারেন্সেই শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ৬ দফা দাবি ঘোষণা করলেন। পরে বাংলাদেশে এসে ১৮ মার্চ তিনি জনগণের উদ্দেশ্যে ৬ দফা দাবি পেশ করেন।

৬ দফার প্রথম দাবি ছিলো গণতান্ত্রিক সরকার। আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র নয়, সত্যিকারের গণতন্ত্র। দুই পাকিস্তানে দুইটি আঞ্চলিক সরকার থাকবে। আর থাকবে একটা কেন্দ্রীয় সরকার। এই কেন্দ্রীয় সরকার শুধু প্রতিরক্ষা আর বৈদেশিক নীতির বিষয়গুলো দেখবে। বাকি সবকিছুর দেখভাল করবে আঞ্চলিক সরকার।

আবার দেখো না, পশ্চিম পাকিস্তানিরা বাংলাদেশের টাকা কেমন করে ওদের দেশে পাচার করে নিয়ে যাচ্ছিলো আর আমাদের টাকায় ওদের শহরগুলো তৈরি করছিলো! যুদ্ধের পরেই যেমন, ওদের শহরের ক্ষতি হয়েছে তাই আমাদের কাছ থেকে টাকা তুলেছে। আর আমাদের শহরগুলোর উন্নতি করার বেলায় দিতো কচুপোড়া। তাই শেখ মুজিব প্রস্তাব করলেন, দুই অঞ্চলের মুদ্রা হবে আলাদা আলাদা। আর দুই অঞ্চলের জন্য থাকবে আলাদা আলাদা কেন্দ্রীয় ব্যাংক। ফলে তুমি চাইলেও বাংলাদেশের টাকা পশ্চিম পাকিস্তানে নিতে পারবে না।

আমাদের ট্যাক্সের টাকা যাতে আমাদের জন্যই ব্যয় করা হয়, তাই তিনি বললেন, ট্যাক্স আদায় করবে আঞ্চলিক সরকার। আর সেখান থেকে একটা নির্দিষ্ট অংশ দিবে কেন্দ্রীয় সরকারকে। আবার বিদেশ থেকে যে বৈদেশিক মুদ্রা আয় হবে, সেটারও আলাদা আলাদা হিসাব রাখা হবে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা, বাংলাদেশের জন্য একটা আলাদা মিলিশিয়া বাহিনী গঠন করতে হবে। কেন? মনে নেই, কাশ্মীর যুদ্ধের সময় কি হয়েছিলো? আমাদের দেশের তো তখন কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই ছিলো না!

৬ দফার দাবিগুলো ছিলো জনগণের হৃদয়ের দাবি। আর তাই মানুষ এগুলো এতোই পছন্দ করলো, আইয়ুব খান তো ভীষণই ভয় পেয়ে গেলো। ভাবলো, এই বুঝি তার দিন ফুরোলো। প্রেসিডেন্ট হওয়ার পর পাকিস্তান দেশরক্ষা আইন নামে এক অদ্ভুত আইন করেছিলো আইয়ুব খান। সেই আইনে এবার শেখ মুজিব সহ আরও অসংখ্য আওয়ামী লীগ নেতা ও ছাত্রদের গ্রেপ্তার করা হলো। তাতে মানুষের মনের আগুন তো কমলোই না, উল্টো যেন আগুনে ঘি পড়লো। এমন অবস্থায় আওয়ামী লীগ ৭ জুন সারা দেশে হরতাল ঘোষণা করলো।

৭ জুন দেশব্যাপী হরতাল পালিত হতে লাগলো। তখন পূর্ব পাকিস্তানের (বাংলাদেশ অংশের) গভর্নর ছিলো আইয়ুব খানের পছন্দের লোক মোনেম খান। সে যখন দেখলো, আওয়ামী লীগের সঙ্গে সারা দেশের মানুষও হরতাল পালন করছে, তার আর সহ্য হলো না। মানুষের উপর পুলিশ আর ইপিআরদের লেলিয়ে দিলো সে। আর তাদের বেপরোয়া গুলিতে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় মারা গেলো নাম না জানা অসংখ্য মানুষ। দেশের মানুষ এবার বিক্ষোভে ফেটে পড়লো। ৬ দফার দাবিতে আন্দোলন করতে গিয়ে নিহত হওয়া এইসব লোকদের স্মরণ করেই প্রতি বছর ৭ জুন পালন করা হয় ৬ দফা দিবস।

তাদের মৃত্যুতে অবশ্য শেখ মুজিবসহ অন্যান্য বন্দীদের মুক্তি হয়নি। তবে আন্দোলন তীব্রতর হয়। আর এই আন্দোলন থামাতে ধুরন্ধর আইয়ুব খান এক কূটচাল চালে। শেখ মুজিবসহ ৩৫ জন বন্দীর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করে সে। সে ভেবেছিলো, এতে মানুষ শেখ মুজিবসহ সবাইকে দেশদ্রোহী ভেবে তাদেরকে আর সমর্থন করবে না। বরং দেশদ্রোহীদের শাস্তি দেওয়ায় তাকে সমর্থন করবে। কিন্তু তার সে আশায় গুঁড়ে বালি দিয়ে তার সব ষড়যন্ত্র আদালতে ধরা পড়ে যায়। উল্টো এই ষড়যন্ত্রই তার পতনের কারণ হয়ে দাড়ায়। ষড়যন্ত্রটি পরিচিত আগরতলা ষড়যন্ত্র মামলা নামে। কী, এবার তো চিনতে পেরেছো, নাকি? সেই গল্পও শুনবে? একদিনে আর কতো গল্প শুনবে বলো? আজ এইটুকুই থাক। ওই ষড়যন্ত্রের গল্প আর ষড়যন্ত্র শেষে শেখ মুজিবের আবার নায়ক হয়ে ওঠার গল্প না হয় আমরা আরেক দিন শুনবো, কেমন?

 #উচ্চতা_অনুযায়ী_আপনার_আদর্শ_ওজন_কতোয়া_উচিতআদর্শ ওজন নির্ণয়ের পদ্ধতিতে একজন ব্যক্তির ওজন কিলোগ্রামে মাপা হয় এবং উচ্চতা...
10/09/2018

#উচ্চতা_অনুযায়ী_আপনার_আদর্শ_ওজন_কতোয়া_উচিত

আদর্শ ওজন নির্ণয়ের পদ্ধতিতে একজন ব্যক্তির ওজন কিলোগ্রামে মাপা হয় এবং উচ্চতা মিটারে মাপা হয়। এবার ওজনকে উচ্চতার বর্গফল দিয়ে ভাগ করা হয়। এই ভাগফলকে বলে বিএমআই। বিএমআই ১৮ থেকে ২৪-এর মধ্যে হলে স্বাভাবিক। ২৫ থেকে ৩০-এর মধ্যে হলে স্বাস্থ্যবান বা অল্প মোটা, ৩০ থেকে ৩৫-এর মধ্যে হলে বেশি মোটা। আর ৩৫-এর ওপরে হলে অত্যন্ত ও অসুস্থ পর্যায়ের মোটা বলা যেতে পারে।
অতিরিক্ত ওজন কিংবা অতি কম ওজন কারোই কাম্য নয়। আমাদের মধ্যে অনেকেই আছেন বেঁটে কিন্তু মোটা, আবার অনেকে খুব লম্বা কিন্তু যেন তালপাতার সেপাই। এরকম অবস্থা মানে উচ্চতা অনুযায়ী তাদের ওজন ঠিক নেই। আপনার ওজন বেশি না কম, নাকি তা ঠিকই আছে তা বুঝতে হলে জেনে নিন উচ্চতা অনুযায়ী আপনার ওজন কতো-
উচ্চতা- পুরুষ(কেজি)- নারী(কেজি)
৪’৭” —— ৩৯-৪৯ —– ৩৬-৪৬
৪’৮” —— ৪১-৫০ —– ৩৮-৪৮
৪’৯” —— ৪২-৫২ —– ৩৯–৫০
৪’১০” —— ৪৪-৫৪ —– ৪১–৫২
৪’১১” —— ৪৫-৫৬ —– ৪২-৫৩
৫ফিট —— ৪৭-৫৮ —– ৪৩-৫৫
৫’১” —— ৪৮-৬০ —– ৪৫-৫৭
৫’২” —— ৫০-৬২ —– ৪৬-৫৯
৫’৩” —— ৫১-৬৪ —– ৪৮-৬১
৫’৪” —— ৫৩-৬৬ —– ৪৯-৬৩
৫’৫” —— ৫৫-৬৮ —– ৫১-৬৫
৫’৬” —— ৫৬-৭০ —– ৫৩-৬৭
৫’৭” —— ৫৮-৭২ —– ৫৪-৬৯
৫’৮” —— ৬০-৭৪ —– ৫৬-৭১
৫’৯” —— ৬২-৭৬ —– ৫৭-৭১
৫’১০” —— ৬৪-৭৯ —– ৫৯-৭৫
৫’১১” —— ৬৫-৮১ —– ৬১-৭৭
৬ ফিট —— ৬৭-৮৩ —– ৬৩-৮০
৬’১” —— ৬৯-৮৬ —– ৬৫-৮২
৬’২” —— ৭১-৮৮ —– ৬৭-৮৪
শরীর অতিরিক্ত রুগ্ন হলে দেখতে খারাপ তো লাগেই, সাথে চেহারায় দ্রুত বলিরেখা পড়ে। অতি রুগ্ন মানুষ অপুষ্টির শিকার। ফলে পুষ্টি জনিত নানাবিধ রোগ, যেমন- অ্যানিমিয়া বা রক্ত শুন্যতা, শারীরিক দুর্বলতা, নানান রকম চর্মরোগ ইত্যাদি হওয়ার প্রবল সম্ভাবন থাকে। অপুষ্টির শিকার হলে চুল পড়ে যাওয়া, দাঁত নষ্ট হয়ে যাওয়া, হাড় খয়ে যাওয়া সহ নানা রকম রোগ হতে পারে।
আবার শরীরে অতিরিক্ত চর্বি জমার ফলে মানুষ মোটা হয় বা ভুঁড়ি হয়। ফ্যাট সেল বা চর্বিকোষ আয়তনে বাড়ে তখন শরীরে চর্বি জমে। পেটে, নিতম্বে, কোমরে ফ্যাট সেল বেশি থাকে। অতিরিক্ত খাওয়ার জন্য দেহে চর্বি জমে, আবার যে পরিমাণ খাওয়া হচ্ছে বা দেহ যে পরিমাণ ক্যালরি পাচ্ছে সে পরিমাণ ক্ষয় বা ক্যালরি খরচ হচ্ছে না-এ কারণেও দেহে মেদ জমতে পারে। এগুলো শোনার বা জানার পর অনেকে হয়তো বলবেন, সঠিক পরিমাণে খাদ্য গ্রহণের পরও ওজন বেশি। তাদের অভিযোগ সঠিক। বংশগত কারণেও মানুষ মোটা হতে পারে।
মদ্যপান, অতিরিক্ত ঘুম, মানসিক চাপ, স্টেরয়েড এবং অন্য নানা ধরনের ওষুধ গ্রহণের ফলেও ওজন বাড়তে পারে। বাড়তি ওজন কিংবা ভুঁড়ি নিয়ে অনেক সমস্যা। বাড়তি ওজনের জন্য যেকোনো ধরনের হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া রক্তনালিতে চর্বি জমে নানা সমস্যার সৃষ্টি হয়। বাড়তি ওজন রক্তচাপেরও কারণ। ডায়াবেটিস টাইপ-২ দেখা দিতে পারে মেদ বৃদ্ধির জন্য। মেদবহুল ব্যক্তির জরায়ু, প্রস্টেট ও কোলন ক্যান্সারের সম্ভাবনা শতকরা ৫ ভাগ বেশি।
ওজন বৃদ্ধির সাথে সাথে হাঁটাচলা করতে সমস্যা হয়। হাঁটুর সন্ধিস্থল, কার্টিলেজ, লিগামেন্ট ক্ষয়প্রাপ্ত হয়। আর্থ্রাইটিস, গেঁটে বাত এবং গাউট হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। অতিরিক্ত চর্বি থেকে পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।
সব মিলিয়ে বলা যায়, অতিরিক্ত কম ওজন বা অতিরিক্ত বেশি ওজন- দুটোই সুস্থতার বিপরীত। নিজের আদর্শ ওজন নির্ণয় করুন, এবং আপনার অবস্থার পরিপ্রেক্ষিতে ওজনকে আদর্শ অবস্থানে আনবার জন্য চেষ্টা করুন। কেবল সুন্দর থাকা মানেই ভালো থাকা নয়, সুস্থ ভাবে বেঁচে থাকাই সত্যিকারের ভালো থাকা।

20/12/2016

সংক্ষিপ্ত কিছু ব্যবহৃত শব্দ
1. Howdy? = How are you?/ How are you doing?(আপনি কেমন আছেন?)
2. Wbu? = What about you?(তোমার খবর কি?)
3. lol = laugh out loud(অট্টহাসি)
4. g2g = got to go(যেতে হবে)
5. imy = I miss you(আমার আপনাকে মনে পরছে)
6. np = no problem(সমস্যা নেই)
7. ppl = people(জনতা)
8. pls = please(অনুগ্রহ)

20/12/2016

১. ফেসবুকে তিন কোটি আইডি আছে
যে গুলার মালিক মৃত ।
২. একজন ডানহাতি মানুষের চেয়ে
বামহাতি মানুষের আয়ু ৯ বছর বেশি ।
(এটা কিন্তু আমি বিশ্বাস করি না)
৩. একটি সিগারেট খাওয়া মানে
জীবন
থেকে ১১ মিনিট হারানো ।
৪. কোন যমজ ভাই যদি অন্য যমজ বোনকে
বিয়ে করে তাহলে তাদের সন্তান ও
যমজ
হওয়ার সম্ভাবনা বেশি ।
৫. আমাদের চোখের কোয়ালিটি ৫৭৬
মেগাপিক্সেল ক্যামেরার সমান
৬.ডাক্তারের বাজে হাতের লেখার
কারণে
বছরে ৭ হাজার লোক মারা যায় ।
প্রেসক্রিপশনে লেখা ঔষধ নাম বুঝতে
না
পেরে ভূল ঔষধ সেবনের ফলে এমনটা
ঘটে।
৭. মানুষ এবং কলার ডিএনএর মধ্যে প্রায়
50
শতাংশ মিল আছে
৮. পাবলিক টয়লেটের কমোডে যে
পরিমান
জীবানু আছে,তার চেয়ে বেশি
জীবানু
আছে আপনার মোবাইলে
৯. বিল গেটস বিশ্ববিদ্যালয়ে পড়ার
সময়
তার টিচার তাকে বলেছিলেন,30
বছরে
তিনি মিলিয়েনিয়ার হবেন,কিন্তু
তিনি
তার কথা রাখেননি,30 বছরে তিনি
বিলিয়নেয়ার হয়ে গিয়েছিলেন !
১০. প্রতি 1 হাজার পুরুষের বিপরীতে
পৃথিবীতে মহিলা আছে মাএ 984 জন
১১. জিরাফ শিশু জন্মের সময় সাড়ে ছয়
ফুট
উপর থেকে মাটিতে পড়ে
১২. পৃথিবীর 96 শতাংশ মানুষ জানে না
যে,
1980 সালে ওসামা বিন লাদেন
সিআইএর
এজেন্ট ছিলেন

20/12/2016

১ পক্ষ = ১৫ দিন;
১ মাস = ২ পক্ষ
১ মাস = ৪ সপ্তাহ;
১ মাস = ৩০ দিন
১ ঋতু = ২ মাস = ৪ পক্ষ = ৮ সপ্তাহ = ৬০ দিন
১ বছর = ১২ মাস = ২৪ পক্ষ = ৩৬৫ দিন = ৫২
সপ্তাহ
১ অধিবর্ষ = ৩৬৬ দিন
১ যুগ = ১২ বছর ;
১ অর্ধযুগ = ৬ বছর;
১ অর্ধ-শতাব্দী = ৫০ বছর ;
১ শতাব্দী = ১০০ বছর
১ কুড়ি = ২০টি
১ রিম = ২০ দিস্তা = ৫০০ তা
১ ভরি = ১৬ আনা ;
১ আনা = ৬ রতি
১ গজ = ৩ ফুট = ২ হাত
১ কেজি = ১০০০ গ্রাম
১ কুইন্টাল = ১০০ কেজি
১ মেট্রিক টন = ১০ কুইন্টাল = ১০০০
কেজি
১ লিটার = ১০০০ সিসি
১ মণ = ৪০ সের
১ বিঘা = ২০ কাঠা( ৩৩ শতাংশ) ;
১ কাঠা = ৭২০ বর্গফুট (৮০ বর্গ গজ)
1 মিলিয়ন = 10 লক্ষ
1 মাইল = 1.61 কি.মি ;
1 কি.মি. = 0..62
1 ইঞ্চি = 2.54 সে..মি ;
1 মিটার = 39.37 ইঞ্চি
1 কে.জি = 2.20 পাউন্ড ;
1 সের = 0.93 কিলোগ্রাম
1 মে. টন = 1000 কিলোগ্রাম ;
1 পাউন্ড = 16 আউন্স
1 গজ= 3 ফুট ;
1 একর = 100 শতক
1 বর্গ কি.মি.= 247 একর

একবার চার্জ করলেই ফোন চলবে তিন মাস!মোবাইল স্মার্ট থেকে স্মার্টতর হচ্ছে প্রতিদিন। কিন্তু যত অ্যাপ ব্যবহার করবেন, গেমস খেল...
13/12/2016

একবার চার্জ করলেই ফোন চলবে তিন মাস!

মোবাইল স্মার্ট থেকে স্মার্টতর হচ্ছে প্রতিদিন। কিন্তু যত অ্যাপ ব্যবহার করবেন, গেমস খেলবেন বা ইন্টারনেটে ব্যস্ত থাকবেন তত আপনার ফোনের ব্যাটারি ক্ষয় হতে থাকবে। অনেকে তো পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ঘোরেন যাতে মোক্ষম সময়ে মোবাইল মৃত ঘোষিত না হয় তার জন্য। কিন্তু এত কিছু করেও আসল সমস্যার কোনো সমাধান মিলছে না। এবার মিলবে। মিশিগান বিশ্ববিদ্যালয়ে একদল গবেষক এমন একটি উপাদান আবিষ্কার করেছেন যার ব্যবহারে মাত্র একবার চার্জ করলে ৩ মাস আর মোবাইল চার্জ করার প্রয়োজন পড়বে না।

অবিশ্বাস্য হলেও এমনটাই সত্যি। এই উপাদানটিকে বলা হচ্ছে ম্যাগনেটো ইলেকট্রিক মাল্টিফেরোইক। আরও আশ্চর্যের ব্যাপার এই যে, এই উপাদান ব্যবহারের ফলে কম্পিউটার বা ল্যাপটপে ক্রমাগত বিদ্যুত্‍ সরবরাহ করার প্রয়োজন পড়বে না। মাঝে মধ্যে প্রয়োজন মতো বিদ্যুত্‍ সরবরাহ করে দেবে উপাদানটি। তার ফলেই সচল থাকবে আপনার কম্পিউটার বা ল্যাপটপ। শুধু মোবাইল-ই নয়, যে কোনো নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য ইলেকট্রনিক বস্তুতে যদি এই প্রযুক্তি ব্যবহার করা হয়, তবে সারা বিশ্বে বিদ্যুত্‍ খরচের মাত্র উল্লেখযোগ্য হারে কমে যাবে।

সমীক্ষা বলছে, বিশ্বে যত বিদ্যুত্‍ ব্যবহৃত হয় তার অর্ধেকই প্রয়োজন হয় আমাদের নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ইলেকট্রনিক জিনিস চার্জ করা বা চালানোর জন্য। ফলে এই প্রযুক্তির বহুল ব্যবহার হলে শুধু বিদ্যুৎই বাঁচবে না, তার সঙ্গে পরিবেশ দূষণও ব্যাপক হারে কমে যাবে। বিশ্ববিদ্যালয়ের এক প্রবীণ গবেষক জানিয়েছেন, এই প্রযুক্তি আসতে এখনো কয়েক বছর সময় লাগবে। তবে যখন এর ব্যবহার শুরু হবে তখন বিশ্বজুড়ে বিদ্যুতের ব্যবহার এক ধাক্কায় অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হবে।

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Science and Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Science and Technology:

Share