এভারগ্রিন ইঞ্জিনিয়ার্স & কনসালট্যান্টস

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • এভারগ্রিন ইঞ্জিনিয়ার্স & কনসালট্যান্টস

এভারগ্রিন ইঞ্জিনিয়ার্স & কনসালট্যান্টস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from এভারগ্রিন ইঞ্জিনিয়ার্স & কনসালট্যান্টস, Construction Company, Gazipur.

We are Committed to Solution your Residential & Commercial Interior Design.Modular kitchen cabinet and Also Architectural Consultancy Management from start to finish.

১৬টি প্রশ্নের উত্তর দিলাম আশাবাদী নবীন সিভিল  ইঞ্জিনিয়ারদের  কাজে লাগবে:১💕প্রশ্নঃ রাত্রে সাইটে মালামাল আসলে সকালে সাইটে...
29/06/2026

১৬টি প্রশ্নের উত্তর দিলাম আশাবাদী নবীন সিভিল ইঞ্জিনিয়ারদের কাজে লাগবে:
১💕প্রশ্নঃ রাত্রে সাইটে মালামাল আসলে সকালে সাইটে প্রবেশ করে ইঞ্জিনিয়ারের কি করা উচিৎ?
উত্তরঃ মালামাল আসলে তার গুনগত মান ঠিক আছে কি না চালানের সাথে মিল করে দেখা, প্রতিদিন কি পরিমান মালামাল আসে এবং কি পরিমান ব্যবহার করা হচ্ছে সাইট মেজারমেন্ট বইতে তুলে রাখতে হবে, মালামাল কম আসে কিনা সে দিকে নজর রাখতে হবে, কোন সমস্যা থাকলে অফিসে জানাতে হবে।

২💕প্রশ্নঃ সাইটে বালি আসলে কিভাবে রিসিভ করা হয়?
উত্তরঃ ট্রাক সাইটে আসার পর ট্রাকের উপরে উঠে দেখতে হবে মাল সমান আছে কিনা, সমান না থাকলে সমান করতে হবে তারপর ট্রাকের দৈর্ঘ্য ও প্রস্থ মাপতে হবে আর 10 মিমি রড দিয়ে উচ্চতা মাপতে হবে। লােকাল গাড়ীর মাপ সাধারনত = 14'-6"X7'6"X1'-10" = 199.01 ঘনফুট।

৩💕প্রশ্নঃ সাইটে সিমেন্ট আসলে কিভাবে রিসিভ করা হয়?
উত্তরঃ সাইটে সিমেন্ট আসলে গাড়ীতে কত ব্যাগ সিমেন্ট আছে সেটা আগে জানতে হবে। আর সাইটে 12 টা করে ইস্টাক দিয়ে দুইটা ইস্ট্রাক মিলে তার উপর এক বস্তা দিলে মােট 25 (12+12+1) এই ভাবে সিমেন্ট রিসিভ করতে হয়।

৪💕প্রশ্নঃ সাইটে রড আসলে কিভাবে রিসিপ করা হয়?
উত্তরঃ রড বান্ডিল হিসাবে আসে তাই বান্ডিল হিসাবে বুঝে নেওয়া হয়। তাছাড়া মােট রডের দৈর্ঘ্য বা rft বের করে কেজিতে হিসাব করা হয়।

৫💕প্রশ্নঃ সাইডে ইট কিভাবে রিসিভ করবেন?
উত্তরঃ ইট গাড়ীতে গুনে নেওয়া ভাল, না হলে সাইটে ইস্টাক দিয়ে বুঝে নেওয়া যায়। গাড়ীতে উঠে এক সারিতে কয়টা আর কয়টা সারি আছে গুনে ইট বুঝে নিতে হয়। যেমন দৈর্ঘ্য বরাবর এক সারিতে 50 টা প্রস্থ বরাবর এক সারিতে 10 টা আর উচ্চতা বরাবর এক সারিতে আছে 6টা তাহলে মােট = 50X10X6 = 3000 পিচ।

৬💕প্রশ্নঃ সাইটে কাঠ আসলে কিভাবে রিসিভ করবেন?
উত্তরঃ সাটারিং কাঠ সাইটে আসলে প্রথমে সাইজ অনুযায়ী সাজাতে হয়। তারপর গুনে হিসাব করতে হয়। যেমন (5' - 0" X 0' - 5" X 0' - 1.25" X 200) - 144 = 43.40 ঘনফুট (6' - 0" X 0' - 6" X 0' - 1.25" X 250) - 144 = 78.13 ঘনফুট (6' - 0" X 0' - 3" X 0' - 2" X 300) - 144 = 75.00 ঘনফুট মােট 196.52 ঘনফুট

৭💕প্রশ্নঃ সাইটে স্যানিটারী মালামাল আসলে কিভাবে রিসিভ করবেন?
উত্তরঃ 8" 6" 4" 2" ইউপিভিসি পাইপ 20' লম্বা হয় আমরা পিচ হিসাবে বুঝিয়া নেই এবং 2" 1.5" 1.25" 1" 3/4" 1/2" জি.আই. পাইপ 10' লম্বা হয় আমরা পিচ হিসাবে বুঝিয়া নেই। অন্যান্য মালামাল পিচ হিসাবে আসলে ভাল ভাবে গুনে ডায়া অনুয়ায়ী বুঝিয়া রাখতে হবে।

৮💕প্রশ্নঃ সাইটে ইলেকট্রিক মালামাল আসলে কিভাবে রিসিভ করবেন?
উত্তরঃ তার কয়েল হিসাবে আর.এম, আর.ই অনুযায়ী গুনে আলাদা ভাবে বুঝে নিতে হয়। 1.25" 1" 3/4" 1/2" পিভিসি পাইপ 10' লম্বা হয়। সকেট, বেন, ফ্যান হুক, সার্কুলার বক্স পিচ হিসাবে বুঝে নিতে হয়।

৯💕প্রশ্নঃ সাইটে রং আসলে কিভাবে রিসিভ করবেন?
উত্তরঃ রং ড্যাম হিসাবে, চক পাউডার বস্তা হিসাবে, ইস্পিট গ্যালন হিসাবে, গালা কেজি হিসাবে কাগজ পিচ হিসাবে বুঝিয়ে নিতে হয়।

১০💕প্রশ্নঃ সাইটে টাইলস আসলে কিভাবে রিসিভ করবেন?
উত্তরঃ টাইলস বর্গফুট হিসাবে বা পিচ হিসাবে কোড নম্বর মিলিয়ে বুঝে রাখতে হবে।

১১💕প্রশ্নঃ সাইটে গ্রীল আসলে কিভাবে রিসিভ করা হয়?
উত্তরঃ সাইজ সহ পিচ হিসেবে বুঝে নিতে হয়।

১২💕প্রশ্নঃ সাইটে চৌকাঠ, পাল্লা আসলে কিভাবে রিসিভ করা হয়?
উত্তরঃ চোকাঠ, পাল্লা সাইজ অনুযায়ী পিচ হিসাবে বুঝে নিতে হয়।

১৩💕প্রশ্নঃ সাইটে থাই আসলে কিভাবে রিসিভ করবেন?
উত্তরঃ থাই বর্গফুট হিসাবে বুঝে নিতে হবে।

১৪💕প্রশ্নঃ সাইটে হার্ডওয়ার মালামাল কিভাবে রিসিভ করা হয়?
উত্তরঃ হার্ডওয়ার তালা, হ্যান্ডেল, ছিটকানী, কজা বা হিন্স ইত্যাদি গুনে বুঝে নিতে হয়। এছাড়া আরও অনেক পদের মালামাল সাইটে রিসিপ করতে হয়।

১৫💕প্রশ্নঃ এক পিচ রডের দৈর্ঘ্য কয়ফুট থাকে?
উত্তরঃ 39'-6"।

১৬💕প্রশ্নঃসাইটে গাড়ি পাথর এসেছে, কিভাবে পরিমাপ করবে?
উত্তরঃ দৈঘ্য x প্রস্থ x উচ্চতা গুণ করলে cft বের করতে হবে। যেমন: ধরুন 14.5'x7.5'X1.83' = 199 cft (দৈর্ঘ্য, 14'-6" প্রস্থ 7'- 6" এবং উচ্চতা = 1'10")

 #বৃষ্টির  #দিনে  #কংক্রিট  #ঢালাই ( ) করা ঝুঁকিপূর্ণ হলেও সঠিক পরিকল্পনা ও সতর্কতা নিলে ভালো কোয়ালিটি নিশ্চিত করা যায়...
03/05/2026

#বৃষ্টির #দিনে #কংক্রিট #ঢালাই ( ) করা ঝুঁকিপূর্ণ হলেও সঠিক পরিকল্পনা ও সতর্কতা নিলে ভালো কোয়ালিটি নিশ্চিত করা যায়। নিচে গুরুত্বপূর্ণ সতর্কতাগুলো দেওয়া হলো—
🌧️ ১. ঢালাই শুরুর আগে প্রস্তুতি
আবহাওয়ার পূর্বাভাস দেখে কাজ শুরু করুন
হঠাৎ বৃষ্টি এলে ঢালাই ঢেকে দেওয়ার জন্য পলিথিন/তরপলিন প্রস্তুত রাখুন
ফর্মওয়ার্ক ও সাব-বেসে পানি জমে থাকলে তা আগে সরিয়ে ফেলুন
🏗️ ২. মিক্স ডিজাইন ও উপকরণ নিয়ন্ত্রণ
বৃষ্টির কারণে অ্যাগ্রিগেট ভেজা থাকলে পানির পরিমাণ (Water-Cement Ratio) কমিয়ে দিন
অতিরিক্ত পানি যেন মিক্সে না ঢুকে, তা নিশ্চিত করুন
প্রয়োজন হলে দ্রুত সেটিং অ্যাডমিক্সচার ব্যবহার করা যেতে পারে
🚧 ৩. ঢালাই চলাকালীন সতর্কতা
ঢালাই চলাকালীন বৃষ্টি শুরু হলে সাথে সাথে ঢালাই অংশ ঢেকে দিন
পানির প্রবাহ যেন তাজা কংক্রিটের উপর দিয়ে না যায়
স্ল্যাব ঢালাইয়ের ক্ষেত্রে পানি জমতে না পারে—সেজন্য হালকা ঢাল ( ) রাখুন
⚠️ ৪. ভাইব্রেশন ও কমপ্যাকশন
কংক্রিট ভালোভাবে কমপ্যাক্ট করুন (ভাইব্রেটর ব্যবহার করে)
অতিরিক্ত পানি থাকলে segregation (উপকরণ আলাদা হয়ে যাওয়া) হতে পারে—এটা এড়াতে হবে
🧱 ৫. ফিনিশিং কাজ
বৃষ্টির সময় ফিনিশিং (trowel) কাজ না করাই ভালো
বৃষ্টি থামার পর উপরের লেয়ার ঠিক করে নিতে হবে
💧 ৬. কিউরিং ( )
বৃষ্টির পানি কিউরিংয়ে সহায়ক হলেও সরাসরি ভারী বৃষ্টির ধাক্কা থেকে রক্ষা করতে হবে
প্রাথমিক সেটিং হওয়ার আগে বৃষ্টি হলে পৃষ্ঠ ক্ষতিগ্রস্ত হতে পারে
🚫 ৭. কখন কাজ বন্ধ করবেন
ভারী বৃষ্টি বা ঝড় হলে ঢালাই বন্ধ রাখা উত্তম
বজ্রপাতের সময় কাজ করা বিপজ্জনক
🔑 গুরুত্বপূর্ণ টিপস
ঢালাইয়ের সময় সবচেয়ে বড় বিষয় হলো Water-Cement Ratio নিয়ন্ত্রণ করা
কাজের কোয়ালিটি বজায় রাখতে “ঢালাই ঢেকে রাখা” সবচেয়ে কার্যকর উপায়

ছাদ ঢালাইয়ের সময় হঠাৎ বৃষ্টি নামলে আতঙ্কিত না হয়ে বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হয়। ঢালাইয়ের গুণগত মান ঠিক রাখতে নিচে উল্লিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা জরুরি:
​১. ঢালাই বন্ধ রাখা বা চালিয়ে যাওয়া
​হালকা বৃষ্টি: যদি খুব সামান্য ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়, তবে ঢালাই চালিয়ে যাওয়া যেতে পারে। তবে সেক্ষেত্রে ঢালাইয়ের উপরিভাগ অবশ্যই ত্রিপল বা পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে।
​ভারী বৃষ্টি: যদি মুষলধারে বৃষ্টি শুরু হয়, তবে দ্রুত ঢালাই বন্ধ করে দিতে হবে। অতিরিক্ত বৃষ্টির পানি কংক্রিটের সিমেন্ট-বালুর মিশ্রণকে (Slurry) ধুয়ে ফেলে দেয়, যা ছাদের স্থায়িত্ব কমিয়ে দেয়।
​২. পলিথিন বা ত্রিপল ব্যবহার
​ছাদের যে অংশে ঢালাই শেষ হয়েছে এবং যেখানে ঢালাই চলছে—উভয় অংশই মোটা পলিথিন বা ত্রিপল দিয়ে দ্রুত ঢেকে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পলিথিনের নিচ দিয়ে পানি ভেতরে ঢুকতে না পারে।
​৩. কনস্ট্রাকশন জয়েন্ট (Construction Joint) তৈরি
​যদি বৃষ্টি দীর্ঘক্ষণ স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে এবং ঢালাই বন্ধ করতে হয়, তবে যেখানে কাজ থামছে সেখানে 'কনস্ট্রাকশন জয়েন্ট' তৈরি করতে হবে:
​ঢালাইটি হঠাৎ সোজা করে থামাবেন না; বরং ৪৫ ডিগ্রি কোণে (ঢালু করে) থামান।
​বিমের মাঝখানে ঢালাই থামানো সবচেয়ে নিরাপদ। কলামের ঠিক উপরে বা বিমের গোড়ায় ঢালাই কখনোই থামানো উচিত নয়।
​৪. জমানো পানি নিষ্কাশন
​ছাদের শাটারিংয়ের ভেতর যেন বৃষ্টির পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। জমা পানি কংক্রিটের ওয়াটার-সিমেন্ট রেশিও (Water-Cement Ratio) নষ্ট করে দেয়। পাইপ বা অন্য কোনো উপায়ে জমানো পানি বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
​৫. বৃষ্টি থামার পরের করণীয়
​বৃষ্টি থেমে গেলে ঢালাইয়ের উপরিভাগ থেকে অতিরিক্ত পানি ও কাদা ধুয়ে পরিষ্কার করতে হবে।
​পুরানো ঢালাইয়ের সাথে নতুন ঢালাই জোড়া দেওয়ার আগে সেখানে সিমেন্ট গ্রাউটিং (Cement Slurry) বা অ্যাডহেসিভ ব্যবহার করা ভালো, যাতে জয়েন্ট মজবুত হয়।
​কিছু জরুরি সতর্কতা
​আবহাওয়ার পূর্বাভাস: ঢালাই শুরু করার আগে অন্তত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ।
​পর্যাপ্ত সরঞ্জাম: বৃষ্টির সম্ভাবনা থাকলে আগে থেকেই পর্যাপ্ত পলিথিন ও শ্রমিকদের বৃষ্টির পোশাক প্রস্তুত রাখা উচিত।
​বৃষ্টির পর যদি দেখেন সিমেন্টের ওপরের স্তর ধুয়ে গিয়ে পাথর বেরিয়ে গেছে, তবে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিন। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে ছাদের কোনো ক্ষতি হবে না।

আপনার ছাদ ঢালাই শেষের দিকে তখন বৃষ্টি শুরু হল মুষলধারে ছাদর জন্য —কি করবেন?➮ যদি কংক্রিট নতুন (Fresh stage) থাকে:➮ সাথে ...
01/05/2026

আপনার ছাদ ঢালাই শেষের দিকে তখন বৃষ্টি শুরু হল মুষলধারে

ছাদর জন্য —কি করবেন?
➮ যদি কংক্রিট নতুন (Fresh stage) থাকে:
➮ সাথে সাথে পলিথিন/তরপলিন দিয়ে ঢেকে দিন
➮ উপরিভাগে জমা পানি ঝাড়ু/স্কুইজি দিয়ে সরান, কিন্তু কংক্রিট যেন না উঠে যায়
➢ নতুন করে পানি বা সিমেন্ট ছিটাবেন না (water-cement ratio নষ্ট হবে)
➢ যদি বৃষ্টি ঢালাইকে আংশিক ধুয়ে দেয়:
➮ যেখানে পেস্ট উঠে গেছে / এগ্রিগেট দেখা যাচ্ছে, সেগুলো চিহ্নিত করুন
➢ ঐ অংশে পরবর্তীতে রিপেয়ার মর্টার বা মাইক্রো-কংক্রিট ব্যবহার করতে হবে
➢ দরকার হলে টপ লেয়ার স্ক্র্যাচ করে পুনরায় ফিনিশিং দিন
➯ যদি ঢালাই প্রায় সেট হয়ে যায় (Initial set):
➢ বৃষ্টির পানি সাধারণত উপরের ফিনিশ নষ্ট করে, স্ট্রাকচারাল কোর বেশিরভাগ সময় ঠিক থাকে
➯ উপরিভাগে স্ক্রিড/টপিং করে ঠিক করা যায়
➯ ভাইব্রেশন ও কম্প্যাকশন চেক করুন:
➮ বৃষ্টির কারণে কোথাও হানিকম্ব/ভয়েড হয়েছে কিনা চেক করা জরুরি
➯ কিউরিং (Curing) ঠিকভাবে চালিয়ে যান:
➮ বৃষ্টি হলেও পরবর্তী ৭–১৪ দিন নিয়মিত কিউরিং নিশ্চিত করতে হবে
⚠️ যেগুলো করবেন না:
❌ বৃষ্টির পর আবার সিমেন্ট ছিটানো (Dusting)
❌ অতিরিক্ত পানি মিশিয়ে সমান করার চেষ্টা
❌ ক্ষতিগ্রস্ত অংশ না দেখে ফিনিশ ধরে নেওয়া।

🏗️ ঢালাইয়ের সময় যা যা খেয়াল রাখতে হবে1. মিক্স রেশিও / গ্রেডড্রয়িং অনুযায়ী M20/M25 ইত্যাদি সঠিক গ্রেডের কংক্রিট ব্যবহার।2...
24/04/2026

🏗️ ঢালাইয়ের সময় যা যা খেয়াল রাখতে হবে
1. মিক্স রেশিও / গ্রেড
ড্রয়িং অনুযায়ী M20/M25 ইত্যাদি সঠিক গ্রেডের কংক্রিট ব্যবহার।
2. ভাইব্রেশন
কংক্রিট ঢালার পর ঠিকভাবে ভাইব্রেট করা।
অতিরিক্ত ভাইব্রেশন করলে সেগ্রেগেশন হতে পারে।
3. লেভেল ও অ্যালাইনমেন্ট
বীমের টপ লেভেল ঠিক আছে কিনা।
সেন্টার লাইন মিলছে কিনা।
4. জয়েন্ট এড়ানো
একবারে ঢালাই শেষ করা ভালো।
কোল্ড জয়েন্ট যেন না হয়।
5. কিউরিং
কমপক্ষে ৭–১৪ দিন নিয়মিত পানি দেওয়া।

BNBC অনুযায়ী একটি কলামের সর্বনিম্ন সাইজ কত? কয়টি রড ব্যবহার করা হয় এবং কত মিলি? (শেয়ার করে রাখুন) ১। কলামের সর্বনিম্ন...
24/04/2026

BNBC অনুযায়ী একটি কলামের সর্বনিম্ন সাইজ কত? কয়টি রড ব্যবহার করা হয় এবং কত মিলি? (শেয়ার করে রাখুন)

১। কলামের সর্বনিম্ন সাইজ (Minimum Column Size):-
BNBC 2020 এর অধ্যায় ৩.৮.২ (Reinforced Concrete Columns) অনুযায়ী:-

ক) ন্যূনতম পার্শ্বীয় মাত্রা (Least Lateral Dimension):-
কলামের প্রস্থ বা গভীরতা (যেকোনো দিক) ২০০ মিমি (২০ সেমি) এর কম হতে পারবে না।

খ) ব্যতিক্রম: বিশেষ ডিজাইন ও ইঞ্জিনিয়ারের অনুমোদন সাপেক্ষে ১৫০ মিমি পর্যন্ত গ্রহণযোগ্য (সীমিত ক্ষেত্রে)।

২. রডের সংখ্যা ও মাত্রা (Reinforcement Specifications):-

ক) লংগিচিউডিনাল রড (Longitudinal Bars):-
ন্যূনতম সংখ্যা:-
যেকোনো আয়তক্ষেত্রাকার বা বর্গাকার কলামে ৪টি রড বাধ্যতামূলক (প্রতিটি কোণায় ১টি)।
বৃত্তাকার কলামের ক্ষেত্রে ন্যূনতম ৬টি রড।

ন্যূনতম রডের সাইজ:-
BNBC 2020-এর অধ্যায় ৩.৮.২.৩ অনুযায়ী, লংগিচিউডিনাল রডের ব্যাস ১২ মিমি এর কম হওয়া যাবে না।

প্রচলিত প্র্যাকটিস:- সাধারণত ১৬–২০ মিমি রড ব্যবহার করা হয় (লোড ও কলামের উচ্চতা অনুযায়ী)।
রডের শতকরা হার (Minimum Reinforcement Ratio):-

মোট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ১% থেকে ৬% এর মধ্যে থাকতে হবে।

খ) টাই রড/স্ট্রাপস (Ties/Stirrups):-
ন্যূনতম সাইজ:- টাই রডের ব্যাস ৬ মিমি (১০ মিমি লংগিচিউডিনাল রডের ক্ষেত্রে) বা ৮ মিমি (১২ মিমি বা বড় রডের ক্ষেত্রে)।

স্পেসিং (দূরত্ব):-
কলামের দুই প্রান্তে (Top & Bottom):- ১০০ মিমি (ল্যাপ জোনে)।
মধ্যবর্তী অংশে:- ১৫০ মিমি বা কলামের ক্ষুদ্রতম পার্শ্বীয় মাত্রার ১৬ গুণ (যেটি কম)।

৩। উদাহরণ (গণনা):-
কলাম সাইজ:- ২০ সেমি × ৩০ সেমি (ন্যূনতম ২০ সেমি মান পূরণ করেছে)।
লংগিচিউডিনাল রড:- ৪টি (প্রতিটি কোণায়) ১৬ মিমি ব্যাসের রড।
টাই রড:- ৮ মিমি ব্যাসের, স্পেসিং ১৫০ মিমি (মাঝে) ও ১০০ মিমি (প্রান্তে)।

৪। BNBC 2020-এর রেফারেন্স:-
কলামের ন্যূনতম মাত্রা:- অধ্যায় ৩.৮.২.২ (Minimum Dimensions)
রিইনফোর্সমেন্ট ডিটেইলস:- অধ্যায় ৩.৮.২.৩ (Longitudinal Reinforcement) ও ৩.৮.২.৪ (Transverse Reinforcement)

গুরুত্বপূর্ণ নোট:-
সিসমিক জোন (ভূমিকম্পপ্রবণ এলাকা):- উচ্চ ভূমিকম্প ঝুঁকির এলাকায় রডের সংখ্যা ও স্পেসিং আরও কঠিন হতে পারে।

ফায়ার রেটিং:- অগ্নি নিরাপত্তার জন্য রডের কংক্রিট কভার (Cover) ন্যূনতম ৪০ মিমি রাখতে হয়।

ছাদ  ঢালাইয়ের হিসাব : ১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাবমনেকরি ছাদের দৈর্...
23/04/2026

ছাদ ঢালাইয়ের হিসাব :
১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব
মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি
তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি
আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি
সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭
সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)
বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি
খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)
রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন
আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে
মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে
৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট
৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট
মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট
রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)
মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি(৫% বাড়তি ধরে)ছাদ ঢালাইয়ের।

পাইল ক্যাপ সম্পর্কে বিস্তারিতঃ ১। পাইল ক্যাপ বিল্ডিং এর অতিগুরুত্ব পুর্ন অংশ।২। পাইল ক্যাপ বিল্ডিং এর সকল লোড পাইলে স্থা...
22/04/2026

পাইল ক্যাপ সম্পর্কে বিস্তারিতঃ

১। পাইল ক্যাপ বিল্ডিং এর অতিগুরুত্ব পুর্ন অংশ।
২। পাইল ক্যাপ বিল্ডিং এর সকল লোড পাইলে স্থানান্তর করে।
৩। দৈর্ঘ্য প্রস্থ সমান এমন পাইল ক্যাপ কে বর্গাকার পাইল ক্যাপ দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড় হলে তাকে আয়তাকার পাইল ক্যাপ বলা হয়।
৪। পাইল ক্যাপ এর পুরুত্ব মাটির বিয়ারিং ক্যাপাসিটির ও বিল্ডিং এর লোডের উপর নির্ভর করে।
৫। পাইল ক্যাপ এর রড সাধারন্ত সিঙ্গেল জালী হয়, তবে অনেক ক্ষেত্রে ডাবল জালী হয়।
৬। পাইল ক্যাপ এর রডে এল বা মাটাম লাগে।
৭। পাইল ক্যাপ ঢালায়ের আগে আমরা পাইলের মাথা ভেঙ্গে রড বের করি তারপর পাইল ক্যাপ এর নীচে বালি
দিয়ে ড্রেসিং লেভেলিং পানি দিয়ে কম্পেটিং পলিথিন সোলিং সিসি করে (সিসি করার সময় খেয়াল রাখতে
হবে য়েন পাইলের মাথার উপর না যায়) তার পর রড বাইন্ডিং করে সাটারিং করে ঢালায় করা হয়।
৮। পাইল ক্যাপ এর ঢালায়ের পুরুত্ব বেশী থাকায় ভালভাবে ভাইব্রেটিং করা উচিৎ যেন ভিতরে ভয়েড না থাকে।
৯। পাইল ক্যাপ ঢালায়ের সময় কলামের সেন্টার যেন কোন সমস্যা না হয়।
১০। ভালভাবে কিউরিং করতে হবে।
১১। সাটারিং খোলার সময় খেয়াল রাখতে হবে যেন পাইল ক্যাপ এর কোন প্রকার ক্ষতি না হয়।

পাইল ক্যাপ চেক লিষ্ট

• পাইলের উপর থেকে দুর্বল কংক্রিট সরিয়ে ফেলুন
• শাটার এর সকল ছিদ্র বা ফাকা বন্ধ করতে হবে
• সব সাইট শলে (সঠিক উলম্ব) রাখতে হবে
• সাটার এর সাপোর্ট ভালভাবে চেইক করতে হবে যাতে করে সাটার ঢালাই এর সময় খুলে না যায় বা ঢালাই মোটা না হয়
• সাটারে কংক্রিট ঢালার লেভেল মার্কিং করতে হবে
• কলামের রডের আনুভুমিক সাপোর্ট কংক্রিট লেভেল এর উপরে থাকতে হবে
• ক্লিয়ার কভার ভালমত চেইক করতে হবে
• রড বাধাই এর তারের কোন অংশ যেন কংক্রিট কভারের মধ্যে না যায় খেয়াল রাখতে হবে
• কলাম রিং নিচে, মাঝে ও উপরে দিতে হবে। কংক্রিট এর চার ইঞ্চ উপরে একটি রিং দিতে হবে।
• কলামের রড শলে (উলম্ব/খাড়া) রাখতে হবে
• কংক্রিট ঢালার পুর্বে ভালভাবে পরিস্কার করতে হবে।

ছাদ ঢালাইয়ের পূর্বে কি কি চেক করতে হবেঃ------------------------------------------------------------------------🔹ফর্মওয়ার...
09/04/2026

ছাদ ঢালাইয়ের পূর্বে কি কি চেক করতে হবেঃ-
-----------------------------------------------------------------------
🔹ফর্মওয়ার্ক ও সেন্টারিং
১। ছাদের শাটারিং (formwork) শক্তভাবে বসানো হয়েছে কিনা
২। নিচে সেন্টারিং এর পর্যাপ্ত সাপোর্ট দেওয়া হয়েছে কিনা
৩। ফাঁকফোকর বা লিকেজ আছে কি না
🔹 রডের ফিটিং ও টাইং
১। ডিজাইন অনুযায়ী রড বসানো হয়েছে কিনা (Structural Drawing অনুযায়ী)
২। Top bar, bottom bar, crank bar, distribution bar ঠিক আছে কিনা
৩। কাভার ব্লক বসানো হয়েছে কিনা (সাধারণত ১৮-২৫ মিমি)
৪। রডে মরিচা থাকলে তা পরিষ্কার করা হয়েছে কিনা
🔹ইলেকট্রিক ও পাইপলাইন চেক
১৷ বৈদ্যুতিক কনডুইট (electrical conduit) ঠিকভাবে বসানো হয়েছে কিনা
২। পানির পাইপ বা অন্য যন্ত্রাংশ বসানো হয়ে গেছে কিনা
🔹লেভেলিং ও স্লোপ
১। ছাদে সঠিক লেভেল রাখা হয়েছে কিনা
২। পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ঢাল (slope) ঠিকভাবে রাখা হয়েছে কিনা
🔹মশলা প্রস্তুতির ব্যবস্থা
১। কংক্রিটের অনুপাত ঠিক আছে কিনা (যেমন = 1:2:4, 1:1.5:3)
২। কংক্রিট মেশানোর জন্য পর্যাপ্ত পরিমাণে সিমেন্ট, বালি, পাথর, পানি প্রস্তুত আছে কিনা
৩। মিক্সার মেশিন ও লেবার ঠিক আছে কিনা।
🔹ভাইব্রেটর ও কারেন্ট
১। কংক্রিট ঢালাইয়ের সময় air gap দূর করতে ভাইব্রেটর প্রস্তুত আছে কিনা​ (সম্ভব হলে ডিজেল ভাইব্রেটর মেশিন রাখবেন)
​২। কারেন্ট ও পানির ব্যবস্থা নিশ্চিত করা।
🔹আবহাওয়ার অবস্থা
১। বৃষ্টি হলে ছাদ ঢেকে রাখার ব্যবস্থা আছে কিনা (যেমন:পলিথিন, ত্রিপাল)।
২। খুব বেশি গরম হলে ঢালাইয়ের পর পানি দেওয়ার প্ল্যান।

🔹টিম প্রস্তুত আছে কিনা
১৷ ঢালাই শুরু হলে একটানা কাজ করার জন্য লেবার, মিস্ত্রি, হেলপার প্রস্তুত।
২। Supervisor বা অভিজ্ঞ ব্যক্তি উপস্থিত আছেন কিনা।

🔹অতিরিক্ত টিপস:
১। সম্ভব হলে একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার দ্বারা চেক করে নিবেন।
২। ঢালাইয়ের পর অন্তত ৭ দিন ধরে প্রতিদিন পানি দিতে হবে (curing)।
৩। ঢালাইয়ের সময় “joint” যেন না পড়ে, সেজন্য একটানা ঢালাই করুন।
​৪। শ্রমিকদের জন্য সেফটির ব্যবস্থা করুন।

#ইঞ্জিনিয়ারিং_টিপস #ছাদঢালাই #সিভিলইঞ্জিনিয়ার #নির্মানকাজ #রডের_হিসাব #বিল্ডিং_কন্সট্রাকশন

💰 নির্মাণ খরচ কমাতে জানতেই হবে এই গুরুত্বপূর্ণ হিসাবগুলো! 🏗️নির্মাণ কাজে বড় সমস্যা তৈরি হয় ছোট ছোট হিসাব না জানার কারণে ...
19/03/2026

💰 নির্মাণ খরচ কমাতে জানতেই হবে এই গুরুত্বপূর্ণ হিসাবগুলো! 🏗️

নির্মাণ কাজে বড় সমস্যা তৈরি হয় ছোট ছোট হিসাব না জানার কারণে 👇
👉 বাজেট হাতের বাইরে চলে যায়
👉 কাজের মান নষ্ট হয়
👉 ভবিষ্যতে ফাটল ও ঝুঁকি তৈরি হয়

✅ একজন স্মার্ট ইঞ্জিনিয়ার বা ঠিকাদার হিসেবে এই বেসিক ক্যালকুলেশনগুলো জানা বাধ্যতামূলক।
আজ শেয়ার করছি এমন কিছু গুরুত্বপূর্ণ হিসাব—যা সাইটে কাজে লাগবেই 👷‍♂️

━━━━━━━━━━━━━━━━━━━━━━━

🧱 ইট ও খোয়ার হিসাব (Brick & Aggregate)
🔹 ১টি ইট = ০.১১ CFT খোয়া
🔹 ১০০টি ইট = ১১ CFT খোয়া
🔹 ১০০০টি ইট = ১১১.১১ CFT খোয়া
🔹 ০৯টি পিকেট ইট = ১ CFT খোয়া

📌 সোলিংয়ে
➡️ প্রতি ১ SFT = ৩টি ইট

━━━━━━━━━━━━━━━━━━━━━━━

🏖️ বালির হিসাব (Sand Calculation)
🔹 ১০০ SFT (৫” গাঁথুনি)
➡️ অনুপাত ১:৫
➡️ সিমেন্ট = ২ ব্যাগ

🔹 ১০০ SFT (১০” গাঁথুনি)
➡️ অনুপাত ১:৫
➡️ সিমেন্ট = ৪ ব্যাগ
➡️ বালি = ২৪ CFT

━━━━━━━━━━━━━━━━━━━━━━━

🧱 গাঁথুনীর গুরুত্বপূর্ণ হিসাব
🔸 ১০” ওয়াল → প্রতি ১ SFT = ১০টি ইট
🔸 ৫” ওয়াল → প্রতি ১ SFT = ৫টি ইট
⚖️ ১ ঘনমিটার গাঁথুনীর ওজন ≈ ১৯২০ কেজি

━━━━━━━━━━━━━━━━━━━━━━━

🧪 RCC ঢালাই হিসাব (১:২:৪)
🔹 ১০০ CFT ঢালাইয়ে
✔️ সিমেন্ট = ১৭ ব্যাগ
✔️ বালি = ৪৩ CFT
✔️ খোয়া = ৮৬ CFT

🔹 ১ CFT ঢালাইয়ে
✔️ সিমেন্ট = ০.১৭ ব্যাগ
✔️ বালি = ০.৪৩ CFT
✔️ খোয়া = ০.৮৬ CFT

━━━━━━━━━━━━━━━━━━━━━━━

🎨 প্লাস্টারের হিসাব
🔹 গাঁথুনি/সিলিং → ১:৫
🔹 ১০০ SFT (১:৪) প্লাস্টার
➡️ সিমেন্ট = ২ ব্যাগ

💧 ১ ব্যাগ সিমেন্টে পানি ≈ ২১ লিটার

✨ নিট ফিনিশিং
➡️ প্রতি SFT = ০.০২৩৫ কেজি সিমেন্ট

━━━━━━━━━━━━━━━━━━━━━━━

📐 মাপ ও কনভার্শন
🔹 ১০” ÷ ১২ = ০.৮৩৩ ফুট
🔹 CFT → কলাম/বিম/লিন্টেল
🔹 SFT → গাঁথুনি/প্লাস্টার

━━━━━━━━━━━━━━━━━━━━━━━

🧱 ইটের স্ট্যান্ডার্ড মাপ
🔸 মসলা ছাড়া: ৯½” × ৪½” × ২¾”
🔸 মসলাসহ: ১০” × ৫” × ৩”

━━━━━━━━━━━━━━━━━━━━━━━

📊 প্রাথমিক ইঞ্জিনিয়ারিং হিসাব
✔️ ১ ঘনমিটার গাঁথুনি = ৪১০টি ইট
✔️ ১ ঘনফুট গাঁথুনি = ১২টি ইট
✔️ ১ ঘনমিটার মেট্রিক ইট = ৫০০টি
✔️ ১ ঘনফুট মেট্রিক ইট = ১৪.২৮টি
✔️ ১ বর্গমিটার সোলিং = ৩১টি ইট
✔️ ১ বর্গমিটার হেরিং বোন বন্ড = ৫২টি ইট
✔️ সোলিং বালি = ০.০১৫ ঘনমিটার

━━━━━━━━━━━━━━━━━━━━━━━

📌 পোস্টটি সেভ করে রাখুন—সাইটে বারবার কাজে লাগবে!
📌 ইঞ্জিনিয়ার/কন্ট্রাক্টর বন্ধুদের সাথে শেয়ার করুন 👇

━━━━━━━━━━━━━━━━━━━━━━━

💼 নির্মাণ বিষয়ক যেকোনো পরামর্শ ও ডিজাইনের জন্য যোগাযোগ করুন:

🏗️ ইঞ্জিনিয়ার আজাদুল হাসান শামীম
🏢 Avergreen engineers & construction
📍 Joydebpur, Gazipur
📱 ০১৮৫৪৮৮৯১৯৮

━━━━━━━━━━━━━━━━━━━━━━━

🔥
#ইঞ্জিনিয়ারিং #নির্মাণ_হিসাব

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when এভারগ্রিন ইঞ্জিনিয়ার্স & কনসালট্যান্টস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share