14/05/2026
কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন ?
খুব যত্ন করে দিন... যাতে কেউ টের না পায়!
তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য.......
যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন, দুনিয়াতেই তার পুরোটা না হলে ও মিনিমাম এক তৃতীয়াংশ ভোগ করে যেতে হবে.........
গোলাকার এই পৃথিবীতে আপনার দেয়া কষ্টগুলো ঘুরেফিরে কিন্ত আপনার কাছেই একদিন না একদিন ফেরত আসবে!!!
আপনি নিজেই আত্ম অনুশোচনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে; হয়তোবা যেটা আপনার "so called" ইগোর জন্য ঐ মানুষটার কাছে মাফও চাইতে পারবেন না .....!
সবার মনে রাখা উচিত, #মানুষের_দীর্ঘশ্বাস_খুব_খারাপ.....
সামনে এগোতে গেলে শিকলের মত পা জড়িয়ে টেনে ধরে...
ভাল থাকুক চারপাশের মানুষগুলো .........
ভালোবাসার, ঘৃণার, কাছের, দূরের সবাই ভাল থাকুক....
অভিশাপ না দিলেও "রুহের হায়" বলে একটা কথা আছে, যাকে “ ” বলে। কোরআন-এর ভাষায় যেটা “ #কিফারাহ্”। এ সম্পর্কে বেশ কয়েক বার বলা আছে কোরআনে। যেটা আমাদের বিশ্বাস করতেই হবে।
প্রকৃতি কিছুই ভুলে না! সময়ের ব্যবধান মাত্র।
কেউ নিজে দোষ করে উল্টা আপনাকে অপবাদ দিয়েছে,নিজের দূর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনার অর্জন কে ছোট দেখালো,আপনার শ্রম-সফলতার স্বীকৃতি না দিয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করলো,সত্য গোপন করে আপনাকে বিপদে ফেললো, বাজে কথা বলে আপনার পথ চলাকে অবরদ্ধ করলো,মিথ্যা বলে আপনার সম্মান নষ্ট করলো।ক্ষমতার দাপটে অন্যায় ভাবে কথার আঘাতে অপমানিত করেছে, আপনাকে ঠকাচ্ছে, কথার বাণে নিজের স্বার্থে আপনাকে করেছে ক্ষত-বিক্ষত!!!
করুক না!! জরুরী না যে সব গুলোর উত্তর আপনাকে এখনই দিতে হবে! কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দেন না! দেখেনই না কি হয়?
সবসময় হয়তো আমরা বুঝে উঠতে পারি না, সঠিক কোন কাজের শাস্তি পাচ্ছি৷ কাউকে কষ্ট দিয়ে,অপমান করে, কাউকে কাঁদিয়ে, কাউকে কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা, কিন্তু প্রকৃতি ভুলে না, প্রকৃতি ক্ষমা করে না।
প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি কিছুটা হলে ও দুনিয়াতে ভোগ করে! ক'দিন আগে কিংবা ক'দিন পরে! কিন্তু শাস্তি সে পাবেই – ইন শা আল্লাহ !!!!
এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন। সে হয়তো প্রতিবাদ করবেনা, কিন্তু তার নিরবতা, কষ্ট থেকে আসা 'রুহের হায়' আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নিবে, ইন শা আল্লাহ।
কারণ মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামীন কাউকে ঠকান না, তিনি কারোর একার না।তিনি সবার।
Duas are never wasted-Call upon your lord humbly & in secret*...(Al Quran 7:55)
কপি