Structural Design & Construction-SDC

Directions

Structural Design & Construction-SDC All Building Design,Planning, Bridge Design, All Culvert, Switch gate, Supervision, Consultant, Soil

20/09/2026
যখন মালিক আর মিস্ত্রি মিলে নিজেরাই ইঞ্জিনিয়ার হয়ে যায়! 😂😂ইঞ্জিনিয়ারিং কোথায় পড়ছে কেউ জানে না, কিন্তু সিদ্ধান্তে কোনো কমত...
13/09/2026

যখন মালিক আর মিস্ত্রি মিলে নিজেরাই ইঞ্জিনিয়ার হয়ে যায়! 😂😂
ইঞ্জিনিয়ারিং কোথায় পড়ছে কেউ জানে না, কিন্তু সিদ্ধান্তে কোনো কমতি নেই! 🤣
একজন প্রবাসী ভাইয়ের স্বপ্নের তিন তলা বাড়ি…
কিন্তু ডিজাইন দেখে মনে হচ্ছে আবাসিক কারাগার—ভাড়া সহ! 🏠🔒🤣
স্বপ্ন ছিল “নিজের বাড়ি”,
শেষে মনে হচ্ছে “নিজের জেলখানা”! 😂

বিল্ডিং এর ডিজাইন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন।
আমাদের ঠিকানা :ফরিদপুর অফিস
এসডিসি কনসালটেন্ট, ফরিদপুর সুপার মার্কেট ২য় তলা,ফরিদপুর। ০১৭১৫-০২৫১৫৫
সদরপুর অফিস: জহুরা মার্কেট, ১ম তলা,সদরপুর বাজার,সদরপুর, ফরিদপুর।

We Build Your Dreams:(আপনার  স্বপ্ন কে আমরা নির্মাণ করি)আপনি কি বাড়ি নির্মাণের কথা ভাবছেন??এখানে বুয়েট ও রুয়েটের ইন্জিনি...
31/08/2026

We Build Your Dreams:
(আপনার স্বপ্ন কে আমরা নির্মাণ করি)
আপনি কি বাড়ি নির্মাণের কথা ভাবছেন??এখানে বুয়েট ও রুয়েটের ইন্জিনিয়ার দ্বারা ডিজাইন করা হয়।
স্বপ্ন আপনার বাস্তবায়নের দায়িত্ব আমাদের। একটা বাড়ি শুধু মাত্র বাড়ি নয়, একটা মানুষের সারা জীবনের স্বপ্ন, আশা, আকাক্ষা ও ভালবাসা। আর এমন সব স্বপ্ন, আশা,ভালবাসা নিয়ে, ফরিদপুর শহর সহ সারা-বাংলাদেশে আমরা নিশ্চয়তার সাথে কাজ করে আসছি।

আপনার স্বপ্নকে এমন কারো হাতে তুলে দিবেন না, যাতে দুঃস্বপ্ন হয়ে যায়। দক্ষ স্ট্রাকচারাল ইন্জিনিয়ার(সিভিল),আর্কিটেক্ট,ইলেকট্রিক্যাল, প্লাম্বিংও জিওটেকনিক্যাল ইন্জিনিয়ারদের সমন্বয়ে গঠিত একটি দক্ষ চৌকস প্রকৌশলী টিম।
একটি দক্ষ ইন্জিনিয়ারিং টিমই পারে আপনার বাড়িকে সর্বনিম্ন খরচে সর্বোচ্চ সুবিধা দিতে।

আলহামদুলিল্লাহ!!
আমরা প্রবাইড করে থাকি এমনই একটি দক্ষ প্রকৌশলী টিম, যাতে করে কাজের গুনগত মান হয় সর্বোচ্চ। এবং তুলনামূলক কম খরচে দৃষ্টি নন্দন নিরাপদ স্থাপনা নির্মান করে থাকি।
আমরা নির্মাণ কাজের গুনগত মান শতভাগ(১০০%) নিশ্চিত করে থাকি।
Quality No Compromise!!!

তাছারা আমরা,সয়েল টেস্ট, টপোগ্রাফি সার্ভে, ডিপ বরিং,পাইলিং ইত্যাদি কাজ করে থাকি।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা!
SDC-CONSULTANT :
Corporate Office:. House No:1338,(1st floor),Road:13/A, Avenue 02,Mirpur-12,DOHS,Dhaka-1216,
Cell No:01716-735336

Faridpur office:
Faridpur Pouro Super Market(2nd),
Niltuli,mujib Sarok,Faridpur.
Cell :01715-025155
Email: [email protected]

Sadarpur office:
Johura Market, 1 st Floor,Sadarpur Bazer,Sadarpur,Faridpur.
Cell No:+8801819-442550

We Build Your Dreams:(আপনার  স্বপ্ন কে আমরা নির্মাণ করি)আপনি কি বাড়ি নির্মাণের কথা ভাবছেন??এখানে বুয়েট ও রুয়েটের ইন্জিনি...
26/08/2026

We Build Your Dreams:
(আপনার স্বপ্ন কে আমরা নির্মাণ করি)
আপনি কি বাড়ি নির্মাণের কথা ভাবছেন??এখানে বুয়েট ও রুয়েটের ইন্জিনিয়ার দ্বারা ডিজাইন করা হয়।
স্বপ্ন আপনার বাস্তবায়নের দায়িত্ব আমাদের। একটা বাড়ি শুধু মাত্র বাড়ি নয়, একটা মানুষের সারা জীবনের স্বপ্ন, আশা, আকাক্ষা ও ভালবাসা। আর এমন সব স্বপ্ন, আশা,ভালবাসা নিয়ে, ফরিদপুর শহর সহ সারা-বাংলাদেশে আমরা নিশ্চয়তার সাথে কাজ করে আসছি।

আপনার স্বপ্নকে এমন কারো হাতে তুলে দিবেন না, যাতে দুঃস্বপ্ন হয়ে যায়। দক্ষ স্ট্রাকচারাল ইন্জিনিয়ার(সিভিল),আর্কিটেক্ট,ইলেকট্রিক্যাল, প্লাম্বিংও জিওটেকনিক্যাল ইন্জিনিয়ারদের সমন্বয়ে গঠিত একটি দক্ষ চৌকস প্রকৌশলী টিম।
একটি দক্ষ ইন্জিনিয়ারিং টিমই পারে আপনার বাড়িকে সর্বনিম্ন খরচে সর্বোচ্চ সুবিধা দিতে।

আলহামদুলিল্লাহ!!
আমরা প্রবাইড করে থাকি এমনই একটি দক্ষ প্রকৌশলী টিম, যাতে করে কাজের গুনগত মান হয় সর্বোচ্চ। এবং তুলনামূলক কম খরচে দৃষ্টি নন্দন নিরাপদ স্থাপনা নির্মান করে থাকি।
আমরা নির্মাণ কাজের গুনগত মান শতভাগ(১০০%) নিশ্চিত করে থাকি।
Quality No Compromise!!!

তাছারা আমরা,সয়েল টেস্ট, ট্রপোগ্রাফি সার্ভে, ডিপ বরিং,পাইলিং ইত্যাদি কাজ করে থাকি।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা!
SDC-CONSULTANT :
Corporate Office:. House No:1338,(1st floor),Road:13/A, Avenue 02,Mirpur-12,DOHS,Dhaka-1216,
Cell No:01716-735336

Faridpur office:
Faridpur Pouro Super Market(2nd),
Niltuli,mujib Sarok,Faridpur.
Cell :01715-025155
Email: [email protected]

Sadarpur office:
Johura Market, 1 st Floor,Sadarpur Bazer,Sadarpur,Faridpur.
Cell No:+8801819-442550

We Build Your Dreams:(আপনার  স্বপ্ন কে আমরা নির্মাণ করি)আপনি কি বাড়ি নির্মাণের কথা ভাবছেন???এখানে  বুয়েট ও রুয়েটের ইন্জি...
24/08/2026

We Build Your Dreams:
(আপনার স্বপ্ন কে আমরা নির্মাণ করি)
আপনি কি বাড়ি নির্মাণের কথা ভাবছেন???
এখানে বুয়েট ও রুয়েটের ইন্জিনিয়ার দ্বারা ডিজাইন করা হয়।স্বপ্ন আপনার বাস্তবায়নের দায়িত্ব আমাদের।
একটা বাড়ি শুধু মাত্র বাড়ি নয়, একটা মানুষের সারা জীবনের স্বপ্ন, আশা, আকাক্ষা ও ভালবাসা। আর এমন সব স্বপ্ন, আশা,ভালবাসা নিয়ে, ফরিদপুর শহর সহ সারা-বাংলাদেশে আমরা নিশ্চয়তার সাথে কাজ করে আসছি।

আপনার স্বপ্নকে এমন কারো হাতে তুলে দিবেন না, যাতে দুঃস্বপ্ন হয়ে যায়। দক্ষ স্ট্রাকচারাল ইন্জিনিয়ার(সিভিল),আর্কিটেক্ট,ইলেকট্রিক্যাল, প্লাম্বিংও জিওটেকনিক্যাল ইন্জিনিয়ারদের সমন্বয়ে গঠিত একটি দক্ষ চৌকস প্রকৌশলী টিম।
একটি দক্ষ ইন্জিনিয়ারিং টিমই পারে আপনার বাড়িকে সর্বনিম্ন খরচে সর্বোচ্চ সুবিধা দিতে।

আলহামদুলিল্লাহ!!
আমরা প্রবাইড করে থাকি এমনই একটি দক্ষ প্রকৌশলী টিম, যাতে করে কাজের গুনগত মান হয় সর্বোচ্চ। এবং তুলনামূলক কম খরচে দৃষ্টি নন্দন নিরাপদ স্থাপনা নির্মান করে থাকি।
আমরা নির্মাণ কাজের গুনগত মান শতভাগ(১০০%) নিশ্চিত করে থাকি।
Quality No Compromise!!!

তাছারা আমরা,সয়েল টেস্ট, ট্রপোগ্রাফি সার্ভে, ডিপ বরিং,পাইলিং ইত্যাদি কাজ করে থাকি।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা!
SDC-CONSULTANT :
Corporate Office:. House No:1338,(1st floor),Road:13/A, Avenue 02,Mirpur-12,DOHS,Dhaka-1216,
Cell No:01819-442550

ফরিদপুর অফিস :
ফরিদপুর সুপার মার্কেট,২য় তলা,মজিব সড়ক,ফরিদপুর।
Cell :01715-025155
Email: [email protected]

সদরপুর অফিস ::
জহুরা মার্কেট ১ম তলা,সদরপুর বাজার,সদরপুর ফরিদপুর।
সেল: ০১৮১৯-৪৪২৫৫০

নান্দনিক আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র।( সৌন্দর্য আমাদের লক্ষ) যা দেখতে সুন্দর, শৈল্পিক এবং মনে ভালো লাগার অনুভূতি দেয় সেটাই...
23/08/2026

নান্দনিক আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র।
( সৌন্দর্য আমাদের লক্ষ)

যা দেখতে সুন্দর, শৈল্পিক এবং মনে ভালো লাগার অনুভূতি দেয় সেটাই নান্দনিক।

*নান্দনিক* আসছে "নন্দন" থেকে। "নন্দন" মানে আনন্দ, সৌন্দর্য। তাই নান্দনিক মানে হলো যা আনন্দ দেয়, যা সৌন্দর্যের বোধ জাগায়।

এটা শুধু "সুন্দর" এর চেয়ে একটু গভীর।
আমাদের কাজের প্রধান বৈশিষ্ট্যই হলো সৌন্দর্য।
সৌন্দর্য আমাদের লক্ষ।

*৩টা দিক আছে নান্দনিকের:*
1. *দেখার দিক*: রং, ডিজাইন, গঠন, ব্যালেন্স।
যেমন: একটা সুন্দর করে সাজানো ঘর, একটা শাড়ির পাড়ের কাজ।
2. *অনুভূতির দিক*: যেটা দেখে বা শুনে মনে শান্তি, মুগ্ধতা বা আবেগ আসে। যেমন: বৃষ্টির শব্দ, একটা কবিতা।
3. *শৈল্পিক দিক*: কারিগরি দক্ষতা আর রুচির ছাপ আছে এমন। যেমন: একটা নান্দনিক লোগো, নান্দনিক স্থাপত্য

আমাদের বৈশিষ্ট্য :
- *নান্দনিক ডিজাইন।
- *নান্দনিক রুচিশীল।
- *নান্দনিকতা ছোয়া।
সুন্দর + রুচিশীল + শৈল্পিক = নান্দনিক

আমাদের আছে দক্ষ ইন্টেরিয়র টিম। যার গাইডলাইন এর মাধ্যমে পরবর্তী প্রতিটা ধাপ অনুসরন করা হয়।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা!
SDC-CONSULTANT :
Corporate Office:. House No:1338,(1st floor),Road:13/A, Avenue 02,Mirpur-12,DOHS,Dhaka-1216,
Cell No:01716-735336

Faridpur office:
Faridpur Pouro Super Market(2nd),
Niltuli,mujib Sarok,Faridpur.
Cell :01715-025155
Email: [email protected]

Sadarpur office:
Johura Market, 1 st Floor,Sadarpur Bazer,Sadarpur,Faridpur.
Cell No:+8801725-368379

বিশ্বের কোনো শহরের আকাশরেখায় যখন একের পর এক আকাশচুম্বী ভবন মাথা তুলে দাঁড়ায়, তখন সেগুলোর নকশা ও কাঠামোর গভীরে লুকিয়ে থাক...
20/08/2026

বিশ্বের কোনো শহরের আকাশরেখায় যখন একের পর এক আকাশচুম্বী ভবন মাথা তুলে দাঁড়ায়, তখন সেগুলোর নকশা ও কাঠামোর গভীরে লুকিয়ে থাকে এক বাঙালি প্রকৌশলীর চিন্তার ছাপ। তিনি ড. ফজলুর রহমান খান—বিশ্বজুড়ে যিনি এফ আর খান নামে পরিচিত। আধুনিক স্কাইস্ক্র্যাপারের কাঠামোগত বিপ্লবের অন্যতম প্রধান স্থপতি তিনি। আর তাঁর এই বিশ্বজয়ী যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল ঢাকার আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ, যা পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়—বুয়েট হিসেবে প্রতিষ্ঠিত হয়।

১৯২৯ সালের ৩ এপ্রিল জন্ম নেওয়া ফজলুর রহমান খান ছোটবেলা থেকেই ছিলেন অসাধারণ মেধাবী। প্রকৌশলবিদ্যার প্রতি তাঁর আগ্রহ তাঁকে নিয়ে আসে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে। ১৯৫০ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। সেই সময়ের শিক্ষাপ্রতিষ্ঠানটিই আজকের বুয়েট। বলা যায়, এখান থেকেই শুরু হয়েছিল এমন এক প্রকৌশলীর পথচলা, যিনি পরবর্তী সময়ে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্য-প্রকৌশল উদ্ভাবকদের একজন হয়ে উঠবেন।

বুয়েটে তাঁর শিক্ষাজীবন শুধু একটি একাডেমিক অর্জনের গল্প নয়; এটি ছিল প্রকৌশল সমস্যাকে নতুনভাবে দেখার প্রস্তুতি। প্রচলিত নিয়ম মেনে শুধু ভবন নির্মাণ নয়, একটি ভবন কীভাবে আরও শক্তিশালী, অর্থনৈতিক এবং কার্যকরভাবে তৈরি করা যায়—এই প্রশ্নই পরবর্তী সময়ে তাঁর গবেষণার কেন্দ্রে চলে আসে।

১৯৫২ সালে ফুলব্রাইট ও সরকারি বৃত্তি নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ে পাড়ি জমান। সেখানে মাত্র কয়েক বছরের মধ্যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এবং থিওরিটিক্যাল অ্যান্ড অ্যাপ্লাইড মেকানিক্সে দুটি মাস্টার্স ও একটি পিএইচডি সম্পন্ন করেন। বুয়েটের মেধাবী তরুণ প্রকৌশলী তখন ধীরে ধীরে আন্তর্জাতিক প্রকৌশল জগতের একজন উদ্ভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে শুরু করেন।

১৯৫৫ সালে তিনি যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্থাপত্য ও প্রকৌশল প্রতিষ্ঠান স্কিডমোর, ওউইংস অ্যান্ড মেরিল বা SOM-এ যোগ দেন। এখানেই শুরু হয় তাঁর সবচেয়ে বড় বৈপ্লবিক কাজ।

তখন আকাশচুম্বী ভবন যত উঁচু করা হতো, কাঠামোকে শক্তিশালী রাখতে তত বেশি ইস্পাত, কংক্রিট, বিম ও কলামের প্রয়োজন হতো। ফলে ভবনের ভেতরের ব্যবহারযোগ্য জায়গা কমে যেত এবং নির্মাণ ব্যয় বাড়ত। এফ আর খান এই সমস্যাকে সম্পূর্ণ নতুনভাবে দেখলেন।

তিনি প্রস্তাব করলেন ‘টিউবুলার স্ট্রাকচার’ ধারণা। সহজভাবে বললে, ভবনের ভেতরে অসংখ্য ভারী কলাম বসানোর বদলে বাইরের কাঠামোকেই এমনভাবে তৈরি করা হয়, যাতে পুরো ভবনটি একটি শক্তিশালী টিউবের মতো আচরণ করে। এতে বাতাসের মতো পার্শ্বীয় শক্তির বিরুদ্ধে ভবনের প্রতিরোধক্ষমতা বাড়ে, একই সঙ্গে ভেতরের জায়গা আরও উন্মুক্ত রাখা যায়।

এই ধারণাই বদলে দেয় আধুনিক স্কাইস্ক্র্যাপার নির্মাণের অর্থনীতি ও প্রযুক্তি।

পরবর্তীতে তাঁর উদ্ভাবিত ও উন্নত করা টিউবুলার পদ্ধতির বিভিন্ন রূপ—যেমন ফ্রেমড টিউব, ব্রেসড টিউব এবং বান্ডেলড টিউব—বিশ্বের উঁচু ভবন নির্মাণে ব্যাপক প্রভাব ফেলে। এফ আর খানের প্রকৌশলচিন্তার সবচেয়ে বিখ্যাত উদাহরণগুলোর একটি শিকাগোর সাবেক সিয়ার্স টাওয়ার, বর্তমান উইলিস টাওয়ার। ১৯৭৩ সালে সম্পন্ন হওয়া ১১০ তলা ভবনটির কাঠামোগত নকশায় তাঁর বান্ডেলড টিউব ধারণার অসাধারণ প্রয়োগ দেখা যায়।

আরেকটি আইকনিক স্থাপনা জন হ্যানকক সেন্টার। ভবনের বাইরের X-bracing শুধু স্থাপনাটিকে আলাদা চেহারাই দেয়নি, বরং এর কাঠামোগত শক্তি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই ভবনও প্রমাণ করে, এফ আর খানের কাছে প্রকৌশল ও স্থাপত্য কখনো আলাদা বিষয় ছিল না; বরং দুটিকে একসঙ্গে নিয়ে তিনি ভবনের নতুন ভাষা তৈরি করেছিলেন।

তবে এফ আর খানের কাজ শুধু স্কাইস্ক্র্যাপারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সৌদি আরবের জেদ্দা হজ টার্মিনালের বিশাল টেনশনড-ফ্যাব্রিক ছাদ তাঁর আরেক অনন্য প্রকৌশল কীর্তি। বিশাল এলাকাজুড়ে ছায়া ও বাতাস চলাচলের ব্যবস্থা করা এই কাঠামো দেখিয়ে দেয়, তাঁর সৃজনশীলতা ছিল বহুমাত্রিক।

আজকের প্রকৌশল ও স্থাপত্যে কম্পিউটারভিত্তিক ডিজাইন স্বাভাবিক বিষয়। কিন্তু এফ আর খান সেই সময়েই কম্পিউটারকে স্ট্রাকচারাল ডিজাইনের জটিল হিসাবের কাজে ব্যবহার করার পথ তৈরি করেছিলেন। ফলে তিনি শুধু নতুন কাঠামো উদ্ভাবন করেননি; প্রকৌশল নকশার ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর হবে—এমন ধারণারও অগ্রদূত ছিলেন।

এফ আর খানের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে অবস্থান করেও তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন। প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করা, অর্থ সংগ্রহ এবং মার্কিন জনমত ও নীতিনির্ধারকদের কাছে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরার কাজে তিনি যুক্ত ছিলেন। প্রকৌশলের পাশাপাশি দেশের প্রতি তাঁর দায়বদ্ধতাও ছিল গভীর।

মাত্র ৫২ বছর বয়সে ১৯৮২ সালের ২৭ মার্চ সৌদি আরবের জেদ্দায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এফ আর খান। কিন্তু তাঁর জীবন থেমে গেলেও তাঁর প্রকৌশলচিন্তা থেমে থাকেনি। পরবর্তী প্রজন্মের অসংখ্য উঁচু ভবনের কাঠামোগত নকশায় তাঁর ধারণার উত্তরাধিকার ছড়িয়ে পড়েছে।

বুয়েটের জন্য এফ আর খান তাই শুধু একজন সাবেক শিক্ষার্থী নন। তিনি এমন এক বৈশ্বিক প্রকৌশলী, যাঁর শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই প্রতিষ্ঠানকে যুক্ত করেছে আধুনিক স্থাপত্য ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ইতিহাসের সঙ্গে।

একসময় আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজের একজন মেধাবী তরুণ শিক্ষার্থী যে স্বপ্ন নিয়ে প্রকৌশল পড়েছিলেন, সেই স্বপ্নই একদিন শিকাগোর আকাশে ১১০ তলা ভবনের কাঠামো হয়ে দাঁড়ায়। তাঁর চিন্তা পেরিয়ে যায় দেশ, মহাদেশ ও সময়ের সীমানা।

আজ পৃথিবীর শহরগুলো যত ওপরে উঠছে, এফ আর খানের প্রকৌশলচিন্তাও তত নতুন করে ফিরে আসছে। আর সেই গল্পের শুরুতে লেখা আছে একটি নাম—বুয়েট।

Address

Jonoter Mor, Hafez Building, Mujib Sarok, Niltuli
Faridpur
FARIDPURSADOR

Website

Alerts

Be the first to know and let us send you an email when Structural Design & Construction-SDC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share