Green Grid Architects

Green Grid Architects An architectural designing team to provide green life with contemporary living standard.

We encourage to live green with a designed and a nature friendly environment. With a greener home, you can save money with more efficient use of energy and water, live healthier and be more environmentally astute by using materials that are renewable and recyclable—without compromising quality, aesthetics, or budget. think Again,
Green living isn't as complicated as you think
Just let us show you how little changes can make a big difference!

নকশা করার আগে আপনার চাহিদাগুলো পরিষ্কার করুন।একটি ভালো বাড়ির নকশা শুরু হয় আপনার প্রয়োজন বোঝা থেকে। তাই নকশা শুরু করার...
30/07/2026

নকশা করার আগে আপনার চাহিদাগুলো পরিষ্কার করুন।

একটি ভালো বাড়ির নকশা শুরু হয় আপনার প্রয়োজন বোঝা থেকে। তাই নকশা শুরু করার আগে নিজেকে কিছু প্রশ্ন করুন, আপনার পরিবারের সদস্য কতজন? কয়টি বেডরুম লাগবে? ভবিষ্যতে আরও তলা করার পরিকল্পনা আছে কি? গাড়ির পার্কিং, হোম অফিস বা খোলা জায়গার প্রয়োজন হবে কি?

আপনার চাহিদা যত পরিষ্কার হবে, স্থপতির জন্য তত সহজ হবে এমন একটি পরিকল্পনা করা, যা শুধু দেখতে সুন্দর নয়, আপনার পরিবারের বর্তমান ও ভবিষ্যতের জীবনযাত্রার সঙ্গেও মানানসই।

মনে রাখবেন, একটি বাড়ির নকশা সবার জন্য এক রকম হয় না। আপনার বাড়ির নকশা হবে আপনার পরিবার, জীবনধারা এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিফলন।

আপনার স্বপ্নের বাড়িতে এমন একটি সুবিধা কী, যা আপনি কোনোভাবেই বাদ দিতে চান না? মন্তব্যে জানাতে পারেন।

বাড়ি করার আগে জানুন | পর্ব–০৩
Green Grid Architects

#বাড়ি_করার_আগে_জানুন

জমি কিনলেই বাড়ির নকশা করবেন না।অনেকেই জমি কেনার পরপরই নকশা করাতে চান। কিন্তু নকশা করার আগে জমির কাগজপত্র, সীমানা, রাস্ত...
27/07/2026

জমি কিনলেই বাড়ির নকশা করবেন না।

অনেকেই জমি কেনার পরপরই নকশা করাতে চান। কিন্তু নকশা করার আগে জমির কাগজপত্র, সীমানা, রাস্তার অবস্থান, জমির দিক (Orientation), প্রযোজ্য নির্মাণ বিধিমালা এবং ভবিষ্যৎ ব্যবহারের সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি।

এসব বিষয় যাচাই না করেই নকশা করলে পরে পরিকল্পনা পরিবর্তন করতে হতে পারে। এতে শুধু সময়ই নয়, অপ্রয়োজনীয় অর্থও ব্যয় হয়। তাই নকশার আগে জমিকে ভালোভাবে বুঝে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, একটি ভালো বাড়ির পরিকল্পনা শুরু হয় জমিকে সঠিকভাবে বোঝার মাধ্যমে।

আপনার মতে, জমি কেনার পর মানুষ সবচেয়ে বেশি কোন বিষয়টি যাচাই করতে ভুলে যায়? মন্তব্যে জানাতে পারেন।

বাড়ি করার আগে জানুন | পর্ব–০২
Green Grid Architects

#বাড়ি_করার_আগে_জানুন #জমি #স্থাপত্য

21/07/2026

বাড়ি করার আগে প্রথমেই একজন স্থপতির সঙ্গে কথা বলুন।

অনেকেই জমি কেনার পর সরাসরি মিস্ত্রি বা খুব নিম্ন স্কিলের ড্রাফটসম্যান দিয়ে কাজ শুরু করেন। কিন্তু একটি বাড়ি শুধু ইট, বালু আর সিমেন্টের সমন্বয় নয়—এটি আপনার পরিবারের ভবিষ্যৎ, স্বপ্ন এবং জীবনের অন্যতম বড় বিনিয়োগ।

একজন স্থপতি আপনার বাজেট, জমির অবস্থান, আলো-বাতাস, ভবিষ্যতের প্রয়োজন এবং ব্যবহারিক সুবিধা বিবেচনা করে এমন একটি পরিকল্পনা করেন, যা শুধু সুন্দর নয়, দীর্ঘমেয়াদেও কার্যকর।

মনে রাখবেন, ভালো পরিকল্পনা খরচ বাড়ায় না, বরং অপ্রয়োজনীয় ভুল ও অপচয় কমায়।

আপনার মতে, বাংলাদেশে বাড়ি নির্মাণের আগে মানুষ সবচেয়ে বড় কোন ভুলটি করে? মন্তব্যে জানাতে পারেন।

বাড়ি করার আগে জানুন | পর্ব–০১
Green Grid Architects

#বাড়ি_করার_আগে_জানুন #স্থপতি

An architectural designing team to provide green life with contemporary living standard.

28/05/2026
গ্রামের কাঁচারি ঘর শুধু একটি স্থাপনা নয়—এটি ছিল মানুষের মিলনস্থল, বিচার-বিবেচনার জায়গা, গল্প আর সম্পর্কের কেন্দ্রবিন্দু।...
26/05/2026

গ্রামের কাঁচারি ঘর শুধু একটি স্থাপনা নয়—এটি ছিল মানুষের মিলনস্থল, বিচার-বিবেচনার জায়গা, গল্প আর সম্পর্কের কেন্দ্রবিন্দু।

ফরিদপুরের সাতাইরে সেই চিরচেনা গ্রামীণ সংস্কৃতির অনুভূতিকে আধুনিক স্থাপত্যের ভাষায় নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।

ঐতিহ্য, সরলতা ও সমকালীন নকশার সমন্বয়ে তৈরি এই 'কাঁচারি ঘর' আমাদের কাছে শুধু একটি প্রজেক্ট নয়, বরং গ্রামবাংলার স্মৃতি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা।

গ্রামের প্রশান্তি আর আধুনিক স্থাপত্যের এক সুন্দর সমন্বয়। পূর্বাচলের নিরিবিলি পরিবেশে পরিকল্পিত এই একতলা রেসিডেন্সে আমরা ...
23/05/2026

গ্রামের প্রশান্তি আর আধুনিক স্থাপত্যের এক সুন্দর সমন্বয়। পূর্বাচলের নিরিবিলি পরিবেশে পরিকল্পিত এই একতলা রেসিডেন্সে আমরা গুরুত্ব দিয়েছি আলো-বাতাস, উন্মুক্ততা এবং প্রকৃতির সাথে সংযোগকে।

Minimal form, warm materials and a calm living experience — all in one frame.

প্রজেক্টঃ নেওয়াজ রেসিডেন্স,
লোকেশনঃ পূর্বাচল, ঢাকা।
প্রজেক্ট স্ট্যাটাসঃ প্রস্তাবিত (আনবিল্ট)
আর্কিটেক্টঃ Yasir Arafat

প্রজেক্টঃ কাবিল মঞ্জিল, সাতইর, ফরিদপুর আর্কিটেক্টঃ Yasir Arafat প্রজেক্ট স্ট্যাটাসঃ নির্মান চলমানআধুনিক বিলাসিতা আর চিরন...
22/05/2026

প্রজেক্টঃ কাবিল মঞ্জিল, সাতইর, ফরিদপুর
আর্কিটেক্টঃ Yasir Arafat
প্রজেক্ট স্ট্যাটাসঃ নির্মান চলমান

আধুনিক বিলাসিতা আর চিরন্তন নান্দনিকতার নিখুঁত সমন্বয়। প্রতিটি লাইন, প্রতিটি অনুপাত আর প্রতিটি ডিটেইলে ফুটে উঠেছে সৌন্দর্য, আভিজাত্য ও আধুনিক জীবনধারার ছোঁয়া।

ঘনবসতিপূর্ণ নগরের মাঝেও জনমানুষের জন্য শ্বাস নেওয়ার জায়গা তৈরি করা সম্ভব। যদি ডিজাইনটা হয় কন্টেক্সটকে বুঝে, মানুষের ব্যব...
09/05/2026

ঘনবসতিপূর্ণ নগরের মাঝেও জনমানুষের জন্য শ্বাস নেওয়ার জায়গা তৈরি করা সম্ভব। যদি ডিজাইনটা হয় কন্টেক্সটকে বুঝে, মানুষের ব্যবহারকে গুরুত্ব দিয়ে।

পশ্চিম দোলাইর পাড়ের এই জলাধারভিত্তিক পাবলিক স্পেস প্রস্তাবে আমরা চেষ্টা করেছি একটি অবহেলিত আরবান ওয়াটারবডিকে কমিউনিটির প্রাণকেন্দ্রে রূপ দিতে। সংকীর্ণ রাস্তা, ঘনবসতি, স্থানীয় চলাচল, বিদ্যমান সবুজ ও সামাজিক ব্যবহারের ধরণ বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে এই কন্টেক্সট-রেসপন্সিভ ল্যান্ডস্কেপ ভিশন।

জল, সবুজ, হাঁটার পথ, বসার জায়গা ও কমিউনিটি ইন্টারঅ্যাকশনের মাধ্যমে একটি মানবিক আরবান স্পেস কল্পনা করেছি আমরা, যেখানে প্রকৃতি ও নগর একসাথে সহাবস্থান করে।

At Green Grid Architects, we believe architecture is not just about buildings, it is about creating meaningful urban experiences rooted in context.

Project: Courtyard Lake House at ChadpurArchitect: Yasir Arafat বাংলাদেশের গ্রামীণ প্রেক্ষাপটে এই প্রজেক্টটি ডিজাইন করা ...
30/04/2026

Project: Courtyard Lake House at Chadpur
Architect: Yasir Arafat

বাংলাদেশের গ্রামীণ প্রেক্ষাপটে এই প্রজেক্টটি ডিজাইন করা হয়েছে, যেখানে architecture আর nature একসাথে মিশে যায়। এই Context এ আমাদের যে ডিজাইন ভাবনাগুলোতে ফোকাস ছিল,

• Waterbody কে কেন্দ্র করে living spaces organize করা হয়েছে
• Surrounding greenery কে frame করার জন্য বড় openings রাখা হয়েছে
• Indoor–Outdoor transition smooth করার জন্য semi-open veranda এবং deck space রাখা হয়েছে

Exposed brick এবং concrete frame ব্যবহার করে structure-টাকে raw এবং honest রাখা হয়েছে—যা গ্রামীণ context-এর সাথে naturally blend করে। এখানে বসবাস মানে শুধু একটা বাড়ি না, একটা স্নিগ্ধ জীবন ধারার experience।

আপনার জমির জন্য এরকম context-based design দরকার হলে inbox করুন।

Address

House 67, West Dholair Par, Jatrabari
Dhaka
1204

Opening Hours

Monday 08:00 - 07:00
Tuesday 08:00 - 07:00
Wednesday 08:00 - 07:00
Thursday 08:00 - 07:00
Saturday 08:00 - 07:00
Sunday 08:00 - 07:00

Telephone

+8801918459550

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Grid Architects posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share