Multi Dimensions

Multi Dimensions Welcome to World of Multi Dimensions
(2)

24/08/2026
শুরুতেই একটা কথা বলি ভাই-বোনেরা - এই পোস্টটা স্ক্রল করে চলে গেলে নিজের পা নিজেই কাটবেন। ১ মিনিট দাঁড়ান, কারণ এইবার কাহিন...
14/08/2026

শুরুতেই একটা কথা বলি ভাই-বোনেরা - এই পোস্টটা স্ক্রল করে চলে গেলে নিজের পা নিজেই কাটবেন। ১ মিনিট দাঁড়ান, কারণ এইবার কাহিনীটা আপনার ঘরের ভিতরের।
গত পরশু রাত ২টায় আমার কলেজের বেস্ট ফ্রেন্ডটা কল দিলো। ফোন ধরেই হাউমাউ কইরা কান্না। "দোস্ত, আম্মু কথা বলতেছে না রে... খালি একদিকে তাকায় আছে। ডাক্তার বলতেছে বড় কিছু হইছে।"
অথচ মাত্র ৭ দিন আগে আন্টি আমার বাসায় এসে পিঠা বানিয়ে দিয়ে গেলো। হাসতে হাসতে বলতেছিলো, "বাবা, একটু মাথা ঘোরায় আজকাল। বয়স হইতেছে তো।" আমরা হাসছিলাম। ভাবছি প্রেশার লো।
আজকের টপিক: ব্রেইন স্ট্রোক - যেটা আসার আগে কলিংবেল বাজায়, কিন্তু আমরা দরজা খুলি না।
২টা ঘটনা শোনেন।
১. আমার অফিসের সিনিয়র কলিগ, শোভন ভাই। বয়স ৩২। সারাদিন কম্পিউটার, রাতে গেমিং। স্মোক করে না, ড্রিংকসও না। সুস্থ-সবল মানুষ। লাস্ট ৩ মাস ধরে হঠাৎ হঠাৎ ডান হাতটা ঝিনঝিন করতো। ২-৩ মিনিটের জন্য কথা জড়ায় যাইতো। আমরা মজা করে বলতাম "বেশি গেম খেললে এমন হয়"। ভাবছে ভিটামিনের অভাব।
গত মাসে মিটিং-এর মধ্যে হঠাৎ চেয়ার থেকে পড়ে গেলো। হাসপাতাল নেওয়ার পর CT Scan-এ ধরা পড়লো - মেজর ব্রেইন স্ট্রোক। এখনো বাম সাইড প্যারালাইজড। ডাক্তার বললো, "ওই যে ২-৩ মিনিটের ঝিনঝিন, ওইটাই ছিলো Mini Stroke। শরীর ওয়ার্নিং দিছিলো। আপনারা বুঝেন নাই।"
২. আমার ফুপি, বয়স ৪৮। ডায়াবেটিস আছে, কিন্তু কন্ট্রোলেই থাকে। সমস্যা একটাই - প্রচণ্ড জেদি। মাথা ব্যথা করলে বলতো "এইটা আমার মাইগ্রেন, ছোটবেলা থিকা আছে"। লাস্ট শুক্রবারে জুম্মার নামাজ পড়তে গিয়া হঠাৎ কইরা মুখটা একদিকে বাঁকা হয়া গেলো। কথা অস্পষ্ট। সবাই ভাবছে জ্বিনে ধরছে। কবিরাজ ডাকতে ডাকতে ৪ ঘণ্টা শেষ।
হাসপাতালে নেওয়ার পর ডাক্তার শুধু একটা কথাই বললো, "আর ২ ঘণ্টা আগে আনলে মানুষটা হাঁইটা বাড়ি যাইতো। এখন ব্রেইনের ৪০% ড্যামেজ।" ৪ ঘণ্টায় একটা জীবন শেষ।
স্ট্রোক কেন এত ডেঞ্জারাস? কারণ ব্রেইন হইলো আপনার শরীরের সিপিইউ।
হার্ট ১ মিনিট বন্ধ থাকলে CPR দিয়া ফেরানো যায়। কিন্তু ব্রেইনে ১ মিনিট রক্ত না গেলে ওই কোষগুলা চিরতরে মরে যায়। নষ্ট হয়ে যাওয়া মেমোরি কার্ডের মতো - যা গেছে, তা আর ফেরে না। এই জন্যেই স্ট্রোকের রোগী কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চিনতে পারে না।
তাহলে এই ঘরে বসে থাকা ভিলেনরে ডেকে আনি কারা?
১. "আমার তো প্রেশার নাই" - এই ভুল ধারণা: ভাই, হাই প্রেশারই স্ট্রোকের ১ নম্বর কারণ। কিন্তু মজার কথা হলো, ৫০% মানুষ জানেই না তার প্রেশার হাই। কারণ হাই প্রেশারের কোনো সিম্পটম নাই। নীরবে ব্রেইনের রগগুলারে পাইপের মতো ফাটায় দেয়।
২. সারাদিন বসে থাকা আর রাত জাগা: আপনি যখন ঘণ্টার পর ঘণ্টা বসে থাকেন, রক্ত জমাট বাঁধার চান্স ২ গুণ বাড়ে। আর রাত ১২টার পর জাগলে শরীরে স্ট্রেস হরমোন বাইড়া রক্তনালী চিকন করে দেয়। রগে জ্যাম লাগার পারফেক্ট রেসিপি।
৩. সিগন্যালগুলারে "গ্যাস্ট্রিক" বলে চালিয়ে দেওয়া: এটা সবচেয়ে বড় ক্রাইম। স্ট্রোক আসার আগে শরীর ৩টা কোড ওয়ার্ডে সিগন্যাল দেয় - **FAST**। কিন্তু আমরা পাত্তাই দেই না।
স্ট্রোকের শেষ ওয়ার্নিং - FAST সিগন্যাল। এইগুলা দেখলে দৌড় দিবেন হাসপাতালে:
√ F - Face: হাসতে বলেন। মুখের একপাশ বাঁকা হয়ে যাবে।
√ A - Arms: দুই হাত সোজা উঁচা করতে বলেন। এক হাত নেমে যাবে বা তুলতেই পারবে না।
√ S - Speech: একটা সহজ বাক্য বলতে বলেন, "আমার নাম রহিম"। কথা জড়ায় যাবে, অস্পষ্ট শোনাবে।
√ T - Time: এই ৩টার একটাও যদি মিলে, সময় নষ্ট করা যাবে না। সাথে সাথে হাসপাতালে। কারণ স্ট্রোকের চিকিৎসার গোল্ডেন টাইম মাত্র সাড়ে ৪ ঘণ্টা। এর মধ্যে ইনজেকশন দিলে ৮০% মানুষ সুস্থ হয়ে যায়।
ভয়ের কিছু নাই ভাই, বাঁচার রাস্তা আপনার হাতেই। ৮০% স্ট্রোক ঠেকানো যায় শুধু এই ৩টা কাজে:
বয়স ৩০ পার হইলে ৩ মাসে একবার প্রেশার মাপেন। ফার্মেসিতে ২০ টাকা লাগে। এই ২০ টাকা আপনারে প্যারালাইসিস থিকা বাঁচাইতে পারে। প্রেশার 140/90 এর উপরে হইলেই ডাক্তার দেখান।
দিনে ৩০ মিনিট ঘাম ঝরান। জিম লাগবে না। বাসার সামনে হাঁটেন, সিঁড়ি বাইয়া উঠেন। এইটা রক্তরে পাতলা রাখে, জমাট বাঁধতে দেয় না। আপনার ব্রেইনের রাস্তার ঝাড়ুদার।
খাবারে কাঁচা লবণ আর টেস্টিং সল্ট বাদ দেন। আর পানি খান মিনিমাম ১০ গ্লাস। রক্ত ঘন হয়া গেলে স্ট্রোকের রিস্ক ডাবল।
ভাই, আমরা ১ লাখ টাকার ফোন হাত থেকে পড়ে গেলে কেঁদে ফেলি। আর আল্লাহর দেওয়া এই ব্রেইনটা, যেটা একবার গেলে দুনিয়ার কোনো টাকা দিয়া ঠিক করা যায় না, সেটার খবর রাখি না।
পোস্টটা সেভ করেন। আর আপনার বাবা-মা, বা যেই বন্ধুটা সারারাত জাগে, প্রেশারের ওষুধ খায় না - তারে মেনশন দেন। আপনার একটা মেনশনে যদি একজন মানুষ FAST সিগন্যালটা চিনে ফেলে, বিশ্বাস করেন ভাই/বোন, আপনি একটা পুরা পরিবার বাঁচিয়ে দিলেন।
সৃষ্টিকর্তা আমাদের মাথা ঠাণ্ডা রাখুক, সুস্থ রাখুক। বুকে হাত দিয়া বলেন তো, আজকেই বাসার প্রেশার মেশিনটা চেক করবেন?
সুস্থ থাকুন ভাল থাকুন, শুভকামনা।
আসসালামু আলাইকুম।
#কালেক্টেড

আমার চাচার ঢাকায় একটা বিল্ডিং আছে, ৫ তলা। সেই বিল্ডিং তার ৫ মেয়ের নামে উইল করে দিয়েছে৷ চাচার কোনো ছেলে নাই।চাচাকে জিজ্ঞে...
13/08/2026

আমার চাচার ঢাকায় একটা বিল্ডিং আছে, ৫ তলা। সেই বিল্ডিং তার ৫ মেয়ের নামে উইল করে দিয়েছে৷ চাচার কোনো ছেলে নাই।

চাচাকে জিজ্ঞেস করলাম, মেয়েরা তো সম্পত্তির অর্ধেক অংশ পাবে। বাকিটা তার ভাই, বা অন্য আত্মীয়রা পাবে। সে বলল, এই বিল্ডিং আমি নিজের টাকা দিয়ে করেছি। তাই এই সম্পত্তিতে অন্যের ভাগ নাই।

জানতে চাচ্ছি আসাবা, মিরাস অনুযায়ী চাচার দালানের ভাগ কিভাবে হবে। আমাদের তো হক আছে এখানে, কিভাবে হক আদায় করা যাবে ?

- ইনবক্স থেকে

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Multi Dimensions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share