Secure Life Cc Camera

Secure Life Cc Camera Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Secure Life Cc Camera, Home Security Company, Multiplan Center New Elephant Road, Dhaka.

✅ সব ধরনের সিকিউরিটি সিসি ক্যামেরা 🎦

✅ এবং স্মার্ট ওয়াই-ফাই ক্যামেরা ⚙️

✅ মনিটর,অ্যাডপ্টার,ক্যাবল 🖥️

✅ প্রোডাক্ট পাওয়া যায় 🛒

👉 দক্ষ টেকনিশিয়ান দ্বারা 👨‍🔧
📸 ক্যামেরা ইনস্টল করতে পারবেন 🛠️

🤝 Your Trusted Security Partner 🤜🤛

👨‍🔧 কাজের পরিধি বাড়ছে, বাড়ছে আমাদের দায়িত্বও। 🔒গত প্রায় এক মাস ধরে আমাদের নিজেদের ব্যক্তিগত কাজের পাশাপাশি বাংলাদেশ সরকা...
23/08/2026

👨‍🔧 কাজের পরিধি বাড়ছে, বাড়ছে আমাদের দায়িত্বও। 🔒

গত প্রায় এক মাস ধরে আমাদের নিজেদের ব্যক্তিগত কাজের পাশাপাশি বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, সরকারি অফিস, আবাসিক ভবন ও বিভিন্ন সংস্থার নিরাপত্তা ব্যবস্থার জন্য নিয়মিত CCTV ও IP Camera Installation-এর কাজ করার সুযোগ হচ্ছে।

আমরা এমন অনেক গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছি, যেখানে নিরাপত্তার কারণে কাজের সময় ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। তাই আমাদের করা অনেক কাজের কোনো ছবি বা ভিডিওও প্রকাশ করা সম্ভব হয় না।

তবুও কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মাঝে মাঝে আমাদের Official Page-এর জন্য কিছু ছবি সংগ্রহ করার সুযোগ হয়। আজও তেমনই একটি গুরুত্বপূর্ণ Project-এ ৫ পিস IP Camera সফলভাবে Setup & Configuration সম্পন্ন করেছি। 📹🧑‍🔧

কাজের জায়গার পরিচয় বা Location প্রকাশ করা সম্ভব নয়, তবে প্রতিটি কাজ আমাদের জন্য নতুন অভিজ্ঞতা, নতুন দায়িত্ব এবং আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা। ❤️

আমাদের কাছে শুধু একটি Camera Installation নয়—প্রতিটি Project মানে একটি দায়িত্ব, একটি আস্থা এবং সেই আস্থার সঠিক মূল্য দেওয়া।

Secure Life Cc Camera
🔒 নিরাপত্তায় আস্থা, সুরক্ষায় সমাধান।

Omar CCTV Solution
🧑‍🔧 সমস্যা যেখানে, সমাধান সেখানে। 📹

📍 Multiplan Center, New Elephant Road, Dhaka

🔒 কাজ শুধু করা নয়, কাজের পাশাপাশি দায়িত্ব ও গোপনীয়তা রক্ষা করাও আমাদের দায়িত্ব।

📹 কাজের জায়গা কখনো নির্দিষ্ট নয়—প্রয়োজনে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলাতেও যেতে হয়। 🧑‍🔧আজকে...
22/08/2026

📹 কাজের জায়গা কখনো নির্দিষ্ট নয়—প্রয়োজনে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলাতেও যেতে হয়। 🧑‍🔧

আজকের কাজটাও ছিল একটু ভিন্ন ধরনের।

একজন টেকনিশিয়ান ভাই Green Road-এর একটি ৬ পিস Hikvision IP Camera Project-এর কাজ নিয়েছিলেন। তিনি সুন্দরভাবে Camera Installation, Cable Wiring ও Drilling-এর কাজগুলো সম্পন্ন করছিলেন। তবে RJ45 Connector Punching এবং IP Camera-গুলো NVR-এ Add & Configuration করার কাজে কিছুটা সহযোগিতার প্রয়োজন ছিল।

বিকেল ৬টার দিকে Dhanmondi থেকে তিনি আমাকে সঙ্গে নিয়ে Gulshan-এর Project Site-এ গেলেন। সেখানে প্রয়োজনীয় RJ45 Connector Punching করে সবগুলো IP Camera NVR-এ Add & Configure করে দিলাম। পাশাপাশি কাজের সময় কিছু বিষয় হাতে-কলমে শেয়ারও করলাম। 🤝

আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো—একজন আরেকজনকে সহযোগিতা করে কাজ শেখানো এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করা। কারণ টেকনিশিয়ানদের মধ্যে জ্ঞান যত বেশি ভাগাভাগি হবে, আমাদের কাজের মানও তত ভালো হবে। ❤️

Secure Life Cc Camera
🔒 নিরাপত্তায় আস্থা, সুরক্ষায় সমাধান।

Omar CCTV Solution
🧑‍🔧 সমস্যা যেখানে, সমাধান সেখানে। 📹

📍 ঠিকানা: Multiplan Center, New Elephant Road, Dhaka

🔒 কাজ শুধু করা নয়, কাজের পাশাপাশি অভিজ্ঞতা শেয়ার করাও আমাদের দায়িত্ব।

🏢 গোপনীয়তার কারণে কাজের লোকেশন বা সম্মানিত ব্যক্তির পরিচয় প্রকাশ করা সম্ভব নয়।আজ আলহামদুলিল্লাহ, বাংলাদেশের একটি সরকারি ...
18/08/2026

🏢 গোপনীয়তার কারণে কাজের লোকেশন বা সম্মানিত ব্যক্তির পরিচয় প্রকাশ করা সম্ভব নয়।

আজ আলহামদুলিল্লাহ, বাংলাদেশের একটি সরকারি আবাসিক ভবনে ৫ পিস 6MP Hikvision CCTV Camera Setup করার সুযোগ হয়েছে। 📹🔒

এই কাজটি আমাদের কাছে শুধু আরেকটি CCTV Installation Project নয়। এটি ছিল আমাদের কাজের প্রতি একজন গুরুত্বপূর্ণ মানুষের আস্থার একটি বড় উদাহরণ। 🤝

কাজের গোপনীয়তা বজায় রেখে দায়িত্বের সঙ্গে পুরো Setup সম্পন্ন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত। ❤️

আমরা বিশ্বাস করি, একজন কাস্টমার যখন আমাদের ওপর গুরুত্বপূর্ণ একটি কাজের দায়িত্ব দেন, তখন সেটি আমাদের জন্য শুধু একটি কাজ নয়—এটি আমাদের দক্ষতা, দায়িত্ববোধ এবং কাজের মানের প্রতি তাদের বিশ্বাসের প্রতিফলন।

আলহামদুলিল্লাহ, প্রতিটি নতুন কাজ আমাদের নিজেদের কাজের প্রতি বিশ্বাস আরও বাড়িয়ে দেয়। 🤲

Secure Life Cc Camera
আপনার নিরাপত্তার জন্য শুধু ক্যামেরা নয়—প্রয়োজন অনুযায়ী সঠিক Security Solution দেওয়াই আমাদের লক্ষ্য। 📹🔒

🏢 Company: Secure Life Cc Camera
🧑‍🔧 CCTV Technician: Omar CCTV Solution
📍 অফিস ঠিকানা: মাল্টিপ্ল্যান সেন্টার (Multiplan Center), নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা।
📞 সরাসরি হোয়াটসঅ্যাপ করুন: 01619489004

🏠 ধানমন্ডির এক বাসায় বারবার কলিং বেল বাজে… কিন্তু গেট খুললে কাউকে পাওয়া যায় না! 😟🔔ঘটনাটা ছোট মনে হলেও, একজন মানুষের নিজে...
16/08/2026

🏠 ধানমন্ডির এক বাসায় বারবার কলিং বেল বাজে… কিন্তু গেট খুললে কাউকে পাওয়া যায় না! 😟🔔

ঘটনাটা ছোট মনে হলেও, একজন মানুষের নিজের বাসার নিরাপত্তার জন্য এটা সত্যিই চিন্তার বিষয়।

ধানমন্ডির একজন সম্মানিত ম্যাম আমাদের সাথে যোগাযোগ করে বিষয়টি জানান। তিনি আমাদের নিজের ভাইয়ের মতো বিশ্বাস করে পুরো সমস্যাটা শেয়ার করেন।

ম্যাম বললেন—

🔔 বারবার বাসার কলিং বেল বাজছে
🚪 গেট খুলে দেখলে বাইরে কেউ নেই
🤔 কে বা কারা এভাবে কলিং বেল বাজাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে না

বিষয়টি শুনে আমরা মনে করলাম, এখানে শুধু একটা ক্যামেরা বিক্রি করলেই হবে না—ক্যামেরাটা এমন জায়গায় বসাতে হবে, যেখান থেকে বাসার দরজার সামনে এবং কলিং বেলের জায়গাটা পরিষ্কারভাবে দেখা যায়।

তাই আমরা ম্যামকে একটি EZVIZ Wi-Fi Camera এবং EZVIZ 64GB Memory Card (৩ বছরের Warranty) নেওয়ার পরামর্শ দিই। 📹💾

কিন্তু একটা সমস্যা ছিল—

ম্যাম দিনে অফিসে থাকেন, আর আমাদেরও দিনের বেলায় সময় বের করা সম্ভব হচ্ছিল না।

তারপরও কাস্টমারকে শুধু “পরে আসব” বলে রেখে দিতে আমাদের ভালো লাগছিল না। ❤️

তাই সেদিন রাতেই প্রায় ৮টার দিকে আমরা এলিফ্যান্ট রোড থেকে রওনা দিলাম ধানমন্ডির উদ্দেশ্যে। 🛺🌙

বাসায় গিয়ে প্রথমে ক্যামেরা লাগানোর জন্য জায়গাটা ভালোভাবে পর্যবেক্ষণ করলাম।

আমাদের লক্ষ্য ছিল—

📍 ক্যামেরায় যেন দরজার সামনে পরিষ্কার দেখা যায়
📍 কলিং বেলের জায়গাটা যেন নজরদারির মধ্যে থাকে
📍 অপ্রয়োজনীয় জায়গা না দেখে প্রয়োজনীয় অংশটুকুই কভার হয়
📍 ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে যেন ফুটেজ থেকে সহজে বোঝা যায় কী ঘটেছিল

সবকিছু দেখে ম্যামের প্রয়োজন অনুযায়ী জায়গা ঠিক করে ক্যামেরা সেটআপ করে দিলাম। আলহামদুলিল্লাহ। 🤲❤️

কিন্তু গল্পের সবচেয়ে সুন্দর অংশটা এরপর…

কিছুদিন পর ম্যাম আমাদের মেসেজ দিয়ে জানালেন—

“আগের সেই সমস্যাটা আর হচ্ছে না।” ❤️

একজন কাস্টমারের এই ছোট্ট মেসেজটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া।

কারণ আমরা বিশ্বাস করি—

CCTV শুধু একটা ক্যামেরা নয়।
এটা একজন মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তা কমানোর একটা মাধ্যম। 🔒📹

আর কাস্টমার যখন আমাদের নিজের পরিবারের মানুষের মতো বিশ্বাস করেন, তখন তার সেই বিশ্বাসের মূল্য রাখাও আমাদের দায়িত্ব। 🤝❤️

🏢 Secure Life Cc Camera
আপনার নিরাপত্তার জন্য শুধু ক্যামেরা নয়—প্রয়োজন অনুযায়ী সঠিক সমাধান দেওয়াই আমাদের লক্ষ্য।

🧑‍🔧 CCTV Technician: Omar CCTV Solution
📍 Multiplan Center, New Elephant Road, Dhaka
📞 WhatsApp: 01619489004

আপনার বাসা, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানে CCTV প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

পরামর্শ দেওয়ার আগে আমরা আপনার প্রয়োজনটা বুঝতে চেষ্টা করি—তারপর প্রয়োজন অনুযায়ী সমাধান সাজেস্ট করি। ❤️

🏢 রায়ের বাজারের ৯ তলা বিল্ডিংয়ে ৫ পিস ক্যামেরার প্রজেক্ট সম্পন্ন এবং ৩ দিনের এক ধৈর্য পরীক্ষার অভিজ্ঞতা! 👨‍🔧📹আল্লাহর অশে...
13/08/2026

🏢 রায়ের বাজারের ৯ তলা বিল্ডিংয়ে ৫ পিস ক্যামেরার প্রজেক্ট সম্পন্ন এবং ৩ দিনের এক ধৈর্য পরীক্ষার অভিজ্ঞতা! 👨‍🔧📹

আল্লাহর অশেষ রহমতে আমরা সবসময় আমাদের কাস্টমারদের সর্বোচ্চ প্রিমিয়াম সার্ভিস দিতে চেষ্টা করি, ইনশাআল্লাহ। তবে মাঝে মাঝে কিছু প্রজেক্টে আমাদের এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়, যা আমাদের ধৈর্যের সীমাকে পরীক্ষা করে। তেমনই একটি গল্প আজ আপনাদের সাথে শেয়ার করছি।
📍 প্রজেক্টের বিবরণ:

রায়ের বাজারের (Rayer Bazar) একটি ৯ তলা বিল্ডিংয়ের সিকিউরিটির জন্য সম্মানিত কাস্টমার স্যার আমাদের কাছ থেকে ৫ পিস HD ক্যামেরা নেন। বিল্ডিংটি যেহেতু বড়, তাই ৪ থেকে ৫ জন Owner (মালিক) মিলে ওনারা সিদ্ধান্ত নিচ্ছিলেন। আমরা যখন কাজ শুরু করতে যাই, তখন ওনাদের একেক জনের একেক রকম মতামতের কারণে মূল ঝামেলাটা শুরু হয়। 🤝✨

🚧 প্রথম ও দ্বিতীয় দিনের বাধা:
ওনারা গেটের বাইরে রাস্তার ভিউ দেখার জন্য ২টি ক্যামেরা সেটআপ করতে বলেন। আমরা ওনাদের প্রফেশনাল পরামর্শ দিয়ে বললাম—"স্যার, দেয়ালের দুই পাশে দুই দিকে মুখ করে ক্যামেরা ২টি বসালে সবচেয়ে পারফেক্ট ভিউ পাবেন এবং চোরের হাত থেকেও সেফ থাকবে, মানুষের চেহারাও ক্রিস্টাল ক্লিয়ার আসবে।" কিন্তু ওনাদের একজনের কথা—ঐ জায়গায় ক্যামেরা লাগালে চোর এসে ক্যামেরাটাই চুরি করে নিয়ে যাবে! 🤦‍♂️

ওনারা আমাদের কথা না শুনে জোর করে যেখানে লাগাতে বললেন, আমরা সেখানেই লাগালাম। কিন্তু লাগানোর পর আবার পছন্দ হলো না, খুলে ফেলতে বললেন। এভাবে বুঝাতে বুঝাতে এবং ক্যামেরা খোলা-লাগানো করতে করতেই প্রথম দিন শেষ হয়ে গেল! দ্বিতীয় দিন ওনাদের অনুপস্থিতির কারণে কাজ আরও পিছিয়ে গেল, ওনাদের কথা—ওনারা সামনে না থাকলে কাজ করা যাবে না। অগত্যা আমরা কাজ না করেই ফিরে আসতে বাধ্য হলাম।

✅ তৃতীয় দিনে সফল সমাপ্তি এবং আসল সত্যের জয়, আলহামদুলিল্লাহ!

তৃতীয় দিন গিয়ে আমরা বাকি সব ক্যামেরা ওকে করলাম। কিন্তু শেষমেশ ওনাদের গেটের সামনের ঐ ২টি ক্যামেরার ভিউ আর পছন্দ হচ্ছিল না। তখন ওনারা নিজেই বললেন—"ওমর, তোমরা প্রথম দিন যে জায়গার কথা বলেছিলে, ক্যামেরা দুটি ওখানেই লাগিয়ে দেখাও তো কেমন লাগে!"

এরপর আবার নতুন করে ক্যাবল টেনে আমরা প্রথম দিন যেখানে বলেছিলাম, ঠিক সেখানেই ক্যামেরা দুটি সেটআপ করলাম। ভিউ দেখামাত্রই ওনারা সবাই এক বাক্যে স্বীকার করলেন যে এটাই সবচেয়ে পারফেক্ট এবং সেরা ভিউ হয়েছে, আলহামদুলিল্লাহ!

💡 কাস্টমারদের উদ্দেশ্যে আমাদের বিনীত বার্তা:

যে কাজ আমাদের ১ দিনও লাগার কথা না, ওনাদের নিজেদের ভেতরের সমন্বয়হীনতার কারণে আমাদের ৩ দিন আসা-যাওয়া, খাওয়া এবং মূল্যবান সময় লস করতে হলো। আমরা সিসিটিভি এক্সপার্ট, প্রতিদিন হাজার হাজার ক্যামেরা ফিটিং করি। তাই কোন জায়গায় ক্যামেরা লাগালে চোর ধরতে সুবিধা হবে এবং ভিউ ভালো আসবে, সেটা আমাদের ওপর ছেড়ে দিলে আপনাদের সময় ও আমাদের শ্রম—উভয়ই বেঁচে যায়। দিনশেষে কাস্টমারদের হাসিমুখ এবং ওনাদের ভুল ভাঙাতে পেরেছি, এটাই আমাদের বড় সান্ত্বনা। 🥰🔒

🌐 Main Company: Secure Life Cc Camera
🧑‍🔧 CCTV Technician: Omar CCTV Solution
📍 অফিস ঠিকানা: মাল্টিপ্ল্যান সেন্টার (Multiplan Center), নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা।
📞 সরাসরি হোয়াটসঅ্যাপ করুন: 01619489004

🕊️ একটি মানবিক উদ্যোগ:
আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, প্রতিটি CCTV camera setup and service থেকে অর্জিত বিলের একটি নির্দিষ্ট অংশ Omar Humanity Foundation-এর মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজ সেবায় ব্যয় করা হয়। আমাদের কাছ থেকে প্রিমিয়াম সার্ভিস নেওয়ার মাধ্যমে আপনিও পরোক্ষভাবে এই মহৎ সামাজিক কল্যাণের অংশীদার হচ্ছেন। মহান আল্লাহ আমাদের এই ছোট প্রচেষ্টাকে কবুল করুন। আমীন। ❤️🤝

💻 মাল্টিপ্ল্যান সেন্টারের আইটি শপ ও সিসিটিভি শপের মালিক ভাইদের জন্য আমরা আছি বিশ্বস্ত টেকনিক্যাল পার্টনার হিসেবে, আলহামদ...
13/08/2026

💻 মাল্টিপ্ল্যান সেন্টারের আইটি শপ ও সিসিটিভি শপের মালিক ভাইদের জন্য আমরা আছি বিশ্বস্ত টেকনিক্যাল পার্টনার হিসেবে, আলহামদুলিল্লাহ! 🤝👨‍🔧

ব্যবসায়িক সততা, নিখুঁত ফিনিশিং আর দূর-দূরান্তে ছুটে যাওয়ার মানসিকতা—এই নিয়েই কাজ করে যাচ্ছে আমাদের টিম। মাল্টিপ্ল্যান সেন্টারের সব কম্পিউটার ও সিসিটিভি শপের ভাইদের জন্য আমরা সবসময় সেরা টেকনিক্যাল সাপোর্ট দিতে প্রতিশ্রুতিবদ্ধ, ইনশাআল্লাহ। 🚀

কয়েকদিন আগে মাল্টিপ্ল্যান সেন্টারের এক সম্মানিত ব্যবসায়ী ভাই ওনার শপ থেকে চাঁদপুরের এক বড় ক্লায়েন্টের কাছে ১২ পিস Hikvision HD Camera-র প্রজেক্ট সেল করেন। কিন্তু ওনার নিজস্ব কোনো অভিজ্ঞ সিসিটিভি টেকনিশিয়ান টিম না থাকায় এবং কাস্টমারকে ১০০% কোয়ালিটি সার্ভিস দেওয়ার লক্ষ্যে তিনি সরাসরি আমাদের স্মরণ করেন। তিনি বলেন—"ওমর, চাঁদপুরে একটি ১২ পিসের বড় ক্যামেরা সেটআপ আছে, যেতে পারবা?" 📞✨

🐟 চাঁদপুরে সফল মিশন সম্পন্ন:

দোকানদার ভাইয়ের কাস্টমারের আস্থার মর্যাদা দিতে আমরা সাথে সাথেই আমাদের শিডিউল বের করে ঢাকা থেকে সরাসরি চলে যাই ইলিশের বাড়ি চাঁদপুরে। প্রজেক্টটি বড় এবং হাই-সিকিউরিটি জোনের হওয়ায় আমরা পুরো ২ দিন সময় নিয়ে অত্যন্ত ধৈর্য ও নিখুঁত ক্যাবল ড্রেসিংয়ের মাধ্যমে ১২ পিস ক্যামেরার সম্পূর্ণ সেটআপ সম্পন্ন করেছি, আলহামদুলিল্লাহ! 📹🔒

❤️ ব্যবসায়িক গুডউইল ও কাস্টমার সন্তুষ্টি:

১২টি ক্যামেরার ক্রিস্টাল ক্লিয়ার ভিউ এবং আমাদের কাজের ফিনিশিং দেখে চাঁদপুরের কাস্টমার স্যার তো অত্যন্ত খুশি হয়েছেনই, তার সাথে ওনার কাস্টমারকে এত সুন্দর দূরবর্তী সার্ভিস দিতে পেরে মাল্টিপ্ল্যান সেন্টারের সেই দোকানদার ভাইও ওনার শপের সুনাম অক্ষুণ্ণ রাখতে পেরেছেন। দিনশেষে যখন সবাই খুশি, তখনই আমাদের পরিশ্রম সার্থক হয়। 🥰✨

💡 আইটি ব্যবসায়ী ও সিসিটিভি শপ মালিকদের জন্য আমাদের বার্তা:

আপনারা দেশের যেকোনো প্রান্তে প্রোডাক্ট সেল করুন, ইনস্টলেশন এবং আফটার-সেলস সার্ভিসের পুরো টেকনিক্যাল দায়িত্ব আমাদের। কাস্টমারের সাথে কোনো অনৈতিক ডিল বা রেটের হেরফের করা হবে না। আপনার দোকানের সম্মান বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। ইনশাআল্লাহ, আমরা আপনাদের সেরা সাপোর্ট দিয়ে যাব। 🤝💼

🏢 Secure Life Cc Camera

🧑‍🔧 CCTV Technician: Omar CCTV Solution

📍 অফিস ঠিকানা: মাল্টিপ্ল্যান সেন্টার (Multiplan Center), নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা।

📞 সরাসরি হোয়াটসঅ্যাপ করুন: 01619489004

🕊️ একটি মানবিক উদ্যোগ: প্রতিটি সিসি ক্যামেরা সেটআপ এবং সার্ভিসিং বিলের একটি নির্দিষ্ট অংশ Omar Humanity Foundation-এর মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ব্যয় করা হয়। মহান আল্লাহ আমাদের এই ছোট প্রচেষ্টাকে কবুল করুন। আমীন। ❤️🤲

🎖️ ফেসবুকের নিখুঁত কাজের প্রমাণ ও সুন্দর রিভিউ দেখেই পিলখানায় নতুন প্রজেক্ট সম্পন্ন! 👨‍🔧📹আমাদের ফেসবুক পেজের নিয়মিত কাজে...
09/08/2026

🎖️ ফেসবুকের নিখুঁত কাজের প্রমাণ ও সুন্দর রিভিউ দেখেই পিলখানায় নতুন প্রজেক্ট সম্পন্ন! 👨‍🔧📹

আমাদের ফেসবুক পেজের নিয়মিত কাজের পোস্ট, নিখুঁত ফিনিশিংয়ের প্রমাণ এবং বিস্তারিত বিবরণ দেখেই পিলখানার (Pilkhana) এক সম্মানিত কাস্টমার স্যার আমাদের ওপর শতভাগ আস্থা রাখেন। ওনার বাসার নিরাপত্তার জন্য তিনি সরাসরি আমাদের কল দিয়ে দায়িত্বটি বুঝিয়ে দেন। কাস্টমারের এই বিশ্বাসই আমাদের প্রতিদিন আরও সেরা সার্ভিস দেওয়ার অনুপ্রেরণা যোগায়। 🥰

🏡 পিলখানার প্রজেক্টের বিবরণ:
আজকে আমরা স্যারের পিলখানার বাসায় ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ১টি প্রিমিয়াম কোয়ালিটির Ezviz WiFi Camera এবং সাথে ১টি অরিজিনাল ভালো মানের Ezviz Memory Card সফলভাবে সেটআপ সম্পন্ন করেছি। ⚡

ক্যামেরাটির ওয়্যারিং এবং ইনস্টলেশন এমনভাবে নিখুঁত ফিনিশিং দিয়েছি, যা দেখে কাস্টমার স্যার আলহামদুলিল্লাহ অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন! এখন তিনি যেকোনো জায়গা থেকে ওনার বাসার লাইভ ভিউ এবং নিরাপত্তা একদম নিশ্চিতভাবে তদারকি করতে পারছেন। 🔒📱

💡 আমাদের বার্তা:
আমরা শুধু মুখে বড় বড় কথা বলি না, প্রতিটি কাজের প্রমাণ ও কাস্টমারের সন্তুষ্টির গল্প আপনাদের সামনে তুলে ধরি। আপনার বাসা, অফিস বা দোকানের প্রিমিয়াম সিকিউরিটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।

🏢 কোম্পান: Secure Life Cc Camera 🧑‍🔧 ইনস্টলেশন পার্টনার: Omar CCTV Solution📍 অফিস/ঠিকানা: Multiplan Center New Elephant Road Dhaka
অভিজ্ঞতা: বাংলাদেশ আর্মিসহ দেশের বিভিন্ন মেগা প্রজেক্টে সফল কাজের দীর্ঘ অভিজ্ঞতা।
📞 হোয়াটসঅ্যাপ করুন: 01619489004

🕊️ একটি মানবিক উদ্যোগ:
আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, প্রতিটি CCTV camera setup and service থেকে অর্জিত বিলের একটি নির্দিষ্ট অংশ Omar Humanity Foundation-এর মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজ সেবায় ব্যয় করা হয়। আমাদের কাছ থেকে প্রিমিয়াম সার্ভিস নেওয়ার মাধ্যমে আপনিও পরোক্ষভাবে এই মহৎ সামাজিক কল্যাণের অংশীদার হচ্ছেন। ❤️🤝

🏢 মাল্টিপ্ল্যান সেন্টারের হাজারো সিসিটিভি শপের মাঝেও যখন আমাদের ওপর আস্থা এবং ২ বছর পর পুরনো প্রজেক্টের সম্প্রসারণ! 🛠️📹ঢ...
08/08/2026

🏢 মাল্টিপ্ল্যান সেন্টারের হাজারো সিসিটিভি শপের মাঝেও যখন আমাদের ওপর আস্থা এবং ২ বছর পর পুরনো প্রজেক্টের সম্প্রসারণ! 🛠️📹

ঢাকার নিউ এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারকে বলা চলে সিসিটিভি ক্যামেরার মূল হাব। যেখানে হাজার হাজার ক্যামেরার পাইকারি ও খুচরা দোকান রয়েছে। পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে, সেই মাল্টিপ্ল্যান সেন্টারের ভেতরেই অসংখ্য আইটি শপ এবং কম্পিউটার দোকানদার ভাইদের নিজেদের সিসিটিভি সেটআপ ও টেকনিক্যাল কাজের জন্য প্রধান পছন্দ আমাদের Omar CCTV Solution। এই সম্মান ও ভালোবাসা আমাদের কাজের নিখুঁত ফিনিশিংয়েরই এক একটি বড় স্বীকৃতি! 🥰

🏡আজকের প্রজেক্ট (২ বছর পর আবারও ডাক):
আজকে আমরা কাজ করলাম মাল্টিপ্ল্যান সেন্টারের ঠিক পেছনের একটি আবাসিক ভবনে। প্রায় ২ বছর আগে এই ভবনে আমরা অত্যন্ত নিখুঁতভাবে ৮টি সিসিটিভি ক্যামেরা সেটআপ করে দিয়ে এসেছিলাম। বিগত ২ বছর ধরে আমাদের দেওয়া প্রিমিয়াম সার্ভিস এবং ক্যামেরার স্মুথ পারফরম্যান্সে কাস্টমার স্যার আলহামদুলিল্লাহ অত্যন্ত সন্তুষ্ট ছিলেন।
দীর্ঘ ২ বছর পর ওনার ভবনের নিরাপত্তা আরও জোরদার করতে স্যার অন্য কাউকে না খুঁজে সরাসরি আমাদেরকেই আবার স্মরণ করেন। ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আজকে আমরা ওনার বাসায় আরও ২টি প্রিমিয়াম কোয়ালিটির Dahua 40-Meter নাইট ভিশন ক্যামেরা সফলভাবে ইনস্টল করে দিয়ে আসলাম। ⚡🔒

🤝 পুরনো কাস্টমারের আস্থাই আমাদের শক্তি:
২ বছর পরও কাস্টমার স্যারের সেই একই রকম আন্তরিকতা এবং আমাদের কাজের প্রতি অবিচল বিশ্বাস দেখে সত্যি মনটা ভালো লেগে গেল। আমাদের কাজের স্পিড এবং ফিনিশিং দেখে স্যার আবারও ওনার শতভাগ সন্তুষ্টি প্রকাশ করেছেন। দিনশেষে কাস্টমারের এই আস্থাই আমাদের দূর-দূরান্তে ছুটে চলার সবচেয়ে বড় অনুপ্রেরণা। ❤️

🏢 কোম্পানি: Secure Life Cc Camera
🧑‍🔧 আপনার বিশ্বস্ত ইনস্টলেশন পার্টনার: Omar CCTV Solution

📞 হোয়াটসঅ্যাপ : 01619-489004

📍 অফিস ঠিকানা: মাল্টিপ্ল্যান সেন্টার (Multiplan Center), নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা।

🕊️ একটি মানবিক উদ্যোগ:
আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, প্রতিটি CCTV camera setup and service থেকে অর্জিত বিলের একটি নির্দিষ্ট অংশ Omar Humanity Foundation-এর মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজ সেবায় ব্যয় করা হয়। আমাদের কাছ থেকে প্রিমিয়াম সার্ভিস নেওয়ার মাধ্যমে আপনিও পরোক্ষভাবে এই মহৎ সামাজিক কল্যাণের অংশীদার হচ্ছেন। ❤️🤝

💻 আইটি শপের কাস্টমারদের "After Sales Service" ও পারফেক্ট ইনস্টলেশন দিতে আমরা আছি আপনার পাশে! 🤝👨‍🔧মার্কেটে ক্যামেরা বা কম...
06/08/2026

💻 আইটি শপের কাস্টমারদের "After Sales Service" ও পারফেক্ট ইনস্টলেশন দিতে আমরা আছি আপনার পাশে! 🤝👨‍🔧

মার্কেটে ক্যামেরা বা কম্পিউটার আইটেম বিক্রি করার পর অনেক সময় দক্ষ টেকনিশিয়ান না থাকায় কাস্টমারদের সঠিক সময়ে ইনস্টলেশন সাপোর্ট দেওয়া সম্ভব হয় না। আর এই সমস্যার সমাধান করতেই Omar CCTV Solution কাজ করছে আপনার বিশ্বস্ত পার্টনার হিসেবে। 😎

কয়েকদিন আগে এক সম্মানিত কম্পিউটার দোকানদার ভাই ওনার শপ থেকে এক কাস্টমারের কাছে ২টি Imou WiFi Camera বিক্রি করেন। ওনার নিজস্ব কোনো সিসিটিভি ইনস্টলেশন টিম না থাকায়, কাস্টমারকে প্রিমিয়াম একটি সার্ভিস দেওয়ার লক্ষ্যে তিনি সরাসরি আমাদের ওপর ভরসা করেন এবং ক্যামেরা দুটি সেটআপ করে দেওয়ার জন্য কল দেন। 📞✨

🏘️ পুরান ঢাকায় সফল ইনস্টলেশন:
দোকানদার ভাইয়ের দেওয়া তথ্য অনুযায়ী আমরা কাস্টমার স্যারের ঠিকানায়—পুরান ঢাকায় সরাসরি চলে যাই। সেখানে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ২টি Imou ক্যামেরা একদম নিখুঁত ওয়্যারিং এবং স্মুথ ফিনিশিংয়ের সাথে সফলভাবে ইনস্টল করি। মোবাইলে সম্পূর্ণ কনফিগারেশন রেডি করে দেওয়ার পর কাস্টমার স্যার ওনার বাসার শতভাগ স্মার্ট সিকিউরিটি নিশ্চিত করতে পেরেছেন। 📹🔒

❤️ ব্যবসায়িক নেটওয়ার্ক এবং বিশ্বস্ততা:
আমাদের কাজের স্পিড এবং প্রফেশনালিজম দেখে পুরান ঢাকার কাস্টমার স্যার যেমন খুশি হয়েছেন, ঠিক তেমনি ওনার কাস্টমারকে একদম টেনশন-ফ্রি প্রিমিয়াম সার্ভিস দিতে পেরে সেই কম্পিউটার দোকানদার ভাইও ওনার শপের সুনাম ধরে রাখতে পেরেছেন। দিনশেষে সবার এই হাসিমুখই আমাদের কাজের সবচেয়ে বড় সার্থকতা! 🥰

💡 মার্কেট ও শপ মালিকদের জন্য আমাদের বার্তা:
আপনি শুধু প্রোডাক্ট সেল করুন, ইনস্টলেশন এবং আফটার-সেলস সার্ভিসের পুরো দায়িত্ব আমাদের। কাস্টমারের সাথে কোনো প্রকার রেটের হেরফের বা অনৈতিক কিছু করা হবে না, আপনার দোকানের গুডউইল (Sunam) বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। আজই আমাদের সাথে যুক্ত হয়ে কাজ শুরু করতে পারেন। 🤝🚀

🏢 কোম্পান: Secure Life Cc Camera 🧑‍🔧 ইনস্টলেশন পার্টনার: Omar CCTV Solution📍 অফিস/ঠিকানা: Multiplan Center New Elephant Dhaka
অভিজ্ঞতা: বাংলাদেশ আর্মিসহ দেশের বিভিন্ন মেগা প্রজেক্টে সফল কাজের দীর্ঘ অভিজ্ঞতা।
📞 হোয়াটসঅ্যাপ করুন: 01619489004

🕊️ একটি মানবিক উদ্যোগ:
আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, প্রতিটি CCTV camera setup and service থেকে অর্জিত বিলের একটি নির্দিষ্ট অংশ Omar Humanity Foundation-এর মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজ সেবায় ব্যয় করা হয়। আমাদের কাছ থেকে প্রিমিয়াম সার্ভিস নেওয়ার মাধ্যমে আপনিও পরোক্ষভাবে এই মহৎ সামাজিক কল্যাণের অংশীদার হচ্ছেন। ❤️🤝

🇧🇩 বাংলাদেশ আর্মির বড় প্রজেক্ট শেষ করে আবারও ঢাকায় ফিরলাম! 🛠️বিগত কিছুদিন ঢাকার বাইরে বাংলাদেশ আর্মির একটি বড় সেটআপ প্রজ...
30/07/2026

🇧🇩 বাংলাদেশ আর্মির বড় প্রজেক্ট শেষ করে আবারও ঢাকায় ফিরলাম! 🛠️

বিগত কিছুদিন ঢাকার বাইরে বাংলাদেশ আর্মির একটি বড় সেটআপ প্রজেক্ট নিয়ে অত্যন্ত ব্যস্ত ছিলাম। ঢাকার বাইরে থাকার কারণে ঢাকার অনেকগুলো কাজ জমে গিয়েছিল। আমাদের পুরনো ও নিয়মিত কাস্টমাররা আমাদের ছাড়া অন্য কাউকে দিয়ে কাজ করাতে চান না, তাই তারা কষ্ট করে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আপনাদের এই অবিচল আস্থা ও ভালোবাসার কাছে আমরা কৃতজ্ঞ! 🙏❤️

তবে ঢাকার বাইরে থাকার কারণে পেইজের কিছু নতুন কাস্টমারদের সাময়িকভাবে সার্ভিস দিতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।

ঢাকায় ফিরেই আমরা পুরোদমে কাজ শুরু করে দিয়েছি। তেমনই একটি চমৎকার কাজের অভিজ্ঞতা শেয়ার করছি:

🇮🇹 ইতালি প্রবাসী কাস্টমার স্যারের ধানমন্ডির প্রজেক্ট সম্পন্ন:

প্রায় ১ বছর আগে ধানমন্ডিতে ওনার বাসায় আমরা ২টি Ezviz WiFi ক্যামেরা সেটআপ করে দিয়েছিলাম। ইতালি থেকে স্যার ওনার দেশের বাসায় থাকা মা-বাবার নিরাপত্তার জন্য ক্যামেরাগুলো নিয়মিত দেখেন। ওনার মা-বাবার নিরাপত্তা আরও জোরদার করতে স্যার আবারও আমাদের ওপর ভরসা করেন এবং আরও ২টি ক্যামেরা লাগানোর জন্য কল দেন।

🏡 আজকের কাজ:
আর্মির কাজ শেষ করে ঢাকা ফিরেই আমরা স্যারের জন্য ২টি প্রিমিয়াম কোয়ালিটির Ezviz WiFi Camera এবং সাথে ২টি অরিজিনাল ভালো মানের মেমোরি কার্ড নিয়ে ওনার ধানমন্ডির বাসায় সফলভাবে সেটআপ সম্পন্ন করেছি। দূর প্রবাসে থেকেও ওনার মা-বাবার নিরাপত্তা নিশ্চিত করতে পেরে এবং আমাদের সার্ভিসে স্যার অত্যন্ত খুশি হয়েছেন। কাস্টমারের এই হাসিমুখই আমাদের সার্থকতা! 🥰📹

🏢 কোম্পানি: Secure Life Cc Camera
🧑‍🔧 ইনস্টলেশন পার্টনার: Omar CCTV Solution
📱 হোয়াটসঅ্যাপ লিংক: 01619489004

Address

Multiplan Center New Elephant Road
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Secure Life Cc Camera posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share