Chorza

Chorza Chorza is a design studio that deals with architecture, interior design and graphic design.

প্রজেক্ট- মেরামত এবং অন্তর্সজ্জাঅবস্থান- ইন্দিরা রোডনির্মাণকাল- ২০২৪অন্তর্সজ্জা করার সময় বেশীরভাগ গ্রাহকই দেয়াল-আসবাব (w...
09/09/2024

প্রজেক্ট- মেরামত এবং অন্তর্সজ্জা
অবস্থান- ইন্দিরা রোড
নির্মাণকাল- ২০২৪

অন্তর্সজ্জা করার সময় বেশীরভাগ গ্রাহকই দেয়াল-আসবাব (wall mount furniture) এবং ছদ্মছাদ (false ceiling) কেই সবার আগে জরুরী মনে করেন। অবশ্যই আমাদের এখনকার স্থাপত্য এবং জীবন যাপনে এই দুটো বিষয় সাহায্য করে না তা নয়। কিন্তু আপনার বাড়ি যদি স্থাপত্যের আধুনিক ঘরানায় করা হয় এবং স্থান সংকুলানজনিত সমস্যা না থাকে, তবে তার অন্তর্সজ্জাও আধুনিক ঘরানাতেই ভালো মানাবে।

এই ভবনটির নকশা বাংলাদেশের একজন বিখ্যাত স্থপতির করা। সুতরাং তার কাজের ধরনকে সম্মান জানিয়েই ফ্ল্যাট এর বহির্সজ্জায় কোন পরিবর্তন করা হয় নি। বরং ওই আধুনিক ঘরানাকে সম্মান জানিয়েই অন্তর্সজ্জার নকশা করা হয়েছে। গ্রাহকের কিছু পুরনো আসবাব একই ঘরানায় হওয়ায় সেগুলো পূনর্ব্যবহার করা হয়েছে। নতুন আসবাব কেনার ক্ষেত্রেও একই ঘরানার নকশা নির্বাচন করা হয়েছে।

৪০ বছর আগে নির্মিত এই ভবনটির রান্নাঘরে অবশ্য আমাদের কিছু পরিবর্তন আনতে হয়েছে। এই মূহুর্তে গ্রাহকের পরিবারের বিভিন্ন জনের রান্নার পদ্ধতি, ব্যবহার্য বাসনকোসনের প্রকৃতি এবং সাহায্যকারী যন্ত্রাংশ (ইলেকট্রিক ওভেন, টোস্টার, কফি মেকার এবং ব্লেন্ডার) গুলোর ব্যবহারবিধি চিন্তা করে রান্নাঘরে সকল বিকল্প রাখা হয়েছে।

একই ধরনের পরিবর্তন আমাদের প্রসাধনঘরেও (toilet) করতে হয়েছে। স্নানাগারের পানি যেন প্রসাধনঘরের বাকী অংশকে ভেজাতে না পারে তার জন্য স্নানাগারকে আলাদা করা হয়েছে। বয়স্ক লোকজন যেন স্বল্প আয়াশে স্নান করতে পারেন তাই স্নানাগারে আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। সর্বোপরি প্রসাধনঘরকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন তা সকল প্রয়োজন মেটায় এবং একই সাথে গ্রাহকের সুরুচিকেও প্রকাশ করে।

নির্মাণসামগ্রী পছন্দের সময় প্রয়োজন এবং কাজের ঘরানাকে মাথায় রাখা হয়েছে। মেরামতের পর পুরনো নির্মাণসামগ্রী এবং নতুন নির্মাণসামগ্রী যেন সামগ্রিকভাবে একই আধুনিক ঘরানা তৈরি করে তাতে খেয়াল রাখা হয়েছে।

প্রজেক্ট- মেরামতঅবস্থান- ধানমন্ডি ২নির্মাণকাল- ২০২৩প্রায় শতবর্ষী এই বাড়িটি সুখ দুঃখের প্রচুর গল্পের সাক্ষী। হয়তো এই কারণ...
09/09/2024

প্রজেক্ট- মেরামত
অবস্থান- ধানমন্ডি ২
নির্মাণকাল- ২০২৩

প্রায় শতবর্ষী এই বাড়িটি সুখ দুঃখের প্রচুর গল্পের সাক্ষী। হয়তো এই কারণেই বাড়িটি একেবেরেই ভেঙ্গে ফেলতে গ্রাহকের আপত্তি ছিল। যদিও পরিবারের প্রায় সকল সদস্যই এখন অন্যত্র থাকেন, এই একটি ঘর ছাড়তে গ্রাহকের মন মানছিলো না। আবার বাড়িটির বৈশিষ্ট্য পরিবর্তন করে আধুনিকায়নও করতে চাচ্ছিলেন না। তবে পুরনো ছবিগুলোতে হয়তো বোঝা যাচ্ছে ঘরটি বসবাসযোগ্য ছিলো না।

এই প্রজেক্টের মূল চ্যালেঞ্জ ছিলো বয়সের কারণে ক্ষতিগ্রস্থ অংশগুলো মেরামত করা। বাড়ির মূল নকশায় কোন পরিবর্তন না এনে এবং বাড়িটির বাইরের চেহারায় স্পর্শ না করেই এই মেরামত করতে হতো। সৌন্দর্যবর্ধনের চেয়েও সমস্যা সমাধান ছিলো এই প্রজেক্টের মূল লক্ষ্য।

যেহেতু খুব বেশিদিন এই বাড়িটিতে থাকার সুযোগ নেই, গ্রাহক স্বল্প বাজেটের মধ্যেই প্রজেক্টটি শেষ করতে চাচ্ছিলেন। সুতরাং স্থায়ী আসবাবপত্রের বদলে আমরা স্বল্প ব্যয়ের মধ্যেই ঘরটিকে বসবাসযোগ্য করার চেষ্টা করেছি। বসবাসযোগ্য হলেও ঘরটি যেন বাড়ির বাকী ঘরগুলির সাথে বেমানান না হয় তাই রঙের ব্যবহার এবং নির্মাণদ্রব্যের ব্যবহার সেভাবেই করা হয়েছে।

প্রজেক্ট- অন্তর্সজ্জাঅবস্থান- মহাখালী ডিওএইচএসনির্মাণকাল- ২০২২গ্রাহকেরা প্রায়ই সাদা এবং হালকা রঙ এড়িয়ে চলতে চান। তবে এই ...
09/09/2024

প্রজেক্ট- অন্তর্সজ্জা
অবস্থান- মহাখালী ডিওএইচএস
নির্মাণকাল- ২০২২

গ্রাহকেরা প্রায়ই সাদা এবং হালকা রঙ এড়িয়ে চলতে চান। তবে এই প্রজেক্টে চ্যালেঞ্জ ছিল উলটো। গ্রাহক দম্পতির আসবাবপত্র, জানালার পর্দা এবং ঘরের রঙের ব্যাপারে নির্দিষ্ট চাহিদা ছিল। ঘরের তুলনায় বড় আকারের আসবাবপত্রের কারণে হালকা রঙের কম্বিনেশনে কাজ করা হয়েছে। তাতে ঘর সবসময়ই আলোকিত থাকে এবং উজ্জ্বল একটি পরিবেশ সৃষ্টি করে।

গ্রাহক দম্পতি জীবনের একটি বড় সময় স্ক্যান্ডিনেভিয়ান এলাকায় কাটিয়েছেন। তাই তাদের জীবন যাপন সংস্কৃতিতে তার কিছুটা প্রভাব এসেছে। শোবার ঘরের আসবাবপত্রের নকশায়ও তাই এর প্রভাব রাখা হয়েছে।

রান্নাঘর হালকা রঙ করায় অনেক গ্রাহকেরই আপত্তি থাকে। কিন্তু রান্নাঘরের নকশা যদি গ্রাহকের ব্যবহার চিন্তা করে করা হয়, তাহলে তা পরিচ্ছন্ন রাখা খুবই সহজ। এক্ষেত্রে নির্মাণদ্রব্যের সঠিক ব্যবহারকে গুরুত্ব দিতে হয়।

কাজের ঘরের নকশায় গুরুত্বপূর্ণ কাজ ছাড়াও গেমিং এবং বন্ধুদের সাথে আড্ডা দেয়ার ব্যবস্থা ছিল। এছাড়া ঘরের মেঝের নকশায়ও অল্প আয়াশে পরিচ্ছন্নতার ব্যাপারটিকে গুরুত্ব দেয়া হয়েছে।

ভাড়া বাসা হওয়ায় আমরা এই প্রজেক্টে দীর্ঘমেয়াদী কোন কিছু করি নি। আসবাবপত্রের নকশা এমনভাবে করা হয়েছে যেন ফ্ল্যাট ছেড়ে দেয়ার পরও বেশীরভাগ জিনিসই পুনরায় ব্যবহার করা সম্ভব হয়।

গ্রাহকেরা সর্বপ্রথম আমাদের যে প্রশ্নটি করেন তা হলো আমরা কিভাবে কাজ করি। আমরা কি কোন ডিজাইন দিই কি না? অথবা আমরা বাড়ি তৈর...
22/08/2024

গ্রাহকেরা সর্বপ্রথম আমাদের যে প্রশ্নটি করেন তা হলো আমরা কিভাবে কাজ করি। আমরা কি কোন ডিজাইন দিই কি না? অথবা আমরা বাড়ি তৈরি করে দিই কি না।

স্থাপত্য কিংবা ডিজাইন আসলে আগে থেকে তৈরি করে রাখার কোন সুযোগ নেই। একেকজন গ্রাহকের চাহিদা, শখ, রুচি কিংবা বাজেটের উপর ভিত্তি করে একেকটি প্রজেক্ট একেকভাবে ডিজাইন করতে হয়। সুতরাং, গ্রাহকের চাহিদা, শখ, রুচি এবং বাজেট জানার পরই ডিজাইন কিংবা নকশার কাজ শুরু করতে হয়।
নকশা চলাকালীন সময়েও গ্রাহকের মতামতের ভিত্তিতে কিংবা কারিগরি কারণে নকশা পরিবর্তিত হতে পারে। কোন একটি বিষয়ে পরিবর্তন আসলে অন্য বিষয়েও তার প্রভাব পরে। তখন ঐ প্রভাবিত বিষয়গুলি নিয়েও কাজ করতে হয়। সকল বিষয়ে একটি গ্রহনযোগ্য সমাধানে আসার পর চূড়ান্ত নকশাটিকে পরবর্তী কাজের জন্য নির্মানকাজের জন্য উপযুক্ত ড্রয়িং এর মাধ্যমে প্রকাশ করতে হয়।

নকশার সকল প্রয়োজনীয় ড্রয়িং থাকার পরও যথাযথ ব্যবস্থাপনা না থাকলে নির্মানকালীন সময়ে (এবং নির্মান পরবর্তী সময়ে) বিপত্তি দেখা যেতে পারে। এ কারণে চূড়ান্ত নকশা অনুসারে কাজ হচ্ছে কি না এটা নিশ্চিত করা প্রয়োজন। এ ছাড়াও নির্মানকালীন সময়ে এমন সমস্যাও সৃষ্টি হতে পারে যা নকশা কিংবা ড্রয়িং এ সমাধানযোগ্য নয়। এ কারনে দক্ষ এবং অভিজ্ঞ লোকের তত্ত্বাবধান ছাড়া কখনোই একটি নির্মানকাজ সম্পূর্ণ হয় না।
স্থাপত্য কিংবা অন্তর্সজ্জা যাই হোক না কেন, নকশা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে চর্যা তার নকশাকৃত প্রজেক্টের মান নিয়ন্ত্রনের জন্য জন্য দায়বদ্ধ থাকে। অবশ্যই গ্রাহক তার পছন্দমত নির্মানকাজের ব্যবস্থাপক বা ঠিকাদার নিয়োগ দিতে পারেন, তবে প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা থেকে নির্মানকাজের তত্ত্বাবধানে চর্যা কাজ করবে।

সংক্ষেপে এই হলো চর্যার কর্মপদ্ধতি। অবশ্যই কোন বিষয়ে আরো জিজ্ঞাস্য থাকলে কিংবা এ বিষয়েই বিস্তারিত জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ

08/07/2024

চর্যা এমন একটি প্রতিষ্ঠান যা স্থাপত্য, অন্তর্সজ্জা কিংবা ভূমিসজ্জা নিয়ে কাজ করে। তবে সকল প্রকার নকশার ব্যাপারেই চর্যা পরামর্শমূলক সেবা দিতে পরিকর।
চর্যা মনে করে স্থাপত্য শুধুমাত্র গ্রাহকের বর্তমান যাপন সংস্কৃতিকেই প্রকাশ করে না, বরং তা প্রজন্ম থেকে প্রজন্মে বহন করতেও সহায়তা করে। তাই যেকোন নকশার ব্যাপারেই চর্যার কাছে গ্রাহকের জীবন যাপন সংস্কৃতি অর্থাৎ চর্যাই প্রধান অনুঘটক।

Address

Ka-32, Shahjadpur, Gulshan
Dhaka

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chorza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share