Loyal Construction

Loyal Construction We have ability and Experience on Survey, Soil investigation,Piling, Civil Structure and infrastruct

১৬টি প্রশ্নের উত্তর দিলাম আশাবাদী নবীনদের কাজে লাগবে:১💕প্রশ্নঃ রাত্রে সাইটে মালামাল আসলে সকালে সাইটে প্রবেশ করে ইঞ্জিনিয...
23/12/2024

১৬টি প্রশ্নের উত্তর দিলাম আশাবাদী নবীনদের কাজে লাগবে:
১💕প্রশ্নঃ রাত্রে সাইটে মালামাল আসলে সকালে সাইটে প্রবেশ করে ইঞ্জিনিয়ারের কি করা উচিৎ?
উত্তরঃ মালামাল আসলে তার গুনগত মান ঠিক আছে কি না চালানের সাথে মিল করে দেখা, প্রতিদিন কি পরিমান মালামাল আসে এবং কি পরিমান ব্যবহার করা হচ্ছে সাইট মেজারমেন্ট বইতে তুলে রাখতে হবে, মালামাল কম আসে কিনা সে দিকে নজর রাখতে হবে, কোন সমস্যা থাকলে অফিসে জানাতে হবে।

২💕প্রশ্নঃ সাইটে বালি আসলে কিভাবে রিসিভ করা হয়?
উত্তরঃ ট্রাক সাইটে আসার পর ট্রাকের উপরে উঠে দেখতে হবে মাল সমান আছে কিনা, সমান না থাকলে সমান করতে হবে তারপর ট্রাকের দৈর্ঘ্য ও প্রস্থ মাপতে হবে আর 10 মিমি রড দিয়ে উচ্চতা মাপতে হবে। লােকাল গাড়ীর মাপ সাধারনত = 14'-6"X7'6"X1'-10" = 199.01 ঘনফুট।

৩💕প্রশ্নঃ সাইটে সিমেন্ট আসলে কিভাবে রিসিভ করা হয়?
উত্তরঃ সাইটে সিমেন্ট আসলে গাড়ীতে কত ব্যাগ সিমেন্ট আছে সেটা আগে জানতে হবে। আর সাইটে 12 টা করে ইস্টাক দিয়ে দুইটা ইস্ট্রাক মিলে তার উপর এক বস্তা দিলে মােট 25 (12+12+1) এই ভাবে সিমেন্ট রিসিভ করতে হয়।

৪💕প্রশ্নঃ সাইটে রড আসলে কিভাবে রিসিপ করা হয়?
উত্তরঃ রড বান্ডিল হিসাবে আসে তাই বান্ডিল হিসাবে বুঝে নেওয়া হয়। তাছাড়া মােট রডের দৈর্ঘ্য বা rft বের করে কেজিতে হিসাব করা হয়।

৫💕প্রশ্নঃ সাইডে ইট কিভাবে রিসিভ করবেন?
উত্তরঃ ইট গাড়ীতে গুনে নেওয়া ভাল, না হলে সাইটে ইস্টাক দিয়ে বুঝে নেওয়া যায়। গাড়ীতে উঠে এক সারিতে কয়টা আর কয়টা সারি আছে গুনে ইট বুঝে নিতে হয়। যেমন দৈর্ঘ্য বরাবর এক সারিতে 50 টা প্রস্থ বরাবর এক সারিতে 10 টা আর উচ্চতা বরাবর এক সারিতে আছে 6টা তাহলে মােট = 50X10X6 = 3000 পিচ।

৬💕প্রশ্নঃ সাইটে কাঠ আসলে কিভাবে রিসিভ করবেন?
উত্তরঃ সাটারিং কাঠ সাইটে আসলে প্রথমে সাইজ অনুযায়ী সাজাতে হয়। তারপর গুনে হিসাব করতে হয়। যেমন (5' - 0" X 0' - 5" X 0' - 1.25" X 200) - 144 = 43.40 ঘনফুট (6' - 0" X 0' - 6" X 0' - 1.25" X 250) - 144 = 78.13 ঘনফুট (6' - 0" X 0' - 3" X 0' - 2" X 300) - 144 = 75.00 ঘনফুট মােট 196.52 ঘনফুট

৭💕প্রশ্নঃ সাইটে স্যানিটারী মালামাল আসলে কিভাবে রিসিভ করবেন?
উত্তরঃ 8" 6" 4" 2" ইউপিভিসি পাইপ 20' লম্বা হয় আমরা পিচ হিসাবে বুঝিয়া নেই এবং 2" 1.5" 1.25" 1" 3/4" 1/2" জি.আই. পাইপ 10' লম্বা হয় আমরা পিচ হিসাবে বুঝিয়া নেই। অন্যান্য মালামাল পিচ হিসাবে আসলে ভাল ভাবে গুনে ডায়া অনুয়ায়ী বুঝিয়া রাখতে হবে।

৮💕প্রশ্নঃ সাইটে ইলেকট্রিক মালামাল আসলে কিভাবে রিসিভ করবেন?
উত্তরঃ তার কয়েল হিসাবে আর.এম, আর.ই অনুযায়ী গুনে আলাদা ভাবে বুঝে নিতে হয়। 1.25" 1" 3/4" 1/2" পিভিসি পাইপ 10' লম্বা হয়। সকেট, বেন, ফ্যান হুক, সার্কুলার বক্স পিচ হিসাবে বুঝে নিতে হয়।

৯💕প্রশ্নঃ সাইটে রং আসলে কিভাবে রিসিভ করবেন?
উত্তরঃ রং ড্যাম হিসাবে, চক পাউডার বস্তা হিসাবে, ইস্পিট গ্যালন হিসাবে, গালা কেজি হিসাবে কাগজ পিচ হিসাবে বুঝিয়ে নিতে হয়।

১০💕প্রশ্নঃ সাইটে টাইলস আসলে কিভাবে রিসিভ করবেন?
উত্তরঃ টাইলস বর্গফুট হিসাবে বা পিচ হিসাবে কোড নম্বর মিলিয়ে বুঝে রাখতে হবে।

১১💕প্রশ্নঃ সাইটে গ্রীল আসলে কিভাবে রিসিভ করা হয়?
উত্তরঃ সাইজ সহ পিচ হিসেবে বুঝে নিতে হয়।

১২💕প্রশ্নঃ সাইটে চৌকাঠ, পাল্লা আসলে কিভাবে রিসিভ করা হয়?
উত্তরঃ চোকাঠ, পাল্লা সাইজ অনুযায়ী পিচ হিসাবে বুঝে নিতে হয়।

১৩💕প্রশ্নঃ সাইটে থাই আসলে কিভাবে রিসিভ করবেন?
উত্তরঃ থাই বর্গফুট হিসাবে বুঝে নিতে হবে।

১৪💕প্রশ্নঃ সাইটে হার্ডওয়ার মালামাল কিভাবে রিসিভ করা হয়?
উত্তরঃ হার্ডওয়ার তালা, হ্যান্ডেল, ছিটকানী, কজা বা হিন্স ইত্যাদি গুনে বুঝে নিতে হয়। এছাড়া আরও অনেক পদের মালামাল সাইটে রিসিপ করতে হয়।

১৫💕প্রশ্নঃ এক পিচ রডের দৈর্ঘ্য কয়ফুট থাকে?
উত্তরঃ 39'-6"।

১৬💕প্রশ্নঃ তােমার সাইটে গাড়ি পাথর এসেছে, কিভাবে পরিমাপ করবে?
উত্তরঃ দৈঘ্য x প্রস্থ x উচ্চতা গুণ করলে cft বের করতে হবে। যেমন: ধরুন 14.5'x7.5'X1.83' = 199 cft (দৈর্ঘ্য, 14'-6" প্রস্থ 7'- 6" এবং উচ্চতা 1'10")

কপি

23/12/2024
একটি বিল্ডিং এর ( A to Z) শুরু থেকে শেষ পর্যন্ত কাজের ধাপ সমূহ: সিভিল ইঞ্জিনিয়াররা  টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। ১। ...
12/12/2024

একটি বিল্ডিং এর ( A to Z)
শুরু থেকে শেষ পর্যন্ত কাজের ধাপ সমূহ:
সিভিল ইঞ্জিনিয়াররা টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন।
১। সীমানা নির্ধারন
২। লে-আউট, রাজউক সেট ব্যাক চেক
৩। পাইলিং
ক) পাইল পয়েন্ট সেন্টার করা
খ) বোরিং করা
গ) খাচা বাধা
ঘ) ব্লক দেওয়া
ঙ) ওয়েল্ডিং করা
চ) খাচা ঢুকানো
ছ) ঢালায়
৪। মাটি কাটা
৫। ড্রেসি, লেভেলিং, কম্পেকশন
৬। সোলিং, সিসি ঢালায়
৭। সাটারিং রড বাধায় সহ পাইল ক্যাপ বা ফুটিং ঢালায়
৮। সাটারিং রড বাধায় সহ সট কলাম, ম্যাট ঢালায়
৯। সাটারিং রড বাধায় সহ অন্ডার গ্রাউন্ড পানির ট্যাংক ঢালায়
১০। মাটি, বালি ভরাট ও কম্পেকশন
১১। লেভেলিং, সোলিং, সাটারিং রড বাধায় সহ গ্রেডবীম ঢালায়, কিউরিং
১২। বালি ভরাট ও কম্পেকশন
১৩। গ্রাউন ফ্লোর কলাম ও লিফ্ট ওয়াল
ক) রড বাইন্ডিং
খ) সাটারিং
গ) সল চেক
ঘ) ঢালায়
১৪। কলামে চট মোড়ানো, কিউরিং
১৫। গ্রাউন ফ্লোর বীম ছাদ বা ফ্লাট ছাদ
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) বীম ও ছাদে রড
ঙ) আউট লাইন চেক
চ) ইলেকট্রিক পাইপ চেক
ছ) ঢালায়
জ) ছাদে পানি বেধে দেওয়া
১৬। ফাস্ট টু সিক্স ফ্লোর কলাম ও লিফ্ট ওয়াল
ক) রড বাইন্ডিং
খ) সাটারিং
গ) সল চেক
ঘ) ঢালায়
১৭। কলামে চট মোড়ানো, কিউরিং
১৮। ফাস্ট টু সিক্স ফ্লোর বীম ছাদ বা ফ্লাট ছাদ
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) বীম ও ছাদে রড
ঙ) আউট লাইন চেক
চ) ইলেকট্রিক পাইপ চেক
ছ) ঢালায়
জ) ছাদে পানি বেধে দেওয়া
১৯। চিলাকুটার কলাম
ক) রড বাইন্ডিং
খ) সাটারিং
গ) সল চেক
ঘ) ঢালায়
২০। লিফ্ট মেশিন রুম অভার হেড পানি ট্যাংক
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) বীম ও ছাদে রড
ঙ) আউট লাইন চেক
ঙ) ঢালায়
চ) ছাদে পানি বেধে দেওয়া
২১। জলছাদ
ক) ছাদ চিপিং
খ) পানি দিয়ে ধোয়া
গ) চুন ফোটানো
ঘ) চুন চালা
ঙ) খোয়া, সুরকি, চুন দিয়ে
শুকনা অবস্থায় কাটা
চ) রসুন, তেতুল, চিটাগুড়
মেশানো পানি দিয়ে
ভেজানো
ছ) কম পক্ষে সাতটা কাটা
দেওয়া
জ) ভাল ভাবে পচানো
ঝ) রেইন ওয়াটার পাইপের
দিকে ঢাল দিয়ে বিছানো
ঞ) ভাল ভাবে পিটানো
ট) হালোট দেওয়া
ঠ) সিমেন্ট ও চুন দিয়ে
তালের ব্রাস দিয়ে
ফিনিশিং দেওয়া
ড) খড়, কচুরী পানা চট দিয়ে
পানি দিয়ে ছাদ ঠান্ডা
রাখা
ঢ) প্যরাপেট গাথুনী ও প্লাষ্টার
২২। গাথুনী করা
ক) গাথুনীর লে- আউট দেওয়া
খ) ক্লাইন্ট লেন্ডওনার দিয়ে চেক
গ) ইট ভেজানো
ঘ) সঠিক অনুপাতে মসলা
মিশানো
ঙ) কিউরিং করা
২৩। লিন্টেল
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) ঢালায়
ঙ) কিউরিং
২৪। ফলস স্ল্যাব
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) ঢালায়
ঙ) কিউরিং
২৫। লিন্টেল, ফলস স্ল্যাবের উপর গাথুনী
২৬। চৌকাঠ, গ্রীল, রেলিং ফিটিং
ক) সল চেক
২৭। ইলেকট্রিক ওয়াল পাইল ও ইস্টীল বক্স ফিটিং
ক) গুরুপ কাটা
খ) পাইপ জ্যাম
গ) ইস্টীল বক্স ফিটিং
২৮। প্লাষ্টার
ক) গাথুনী পরিষ্কার ও ভেজানো
খ) বালি চালা ও ধৌয়া
গ) সঠিক অনুপাতে মসলা
মিশানো
ঘ) সিলিং, বীম, কলাম চিপিং
ঙ) প্লাষ্টার
চ) কিউরিং
২৯। টাইলস চয়েজ ক্লাইন্ট, ল্যান্ডওনার
৩০। ওয়াল টাইলস
ক) স্যানিটারী ইন্টারনাল ওয়ারিং
খ) পেসার চেক
গ) ভাটিক্যাল পাইপ
ঘ) টাইলস ফিটিং
ঙ) কিউরিং
চ) পয়েন্টিং
৩১। ফ্লোর টাইলস
ক) চিপিং
খ) পানি দিয়ে ধোয়া
গ) ডিস টেলিফোন ক্যাবল দেওয়া
ঘ) বাথ রুমের ফ্লোরে স্লোপ দেওয়া
ঙ) কিউরিং
চ) পয়েন্টিং
৩২। বেসিন সিংক ফিটিং
৩৩। মার্বেল গ্রানাট ফিটিং
৩৪। রং
ক) পাথর ও ৩২০ পেপার দিয়ে ঘোষা
খ) পরিষ্কার
গ) সিলার
ঘ) পুটি
ঙ) ঘোষা
চ) ফাস্ট কোট
ছ) সেকেন্ড কোট
জ) ফাইনাল কোট
৩৫। পলিশিং
ক) ভাল ভাবে ঘোষা
খ) আস্তর দেওয়া
গ) পুটি কাটা
ঘ) পলিশ করা
৩৬। থাই ফিটিং
ক) আউটার লাগানো
খ) গ্লাস পাল্লা ফিটিং
গ) সিলিকন গাম দেওয়া
৩৭। দরজার পাল্লা ফিটিং
৩৮। ইলেকট্রিক ক্যাবল টানা
৩৯। সুইচ সকেট, ব্রকার লাগানো
৪০। গ্রাউন্ট ফ্লোরে ৬"~৮" লাইন টানা
৪১। পিট করা, মিটার পিট, মাষ্টার পিট করা
৪২। বাউন্ডারী ওয়াল করা
৪৩। মেন গেইট লাগানো
৪৪। কোম্পানীর নাম সহ লোগো লাগানো
৪৫। বাগান করা
৪৬। স্যানিটারী ফিটিং ফিকসার লাগানো
৪৭। লিফ্ট, সাব ইস্টেশন, জেনারেটর ফিটিং
৪৮। ওয়াসা কানেকশন
৪৯। ইলেকট্রিক কানেকশন
৫০। ধোয়া পুছা পরিষ্কার করে আনুষ্ঠানিক ভাবে হেন্ড ওভার দেওয়া.....
ধন্যবাদ
Copy

18/10/2023
18/10/2023

Giraffa contribuisce in modo considerevole ad abbattere i tempi di lavoro, offrendo la migliore precisione d'esecuzione. Per maggiori informazioni: http://ww...

05/04/2022
𝑴𝒂𝒚 2022 𝒃𝒆 𝒕𝒉𝒆 𝒃𝒆𝒔𝒕 𝒚𝒆𝒂𝒓 𝒐𝒇 𝒚𝒐𝒖𝒓 𝒍𝒊𝒇𝒆. 𝑴𝒂𝒚 𝒚𝒐𝒖 𝒇𝒊𝒏𝒅 𝒔𝒖𝒄𝒄𝒆𝒔𝒔, 𝒉𝒂𝒑𝒑𝒊𝒏𝒆𝒔𝒔 𝒂𝒏𝒅 𝒆𝒗𝒆𝒓𝒚𝒕𝒉𝒊𝒏𝒈 𝒚𝒐𝒖𝒓 𝒉𝒆𝒂𝒓𝒕 𝒅𝒆𝒔𝒊𝒓𝒆𝒔. 𝑯𝒂𝒗𝒆 𝒂 𝒘𝒐𝒏𝒅𝒆𝒓...
31/12/2021

𝑴𝒂𝒚 2022 𝒃𝒆 𝒕𝒉𝒆 𝒃𝒆𝒔𝒕 𝒚𝒆𝒂𝒓 𝒐𝒇 𝒚𝒐𝒖𝒓 𝒍𝒊𝒇𝒆. 𝑴𝒂𝒚 𝒚𝒐𝒖 𝒇𝒊𝒏𝒅 𝒔𝒖𝒄𝒄𝒆𝒔𝒔, 𝒉𝒂𝒑𝒑𝒊𝒏𝒆𝒔𝒔 𝒂𝒏𝒅 𝒆𝒗𝒆𝒓𝒚𝒕𝒉𝒊𝒏𝒈 𝒚𝒐𝒖𝒓 𝒉𝒆𝒂𝒓𝒕 𝒅𝒆𝒔𝒊𝒓𝒆𝒔.

𝑯𝒂𝒗𝒆 𝒂 𝒘𝒐𝒏𝒅𝒆𝒓𝒇𝒖𝒍 𝑵𝒆𝒘 𝒀𝒆𝒂𝒓 𝒘𝒊𝒕𝒉 𝒚𝒐𝒖𝒓 𝒇𝒂𝒎𝒊𝒍𝒚 𝒂𝒏𝒅 𝒂𝒍𝒍 𝒚𝒐𝒖𝒓 𝒍𝒐𝒗𝒆𝒅 𝒐𝒏𝒆𝒔!

১। বালি ভরাট ১০০ ঘনফুট বালি = ১৩০ ঘনফুট  ২। ইটের সোলিং ১০০ বর্গফুট ইট = ৩০০ পিচ  বালি = ৫ ঘনফুট ৩। হেরিং বন্ড সোলিং ১০০ ...
13/07/2021

১। বালি ভরাট ১০০ ঘনফুট বালি = ১৩০ ঘনফুট

২। ইটের সোলিং ১০০ বর্গফুট ইট = ৩০০ পিচ

বালি = ৫ ঘনফুট ৩। হেরিং বন্ড সোলিং ১০০ বর্গফুট ইট = ৫০০ পিচ

৪। ইটের এজিং ১০০ রানিং ফুট ইট = ২৫০ পিচ

৫। আর সি সি (১:১.৫:৩) পাথর ১০০% সিলেট বালি

পাথর = ৮২ ঘনফুট

সিলেট বালি = ৪১ ঘনফুট

সিমেন্ট = ২১ ব্যাগ

৬। আর সি সি (১:১.৫:৩) পাথর ৫০% সিলেট বালি

পাথর = ৮২ ঘনফুট

সিলেট বালি = ২০.৫০ ঘনফুট

লোকাল বালি = ২০.৫০ ঘনফুট

সিমেন্ট = ২১ ব্যাগ

৭। আর সি সি (১:২:৪) পাথর ৫০% সিলেট বালি

পাথর = ৮৬ ঘনফুট

সিলেট বালি = ২২.৫০ ঘনফুট

লোকাল বালি = ২২.৫০ ঘনফুট

সিমেন্ট = ১৮ ব্যাগ

৮। আর সি সি (১:১.৫:৩) ইটের খোয়া

৫০% সিলেট বালি

পিকেট = ৮২০ পিচ

সিলেট বালি = ২০.৫০ ঘনফুট

লোকাল বালি = ২০.৫০ ঘনফুট

সিমেন্ট = ২১ ব্যাগ

৯। আর সি সি (১:২:৪) ইটের খোয়া

৫০% সিলেট বালি

পিকেট = ৮৬০ পিচ

সিলেট বালি = ২২.৫০ ঘনফুট

লোকাল বালি = ২২.৫০ ঘনফুট

সিমেন্ট = ১৮ ব্যাগ

১০। আর সি সি (১:২:৪) ইটের খোয়া

১০০% লোকাল বালি

পিকেট = ৮৬০ পিচ

লোকাল বালি = ৪৫.০০ ঘনফুট

সিমেন্ট = ১৮ ব্যাগ

১১। আর সি সি (১:৩:৬) ইটের খোয়া

১০০% লোকাল বালি

পিকেট = ৯০০ পিচ

লোকাল বালি = ৪৫.০০ ঘনফুট

সিমেন্ট = ১২ ব্যাগ

১২। ১০' ইটের গাথুনী (১:৬) ১০০

ঘনফুট

ইট = ১১৫০ পিচ

লোকাল বালি = ৩৬ ঘনফুট

সিমেন্ট = ৪ ব্যাগ

১৩। ৫' ইটের গাথুনী (১:৪) ১০০

বর্গফুট

ইট = ৫০০ পিচ

লোকাল বালি = ১৭ ঘনফুট

সিমেন্ট = ২.৬০ ব্যাগ

১৪। ১২ মিমি প্লাষ্টার (১:৩) ১০০ বর্গফুট

বালি = ৪.৬৯ ঘনফুট

সিমেন্ট = ১.২৫ ব্যাগ

১৫। ১২ মিমি প্লাষ্টার (১:৪) ১০০ বর্গফুট

বালি = ৫.০০ ঘনফুট

সিমেন্ট = ১.০০ ব্যাগ

১৬। ১২ মিমি প্লাষ্টার (১:৫) ১০০ বর্গফুট

বালি = ৫.২১ ঘনফুট

সিমেন্ট = ০.৮৩ ব্যাগ

১৭। ১২ মিমি প্লাষ্টার (১:৬) ১০০ বর্গফুট

বালি = ৫.৩৬ ঘনফুট

সিমেন্ট = ০.৭১ ব্যাগ

১৮। ২০ মিমি প্লাষ্টার (১:৩) ১০০ বর্গফুট

বালি = ৬.২৫ ঘনফুট

সিমেন্ট = ২.৫০ ব্যাগ

১৯। ২০ মিমি প্লাষ্টার (১:৪) ১০০ বর্গফুট

বালি = ৭.৫০ ঘনফুট

সিমেন্ট = ১.৫০ ব্যাগ

২০। ২০ মিমি প্লাষ্টার (১:৫) ১০০ বর্গফুট

বালি = ৭.৮১ ঘনফুট

সিমেন্ট = ১.২৫ ব্যাগ

২১। ২০ মিমি প্লাষ্টার (১:৬) ১০০ বর্গফুট

বালি = ৮.০৪ ঘনফুট

সিমেন্ট = ১.০৭ ব্যাগ

২২। ২৫ মিমি প্লাষ্টার (১:৩) ১০০ বর্গফুট বালি = ৯.৩৭ ঘনফুট

সিমেন্ট = ২.৫০ ব্যাগ

২৩। ২৫ মিমি প্লাষ্টার (১:৪) ১০০ বর্গফুট

বালি = ১০.০০ ঘনফুট

সিমেন্ট = ১.৬০ ব্যাগ

২৪। ২৫ মিমি প্লাষ্টার (১:৫) ১০০ বর্গফুট

বালি = ১০.৪২ ঘনফুট

সিমেন্ট = ১.৬৭ ব্যাগ

২৫। ২৫ মিমি প্লাষ্টার (১:৬) ১০০ বর্গফুট

বালি = ১০.৭১ ঘনফুট

সিমেন্ট = ১.৪৩ ব্যাগ

২৬। নিট সিমেন্ট ফিনিশিং ১০০ বর্গফুট

সিমেন্ট = ০.৫০ ব্যাগ রডের কাজে জোন অনুসারে ল্যাপিং নিম্নে দেওয়া হইল:-

কম্পেশন জোন

কলাম : ৪০ ডি, ডি = রডের ডায়া

শেয়ার ওয়াল : ৪০ ডি

লিফ্ট ওয়াল : ৪০ ডি

টেনশন জোন

বীম : ৬০ ডি

স্ল্যাব : ৬০ ডি

কলামে সাধারন্ত ১৬, ২০, ২২, ২৫, ৩২ মিমি রড ব্যবহার হয়ে থাকে তা হলে কলামে ল্যাপিং

১৬ মিমি = ৪০x১৬ = ৬৪০ মিমি ২'-২'

২০ মিমি = ৪০x২০ = ৮০০ মিমি ২'-৮'

২২ মিমি = ৪০x২২ = ৮৮০ মিমি ৩'-০'

২৫ মিমি = ৪০x২৫ = ১০০০ মিমি ৩'-৪'

৩২ মিমি = ৪০x৩২ = ১২৮০ মিমি ৪'-৩'

বীমে সাধারন্ত ১৬, ২০, ২২, ২৫ মিমি রড ব্যবহার হয়ে থাকে তা হলে বীমের ল্যাপিং

১৬ মিমি = ৬০x১৬ = ৯৬০ মিমি ৩'-২'

২০ মিমি = ৬০x২০ = ১২০০ মিমি ৪'-০'

২২ মিমি = ৬০x২২ = ১৩২০ মিমি ৪'-৫'

২৫ মিমি = ৬০x২৫ = ১৫০০ মিমি ৫'-০'

স্ল্যাবে সাধারন্ত ১০, ১২, মিমি রড ব্যবহার হয়ে থাকে তা হলে স্ল্যাবের ল্যাপিং

১০ মিমি = ৬০x১০ = ৬০০ মিমি ২'-০'

১২ মিমি = ৬০x১২ = ৭২০ মিমি ২'-৫'

তবে বাস্তবে কাজ করার সময় কম বেশী হতে পারে। আমরা শিখবো ফ্লাট বার, সলিড বার, এ্যাংগেল, চ্যানেল এর ওজন কি ভাবে বের করা যাই

১। সলিড ১/২'x১/২' আমরা জানি ১ সিএফটি লোহার ওজন ২২২ কেজি তাই এখানে

লম্বা = ১'-০'

প্রস্থে = ০.৫০'

পুরুত্ব = ০.৫০'

[{(০.৫০'x০.৫০')÷১৪৪}x১'-০']x২২২

= ০.৩৮৫ কেজি/ফুট ২। ফ্লাট বার ৩/৪'x৫ এমএম এখানে লম্বা = ১'-০'

প্রস্থে = ০.৭৫'

পুরুত্ব = ৫÷২৫ [যেহেতু ২৫এমএম= ১ ইঞ্চি]

০.২০'

[{(০.৭৫'x০.২০')÷১৪৪}x১'-০']x২২২

= ০.২৩১ কেজি/ফুট

৩। এ্যাংগেল ১.৫'x১.৫'x৫ এমএম

এখানে

লম্বা = ১'-০'

প্রস্থে = ১.৫'+(১.৫'-০.২০') = ২.৮'

পুরুত্ব = ৫÷২৫ [যেহেতু ২৫এমএম= ১ ইঞ্চি]

০.২০'

[{(২.৮০'x০.২০')÷১৪৪}x১'-০']x২২২

= ০.৮৬৩ কেজি/ফুট

৪। (১.৫'+২'+১.৫')x৫ এমএম

এখানে

লম্বা = ১'-০'

প্রস্থে = ২'+(১.৫'-০.২০')x২

৪.৬০'

পুরুত্ব = ৫÷২৫ [যেহেতু ২৫এমএম= ১ ইঞ্চি]

০.২০'

[{(৪.৬০'x০.২০')÷১৪৪}x১'-০']x২২২

= ১.৪১৮ কেজি/ফুট_________রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি

10 mm = 0.62 kg/m = 3 suta

12 mm = 0.89 kg/m = 4 suta

16 mm = 1.58 kg/m = 5 suta

20 mm = 2.48 kg/m = 6 suta

22 mm = 2.98 kg/m = 7 suta

25 mm = 3.85 kg/m = 8 suta উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ। আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন

8 mm -7 feet -1 kg

10 mm -5 feet -1 kg

12 mm -3.75 feet - 1 kg

16 mm -2.15feet -1kg

20 mm -1.80feet -1kg

22mm -1.1feet -1kg

রডের মাপ ফিট মেপে kg বের করা হয়

এই সুত্রটি মনে রাখুন ( রডের ডায়া^2 / 532) যেকোনো ডায়া রডের এক ফিটের ওজন বাহির হবে . এখানে অবশ্যই রডের ডায়া মিলি মিটারে উল্লেখ করতে হবে , , , , , এছাড়াও মিটারেও নির্নয় করা যাবে , মিটারে ওজন বের করতে হলে ( mm^2/162.2 )---------------++++------১০' ওয়াল গাথুনীতে প্রতি ০১' (স্কয়ার ফিট)

গাথুনীতে ১০ টি ইট লাগে।

০৫ ওয়াল গাথুনীতে প্রতি ০১' (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।

গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।

নিচের ছলিং এ প্রতি ০১' (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।

পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।

০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।

সিএফটি অর্থাৎ ঘনফুট। এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।

কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।

ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০' ÷ ১২ = ০.৮৩৩) এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।

* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।

* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।

* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।

* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।

* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।

* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২'*৪ ১/২'*২ ৩/৪')

মসলাসহ = (১০'*৫'৩')

10 mm =1 cm

100 cm = 1 m (মিটার)

Convert

1' = 25.4 mm

1' = 2.54 cm

39.37' = 1 m

12' = 1' Fit

3' = 1 Yard (গজ)

1 Yard = 36'

72 Fit = 1 bandil.

রডের হিসাব

1' = 8 sut (সুত)

1/2' = 4 sut (সুত)

1/4 = 2 sut (সুত)

1/8 = 1 sut (সুত)

.125'

রডের ওজন

৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।

১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।

১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।

১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।

২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।

২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।

২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭

কেজি।

খোয়ার হিসাব

* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।

* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।

* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।

বালির হিসাব

* ১০৯ ফিট = ১২.২৫cft,

* ১০০ sft ৫' গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট

লাগে ২ ব্যাগ।

* ১০০ sft ১০' গাথুনীতে ১:৫ অনুপাতে

সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।

ঢ়ালাই এর হিসাব

* ১০০ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭

ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।

* ১ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট

০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।

15/12/2020
 #কলাম_বিষয়ক_প্রশ্ন_উত্তর .১.কলাম কি?কত প্রকার ও কি কি?উঃ কোন আর.সি সি কাঠামোতে খাড়া ও উলম্ব লোড বহন করার জন্য নির্মান ক...
24/10/2020

#কলাম_বিষয়ক_প্রশ্ন_উত্তর .
১.কলাম কি?কত প্রকার ও কি কি?
উঃ কোন আর.সি সি কাঠামোতে খাড়া ও উলম্ব লোড বহন করার জন্য নির্মান করা হয় তাকে কলাম বলে।
কলাম ২ প্রকার।যথা-
I). শর্ট কলামI
ii).লং কলাম
রিইনফোর্সমেন্টের উপর ভিত্তি কলাম ৪ প্রকার।যথা-
I).টাইড কলামI
ii).স্পাইরাল কলাম
iii).কম্পোজিট কলাম
iv).কম্বিনেশন কলাম...
২. কলাম কি ধরনের ফোর্স ফেল করে?
উঃকম্প্রেশন ফোর্স।.....
৩.বৃত্তাকার ও টাইড কলামে সর্বনিম্ন কত মি.মি রড ব্যবহার করা হয় এবং রডের ন্যূনতম সংখ্যা কয়টি?
উঃ উভয় ক্ষেত্রে ১৬ মিলিমিটার ব্যাসের রড এবং বৃত্তাকার কলামে সর্বনিম্ন রডের সংখ্যা ৬ টি ও টাইড কলামে ৪ টি।...
৪.ACI কোড অনুযায়ী আয়কার কলামের ন্যূনতম পার্শ্ব মাপ ও বৃত্তাকার কলামের ন্যূনতম ব্যাস কত ইঞ্চির কম হবে না?
উ: আয়কার কলাম পার্শ্ব মাপ ৮" ও বৃত্তাকার কলাম ১০" ব্যাসের কম হবে না।...
৫.স্পাইরাল কলামের ভারবহন ক্ষমতা টাইড কলামের চেয়ে কত % বেশি?
উ: ১৫%।....
৬.কলামের আর সি সি কাজে কী হারে রড ব্যবহার করা হয়?
উ: ১% থেকে ৫%।...
৭.কলামের ক্লিয়ার কভার সাধারনত কত ধরা হয়?
উ: ১.৫" (গ্রেড বীমের উপরের ক্ষেত্রে)।
৩" গ্রেড বীমের নিচে)।...
৮.কলামে সাধারণত কত অনুপাত ধরা হয়?
উ: ১:১.৫:৩ বা ১:২:৪....
৯.কলামে টাইরড কেন ব্যবহার করা হয়?
উত্তর: কলামে খাড়া রড গুলোকে যথাস্থানে ধরে রাখার জন্য এবং রডগুলোকে বাকা হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য।...
১০.কলাম ঢালাই করা হলে কতদিন পর্যন্ত কিউরিং করা হয়?
উ: ২১-২৮ দিন।...
১১.কলামের কিকার বলতে কি বুঝায়?
উ: কলামের প্লেসমেন্ট বা এলাইমেন্ট ঠিক রাখার জন্য ৩"-৬" ছোট কলাম ঢালাই কে কিকার বলে।...
১২. কলাম ঢালাই এর কার্যপ্রণালী ও আপনার করণীয় গুলো কি কি?
উ: I). কলামের ক্ষেত্রে প্রথম আসে কলাম কিকার। গ্রীড লাইনের সুতার সাথে কলামের প্লেসমেন্ট ঠিক করে কিকার ঢালাই দিয়ে নিবেন। কিকারের ঢালাই অবশ্যই নিচ্ছিদ্র ও টাইট হতে হবে। পারলে কিকারের অংশের ভিতরে কলামে একটি রিং পরিয়ে ঢালাই দিবেন। কিকারের সাইজ মূল কলামের সাইজ হতে উভয় দিকে 6 মিঃমিঃ কম হবে।
I). পরের দিন কিকারের সাটার খুলে ফেলতে পারেন। তবে কিউরিংটা মিস করবেন না।
iii). এইবার রড মিস্ত্রিকে ডেকে কলামের মেইন রড ও রিং গুলো বাধতে নির্দেশ দিন। তাকে ড্রইং মোতাবেক রড বাধতে সহায়তা করুন
iv). সাটার সেট করার আগে কিকারের ঢালাইয়ের আউট বরাবর চারপার্শ্বে ফোম লাগিয়ে নিন ডাকু গাম দিয়ে।
v). সাটার সেট করার আগেই আপনি কলামের রড, রিং, ল্যাপিং প্রভৃতি চেক করে নিবেন।
vi). মিস্ত্রিরা সাটার সেট করার পর আপনাকে ডাকবে কলামের উল্লম্বতা চেক করার জন্য। আপনি ওলন কিংবা ইটের আধলা কিংবা ব্লক ঝুলিয়ে দিয়ে উল্লম্বতা চেক করবেন। সর্বচ্চ দুই মিঃমিঃ পর্যন্ত ছাড় দিতে পারেন
vii) এরপর কলামের টানা ও ঠেলা গুলো মজবুত আছে কিনা দেখে নিবেন। সাথে কলামের সাটার লিকেজ মুক্ত আছে কিনা দেখবেন। কলামের কভারিং ঠিক করে নিবেন।
viii). ঢালাই দেওয়ার জন্য প্রস্তুতি নিবেন। আগে থেকেই হিসাব করে নিবেন কতটুকু ঢালাই লাগবে।
ix)ঢালাই টানার লেবারেরর গতির সাথে সম্পর্ক রেখে ঢালাই তৈরি করতে হবে। ঢালাই ঢালার আগে কলামের ভিতরে পানি স্প্রে করতে হবে। এবং কিছুক্ষন পরেই সিমেন্ট গ্রাউটিং ঢেলে দিতে হবে।
xi). ঢালাই ঢালতে থাকবে আর পর্যায়ক্রমে ভাইব্রেটর করতে থাকবে। তবে শুধুমাত্র ঢালাই সমান হওয়া ও বাতাসের বুদবুদ বের হয়ে আসা পর্যন্তই ভাইব্রেটর করা উচিৎ। বেশিক্ষন ধরে রাখলে খোয়া নীচে চলে যাবে আর বালি, সিমেন্ট উপরে চলে আসবে।
xii). একই ভাবে সমস্ত কলাম ঢালাই করবেন। ঢালাইয়ের সাথে সাথেই কলাম সোজা আছে কিনা চোখের নজরে ও ওলন দিয়ে দেখে নিবেন। ঢালাইয়ের পর কভারিং আবার দেখবেন।
xiii). 85 লোড তৈরি করার পর অবশিষ্ঠ কলামের পরিমাপ নিয়ে, আর কতলোড মসলা দরকার সেইটা আবার বলে দিবেন। তাহলে দেখবেন কোন অপচয় হবেনা।
xiv). পরের দিন সাটার খুলবেন না। 1 দিন সময় দিন শক্ত হতে। তবে সকালেই কলামের মাথার উপর পানির পাইপ দিয়ে পানি দিবেন।
xv). তৃতীয় দিন সাটার খোলার পরে যদি দেখেন পরিস্কার একটা সারফেস হয়েছে। তখন আপনার নিজের কাছেই ভালো লাগবে। আমারোও ভালো লাগতো।
xvi). এরপর কলামের গায়ে চট পেচিয়ে কিউরিং করুন।...
১৩.ঢালাই এর আগে কি কি বিষয় খেয়াল রাখতে হবে?....
উ: ১. কংক্রিট স্থাপনার পূর্বে ফর্মওয়ার্ক শক্ত এবং সঠিক অবস্থানে আছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে।....
২. কংক্রিট স্থাপন করার পূর্বে ফর্মওয়ার্ক ভালোভাবে তৈলাক্ত করতে হবে।.....
৩. কংক্রিট স্থাপনার সময় ফর্মওয়ার্ক আলোড়িত বা নড়াচড়া করা চলবে না।....
৪. অবিরামভাবে কংক্রিট স্থাপন করতে হবে।অর্থাৎ অনিয়মিতভাবে কংক্রিট স্থাপন করা যাবে না।....
৫. ১ মিটারের বেশি উচু স্থান থেকে কংক্রিট ফেলা উচিত নয়।এতে কংক্রিটের উপাদানসমূহের সেগ্রিগেশন ঘটে।....
৬. কংক্রিট খাড়াভাবে ফেলা যাবে না।....
৭. প্রতিস্তরে ১৫ সে.মি হতে ৩০ সে.মি পুরুত্বের কংক্রিট স্থাপন করতে হবে।....
৮. বৃষ্টির মধ্যে কংক্রিট স্থাপন করা উচিত নয়।....
৯. হাটা অবস্থায় বা দাঁড়িয়ে কংংক্রিট ঢালতে নেই।....
১০. যতদূর সম্ভব খুব নিকট থেকে কংক্রিট ফেলতে হবে।....
১১. প্রাথমিক জমাট বাধা সময় আরম্ভ হওয়ার পূর্বেই কংক্রিট স্থাপন এবং কম্পাকসন করা উচিত।....
১২. কম্পাকসন করার সময় যাতে প্রয়োজনের অতিরিক্ত কংক্রিটকে পুনঃস্থাপন করতে না হয়,সেদিকে লক্ষ্য রাখতে হবে।
১৩.রডের স্প্যাসিং,রড সঠিক অবস্থানে থাকা অর্থাৎ ড্রইং অনুযায়ী হয়েছে কিনা দেখতে হবে।
সর্বপরি,ঢালাই শেষ না হওয়া পর্যন্ত সরে পড়বেন না। ...
১৪. কলামে ল্যাপিং কি হারে দিতে হবে?
উ: কলামের উপরে ও নিচে অর্থাৎ L/4 অংশে ২৫%, মাঝখানে অর্থৎ L/2 অংশে ৫০% হারে ল্যাপিং দিতে হবে।...
১৫.কলামের ফুটিং ও কলাম এই দুটির অবস্থান কি রকম হবে?
উ: কলামের ফুটিং এর সেন্টার লাইন ও কলামের সেন্টার লাইন একই মধ্যবিন্দু বা সেন্টারে লাইনে অবস্থান করবে।..
১৬.২য় তলার জন্য কলাম দেওয়ার ক্ষেত্রে কলাম রড কত টুকু রাখতে হবে?
উ: ল্যাপিং দেওয়ার জন্য যতটুকু রড লাগবে ততটুকু দিতে হবে অর্থাৎ ৩'-৪' রাখতে হবে।

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Loyal Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Loyal Construction:

Share