BREAKOUT-Design and Construction

BREAKOUT-Design and Construction Dhaka-Sylhet-Bangladesh

বিল্ডিং ডিজাইন এবং কন্সট্রাকশন ফার্ম | আবাসিক ও বাণিজ্যিক ভবনের ইন্টেরিয়র/ল্যান্ডস্কেপ ডিজাইনার ও পরামর্শক || Architectural Design | Civil Engineering | Interior & Landscape Design | Building & Interior Construction.

05/07/2026

আপনি বা আপনার পরিচিত কেউ আমাদের সাথে যোগাযোগ করা উচিত বলে মনে করলে সরাসরি আমাদের নাম্বারে কল অথবা মেসেজ দিতে ভুলবেন না 😊

আমাদের সেবাসমূহ :
• আবাসিক এবং বানিজ্যিক ভবন ডিজাইন
• আবাসিক এবং বানিজ্যিক ভবন নির্মাণ
• বাসাবাড়ি/ফ্ল্যাট/এপার্টমেন্টের ইন্টেরিয়র ডিজাইন
• বানিজ্যিক প্রতিষ্ঠানের ইন্টেরিয়র ডিজাইন
• হোটেল/রিসোর্ট ডিজাইন
• হোটেল/রিসোর্ট নির্মাণ
• ল্যান্ডস্কেপিং
• ডিজাইন এবং নির্মাণ বিষয়ক পরামর্শ

01/05/2026
We've just reached 100 followers! Thank you for continuing support. We could never have made it without each one of you....
26/04/2026

We've just reached 100 followers! Thank you for continuing support. We could never have made it without each one of you. 🙏🤗🎉

বলুন তো, বাড়ি নির্মাণের প্রাথমিক ও গুরুত্বপূর্ন কাজ কোনটি ?উত্তর হচ্ছে, সঠিক পরিকল্পনা।  কারণ সঠিক পরিকল্পনায় ভবিষ্যতে ...
11/01/2026

বলুন তো, বাড়ি নির্মাণের প্রাথমিক ও গুরুত্বপূর্ন কাজ কোনটি ?

উত্তর হচ্ছে, সঠিক পরিকল্পনা। কারণ সঠিক পরিকল্পনায় ভবিষ্যতে ঝুঁকি কমে, খরচও থাকে নিয়ন্ত্রণে।

-----------------

আপনার চাহিদা ও বাজেটের মধ্যেই আমরা ডিজাইন করি
ভূমিকম্প সহনশীল, যুগোপযোগী ও ব্যতিক্রমধর্মী বাড়ি—যা শুধু আজ নয়, আগামী দিনের জন্যও নিরাপদ সম্পদ।

অভিজ্ঞ আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে আমাদের সার্ভিসসমূহ:
• Architectural Drawing
• 3D Design & Visualization
• Working Drawing
• Structural Drawing
• Electrical Drawing
• Plumbing Drawing
• Materials Estimation

দেশের যেকোনো প্রান্ত থেকে BNBC কোড অনুযায়ী আবাসিক/ বানিজ্যিক ভবনের ডিজাইন ও ড্রয়িং এর জন্য যোগাযোগ করতে পারেন—

BREAKOUT-Design and Construction
WhatsApp : 015 3124 5199

09/01/2026

আপনার বাসার ইন্টেরিয়র ডিজাইনে সঠিক রঙ বাছাইকে কেন প্রথমেই গুরুত্ব দিবেন। সেইভ করে রেখে দিন, কাজে আসবে।

বাসার সৌন্দর্য বাড়াতে এবং আরামদায়ক পরিবেশ তৈরি করতে রঙের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক রঙ বাছাই শুধুমাত্র আপনার ঘরের শোভাই বাড়ায় না, এটি আমাদের মন-মেজাজ, আরামের অনুভূতি এবং জীবনের গুণগত মানকেও প্রভাবিত করে।

অনেকেই হয়তো শুধুমাত্র নিজের পছন্দের ভিত্তিতে রঙ নির্বাচন করেন, কিন্তু প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনাররা জানেন যে একটি বাসার সৌন্দর্য, আলোর প্রতিফলন এবং ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য বাড়াতে রঙ কীভাবে কাজ করে।

এখন কথা হলো, সঠিক রঙ নির্বাচন নিয়ে এতোটা ফোকাস কেনো করবো ?

চলুন শুরু করি।

১. মনের ওপর রঙের প্রভাব

আপনি জানেন কি ?আপনার অজান্তেই প্রত্যেকটি রঙ তার নিজস্ব সাইকোলজিক্যাল প্রভাব তৈরি করে। উদাহরণস্বরূপ, নীল রঙ প্রশান্তি আনে, সবুজ প্রাকৃতিক ও সতেজ অনুভূতি দেয়, আর হলুদ পজিটিভ এনার্জি বৃদ্ধি করে।
তাই যদি ভুল রঙ বাছাই করা হয়, তাহলে তা অস্বস্তিকর অনুভূতি তৈরি করতে পারে, যা আমাদের দৈনন্দিন জীবনের ওপর প্রভাব ফেলে।

২. রুমের মাপ ও আলোকে প্রভাবিত করে

হালকা রঙ যেমন অফ-হোয়াইট, ক্রিম, এবং হালকা ধূসর ছোট কক্ষকে বড় দেখাতে সাহায্য করে, কারণ এগুলো আলো প্রতিফলিত করে। অন্যদিকে, গাঢ় রঙ কক্ষকে সাধারণত ছোট এবং ডার্ক দেখাতে পারে।
তাই কক্ষের আকার ও প্রাকৃতিক আলোর পরিমাণ বুঝে রঙ নির্বাচন করা জরুরি।

৩. বাড়ির স্টাইল ও ব্যক্তিত্ব প্রকাশ করে

আপনার বাসার স্টাইল কেমন হবে, তা অনেকটাই নির্ভর করে রঙের ওপর। আপনি যদি আধুনিক এবং মিনিমালিস্ট ডিজাইন পছন্দ করেন, তবে গ্রে, হোয়াইট এবং ব্ল্যাকের কম্বিনেশন বেছে নিতে পারেন। আর যদি উষ্ণ এবং আমন্ত্রণমূলক পরিবেশ চান, তাহলে টেরাকোটা, ব্রাউন এবং উডি টোনের রঙ বেছে নেওয়া ভালো।

৪. সঠিক কম্বিনেশন মানেই ব্যালেন্সড ডিজাইন

অনেকে ইন্টেরিয়র ডিজাইনে শুধুমাত্র পছন্দের রঙ বেছে নেন, কিন্তু পেশাদার ডিজাইনাররা ডিজাইন এর নিয়ম মেনেই প্রাইমারি, সেকেন্ডারি এবং এক্সেন্ট রঙের ব্যালেন্স ঠিক করে বাসার ভিজ্যুয়াল হারমনি তৈরি করেন। কারণ ভুল রঙের কম্বিনেশন ঘরকে বিশৃঙ্খল বা বেমানান করে তুলতে পারে।

তো মোটামুটিভাবে এই হচ্ছে মূলকথা।

ইন্টেরিয়র ডিজাইন বাস্তবে অনেক বড় একটি প্রক্রিয়া যেখানে রঙের পাশাপাশি আলো, আসবাবপত্রের সামঞ্জস্য এবং স্পেস প্ল্যানিংও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সেগুলো নিয়েও পরবর্তীতে কথা হবে। প্রতি সোমবার আমাদের কালার কম্বিনেশন নিয়ে ডিজাইন সিরিজেও চোখ রাখতে পারেন। ডিজাইন এবং কালার কম্বিনেশন এর একটি ধারণা পাবেন।

আর আপনি যদি প্রফেশনাল ইন্টেরিয়র আর্কিটেক্ট দিয়ে আপনার আবাসিক বা বাণিজ্যিক ভবনে আমাদের ডিজাইন সার্ভিস নিতে চান তাহলে নিঃসংকোচে মেসেজ অথবা কল করুন আজই।

📲 WhatsApp: 01531 245 199

সঠিক ডিজাইন গাইডলাইন, সেইফটি, বাজেট, ফার্নিচার সোর্সিং ইত্যাদি বিষয়ে পরামর্শ দিয়ে স্টাইলিশ, আরামদায়ক এবং ফাংশনাল লিভিং স্পেস তৈরি করে দিতে আমরা আপনার পাশেই আছি।

এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ 🧡



©️ BREAKOUT-Design and Construction

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when BREAKOUT-Design and Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share