design & build PRO

design & build PRO 'Design, Construction & Consultancy'

Roadside Decorative Lighting.WhatsApp : 01755-842781
27/02/2026

Roadside Decorative Lighting.

WhatsApp : 01755-842781

16/01/2026

নির্মাণাধীন বিষ্ণুপুর পূর্বপাড়া বাইতুল মা'মুর জামে মসজিদ।
লোকেশন: বিষ্ণুপুর (পূর্বপাড়া), পাথরাইল, দেলদুয়ার, টাংগাইল।

সকলের সহযোগিতা একান্ত কাম্য।

মসজিদ নির্মাণ কাজে মুক্ত হস্তে দান করুণ।

বিকাশ ও নগদ: ০১৭৩৬০৩১৫০৯
বিকাশ: ০১৩১৬০৯৭৫৮৮

' সি অ্যান্ড বি ' রোড মানে কী? বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা শহরে বা গুরুত্বপূর্ণ উপজেলায় একটি জায়গার নাম প্রায়শই শো...
09/01/2026

' সি অ্যান্ড বি ' রোড মানে কী?

বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা শহরে বা গুরুত্বপূর্ণ উপজেলায় একটি জায়গার নাম প্রায়শই শোনা যায় – ' সি অ্যান্ড বি ' মোড়, ' সি অ্যান্ড বি ' ঘাট, কিংবা ' সি অ্যান্ড বি ' কোয়ার্টার।

জায়গাগুলোর নামের শুরুতে ' সি অ্যান্ড বি ' কথাটি থাকলেও, অনেকেই জানেন না আসলে এই ' সি অ্যান্ড বি ' মানে কী, ক্যানো এমন নাম, এর পেছনের ইতিহাসই বা কী।

*** ' সি অ্যান্ড বি ': শব্দের অর্থ ও উৎস ***

' সি অ্যান্ড বি ' মূলত একটি সংক্ষিপ্ত রূপ, যার পূর্ণ রূপ হলো Communication & Building। এটি একটি সরকারি বিভাগ ছিলো; যার কাজ ছিলো রাস্তাঘাট, সেতু এবং সরকারি ভবন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ।

১৭৮১ সালে, তখনকার ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষে ( যার একটি অংশ ছিলো আজকের বাংলাদেশ ) গঠিত হয় এই Communication & Building Directorate।

এর উদ্দেশ্য ছিলো- প্রশাসনিক যোগাযোগ সহজ করা, রাস্তাঘাট তৈরি করা এবং প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ভবন নির্মাণ করা। এই বিভাগের অধীনে দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠে কোয়ার্টার, অফিস, রেস্ট হাউজ, ঘাট এবং মোড়, যেগুলোর নামের আগে যুক্ত হয় ' সি অ্যান্ড বি ' । সময়ের সাথে সাথে এই নামগুলো জায়গার নাম হিসাবেই স্থায়ী হয়ে গেছে।

*** পরিবর্তনের ধারাঃ ১৯৬২ সালের বিভাজন ***

সময়ের পরিবর্তনে এবং কাজের পরিধি বাড়তে থাকায় ১৯৬২ সালে ' সি অ্যান্ড বি ' বিভাগকে ভাগ করে দেওয়া হয় দু'টি আলাদা বিভাগেঃ

Communication ( C ) অংশটি থেকে গঠিত হয়– সড়ক ও জনপথ অধিদপ্তর ( Roads and Highways Department – RHD )। এটি বর্তমানে দেশের সড়ক, মহাসড়ক, সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত।

অপরদিকে, Building ( B ) অংশটি থেকে গঠিত হয় – গণপূর্ত অধিদপ্তর ( Public Works Department – PWD )। এটি সরকারের বিভিন্ন ভবন, অফিস, আবাসন ইত্যাদি নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে।

এই বিভাজনের পরও ' সি অ্যান্ড বি ' নামে থাকা জায়গাগুলোর নাম আর পরিবর্তন হয়নি, ফলে সেগুলো ঐতিহাসিক নাম হিসেবে আজও টিকে আছে।

উল্লেখ্য, তখনকার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের SDO- Sub Divisional Officer বর্তমানে SDE- Sub Divisional Engineer;

আর তাদের অধীনে থাকতো SO- Sectional Officer যা বর্তমানে SAE- Sub Assistant Engineer পদে রূপান্তরিত হয়েছে।

*** সি অ্যান্ড বি 'র ইট ***

পুরনো কোনো ভবন ভাঙ্গলে অনেক সময় দেখা যায় লালচে মাটির গায়ে খোদাই করা অক্ষর — C & B। কারণ সেই সময় PWD'র নিজস্ব ইটভাটা আর স্টোর ছিলো। সব নির্মাণকাজেই সেই ইট ব্যবহার হতো। আজ আর সেসব ভাটা নেই, কিন্তু ইটগুলো এখনও ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেছে।

*** বর্তমান প্রেক্ষাপট ***

আজকের দিনে ' সি অ্যান্ড বি ' মোড় বা ' সি অ্যান্ড বি ' কোয়ার্টার বলতে আমরা যেসব স্থান বুঝি, সেগুলোর অনেকটাই এখন পিডব্লিউডি ( PWD ) বা সওজ ( RHD ) এর আওতায় পরিচালিত হয়। কিছু জায়গা পুরনো কোয়ার্টার হিসেবে পড়ে আছে, আবার কিছু জায়গায় আধুনিক স্থাপনা গড়ে উঠেছে।

তবে নামগুলো টিকে আছে ইতিহাসের সাক্ষ্য হয়ে — নতুন প্রজন্মের অনেকেই হয়তো জানেন না এগুলোর পেছনে গভীর ঐতিহাসিক ভিত্তি রয়েছে। ' সি অ্যান্ড বি ' নামটি আমাদের দেশের ভৌত অবকাঠামোর প্রাচীন শেকড়ের প্রতীক।

' সি অ্যান্ড বি ' শুধু একটি নাম নয়, এটি আমাদের দেশের প্রাচীন অবকাঠামোগত উন্নয়নের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই নামের পেছনে রয়েছে ব্রিটিশ আমলে শুরু হওয়া যোগাযোগ ও নির্মাণ কর্মকাণ্ডের দীর্ঘ ইতিহাস।

[ সংগৃহীত ]

Address

Paragon Tower, House No. 32, Road No. 6, Basila City Developers Limited, Basila, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when design & build PRO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share