ZAS Construction Ltd

ZAS Construction Ltd knowledges collection from on/off line

22/03/2026

স্টিল বিল্ডিং কনস্ট্রাকশন প্রসেস (শুরু থেকে শেষ পর্যন্ত)

সাইট প্রিপারেশন সম্পন্ন হওয়ার পর শুরু হয় মূল কনস্ট্রাকশন কাজ। নিচে ধাপে ধাপে স্টিল বিল্ডিং নির্মাণ প্রক্রিয়া তুলে ধরা হলো;

স্টেপ–০১: ফাউন্ডেশন কাজ
• কাজ শুরুর আগে অবশ্যই গ্রাউন্ড প্রিপারেশন সম্পন্ন করতে হবে।
• গ্রাউন্ড লেভেলিং
• সঠিক কম্পেকশন নিশ্চিত করা
• এরপর সয়েল রিপোর্ট ও ডিজাইন ড্রয়িং অনুযায়ী ফাউন্ডেশন নির্মাণ করতে হবে।
• ফাউন্ডেশন শেষ হলে এংকর বোল্ট (Anchor Bolt) সেট করতে হবে।
• বোল্টের লেভেল ও বেস প্লেট লেভেল সঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ
• ভুল হলে পরবর্তীতে কলাম বসাতে সমস্যা হবে এবং কলাম বাঁকা হতে পারে

স্টেপ–০২: ফ্রেমিং কাজ (Frame Er****on)
• এংকর বোল্ট ও বেস প্লেট সেটআপের পর শুরু হয় ফ্রেমিং কাজ
• ফ্রেমের সকল মেটেরিয়াল সাধারণত ফ্যাক্টরিতে প্রস্তুত হয়ে সাইটে আসে

করণীয়:
• প্রথমে কলাম সেটআপ করতে হবে
• কলাম বসানোর সময় কাট-পিচ বা অ্যালাইনমেন্ট চেক করতে হবে

টিপস:
• বড় বিল্ডিংয়ের ক্ষেত্রে গ্রিড ভিত্তিক কাজ (Grid System) অনুসরণ করা উত্তম
• সাইটে পর্যাপ্ত মেটেরিয়াল আগে থেকেই মজুদ রাখতে হবে, নাহলে কাজ বিলম্বিত হবে

পরবর্তী ধাপ:
• কলাম সেট করার পর—
• শেড বিল্ডিং: Rafter সেট করতে হবে
• মাল্টি-স্টোরি বিল্ডিং: Beam সেট করতে হবে
• সব বোল্টিং অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে

স্টেপ–০৩: সেকেন্ডারি মেম্বার (Girts, Purlins / Sub-beam)
• ফ্রেমিং সম্পন্ন হওয়ার পর—
• শেড বিল্ডিংয়ে: Purlin ও Girt
• মাল্টি-স্টোরি বিল্ডিংয়ে: Sub-beam
সেট করতে হবে

স্টেপ–০৪: ব্রেসিং ও অন্যান্য মেম্বার
• সেকেন্ডারি মেম্বার বসানোর পর—
• Bracing Member
• Pipe Member
• অন্যান্য ওপেনিং মেম্বার
সেটআপ করতে হবে

স্টেপ–০৫: শিটিং কাজ (Wall & Roof Sheeting)
• প্রাইমারি ও সেকেন্ডারি মেম্বার শেষ হলে শিটিং কাজ শুরু হয়

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
• আগে Roof Sheeting, তারপর Wall Sheeting করা উত্তম
• যদি ব্রিক ওয়াল থাকে, আগে তা সম্পন্ন করে পরে বাকি অংশে শিটিং করতে হবে

সতর্কতা:
• সঠিক ল্যাপিং (Lapping) নিশ্চিত করতে হবে → না হলে পানি ঢুকবে
• সঠিক ফাস্টেনার (Fastener) ব্যবহার করতে হবে → না হলে শিট খুলে যেতে পারে

ইনসুলেশন:
• রুফে সাধারণত ইনসুলেশন থাকে → ভালো কোয়ালিটির হতে হবে
• বিশেষ ক্ষেত্রে (যেমন: Cold Storage) ওয়ালেও ইনসুলেশন দেওয়া হয়

স্টেপ–০৬: এক্সেসরিজ ইনস্টলেশন
• স্ট্রাকচার শেষ হলে শুরু হয় ফিনিশিং আইটেমস:
• Trims
• Gutter
• Downpipe
• Canopy
• Soffit
• সঠিক সাইট মেজারমেন্ট অনুযায়ী ফ্যাব্রিকেশন করতে হবে

শেষ পর্যায়ে:
• Door
• Window
• Ventilator
• Roof Monitor

ইত্যাদি ইনস্টল করতে হবে

গুরুত্বপূর্ণ সতর্কতা
• প্রতিটি কাজ অত্যন্ত নিখুঁতভাবে করতে হবে
• কয়েক মিলিমিটার ভুলের কারণে বড় সমস্যা হতে পারে
• প্রয়োজনে নতুন করে মেটেরিয়াল তৈরি করতে হতে পারে
• সর্বোপরি Safety Maintain করা বাধ্যতামূলক

👷

03/08/2025

কাস্ট ইন সিটু পাইলের কন্সট্রাকশান(বোরড পাইল) প্রসেস
#বিস্তারিত

#০১: প্রি চেকিং এবং জেনারেল ইনফরমেশনস।
=======================================
▶️ Deep Foundation বা পাইল ফাউন্ডেশনের মধ্যে Cast-in-Situ পাইল হচ্ছে বহুল ব্যবহৃত, সহজলভ্য ও ইকনোমিক প্রসিডিউর, যেখানে মাটির অভ্যন্তরে নির্দিষ্ট ডায়ার ও দৈর্ঘ্যের গর্ত খনন করে R.C.C Casting করা হয়। এই পাইল দুর্বল ভারবহন ক্ষমতাসম্পন্ন মাটির ক্ষেত্রে কাঠামোর লোডকে মাটির শক্ত স্তরে স্থানান্তর করে যাকে আমরা End Bearing Pile বলে থাকি।

আমাদের দেশে মূলত: দুই পদ্ধতিতে কাস্ট ইন সিটু পাইল করা হয়;
√ Hydraulic Rotary Pile Drill Rig Machine.
√ Piling Winch Machine/ Manual Operating Rig Machine.........................................................................................................

আজকের আলোচনা Winch Machine/ Rig Machine এর সাহায্যে পাইলিং কাজ নিয়ে। কাজ শুরুর পূর্বে আপনাকে যা চেক করে নিতে হবে;

#প্রি_চেকিং

⚠️ Cutter বা চিজেল এর ডায়া ঠিক আছে কিনা?
======================================
মনে রাখবেন চিজেলের ডায়া একটা ভাইটাল ইস্যু, ইহা যদি নির্দিষ্ট পরিমাপের চেয়ে কম বেশি থাকে তবে কংক্রিটের পরিমানেরও প্রয়োজনের তুলনায় কম বেশি লাগবে। চিজেলের ডায়া সচরাচর পাইলের ডায়া থেকে কিছুটা কম থাকে [1” থেকে 1.5”] যা সর্বোচ্চ 2 পর্যন্ত হয়ে থাকে, পাইল ডায়া যদি 20” হয় তবে চিজেল বা কাটারের ডায়া হবে 18.5” বা সর্বনিন্ম 18” হতে পারবে।

#বিদ্র: চিজেলের ডায়া খুব বেশি কম পাওয়া গেলে আপনাকে চিজেলের বাহিরের পরিধিতে প্রয়োজনীয় ডায়ার রড [৮ থেকে ১৬mm] Welding করে ডায়া বাড়াতে হবে নচেৎ চিজেল পাল্টাতে হবে।

⚠️ Drilling Pipe এবং Tremie পাইপের দৈর্ঘ্য ঠিক আছে কিনা?
================================================
অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে যে, ট্রিমি এবং ড্রিলিং পাইপের দৈর্ঘ্য পাইলের দৈর্ঘ্য থেকে কিছুটা যেন বেশি থাকে, কমপক্ষে ২ মিটার বা ৬ ফুট বেশি থাকতে হবে।

বি.দ্র: ড্রিলিং পাইপের ডায়া সচরাচর 6” হয়ে থাকে এবং ট্রিমি পাইপের ডায়া সচরাচর 8 থেকে 12 ইঞ্চির হয়।

⚠️ Casing Pipe এর দৈর্ঘ্য এবং ডায়া ঠিক আছে কিনা?
=======================≠===================
কেসিং এর দৈর্ঘ্য একটু বেশি থাকা ভাল, তবে কখনোই ৬ মিটার বা ১৮ ফিটের নিচে Allow করবেন না, কেসিং এর ডায়া পাইলের ডায়ার সমানই হবে।

ড্রইং এ উল্লেখ না থাকলে In General যা মাথায় রাখতে হবে
================≠=============================

📎 কংক্রিটের সর্বনিন্ম কম্প্রেসিভ স্ট্রেন্থ হতে হবে 17.25Mpa বা 2500Psi, রেশিও হবে 1:1.5:3 [with stone chips & 70% Sylhet sand].

📎 Clear cover 3", Slump সর্বনিন্ম 100mm এবং সর্বোচ্চ 200mm হতে পারবে [ অবশ্যই এ্যাডমিক্সার ব্যবহার করতে হবে].

📎 Pile to Pile Minimum center distance হবে 750mm/ 2.5 Feet or 2.5 of Pile Dia, পাইলের Outer face থেকে পাইল ক্যাপের আউটে কমপক্ষে 100mm/ 4" থাকতে হবে।

📎 Cut off level এর উপরে এবং Rebar Casing এর bottom এ false casting এর দৈর্ঘ্য হবে কমপক্ষে 600mm/ 2 feet.

📎 Pile head ভাঙার পরে CC থেকে 2"/3" উপরে বর্ধিত রাখতে হবে।

📎 Boring কমপ্লিটের ৬ ঘন্টার মধ্যে কাস্টিং শেষ করতে হবে, নচেৎ উক্ত সময়ের পর অতিরিক্ত 0.5 মিটার বোরিং করে পুনরায় ওয়াশ করতে হবে। কোন কারণে খননকৃত বোরহোলে কাস্টিং করা না গেলে উক্ত গর্ত থেকে 2D-3D দূরে নতুন পাইল বোরিং করতে হবে।

📎 পাইলের কমপক্ষে 6 টি 16mm Longitudinal bar দিতে হবে, Spiral dia হবে কমপক্ষে 8mm, Max. Spacing হবে;
(কোর ডায়া/ 6) or 3.5 to 7.5 Cm or 8 times of longitudinal bar এগুলোর মধ্যের সবচেয়ে ছোট টা, তবে ইহা কোনভাবেই 6" এর বেশি হবে না।

📎 Spiral এর Length নির্নয়ের সূত্র: N* π (D+d)+8d [N means total spiral, D means core dia, d means dia of spiral bar, π = 3.1416], তবে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি প্রতি Spiral দৈর্ঘ্য πD [D মানে ক্লিয়ার কভার মুক্ত পাইল ডায়া] সাথে খুব একটা বেশি তারতম্য হয়না।

Maximum Tolerance❗️
=====================
√ Pile Center Displacement: 75mm/ 3 inch.
√ Vertically Inclination: 1:100 or 1 inch/ 10

কাস্ট ইন-সিটু পাইল কন্সট্রাকশান (বোরড পাইল)
#পর্ব-০২ =বোরিং চলাকালীন সতর্কতা সমূহ।
===========================================
প্রাথমিক কাজ গুলো করার পর মূল কাজ শুরু করা হয়। আর পাইলের বোরিং করার সকয় কিছু সতর্কতা পালন করতে হয়। নিচে আলোচনা করা হলো

↘️ পাইলের সেন্টার চেকিং
=====================
বোরিং শুরুর পূর্বে আপনাকে পাইলের সেন্টার বরাবর চিজেলের সেন্টার রয়েছে কিনা তা অবশ্যই Ensure করে নিতে হবে, সাইট ইঞ্জিনিয়ারকে অবশ্যই খেয়াল রাখতে হবে এক্ষেত্রে যেন তার সাথে কথা না বলে কাজ শুরু না করে। যদি সেন্টার ঠিক থাকে তবে তেপায়ার পাইপগুলোকে ভালভাবে জ্যাম করে নিতে হবে যাতে বোরিং চলাকালে সরে যেতে না পারে, সরে গেলে পাইল Inclined হবার সম্ভাবনা থাকে।
পয়েন্ট চেকিং এর জন্য আমরা সচরাচর কাটারের সর্ব নিন্মস্থ চোখা বা সুচালো অংশে হাত দিয়ে কিছু পানি ছিটিয়ে দিত্র হবে,, যদি পানি তার গা বেয়ে সরাসরি রডের উপর পরে তবে বুঝতে হবে কাটার পাইলের সেন্টারে রয়েছে।

⚠️ বি.দ্র: পাইলের সেন্টার সমূহ পূর্বেই ড্রইং অনুযায়ী মাটিতে সিলেক্ট করতে হবে, এক্ষেত্রে আমরা সচরাচর ২০ মি.মি ডায়ার রডকে মাটির অভ্যন্তরে ১/১.৫ ফুট প্রবেশ করিয়ে তা ঢালাই করে বস্তা দিয়ে ঢেকে দেই যাতে পয়েন্টগুলো নষ্ট না হয়ে যেতে পারে।

↘️ Casing Driving:
=====================
১৮ বা ২০ ফুটের কেসিং ড্রাইভের সময় লক্ষ্য রাখবেন তা যেন Vertically Straight থাকে, কারণ কেসিং ড্রাইভিং বাঁকা হলে পাইল Inclined হবার সম্ভাবনা খুব বেশি থাকে।

⚠️ বি.দ্র: যদি কোন কারণে কেসিং Inclined ভাবে ড্রাইভিং হতে দেখেন তবে যেদিকে বাঁকা হচ্ছে তার বিপরীত দিকে অতিরিক্ত লোড আরোপ করে কেসিং কে ধীরে ধীরে নিচের দিকে প্রবেশ করাবেন।

↘️ Pile Inclination:
=====================
অনেক সময় দেখা যায় পাইলের বোরিং চলাকালে কোন কারণে তেপায়ার কোন একটি পাইপের স্থানচুত্যি ঘটলে Inclined ভাবে বোরিং হতে থাকে। যদি Drilling Pipe ড্রপিং এর সময় কেসিং এর সাথে আঘাত পায় অর্থ্যাৎ যদি এক দিক কেসিং এর সাথে লেগে যায় কিন্তু অন্যদিকে অনেক ফাঁকা থাকে তখন বুঝতে হবে পাইলের বোরিং বাঁকা হচ্ছে।
নরমাললি আপনি দূর থেকে কিছুক্ষন লক্ষ্য করলেই বুঝতে পারবেন ড্রিলিং বাঁকা হচ্ছে কিনা? কনফার্ম করতে চাইলে চিজেলকে উপরে তুলে পুনরায় সেন্টার চেক করুন, মনে রাখবেন তেপায়ার স্থানচুত্যি না ঘটলে চিজেল উপরে তুলে স্থির করে রাখলে তা কেসিং এর ঠিক মাঝ বরাবর থাকবে।

⚠️ বি.দ্র: যদি আপনি কনফার্ম হন যে বোরিং Inclined হয়েছে তবে রিগ ম্যানের সাথে পরামর্শ করে সেটাকে সঠিক পজিশনে নিয়ে এসে পুনরায় ধীরে ধীরে কাটারকে ঘুরিয়ে ঘুরিয়ে বোরিং করতে থাকুন।

↘️ Consideration of Boring Time:
=============================
এই জিনিস টা প্রায় ইঞ্জিনিয়ারগন বিবেচনায় আনেন না, Drawing এ যতটুকু লেন্থ দেখানো হয়েছে সেই অনুসারে পাইল করে চলে যান। খেয়াল রাখবেন যদি কখনো কোন পাইলের বোরিং অন্যান্য পাইলের তুলনায় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তবে অবশ্যই কনসালটেন্টের সাথে যোগযোগ করবেন। হয়ত সেই ক্ষেত্রে পাইলের লেন্থ কিছুটা বাড়িয়ে দেওয়া লাগতে পারে ঐ স্তরের মাটি দুর্বল হওয়ার কারণে। খেয়াল রাখবেন মাটির লেয়ার কিন্তু সব জায়গায় একই রকম নাও থাকতে পারে।

আবার একই ভাবে যদি কোন লেয়ারে গিয়ে অনেকক্ষন ড্রিলিং করার পরও পাইপ একটুও না ঢুকে, তখনো কনসালটেন্টের সাথে পরামর্শ করবেন। হয়ত তিনি আরো কিছুক্ষন চালিয়ে দেখতে বলবেন আপনাকে, তারপরও যদি না যায় তবে সেখানেই পাইলের কাস্টিং শেষ করে ফেলতে বলতে পারেন।

↘️ Side Loosing or Side Caving or scouring:
======================================
সাইড ভেঙে যাওয়া কিংবা ভরাট হয়ে যাওয়া একটা কমন প্রবলেম পাইলিং কাজে, বিশেষ করে যখন আপনি Sandy Soil এ পাইলিং কাজ করতে যাবেন। অনেক সময় দেখা যায় পাইলের ডায়া কিংবা অধিক দৈর্ঘ্যের জন্য Clay Soil এর ক্ষেত্রেও সাইড লুজিং হয়। ফলশ্রুতিতে Rebar Case কে পূর্ন লেন্থে প্রবেশ করানো যায়না।

এই ক্ষেত্রে কনসালটেন্টগন Bentonite ব্যবহার করতে সাজেস্ট করেন। Bentonite মূলত ব্যবহার করা হয় মাটির মধ্যস্থ লুজ কনাসমুহের সাথে সিমেন্টের বা ক্যালসিয়ামের রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে Unstable Side কে stable করে ধরে রাখার জন্য যাতে করে সাইড ভাঙার প্রবনতা কমানো যায়।

বাজারে মূলত তিন ধরনের Bentonite পাওয়া যায়, তবে আমাদের দেশে সাধারনত Sodium bentonite ই ব্যবহার করা হয়।
• Natural sodium bentonite
• Natural calcium bentonite
• Sodium-activated bentonite

মনে রাখতে হবে Bentonite ব্যবহারের মাত্রা পুরোপুরি পানির Density, Viscosity, Fluid loss, PH, Filter cake thickness এবং Sand content এর উপর নির্ভর করে। তার পরও In General ৪-৬% Bentonite ব্যবহৃত হয় অর্থ্যাৎ প্রতি ১০০০ লিটার পানির জন্য ৪০-৬০ কেজি Bentonite ব্যবহৃত হয়ে থাকে, তবে এটা সর্বোচ্চ ১৫% পর্যন্ত হতে পারে। Bentonite সাধারনত হাউজের ফ্রেশ পানির সাথে মিশালে উত্তম ফল পাওয়া যায়।

⚠️ বি.দ্র: এখানে বিশেষভাবে উল্লেখ্য যে Bentonite ব্যবহারের ব্যাপারে আপনাকে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে, বাস্তবিক ক্ষেত্রে ইহা আরো কম বেশি লাগতে পারে।

↘️ Workers Safety:
=====================
আপনাকে সব সময় মাথায় রাখতে হবে Safety First । সেজন্য কখনোই হ্যালমেট, গামবুট, হ্যান্ড গ্লোবস ছাড়া কাউকে কনস্ট্রাকশন সাইটে প্রবেশ করতে দিবেন না। বিশেষ করে কেউ যদি তেপায়ার উপরে উঠে সে যেন অবশ্যই সেফটি বেল্ট বেধে নেয়। তাছাড়া ওয়েল্ডারদেরকে অবশ্যই ফুল এ্যাপ্রোন, মাস্ক ও Welding goggles ব্যবহার করতে হবে।

প্রায় ক্ষেত্রেই দেখা যায় নিজেদের সামান্য অসাবধানতার ফলে বৈদ্যুতিক কারণে অনেক হতাহতের সম্মুখীন হতে হয় আমাদেরকে, এজন্য সাইটে কখনোই লিকেজ বা জয়েন্ট দিয়ে ইলেকট্রিক ক্যাবল ব্যবহার করবেন না। যদি করেও থাকেন তবে তা অবশ্যই টেপিং করে ওয়াটার প্রুফ করে নিবেন এবং অবশ্যই অবশ্যই জয়েন্ট সমৃদ্ধ ক্যাবল খুটিতে ঝুলিয়ে রাখবেন যেন তা পানি কিংবা মাটির সংস্পর্শে আসতে না পারে।

কাস্ট ইন-সিটু পাইল কন্সট্রাকশন (Bore pile)
্ব : ওয়াশ এবং রিনফোর্সমেন্ট চেকিং।
===========================================

↘️ Wash:
=====================
আসলে ওয়াশের ক্ষেত্রে কোন ধরাবাঁধা নিয়ম নেই, যদিও আমরা অনেক জায়গাতেই দেখে এসেছি ওয়াশের জন্য কমপক্ষে ৩০ থেকে ৪৫ মিনিট সময় দিতে হবে। প্রকৃতপক্ষে ওয়াশের মূল উদ্দেশ্য হলো পাইলের জন্য খননকৃত গর্ত থেকে কাদা মিশ্রিত পানি বের করে দিয়ে অপেক্ষাকৃত কিছুটা স্বচ্ছ পানিতে কংক্রিটিং করা যাতে কংক্রিটের গুনগত মান নষ্ট না হয়।

এখন কথা হলো যদি আপনি যদি খুব সামান্য পরিমান পানিকে Recycling করে ১ ঘন্টাও করে ওয়াশ করেন সে ক্ষেত্রে কি গর্ত থেকে পরিষ্কার পানি বের হবে? মোটেও না, কারণ আপনি যতই কাদা মিশ্রিত পানি দিয়ে ওয়াশ করেন না কেন তা থেকে ময়লা পানিই বের হবে। এখানে দেখার বিষয় হচ্ছে পানির ডেনসিটি কেমন?? তাতে কাদা মাটির পরিমান কতটুকু?

✅ প্রপার ওয়াশ হয়েছে কিনা বুঝার জন্য ওয়াশের পানিতে হাত দিন, এবার দুই আঙ্গুল দিয়ে ঘষে কাদার পরিমান বুঝার চেষ্টা করুন, মনে রাখবেন পানির কালার ঘোলাটে হবেই কিন্তু তাতে কাদার উপস্থিতি যেন খুবে বেশি না থাকে।

✅ প্রথমে চেষ্টা করবেন পানিকে Recycling না করে ফ্রেশ ওয়াটার দিয়ে ওয়াশ দিতে, যেমন সরাসরি পুকুর থেকে পানি নিয়ে তা দিয়ে ওয়াশ করে ট্যাংকে না নিয়ে বাহিরে বের করে দেই। তাতে করে দেখা যায় খুব অল্প সময়েই [১০/১৫ মিনিট] গর্তের পানি কংক্রিট Pouring বা কাস্টিং করার মত উপযোগী হয়ে উঠেছে।

✅ দ্বিতীয়তঃ যদি স্বচ্ছ পানির সোর্স পাওয়া না যায় এবং House বা Mud Tank এর ক্যাপাসিটি কম থাকে, তবে বোরিং শেষে প্রথমেই হাউজ কে সম্পূর্নরুপে কাদা মুক্ত করে নেই। তারপর পরিষ্কার পানি দিয়ে হাউজ ভর্তি করে পানিকে Recycling করে ১৫/২০ মিনিট ওয়াশ করি, এবার সেই কাদা মিশ্রিত পানিকেও আউট করে পুনরায় পরিষ্কার পানি দিয়ে ট্যাংক ভর্তি করে নেই। এভাবে আবারো ১০/১৫ মিনিট পানিকে Recycling করে ওয়াশ করলে দেখা যায় কাস্টিং করার মত উপযোগী হয়ে গিয়েছে।

⚠️ Tank এর সাইজ পর্যাপ্ত হলে পরিষ্কার পানি দিয়ে একবার ওয়াশ করলেই হয়ে যাওয়ার কথা। ফ্রেশ পানি কিংবা অধিক সময় ধরে ওয়াশের ক্ষেত্রে Side Loosing এর বিষয়টা মাথায় রাখতে হবে।

↘️ Reinforcement Checking:
=====================
প্রথমেই চেক করে নিন ড্রইং অনুযায়ী পাইলের লেন্থ ও ডায়া, মেইন বারের ডায়া ও সংখ্যা এবং Spiral এর ডায়া ও স্পেসিং, ল্যাপিং লেন্থ ঠিক আছে কিনা

বিশেষ নির্দেশনা:
=====================
✅ Shape Ring:
সবার প্রথমে Shape Ring এর out to out ডায়া কনফার্ম করে নিবেন, কোর ডায়া ঠিক রাখার জন্য প্রয়োজনে প্রতি ১.৫ মিটার বা ৫ ফুট পর পর 10/12mm রডের পার্মানেন্ট Shape Ring দিয়ে দিন।

মনে করুন কোন একটি পাইলের ডায়া 600mm/ 2 Feet, কভারিং 75mm/ 3”, Main Bar 16mm & Spiral Bar 10mm তবে Shape Ring এর Out-out dia হবে = [600-2x75-2x10-2x16]= 398mm ~ 395mm বা 15.5 Inch.

✅ Core Dia:
পাইল চেকিং এর সময় অবশ্যই অবশ্যই কোর ডায়া চেক করে নিবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় Spiral গুলোকে টেনে বাঁধার কারণে দুই Shape Ring এর মাঝের Spiral ডায়া কিছুটা কমে পাওয়া যায়। ধরুন Pile Dia 600mm এবং Covering 75mm হলে Spiral এর out to out ডায়া হবার কথা 450mm, কিন্তু পাওয়া গেল 420mm!

✅ Rebar to Rebar Distance:
পাইলের মেইন রডগুলো Straight আছে কিনা দেখে নিন? প্রতিটার সাথে আগাগোড়া সমান গ্যাপ বিদ্যমান কিনা দেখে নিন? অনেক সয়য় দেখা যায় মিস্ত্রিরা কোন দুটি রড খুব কাছাকাছি বেধে ফেলেছে অথচ অন্য দুইটার মাঝে বিশাল গ্যাপ! তাছাড়া পাইলের খাঁচায় কোন ধরনের মোচড় Allow করবেন না।

✅ Welding:
প্রত্যেকটা Spiral এর Welding ভালভাবে চেক করে নিবেন, কন্ট্রাক্টর’রা সাধারনত এক গ্যাপ ওয়েল্ডিং করে পরবর্তী গ্যাপে #24 SWG তার দিয়ে বেধে দেন।
এ ক্ষেত্রে আপনাকে বলবো প্রতি খাঁচার শুরুর এবং শেষের দিকের কমপক্ষে ২ ফুট পর্যন্ত সবগুলো Spiral ওয়েল্ডিং করে নিবেন [Not Alternate]।

✅ Clear Cover:
পাইলের ক্লিয়ার কভার নিশ্চিতের জন্য প্রতি ১.৫ মিটার বা ৫ ফুট পর পর কংক্রিটের ব্লক দিন, প্রতি ব্লকের স্থলে পাইলের পরিধিতে সমান ডিস্টেন্সে ৩ টি করে ব্লক দিবেন, খেয়াল রাখুন রডের খাঁচা ঢুকানোর সময় ব্লকগুলো যেন ভেঙে না যায়।
অনেকেই ব্লকের পরিবর্তে রডের Spacer বার দিতে সাজেস্ট করেন , সেটা দিলে ওয়েল্ডিং এর পর স্পেসার গুলোকে দুই কোট রেড অক্সাইড মেরে তার উপর অবশ্যই ইলেকট্রিক টেপ পেচিয়ে দিবেন।

✅ Rebar Cage Joint:
কাস্ট ইন সিটু পাইলের ক্ষেত্রে সবচেয়ে দুর্বল স্থান হচ্ছে দুই খাঁচার সংযোগ স্থল। সুতরাং পাইলে দুই বা ততোধিক খাঁচা বা রডের কেসিং ব্যবহার করলে রডের ল্যাপিং এবং জয়েন্টের ওয়েল্ডিং ভালভাবে চেক করে নিবেন, যাতে করে প্রতিটা রডের সাথে প্রতিটার ওয়েল্ডিং হয়।
এ ক্ষেত্রে প্রতি ল্যাপিং এর জন্য ২” দৈর্ঘ্যের ২/৩ টি স্পট ওয়েল্ডিং করতে পারেন। অবশ্যই জয়েন্টে ব্লক ব্যবহার করবেন এবং Spiral যেন ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখবেন।

✅ Pile Hook:
Cut Off লেভেল বা Pile Top মেইনটেইন এর ক্ষেত্রে হুকের দৈর্ঘ্য বের করা সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়। অনেকেই এই জায়গাতে এদিক সেদিক করে বসেন। ধরুন কোন একটি পাইলের;

Cut off level হচ্ছে (-) ২.৪ মিটার বা ৮ ফিট,
Pile Top হচ্ছে (-) ১.৮ মিটার বা ৬ ফিট,
অর্থ্যাৎ Cut off level এর ২ ফুট বা ০.৬ মিটার উপর পর্যন্ত ফলস্ কাস্টিং করতে হবে।

ফিল্ডে আপনি কেসিং টপ পেলেন (-) ০.৩মিটার বা ১ ফিট নিচে,

তাহলে হুক লেন্থ হবে [১.৮-০.৩] = ১.৫ মিটার বা ৫ ফুট,
তবে হুকের জন্য রড কাটতে হবে ২.০৫ মি./ ৬ ফুট ১০ ইঞ্চি [হুকের U বেন্ডের জন্য ০.১০০+ হুক লেস্থ ১.৫+ ল্যাপের জন্য ০.৪৫]

এবার হুকের মাথা বেন্ডিং করার পরে রডের টপ থেকে ১.৫ মিটার বা ৫ ফুট দূরুত্বে একটা দাগ দিন এবং এই দাগের সাথে পাইলের রড [০.৪৫মিটার] ওয়েল্ডিং করে নিন।

অর্থ্যাৎ পাইলের রড থেকে ১.৫ মিটার বা ৫ ফুটের যে রডটি বের হয়ে রয়েছে তাই হুক ডিস্টেন্স, সব শেষে হুকটিকে Casing এর সাথে Welding করে দিন যাতে ঢালাই এর সময় কংক্রিটের এর কারনে রডের খাঁচাটি উপরের দিকে ভেসে উঠতে না পারে। নিরাপত্তার স্বার্থে প্রতি পাইলের জন্য দুটি করে ১৬ মিলি হুক রড ব্যবহার করবেন।

বিশেষ সর্তকতা: যদি কোন কারণে Rebar Cage ফুল লেন্থ পর্যন্ত প্রবেশ না করে তবে কখনোই খাঁচাকে ঝাকিয়ে ঢুকাতে দিবেন না, এতে করে Spiral গুলোর প্লেসমেন্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সে ক্ষেত্রে খাঁচাকে তুলে নির্দিষ্ট লেন্থ পর্যন্ত বোরিং নিশ্চিত এর পর পুনরায় ওয়াশের পর খাঁচা প্রবেশ করাবেন।

12/07/2025

কাস্ট ইন সিটু পাইলের মাথা ভাঙার সময় (Pile Head Breaking or Chipping) নিচের বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখতে হবে:
----------------------------------------------------------------
১। সঠিক লেভেল নির্ধারণ:

ক) পাইল কাটার আগে ডিজাইনে নির্ধারিত কাট-অফ লেভেল (cut-off level) চিহ্নিত করুন।
খ) ভুল লেভেলে কাটলে পাইলের কার্যক্ষমতা (load transfer) ব্যাহত হতে পারে।

২। কংক্রিট চিপিং-এর সময় সাবধানতা:

ক) শুধু মাত্র অতিরিক্ত বা দুর্বল কংক্রিট (construction joint উপরের অংশ) ভাঙতে হবে।
খ) মূল পাইল কংক্রিট যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

৩। রিইনফোর্সমেন্ট সুরক্ষা:

ক) পাইলের স্টিল রড (reinforcement) যেন কাটা না পড়ে বা বেন্ড না হয়।
খ) স্টিল রড যথেষ্ট দৈর্ঘ্য সহকারে ফেলে রাখা উচিত যাতে পরবর্তী কাঠামোতে (pile cap বা footing) ল্যাপ দেয়া যায়।

৪। হাতুড়ি বা ব্রেকার ব্যবহারে সতর্কতা:

ক) ভারী যন্ত্র ব্যবহার করলে আশেপাশের পাইল বা স্ট্রাকচারে ক্ষতি হতে পারে। তাই কন্ট্রোলড পদ্ধতিতে ভাঙা উচিত।
খ) সম্ভব হলে হ্যান্ড ব্রেকার বা ছোট মেশিন ব্যবহার করা ভালো।

৫। ড়পানির প্রবাহ নিয়ন্ত্রণ:

ক) ভাঙার সময় পাইল কোরে বা আশেপাশে পানি জমে গেলে তা অপসারণ করতে হবে, নাহলে ক্ষতিগ্রস্ত হতে পারে।

৬। সেফটি এবং নিরাপত্তা:

ক) শ্রমিকদের হেলমেট, গ্লাভস, সেফটি শু, চশমা পরিধান নিশ্চিত করতে হবে।
খ) ভাঙার সময় উড়ন্ত কংক্রিটের টুকরো থেকে বাঁচতে নিরাপদ দূরত্বে অবস্থান রাখতে হবে।

৭। ডকুমেন্টেশন:

ক) ভাঙার আগের ও পরের ছবি, ভিডিও এবং লেভেল রেকর্ড রাখা উচিত, ভবিষ্যৎ নির্মাণের রেফারেন্সের জন্য।

Reason?? How to solve this issue?
21/05/2025

Reason??
How to solve this issue?

02/02/2025

✍️ খুব সহজেই Soil Test এর N ভেল্যু দেখে জেনে নিন মাটির অবস্থা....

✅ N value 2 বা এর কম হলে Very Soft মাটি বুঝতে হবে , যার ভার বহন ক্ষমতা প্রতি বর্গমিটারে মাত্র 2 টন।
✅ N value 2-5 হলে Soft মাটি, ভারবহন ক্ষমতা 2-5 Ton/ Sqm.
✅ N value 5-9 হলে Medium মাটি, ভারবহন ক্ষমতা 5-10 T/ Sqm
✅ N value 9-17 হলে Stiff বা শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 10-20T/ Sqm
✅ N value 17-33, Very Stiff বা খুবই শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 20-40 T/ Sqm
✅ N value 33 এর উপরে হলে Hard বা খুবই কঠিন মাটি বুঝতে হবে, যার ভার বহন ক্ষমতা বর্গমিটার 40 Ton এর উপরে
👉 Reff.......BNBC, Soil & Foundation

📢 কতটুকু জমির জন্য কতটি বোরহোল করতে হবে❓
✅ ৩ কাঠা পর্যন্ত জমির জন্য ৩ টি।
✅ ৩-৫ কাঠার জন্য ৫টি।
✅ ৫-১০ কাঠার জন্য ৮ টি বোরহোল প্রযোজ্য।
👉 Reff..BUET, TESTING OF MATERIALS AND SERVICES.

Soil Test কি❓
সয়েল টেস্ট’ এর বাংলা অর্থ হলো মাটি পরীক্ষা, তবে ইঞ্জিনিয়ারিং ভাষায় স্থাপনা বা বিল্ডিং এর ভূনিন্মস্থ মাটির পরীক্ষা করাকে ‘সয়েল টেস্ট’ বা ‘সাব-সয়েল ইনভেস্টিগেশন’ বলে।

Soil Test কেন করা হয়❓
ভূনিন্মস্থ মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা নিরুপণের জন্য সয়েল টেস্ট করা হয়। মনে রাখবেন যে কোন ধরনের স্থাপনা যেমন, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, হাসপাতাল, শপিং কমপ্লেক্স, ব্রিজ-কালভার্ট, সড়ক-মহাসড়ক, রেললাইন, এয়ারপোর্ট, পাওয়ার প্লান্ট ইত্যাদি ডিজাইনের জন্য সয়েল টেস্ট অপরিহার্য।

তবে আমাদের দেশের মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা বর্গমিটারে ৯-১০ টন থাকে বলে প্রকৌশলীগন সাধারনত Light Structure (এক দুইতলা ভবন) এর জন্য সয়েল টেস্ট রেফার করেন না, এই হালকা ভবনগুলোর ফাউন্ডেশনে এর থেকে বেশি লোড আসে না। তবে অবশ্যই তিনের অধিক ভবনের জন্য সয়েল টেস্ট জরুরী।

মনে রাখবেন সয়েলটেস্ট ছাড়া ডিজাইন করা আর ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খাওয়া একই কথা। ইহা ছাড়া ভূনিন্মস্থ মাটির বৈশিষ্ট্য জানা কারও পক্ষে সম্ভব নয়, একমাত্র সয়েল টেস্ট রিপোর্ট দেখেই একজন প্রকৌশলীর পক্ষে বলা সম্ভব স্থাপনা সুরক্ষার জন্য কি ধরনের ফাউন্ডেশন প্রয়োজন ।

Soil Test কিভাবে করা হয়❓
আমাদের দেশে সাধারনত ওয়াশ বোরিং পদ্ধতিতে সয়েল ইনভেস্টিগেশনের কাজ করা হয়। এই পদ্ধতিতে পানির সাহায্যে ২” ব্যাসের পাইপকে হ্যামারিং করে মাটির অভ্যন্তরে প্রবেশ করানো হয়। প্রতি ৫ ফুট বা ১.৫ মিটার পর পর মাটির নমুনা এবং ঘাতের সংখ্যা (N) কাউন্ট করা হয়।

প্রতি ৫ ফুট পর পর পরবর্তী ১.৫ ফুট বা ১৮ ইঞ্চি পাইপ মাটির অভ্যন্তরে প্রবেশ করানো সময় N এর মান লিপিবদ্ধ করতে হয়, তবে এই ১৮ ইঞ্চির মধ্যে প্রথম ৬ ইঞ্চির জন্য ঘাত সংখ্যা বিবেচনায় নেওয়া হয়না।
অর্থাৎ পরবর্তী ১২ ইঞ্চি প্রবেশের জন্য যতগুলো আঘাতের প্রয়োজন হয় সেই সংখ্যাই হলো N এর মান। যদি ১২ ইঞ্চি ঢুকাতে ১৫ বার ঘাতের প্রয়োজন হয় তবে N এর মান হবে ১৫। এই N এর মান মাটির লেয়ার ভেদে ভিন্ন ভিন্ন হয়, যেমন প্রথম ১০-১৫ ফুটের মধ্যে N এর মান থাকে খুবই কম হয়।
⏩ N এর মান ১৫ এর উপরে পেলে বুঝতে হবে শক্ত মাটি লেয়ার⏪

Soil Test করার সময় সর্তকতা সমূহ কি কি❓
✅ হ্যামারের ওজন ৬৩.৫ কেজি কিনা নিশ্চিত করতে হবে এবং ইহা ৩০ ইঞ্চি উচ্চতা থেকে ড্রপিং হচ্ছে কিনা?
✅ প্রতি ৫ ফুট পর পর আলাদা আলাদ প্যাকেটে নমুনা মাটি সংরক্ষন করছে কিনা?
✅ N Value সঠিকভাবে কাউন্ট এবং লিপিবদ্ধ করা হচ্ছে কিনা?
⏩ মাটি ভাল থাকলেও কমপক্ষে ৬০ ফুট পর্যন্ত স্যাম্পল কালেকশন করা উত্তম ⏪

Soil Test কাদের দিয়ে করাবেন❓
✅ যাদের নিজস্ব ল্যাব রয়েছে এবং
✅ অভিজ্ঞতা সম্পন্ন সয়েল প্রকৌশলী রয়েছে।

কোম্পানি ভেদে প্রতিটি বোরহোলের জন্য ৬ থেকে ২০ হাজার পর্যন্ত নেওয়া হয়, তবে কেউ যদি মাত্র ৬ হাজার টাকায় করে দেওয়ার প্রস্তাব দেয় তবে বুঝতে হবে আপনি তার কাছ থেকে কখনোই প্রকৃত রিপোর্ট পাবেন না।
জেনে রাখুন BUET থেকে টেস্ট করালে শুধু মাত্র একটি বোরহোলের জন্য খরচ পরবে ৭০-৮০ হাজার টাকা, যেখানে Physical & Index Properties, Compaction and Density Tests, Direct Shear Tests, Triaxle Shear Tests, Strength and Deformation Characteristics, Permeability and Seepage Characteristics ইত্যাদি টেস্ট সমূহ করতে ৮-২০ হাজার টাকা চলে যাবে।

সুতরাং শুধু মাত্র ৫/৬ হাজার টাকায় কেবল মাত্র অন্যজনের কপি করা রিপোর্টই পাওয়া সম্ভব।

01/01/2025

ছাদ ঢালাইয়ের হিসাব।
১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি

তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি

আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি

সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭

সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)

বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি

খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)

রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন

আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট

আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে

৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট

৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট

মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট

রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)

মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি(৫% বাড়তি ধরে)ছাদ ঢালাইয়ের হিসাব।

বাড়ি নির্মাণের যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন।

23/12/2024

গোল কাঠের মাপের সকল সূত্র কিভাবে এবং কেন!!!

গোল কাঠের সিএফটি, বা গাছের সিএফটি বের করা নিয়ে অনেকের ভিন্নমত আছে

বাজারে প্রচলিত
ইঞ্চি × ইঞ্চি × ফিট ÷ ২৩০৪

এই সুত্রের কোনটা কোথা থেকে আসলো?

বা গানিতিক ভাবে
πr^2×h
সুত্রে বাজারের প্রচলিত মাপের সাথে মেলে না কেন?

তবে চলুন সরাসরি চলে যাই মূল বিষয়ে৷

ইংরেজ সার্ভেয়ার এডওয়ার্ড হপ্পাস 1736 সালে তার ব্যবহারিক গণনার ম্যানুয়ালটিতে এই পরিমাপটি প্রবর্তন করেছিলেন।

তো এই হপ্পাস সাহেব মনে করতেন প্রসেসিংয়ের পরে কোন বৃত্তাকার লগের ভলিউম কতটুকু ব্যবহারযোগ্য কাঠ হবে তা অনুমান করার জন্য৷ লগটিকে গোলাকার থেকে বর্গাকার আকৃতি কল্পনা করতে হবে৷ এবং এই আকৃতি পরিবর্তনের জন্য কিছু কাঠের অপচয় ধরে নিতে হবে৷
ওনার মতে
অপচয় ২১.৫% এবং ব্যাবহার উপযোগী কাঠ পাওয়া যাবে ৭৮.৫%

আমরা যদি সরাসরি ওনার সুত্র ব্যাবহার করি তাহলে অপচয় বাদ দিয়ে ব্যাবহার উপযোগী কাঠের পরিমান সহজেই বের করতে পারবো৷

আর যদি আমাদের প্রচলিত নিয়মে

πr^2×h = আয়তন

এই সুত্র ব্যবহার করি তাহলে প্রাপ্ত আয়তন থেকে ২১.৫ % বাদ দিতে হবে বা সর্বোমোট আয়তনের ৭৮.৫% ধরতে হবে তাহলে, ব্যাবহার উপযোগী নিট কাঠের আয়তন জানা যাবে৷

এখন আমরা বাজারে বহুল প্রচলিত সুত্র গুলোকে নিয়ে আলোচনা করবো৷

কাঠের আয়তন বের করতে হপ্পাস সাহেবের সুত্রটা কি ছিলো?

Formula
V = (G ÷ 4)² * L ÷ 144

যেখানে,
V = volume in Hoppus feet
G = girth measured mid point of the log in inches ( গাছের মাঝ বরাবর অংশের পরিধি)
L = length of log in feet ( গাছ বা লগের দৈর্ঘ্য)

আমাদের দেশে প্রচলিত সুত্র দুইটা কিন্তু এই সুত্র থেকেই আসছে৷

সুত্র ১ = {(পরিধি × পরিধি) ফিটে × দৈর্ঘ্য (ফিটে)} ÷ ১৬ = সিএফটি

সুত্র ২ = {(পরিধি × পরিধি) ইঞ্চিতে × দৈর্ঘ্য (ফিটে)} ÷ ২৩০৪ = সিএফটি

সুত্র ১
এই সুত্রটা হপ্পাসের সুত্র থেকে সরাসরি আসছে ৪ এর স্কয়ার করলে ১৬, আর ১৪৪ দিয়ে ভাগ করা হয়নি কারন সরাসরি ফিটে পরিধির মাপ লেখা হয়েছে৷

সুত্র ২
সুত্র ২ সুত্র ১ থেকে আসছে, এখানে পরিধি ইঞ্চিতে লেখার কারনে শেষে ১৬×(১২×১২)= ২৩০৪ দিয়ে ভাগ দিতে হয়েছে৷

সুত্র ২ সবচেয়ে জনপ্রিয় হওয়ার কারন এটায় হিসাব সহজ এবং দ্রুত করা যায়৷ হিসাবও নির্ভুল আসে৷

সুত্র ১ কম জনপ্রিয় হওয়ার কারন এটায় ফিটে লিখতে হয়, গাছের পরিধি ইঞ্চিতে পরিমাপ করা সহজ৷ তবে এই ইঞ্চি কে ফিটে নিতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাই সুুত্র ২ বেশী প্রচলিত এবং জনপ্রিয়৷

এখন আমরা দুইটা সুত্র উদাহরণসহ চেক করবো৷

প্রশ্ন
লগের পরিধি ৬০" লগ দৈর্ঘ্য = ৮ ফুট৷

সুত্র ২ অনুসারে
৬০×৬০×৮÷২৩০৪= ১২.৫ সিএফটি

প্রচলিত গানিতিক সুত্র অনুসারে
πr^2×h

এখানে r= 9.549" বা ( 0.79575 ')
[ r এর মান বের করতে 2πr সুত্রটি ব্যাবহার করা হয়েছে ]

এখন উপরের সু্ত্র অনুসারে
πr^2×h
22/7×(0.79575)^2×8
= 15.914 × 78.5% ( হপ্পাস এর সুুত্র অনুসারে)
= 12.492 সিএফটি৷

আশাকরি সবাই বুঝতে পেরেছেন৷
কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন৷

ধন্যবাদ সবাইকে৷

#এডওয়ার্ড_হপ্পাস

#হপ্পাস_রুলস

20/12/2024

আধুনিক বিল্ডিং ডিজাইন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ধাপ ও নীতিমালা অনুসরণ করতে হয়। এটি একটি সৃজনশীল ও প্রযুক্তিগত প্রক্রিয়া যা স্থাপত্য, প্রকৌশল এবং আধুনিক নির্মাণ প্রযুক্তির সমন্বয় ঘটায়। নিচে আধুনিক বিল্ডিং ডিজাইনের ধাপগুলো বিস্তারিত দেওয়া হলো:

১. প্রাথমিক ধারণা এবং পরিকল্পনা

ক্লায়েন্টের চাহিদা বোঝা: বিল্ডিংয়ের উদ্দেশ্য, ব্যবহারকারীর সংখ্যা, বাজেট, এবং স্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করুন।

জমির বিশ্লেষণ: জমির আকার, অবস্থান, দিকনির্দেশ, সূর্যের আলোর প্রবাহ, বায়ু প্রবাহ এবং প্রাকৃতিক পরিবেশ বিবেচনা করুন।

অনুপ্রেরণা খোঁজা: আধুনিক ডিজাইনের জন্য উদ্ভাবনী ধারণা বা রেফারেন্স সংগ্রহ করুন।

২. ডিজাইন তৈরির প্রক্রিয়া

ফাংশনাল লেআউট:

ঘরগুলো কীভাবে ব্যবহৃত হবে তা ঠিক করে লেআউট তৈরি করুন।

প্রাকৃতিক আলো ও বায়ু চলাচল নিশ্চিত করতে ফ্লোর প্ল্যান ডিজাইন করুন।

থ্রি-ডি মডেলিং:

আধুনিক সফটওয়্যার (যেমন AutoCAD, SketchUp, Revit) ব্যবহার করে ডিজাইন ভিজ্যুয়ালাইজ করুন।

ভিজ্যুয়াল স্টাইল:

পরিষ্কার লাইন, মিনিমালিস্টিক ডিজাইন, এবং টেকসই উপকরণ ব্যবহার করুন।

গ্লাস, মেটাল, এবং কংক্রিটের আধুনিক মিশ্রণ কার্যকরী হতে পারে।

৩. টেকসই নির্মাণ নীতিমালা

এনার্জি ইফিশিয়েন্সি:

সোলার প্যানেল, ইনসুলেশন, এবং এনার্জি-সেভিং ডিভাইস ব্যবহার করুন।

ইকো-ফ্রেন্ডলি উপকরণ:

পুনর্ব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করুন।

বৃষ্টির পানি সংরক্ষণ:

রেইন ওয়াটার হারভেস্টিং ব্যবস্থা অন্তর্ভুক্ত করুন।

৪. স্ট্রাকচারাল ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং

সেফটি:

বিল্ডিং কোড অনুসরণ করুন এবং ভূমিকম্প প্রতিরোধী ডিজাইন নিশ্চিত করুন।

লোড ম্যানেজমেন্ট:

বিল্ডিংয়ের ওজন সঠিকভাবে মাটিতে স্থানান্তর করার জন্য শক্তিশালী স্ট্রাকচারাল সাপোর্ট তৈরি করুন।

৫. অন্দর সজ্জা (Interior Design)

ফার্নিশিং এবং লাইটিং:

সিম্পল ও কার্যকরী আসবাবপত্র এবং এলইডি লাইটিং ব্যবহার করুন।

রঙের প্যালেট:

নিরপেক্ষ এবং হালকা রং বেছে নিন, যা আধুনিকতার ছোঁয়া দেয়।

৬. নির্মাণের অনুমোদন ও বাস্তবায়ন

স্থানীয় কর্তৃপক্ষ থেকে ডিজাইন অনুমোদন নিন।

দক্ষ শ্রমিক ও ঠিকাদারদের সাহায্যে প্রকল্পটি সম্পন্ন করুন।

৭. নির্মাণ পরবর্তী পর্যালোচনা ও রক্ষণাবেক্ষণ

বিল্ডিং ব্যবহারের আগে ফাইনাল চেক করুন।

ভবিষ্যৎ রক্ষণাবেক্ষণের জন্য পরিকল্পনা তৈরি করুন।

এছাড়া, আধুনিক প্রযুক্তি এবং স্মার্ট হোম সিস্টেম অন্তর্ভুক্ত করে ডিজাইন আরও আধুনিক করা যায়।

18/12/2024

একটি বিল্ডিং প্রজেক্টের বিভিন্ন অংশের কোনটির কত পার্সেন্টে মিলে মোট ১০০% হয়, এই তথ্য জানা থাকলে সহজেই আপনার প্রজেক্টের প্রোগ্রেস কত পার্সেন্ট সেটা জানতে পারবেন। এছাড়াও প্রজেক্ট শেষ হতে আরো কত সময় লাগবে কিংবা আরো কত টাকা খরচ হতে পারে ইত্যাদি বিষয় সহজে বের করতে পারবেন।

ধরুন আপনার বিল্ডিং কাজের সম্পূর্ণ স্ট্রাকচারাল কাজ যদি শেষ হয়ে থাকে তাহলে বলা যেতে পারে মোট কাজের ৩৫% শেষ হয়েছে।
কিংবা ধরুন স্ট্রাকচারাল কাজের মধ্যে শুধু ফুটিং ও শর্ট কলাম এর কাজ শেষ হয়েছে তাহলে বলতে পারেন স্ট্রাকচারাল কাজের ২০% শেষ হয়েছে।

এভাবে যেকোন অংশের কাজের শেষে প্রোগ্রেস বের করতে পারবেন

বিস্তারিতঃ
=======
বিল্ডিং এর বিভিন্ন অংশের কোনটি কত পার্সেন্ট কাজ বহন করে:
1. Structure = 35%
2. Brick work = 6%
3. Wood work = 5%
4. Metal work = 2%
5. Plumbing and Sanitary = 6%
6. Electrical work = 7%
7. Plaster work = 4%
8. General Floor Tiles work = 6%
9. Toilet & Kit wall Tiles work = 3%
10. Aluminium work = 4%
11. Lift,Generator,Substation=10%
12. Paint work = 3%
13. Others civil work = 6%
14. Utility connection & Bill = 3%
Total = 100%

এবার আসুন স্ট্রাকচার অংশের যে ৩৫% বলা হলো, সেই ৩৫% অংশের মধ্যে আবার বিভিন্ন অংশের কোনটা কত পার্সেন্ট দেখা যাক।
✔️STRUCTURE : 35%
- Footing & Column Padestal = 20%
- Grade Beam, UGWR top Slab = 5%
- GF Column, Stair etc = 4%
- 1st Floor Slab = 9%
- Typical Floor Column (5x3%) = 15%
- 2nd floor slab to roof slab (5x8) = 40%
- Roof top = 7%
TOTAL = 100% (মোট অংশের 35%)

✔️BRICK WORK : 6%
- GF Brick work = 6%
- 1st floor Brick work = 18%
- 2nd floor Brick work = 18%
- 3rd floor Brick work = 18%
- 4th floor Brick work = 18%
- 5th floor Brick work = 18%
-Roof Top Brick work = 4%
TOTAL = 100% (মোট অংশের 6% )

✔️WOOD WORK : 5%
- Door frame = 40%
- Main Door Shutter = 15%
- Partex Door Shutter = 35%
- Cat Door & Accessories = 10%
TOTAL = 100% (মোট অংশের ৫% )

✔️METAL WORK ~ 2%
- Window grill = 55%
- Verandah Railling = 20%
- Stair.

©

Address

Muhammedpur
Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when ZAS Construction Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share