Interior Design Lab

Interior Design Lab Idea,Creativity,Design, Construction, Implement, Handover.......

একটি বছর শেষ হওয়া মানে অন্য একটি সুন্দর শুরুর অপেক্ষা। শুভ ২০২৬!Interior Design Lab           Architectural Design Lab
01/01/2026

একটি বছর শেষ হওয়া মানে অন্য একটি সুন্দর শুরুর অপেক্ষা। শুভ ২০২৬!

Interior Design Lab Architectural Design Lab

অফিস ইন্টেরিয়র ডিজাইন বলতে বোঝায়, একটি অফিসের ভেতরের পরিবেশ এবং ফাংশনাল ব্যবস্থাপনাকে নান্দনিকভাবে সাজানো, যাতে কর্মীদ...
22/06/2025

অফিস ইন্টেরিয়র ডিজাইন বলতে বোঝায়, একটি অফিসের ভেতরের পরিবেশ এবং ফাংশনাল ব্যবস্থাপনাকে নান্দনিকভাবে সাজানো, যাতে কর্মীদের জন্য একটি আরামদায়ক, উৎপাদনশীল এবং পেশাদার পরিবেশ তৈরি হয়। সাধারণভাবে অফিস ইন্টেরিয়র ডিজাইনে যেগুলো গুরুত্বপূর্ণ:
1. স্পেস প্ল্যানিং (Space Planning):
ডেস্ক, কনফারেন্স রুম, রিসেপশন এরিয়া, ব্রেক আউট স্পেস ইত্যাদি কিভাবে সাজানো হবে।
2. কালার থিম (Color Theme):
ব্র্যান্ডের রঙের সাথে মিল রেখে বা প্রোডাক্টিভিটি বাড়ায় এমন রঙ ব্যবহার করা হয় (যেমন নীল, সবুজ)।
3. আলোকসজ্জা (Lighting):
প্রাকৃতিক আলো সর্বোচ্চ ব্যবহার এবং স্মার্ট আর্টিফিশিয়াল লাইটিং ডিজাইন করা হয়।
4. ফার্নিচার (Furniture):
আরগনোমিক (Ergonomic) চেয়ার, অ্যাডজাস্টেবল ডেস্ক ইত্যাদি কর্মীদের স্বাচ্ছন্দ্যের জন্য বেছে নেওয়া হয়।
5. ডেকরেশন (Decoration):
দেয়ালে আর্টওয়ার্ক, ইনডোর প্ল্যান্টস, ব্র্যান্ডিং উপাদান ইত্যাদি ব্যবহার করা হয়।
6. ফাংশনাল জোন (Functional Zones):
সাইলেন্ট জোন, কোলাবোরেশন স্পেস, মিটিং রুম ইত্যাদি ভাগ করে সাজানো হয়।
7. টেকনোলজি ইন্টিগ্রেশন:
স্মার্ট অফিস সলিউশন যেমন ডিজিটাল মিটিং রুম বুকিং, সাউন্ড সিস্টেম ইত্যাদি ইন্টিগ্রেট করা হয়।

Wall Cabinet With Dressing Unit    Interior Design Lab
16/06/2025

Wall Cabinet With Dressing Unit

Interior Design Lab

বাংলাদেশে ফ্ল্যাট বা বাসা রেনোভেশনের আগে যে ৫টি বিষয় জানা জরুরি আপনার বাসা বা ফ্ল্যাট রেনোভেশন করার কথা ভাবছেন? একটু সাব...
17/05/2025

বাংলাদেশে ফ্ল্যাট বা বাসা রেনোভেশনের আগে যে ৫টি বিষয় জানা জরুরি

আপনার বাসা বা ফ্ল্যাট রেনোভেশন করার কথা ভাবছেন? একটু সাবধান! কাজ শুরু করার আগে এই ৫টি বিষয় না জানলে, পরে পড়তে হতে পারে ঝামেলায়। চলুন জেনে নেই।

✅ ১. বাজেট প্ল্যান স্পষ্ট করুন
অনেকেই রেনোভেশনের মাঝপথে এসে বাজেট সমস্যায় পড়েন।
📌 কাজ শুরুর আগে কোন কোন জায়গায় খরচ হবে, তার একটা তালিকা করে নিন।
📌 অতিরিক্ত ১০-১৫% বাজেট বাড়তি রেখে দিন অপ্রত্যাশিত খরচের জন্য।

✅ ২. বিশ্বস্ত ইন্টেরিয়র কোম্পানি নির্বাচন করুন
একজন অভিজ্ঞ ইন্টেরিয়র ডিজাইনার বা কোম্পানির সাহায্য নিলে রেনোভেশন অনেক সহজ হয়।
📌 পূর্বের কাজ দেখুন।
📌 ক্লায়েন্ট রিভিউ জেনে নিন।
📌 চুক্তিপত্র (Agreement) লিখিত করুন।

✅ ৩. ডিজাইন এবং লে-আউট আগে ঠিক করুন
একবার ডিজাইন চূড়ান্ত করার পর কাজ শুরু করুন।
📌 কোথায় কোন ফার্নিচার থাকবে
📌 কোন দেয়ালে কোন রঙ হবে
📌 কোন জায়গায় লাইটিং লাগবে
এই প্ল্যান না থাকলে, কাজ চলাকালীন সময়ে বারবার পরিবর্তনে সময় আর টাকা দুই-ই বেশি লাগবে।

✅ ৪. কোয়ালিটি মেটেরিয়াল নির্বাচন করুন
কম দামে মানহীন মালামাল নিলে কিছুদিন পরই সমস্যায় পড়বেন।
📌 ভালো ব্র্যান্ডের রঙ
📌 টেকসই ফার্নিচার
📌 উন্নত মানের ইলেকট্রিক ফিটিংস
এগুলো ব্যবহার করলে দীর্ঘদিন নিশ্চিন্তে থাকতে পারবেন।

✅ ৫. কাজের সময়সীমা নির্ধারণ করুন
প্রকল্পের কাজ কতদিনে শেষ হবে — তা আগে থেকে ঠিক করা জরুরি।
📌 চুক্তিতে সময় উল্লেখ করুন।
📌 দেরি হলে জরিমানা বা অতিরিক্ত খরচের বিষয় লিখিত রাখুন।

🗣️ একটা কমন ভুল। এজন্য যার যে দায়িত্ব সেই দায়িত্ব তারে দিয়ে করানোই উত্তম। আমরা অনেকেই নিজ থেকে আগ বাড়িয়ে অল্প কিছু টাকার...
16/05/2025

🗣️ একটা কমন ভুল।
এজন্য যার যে দায়িত্ব সেই দায়িত্ব তারে দিয়ে করানোই উত্তম।
আমরা অনেকেই নিজ থেকে আগ বাড়িয়ে অল্প কিছু টাকার মায়ার জন্য বড় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি।

ঢাকায় এখন ৪০° ডিগ্রী তাপমাত্রা। এটা নিয়ে যারা কান্নাকাটি করছেন তারাই আবার আর্কিটেক্টদের কাছে গিয়ে বলেন যে এক ইঞ্চি জায়গা...
02/05/2025

ঢাকায় এখন ৪০° ডিগ্রী তাপমাত্রা। এটা নিয়ে যারা কান্নাকাটি করছেন তারাই আবার আর্কিটেক্টদের কাছে গিয়ে বলেন যে এক ইঞ্চি জায়গাও আপনি ছাড়তে রাজি না। কেউ বলেন না যে আমার বাসাটা ছোট হলেও এমনভাবে ডিজাইন করেন যেন কিছু গাছ লাগাতে পারি। পুরো জমিটা জুড়ে বিল্ডিং চাইবেন, রাজউকের মিনিমাম সেটব্যাক রেখে বাড়ি করার নিয়মটাও ধান্দাবাজি করে মানবেন না, মিনিমাম গ্রিন স্পেস যেটা থাকার কথা সেটায়ও আপনি বসান ইট, বালু, সিমেন্ট, পাথর! কারণ আপনার ভবিষ্যত প্রজন্মের জন্য আপনার বড় অংকের টাকার উৎস এই বাড়ি রেখে যেতে হবে, তাদের জন্য একটু অক্সিজেন রেখে যাবেন না, একটু বাতাসও রেখে যাবেন না!

মনে রাখবেন, সবকিছুর সীমা আছে! প্রকৃতি মাফ করে না, একসময় না একসময় প্রতিশোধ নিবেই। ইট পাথরের বস্তিতে ৫০° তাপে শ্বাস নিতে না পারলে আপনার পরবর্তী প্রজন্মও আপনাকে মাফ করবে না।কবরে বসে দোয়ার আশা করবেন?

অনেকেই জানতে চান পারটেক্স/জুটেক্স এবং উডটেক্স এর মধ্যে পার্থক্য কি? জুটেক্স পাট কাঠির চিপস এবং উডটেক্স কাঠের চিপস দিয়ে ব...
01/05/2025

অনেকেই জানতে চান পারটেক্স/জুটেক্স এবং উডটেক্স এর মধ্যে পার্থক্য কি? জুটেক্স পাট কাঠির চিপস এবং উডটেক্স কাঠের চিপস দিয়ে বানানো। জুটেক্স, উডটেক্স এর তুলনায় হালকা তাই ইন্টেরিয়র সিলিং এর কাজে ব্যবহার করা হয়। উডটেক্স ফার্নিচার, রেক, পার্টিসনের কাজে ব্যবহার করা হয়। জুটেক্স এর দাম উডটেক্স এর তুলনায় ১.৫ গুনের ও বেশী। জুটেক্স ১২ এবং ১৮ মি মি হয়। উডটেক্স ৯,১২,১৬,১৮ মিমি হয়। দুই ধরনের বোর্ডেই সারফেস কোটিং মানে রং করতে হয়।

ন্টেরিয়র ডিজাইনে ৫টি কমন ভুল – এড়িয়ে চলুন! 🚫    আপনার বাড়ি বা অফিসের ইন্টেরিয়র ডিজাইন সুন্দর ও ফাংশনাল করতে চান? কিন্তু ...
01/05/2025

ন্টেরিয়র ডিজাইনে ৫টি কমন ভুল – এড়িয়ে চলুন! 🚫

আপনার বাড়ি বা অফিসের ইন্টেরিয়র ডিজাইন সুন্দর ও ফাংশনাল করতে চান? কিন্তু কিছু সাধারণ ভুল আপনার ডিজাইনের স্বপ্ন নষ্ট করে দিতে পারে! Naem Interior & Paint এর বিশেষজ্ঞদের থেকে জানুন, কোন ভুলগুলো এড়িয়ে চলবেন:

এড়িয়ে চলবেন:
**১. পর্যাপ্ত লাইটিংয়ের অভাব 💡
অনেকে শুধু ডেকোরেশনে ফোকাস করেন, কিন্তু প্রপার লাইটিং ছাড়া রুম ফ্ল্যাট ও আনইনভাইটিং লাগে। সলিউশন: ন্যাচারাল লাইট, টাস্ক লাইটিং ও এম্বিয়েন্ট লাইটের কম্বিনেশন ব্যবহার করুন।
**২. স্টোরেজ ইগনোর করা 🗄️
সৌন্দর্যের জন্য স্টোরেজ কম রাখলে পরে অগোছালো লাগে। সলিউশন: বিল্ট-ইন ক্যাবিনেট, মাল্টি-ফাংশনাল ফার্নিচার ও হিডেন স্টোরেজ প্ল্যান করুন।
**৩. রঙের ভারসাম্যহীনতা 🎨
একই রঙ everywhere বা অতিরিক্ত কন্ট্রাস্টিং কালার চোখে অস্বস্তি দেয়। সলিউশন: ৬০-৩০-১০ রুল (প্রাইমারি-সেকেন্ডারি-একসেন্ট) ফলো করুন।
**৪. স্পেস ইগনোর করে ফার্নিচার সিলেকশন 🛋️
বড় সোফা ছোট রুমে বা ছোট টেবিল বড় স্পেসে—এগুলো কমন ভুল। সলিউশন: রুমের মাপ নিয়ে স্কেচ করে ফার্নিচার কিনুন।
**৫. ভেন্টিলেশন ও এয়ার ফ্লো উপেক্ষা 🌬️
বদ্ধ রুম অস্বাস্থ্যকর। সলিউশন: উইন্ডো পজিশন, এক্সহস্ট ফ্যান ও ইনডোর প্ল্যান্টস যোগ করুন।

এক্সপার্ট টিপ: ইন্টেরিয়র ডিজাইন শুধু "সুন্দর" নয়, "ফাংশনাল" হওয়া জরুরি!

Interior Design Lab

Luxury Bathroom Design  Interior Design Lab
03/07/2024

Luxury Bathroom Design
Interior Design Lab

25/09/2023

DAP এর ২০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখের এর সংশোনীর সরল বিবরণঃ
- স্থপতি আমিনুল ইসলাম ইমন

ধারা (১)
২২/৬/২০১০ সালের গেজেটে যে সব এলাকাকে আবাসিক এলাকা হিসাবে ঘোষনা করা হয়েছে এই ধারা বলে সেগুলোর বৈধতা দেওয়া হলো।

ধারা (২) (ক)
এলাকা ভিত্তিক ফারের মান ১.৫ এর কম হলে ফার ১.৫ হবে
এলাকা ভিত্তিক ফারের মান ১.৫ থেকে ২.০ ফলে ফার বেড়ে ২.০ থেকে ২.৫ পর্যন্ত হবে। এতে এলাকা ভিত্তিক আগের চেয়ে কিছুটা বেড়েছে। এবং প্লটের ভাগ্য প্লট সংলগ্ন রাস্তার উপর নির্ভর করছে।
অর্থাৎ,
১। রাস্তা যদি অপ্রসস্ত যেমন ১৬ ফুট এর কম হয় তাহলে ফার ১.৫ থেকে ২.০
২। রাস্তা যদি ১৬ ফুট হয় তাহলে ফার= ২
৩। রাস্তা যদি ১৬ ফুটের বেশি হয় তাহলে ফার ২ থেকে ৪.৫ পর্যন্ত হতে পারে
মনে রাখতে হবে, অনেক রাস্তাই বাস্তবে কম থাকলেও ড্যাপে বাড়তি প্রস্তাব করা আছে। FAR সেই বাড়তি প্রসশস্তার বিবেচনায় হবে। এবং সেজন্য প্রয়োজনীয় রাস্তা জমি থেকে সিটি কর্পোরেশনকে দান করতে হবে।
তবে, আগের মত অপ্রশস্ত রাস্তাকে নিজে থেকে ছেড়ে কুড়ি ফুট চওড়া করে অতিরিক্ত FAR নেওয়ার সুযোগ এখন আর থাকলো না।

ধারা (২) (খ)
আবসিক ইউনিট এর সংখ্যা পাওয়া যায় পরিশিষ্ট ৩.৬ থেকে। সেখানে কাঠা প্রতি কতগুলো এপার্টমেন্ট আছে সেটা উল্লেখ করা আছে। যেমন পল্লবি এলাকার জন্য এই মান ১.৯। অর্থাৎ পল্লবী এলাকায় ৫ কাঠা জমিতে সর্বোচ্চ ৫ X ১.৯ = ৯.৫ অর্থাৎ ৯টা এপার্টমেন্ট তৈরি করা যেত।
কিন্তু এই ধারার কারনে এখন ৯.৫ এর ৩০% বেশি অর্থাৎ মোট ১২.৩৫ বা ১২ টা এপার্টমেন্ট তৈরি করা যাবে। শর্ত হলো এই তিনটা এপার্টমেন্টের FAR কোন না কোন প্রনোদনা থেকে পেতে হবে। যেমন, নাগরিক সুবিধার প্রনোদনা, স্বাশ্রয়ী আবাসন প্রনোদনা ইত্যাদি থেকে পেতে হবে।

ধারা (২) (গ)
আবাসিক এলাকা গুলোর মধ্যে যে সব এলাকার FAR এবং Dwelling Unit বেশি সেই FAR এবং Dwelling Unit পুরো আবাসিক এলাকাতেই পাওয়া যাবে। যেমন, বসুন্ধরা বা পুর্বাচলের সবখানেই সর্বোচ্চ FAR ও Dwelling Unit পাওয়া যাবে।

ধারা (২) (ঘ) (ক)
পরিকল্পিত আবাসিক এলাকা যেমন উত্তরা বা পূর্বাচলে যেহেতু বাধ্যতামূলক ভাবে স্কুল, কলে্‌জ, খেলার মাঠ, ইত্যাদি করার বাধ্যবাধকতা আছে তাই সেগুলোর তৈরি হওয়ার আগেই ওই গুলোর জন্য বাড়তি ফার ০.৫ এখন থেকেই পাওয়া যাবে

ধারা (২) (ঘ) (খ)
অপরিকল্পিত এলাকায় ৫ টি আবাসিক ইউনিট প্রাপ্য আবাসিক ইউনিটের ‘সংখ্যার’ অতিরিক্ত হবে। রাস্তার উপর ভিত্তি করে ০.৫ থেকে ০.৭৫ অতিরিক্ত ফার পাওয়া যেতে পারে।
পরিকল্পিত এলাকার ক্ষেত্রে এই সুবিধা থাকবে না।

ধারা (৩)
আবাসিক ভবনে ২০০৮ এর বিধিমালার মতই সম্মুখ ও পার্শ বারান্দার বোনাস ফার পাওয়া যাবে।

ধারা (৪)
ডেভেলপারের সাথে জমির মালিকের রেজিস্টার্ড চুক্তি ড্যাপ গেজেট হওয়ার আগেই হয়ে থাকলে সেই জমির জন্য ২০০৮ এর বিধিমালা প্রযোজ্য হবে।

ধারা (৫)
৬ থেকে ১০ কাঠার কম ক্ষেত্রফলের জমির জন্য ০.২৫ এবং ১০ কাঠার চেয়ে বেশি জমির জন্য ০.৫ অতিরিক্ত FAR পাওয়া যাবে।

ধারা (৬)(ক)
ব্লক ভিত্তিক জমির সর্বোচ্চ ৪০% MGC হবে । বাকি জমির মধ্যে ৪০% গ্রীন স্পেস রাখতে হবে। ২০% সেটব্যাকে সহ যে কোন কাজ যেমন পার্কিং এ রাখা যাবে।
গ্রীন স্পেসের অন্ততঃ একটা অংশ আবার জমির কমপক্ষে ২০% হিসাবে একত্রে রাখতে হবে।

ধারা (৬)(খ)
ব্লকের FAR জন্য সর্বোচ্চ FAR এর বাঁধা থাকছে না। সব প্রণোদনা যোগ করে প্রাপ্য FAR রাস্তার FAR ও এরিয়া FAR উভয়কে ছাড়িয়ে যেতে পারবে।

ধারা (৭)
ড্যাপে কোন রাস্তা প্রশস্ত করার পরিকল্পনা থাকলে সেই রাস্তা তৈরির জন্য জমির Affected Land Area সিটি কর্পোরেশনের নামে রেজিস্টার্ড দলিল এর মাধ্যমে দান করে দিতে হবে। উল্লেখ্য, ২০০৮ এর নিয়মে শুধু রাজউক বরাবর অংগীকার-নামা দিলেই হতো।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 16:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801719125901

Website

Alerts

Be the first to know and let us send you an email when Interior Design Lab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Interior Design Lab:

Share