কিভাবে সহজে বাড়ি নির্মাণ এবং সাইট সুপারভিশন করবেন?

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • কিভাবে সহজে বাড়ি নির্মাণ এবং সাইট সুপারভিশন করবেন?

কিভাবে সহজে বাড়ি নির্মাণ এবং সাইট সুপারভিশন করবেন? Feel free to contact with me!

29/06/2026

🇮🇳 বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইন্ডিয়ান টুরিস্ট ভিসা (Tourist Visa) চেকলিস্ট

ভিসা আবেদন করার পূর্বে নিম্নোক্ত ডকুমেন্টসমূহ প্রস্তুত রাখুন:

✅ কমপক্ষে ৬ (ছয়) মাস মেয়াদ এবং ২ (দুই)টি খালি পৃষ্ঠাসহ মূল পাসপোর্ট

✅ সকল পূর্ববর্তী (পুরাতন) পাসপোর্ট

✅ ১ (এক) কপি সদ্য তোলা ২×২ ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি

✅ জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম নিবন্ধন সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)

✅ বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে সাম্প্রতিক বিদ্যুৎ, গ্যাস, পানি অথবা ল্যান্ডফোন বিল

✅ গত ৬ (ছয়) মাসের ব্যাংক স্টেটমেন্ট (১৫ থেকে ২০ হাজার টাকা থাকতে হবে )

✅ জনপ্রতি ন্যূনতম USD 150 (একশত পঞ্চাশ মার্কিন ডলার) সমপরিমাণ বৈদেশিক মুদ্রার এন্ডোর্সমেন্ট অথবা আন্তর্জাতিক ক্রেডিট/ট্রাভেল কার্ড (প্রযোজ্য ক্ষেত্রে)

পেশাভিত্তিক প্রয়োজনীয় কাগজপত্র

চাকরিজীবী:

- চাকরির সনদ (Employment Certificate)
- No Objection Certificate (NOC)

ব্যবসায়ী:

- বৈধ ট্রেড লাইসেন্স

শিক্ষার্থী:

- স্টুডেন্ট আইডি কার্ড অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র

অবসরপ্রাপ্ত:

- অবসর সংক্রান্ত প্রমাণপত্র


বিশেষ দ্রষ্টব্য
বাংলা ডকুমেন্টস গুলোকে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে দিতে হবে।

আবেদনকারীর ব্যক্তিগত প্রোফাইল, ভ্রমণের উদ্দেশ্য এবং ভিসা কর্তৃপক্ষের বিবেচনার ভিত্তিতে অতিরিক্ত ডকুমেন্ট বা তথ্য চাওয়া হতে পারে। তাই আবেদন জমা দেওয়ার পূর্বে সকল তথ্য ও কাগজপত্র যথাযথভাবে প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

22/06/2026
আপনার বয়স ২২-৩০ এর মধ্যে হলে আপনার টার্গেট হবে সবার আগে ২ লাখ টাকা জমানো।এরপর নিজে পারলে ভালো, না পারলে কোন এজেন্সি মাধ্...
22/06/2026

আপনার বয়স ২২-৩০ এর মধ্যে হলে আপনার টার্গেট হবে সবার আগে ২ লাখ টাকা জমানো।
এরপর নিজে পারলে ভালো, না পারলে কোন এজেন্সি মাধ্যমে মদিনা ৬০% দিন বেশি থাকবে এমন প্যাকেজে উমরাহ বুক করা।
প্যাকেজে মধ্যে ৫ স্টার হোটেল বাদ দিয়ে বলবেন কুবা রোডের ভাংগাচুরা হোটেলে ব্যবস্থা করতে। খাবার প্যাকেজ নরমাল,সব নরমাল।
মদিনায় ল্যান্ড করেই আগে বিশাল ঘুম দিবেন,ফজর যোহর আসর যে কোন জায়গায় পড়বেন।
মাগরিবের নামাজ পড়তে চলে যাবেন সোজা মসজিদুল নবী (সা) তে।সেখানে দোতলায় নামাজ পড়বেন,নামাজ শেষে পা ছড়িয়ে শুয়ে আকাশ দেখবেন।
আকাশ দেখা শেষ হলে ৪ গ্লাস পানি খাবেন,জমজমের। নাম জমজম হলেও এই পানি স্বাদ দুনিয়া যে কোন পানি থেকে আলাদা। মনে হবে মহান আল্লাহ আপনাকে জান্নাত থেকে পানি খাওয়াচ্ছেন ( সুবহানাল্লাহ)
পানি খাওয়া শেষে মসজিদ থেকে বের হয়ে আশে পাশে সাহাবাদের মসজিদ দেখবেন।যে কোন এক সাহাবা মসজিদে এশার নামাজ পড়ে নিবেন।
এরপর বের হয়ে মদিনা চারিদিকে হাটবেন। আপনি ফিল করবেন মদিনার বাতাস,মদিনার রাস্তা,সব কিছু কেমন আরামদায়ক।আপনার সেই সময় মনে হবে,মদিনা শহর মনে হয় জান্নাতে এক টুকরো।কারন এই শহরে ঘুমিয়ে আছেন প্রিয় নবী (সা)।
হাটতে হাটতে একটা ঘাসের জমিতে বসবেন।রাস্তা থেকে এক টুকরো মুরগি ফ্রাই নিয়ে রাস্তায় ছিটিয়ে দিবেন।কোথা থেকে এক পাল বিড়াল এসে আপনাকে ঘিরে ধরবে,কোলে উঠবে,মুরগি খাবে।আপনি শুধু বিড়ালের কান্ডকারখানা দেখবেন।এরপর গা ঝাড়া দিয়ে মসজিদে নবী ( সা) এসে তাহাজ্জুদ পড়ে নিবেন,সামনে কাতারে।
নামাজ পড়া শেষে মানুষজনের সাথে কথা বলবেন।বাইরে গিয়ে পুলিশ অফিসারদের সাথে গুগল ট্রান্সলেটর দিয়ে গল্প করবেন। মসজিদে মেহমানদের সাথে দ্বীন নিয়ে আলোচনা করবেন।মনে হবে,আরেহ এই তো আমার পরিচিত বন্ধু,কত দিনের চেনা।
আস্তে আস্তে ফজরে সময় হবে। ফজর পড়ে নবী (সা) রওজায় সালাম দিবেন, আপনার মনের কথা বলবেন। সালাতুল ইসরাকে নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুম দিবেন।

সিম্পল কিছু কাজ।৷ কিন্ত এই কাজের যে শান্তি,দুনিয়া সব সম্পদ হাতে দিলে আপনি এই শান্তি পাবেন না।
যদি সুযোগ হয়,একবার হলেও মদিনায় যাবেন,বেহেস্ত স্বাদ আপনি দুনিয়া পাবেন।
সংগৃহীত ____

হে কাবার মালিক!
কবুল করে নেন আমাদের 🖤

নির্মানে ব্যাবহার করুন Epoxy Coated Bar – দীর্ঘস্থায়ী স্ট্রাকচারের গোপন শক্তি!একটা বিল্ডিংয়ের আসল শক্তি কিন্তু বাইরে না,...
15/04/2026

নির্মানে ব্যাবহার করুন Epoxy Coated Bar –
দীর্ঘস্থায়ী স্ট্রাকচারের গোপন শক্তি!

একটা বিল্ডিংয়ের আসল শক্তি কিন্তু বাইরে না, ভিতরে—বিশেষ করে ফাউন্ডেশন ও মাটির নিচের কাজগুলোতে 💯
আর সেই জায়গায় Epoxy Coated Bar ব্যবহার করা এখন smart engineering choice 🔥

🔍 Epoxy Coated Bar কী?
বিশেষ epoxy coating দেওয়া রড, যা মরিচা (corrosion) থেকে রক্ষা করে—বিশেষ করে ভেজা ও ক্ষতিকর পরিবেশে।

💡 কেন এটা এত গুরুত্বপূর্ণ?
✔️ পানি, আর্দ্রতা ও কেমিক্যালের বিরুদ্ধে বেশি প্রতিরোধ
✔️ মাটির নিচের moisture ও groundwater-এর ক্ষতি কমায়
✔️ Structure-এর আয়ু (lifespan) অনেক বাড়ায়
✔️ Repair ও maintenance খরচ কমায়

📍 কোথায় ব্যবহার করলে সবচেয়ে বেশি লাভ?
🧱 ফাউন্ডেশন কাজগুলোতে:
✔️ পাইলিং (Bored pile / Driven pile)
✔️ ম্যাট ফাউন্ডেশন / রাফ্ট ফাউন্ডেশন
✔️ ফুটিং (Isolated / Combined)

🌍 মাটির নিচের স্ট্রাকচারে:
✔️ বেসমেন্ট স্ল্যাব ও রিটেইনিং ওয়াল
✔️ আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাংক
✔️ সিউয়ারেজ ও ড্রেনেজ স্ট্রাকচার

🌊 ঝুঁকিপূর্ণ এলাকা:
✔️ উপকূলীয় এলাকা (লবণাক্ত মাটি)
✔️ পানি জমে থাকে এমন এলাকা
✔️ ইন্ডাস্ট্রিয়াল জোন (কেমিক্যাল এক্সপোজার)
🛣️ হেভি ডিউটি স্ট্রাকচারে:
✔️ ব্রিজ, ফ্লাইওভার, কালভার্ট
✔️ রোড পেভমেন্ট (Rigid pavement)

🛠️ Engineer’s Insight:
“ফাউন্ডেশন যত শক্তিশালী, স্ট্রাকচার তত দীর্ঘস্থায়ী — আর সেই ফাউন্ডেশনে সঠিক ম্যাটেরিয়াল ব্যবহার করাটাই আসল ইঞ্জিনিয়ারিং।”
📸 চোখে দেখা যায় না, কিন্তু মাটির নিচেই ঠিক হয় একটি বিল্ডিংয়ের ভবিষ্যৎ!

বয়স অনুসারে খুববেশি অভিজ্ঞতা না হলেও অনুজ যারা আছেন তাদের জন্য নিজের ব্যক্তিগত কিছু উপলব্ধি/লাইফ লেসন/ঠেকে শেখা বিষয় শেয়...
30/03/2026

বয়স অনুসারে খুববেশি অভিজ্ঞতা না হলেও অনুজ যারা আছেন তাদের জন্য নিজের ব্যক্তিগত কিছু উপলব্ধি/লাইফ লেসন/ঠেকে শেখা বিষয় শেয়ার করি:

১। চেষ্টা করবেন অনার্স পড়া অবস্থায় বা শুরু করার আগেই জীবনের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নেওয়ার। চাকরি/ব্যবসা/বিয়ে/প্রেম/সন্তান হোয়াটএভার!
এই একটা সীদ্ধান্ত আমাকে অনেক এগিয়ে রেখেছে।

২। যেই চাকরিই বা বিজনেসই করেন না কেন, খুঁটিনাটি ভালোভাবে জেনে নিবেন। কাউকে কপি করতে যাবেন না এই সময়ে।
চাকুরী করলেও একদম রুলস এন্ড রেগুলেশন্সগুলো ধরে ধরে জানবেন। অনেক কাজে লাগবে।

৩। মানুষ মূলত ক্ষমতা এবং টাকা পেলে তার আসল রূপ দেখায়।
অনেক মানুষই ক্ষমতা পেয়ে খেই হারায়ে ফেলে। অথচ ক্ষমতা এবং টাকার আসল সৌন্দর্য্য ক্ষমতা না দেখানোর মাঝে। তবে ক্ষমতা যে আছে এটা উপলব্ধি করা জরুরি।
এই ক্ষমতা এবং টাকা দিয়ে অপরকে সাহায্য করার সুযোগ খুজতে হবে সবসময়।

৪। মেজাজ হারাবেন না। এই মেজাজই মানুষকে উপরে তুলতে পারে আবার নিচেও নামাতে পারে।
মেজাজ হারায়ে যা লাভ করবেন তার চাইতে বেশি নিজের ক্ষতি করবেন। ঠাণ্ডা মাথায় আপনি আপনার সর্বোচ্চটা দিতে পারবেন। প্রতিশোধ নেওয়ার দরকার নেইপ্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েও না নেওয়া মানেই আপনি বিজয়ী।
কখনো কাউকে গালিগালাজ করবেন না।

৫। নিজের প্রায়োরিটি সেট করে নেন। নিজের গোল সেট করে নিন।হেলথ,পরিবার,বিজনেস ,ঘুরাঘুরি,বন্ধুবান্ধব সবার জন্যই লাইফে একটা সময় রাখার চেষ্টা করবেন।
এই অন্যরকম প্রশান্তি দেয়।

৬। মানুষের অতি প্রশংসা/ভালোবাসা যেমন গায়ে মাখবেন না, তেমনি অতি ঘৃণা/অপছন্দও পাত্তা দিবেন না।
এই দুনিয়ায় আপনি যাই করুন না কেন এক শ্রেনী আপনার প্রশংসা সবসময় করবে অন্য শ্রেণী আপনার সমালোচনা করবে।
এটা দুনিয়ার নিয়ম।।তাই এটা নিয়ে কখনোই মাথা খারাপ করবেন না।মনে রাখবেন আমাদের নবী: (স;) কেও সবাই পছন্দ করতে না।

৭। একটা নির্দিষ্ট দূরত্ব রেখে মানুষের সাথে মিশবেন। আপনার ব্যক্তিগত বাউন্ডারি থাকা জরুরি। সেই দেয়াল খুব কম মানুষের জন্য উন্মুক্ত করবেন। কারণ অনেকেই দেয়াল ভেঙে আসতে চাইলেও, আসার পর স্পেসের ভ্যালু বা পবিত্রতা নষ্ট করে ফেলে।
আএ সবাই যে আপনার গুরুত্ব বুঝবে না বা দিবেনা এটাও মাথায় রাখা জরুরী।

৮। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না।খারাপ সময় আসতেই পারে...
এটা আমাদের হাতে সবসময় থাকে না।এই সময়ে সর্বোচ্চ ক্ষতি কী হতে পারে সেটা আগে ভেবে নিন। এবার সেই ক্ষতিকে তুলনা করুন আপনার পরিবার, স্বাস্থ্য কিংবা সুনামের সাথে। যদি এগুলো কমপ্রোমাইজড হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সর্বোচ্চ চেষ্টা করুন। যদি একান্তই সেই পরিস্থিতি আপনার হাতে না থাকে তাহলে অহেতুক দুশ্চিন্তা করবেন না; সাধারণভাবেই সমাধানের জন্য কাজ করুন।বাকীটা আল্লাহর হাতে ছেড়ে দিন।

৯। সবসময় ভাববেন ভালো দিন খুব সহজেই কষ্টের দিনে রূপান্তরিত হতে পারে। প্রতিটা ভালো সময় ঠিক ওভাবেই যাপন করেন যেভাবে আপনি কষ্টের দিন যাপন করতেন। অর্থাৎ ঠাণ্ডা মাথায়, ধৈর্য্য ধরে।আবেগে গা ভাষানো যাবে না।

১০। নিজের ইমোশনকে রিয়েলিটি দিয়ে কাটাছেঁড়া করেন। ইমোশনাল কথায় বা কাজে কখনো পাত্তা দিবেন না।
লাইগে যারা বড় হয় বা ভালো পজিশনে যায় তারা সবাই ইমোশন খুব ভালো করেই কন্ট্রোল করতে পারে।
এই একটা জিনিস পারলেই অন্যদের চেয়ে কয়েকধাপ এগিয়ে যাবেন।

১১। কোন সমস্যায় পড়লে সেটার বিস্তারিত বিষয়গুলো লিখুন।
সমস্যা এবং এর পিছনের কারণগুলো লিখতে পারলেই ৮০% সমাধানের পথ পেয়ে যাবেন।
মন রাখবেন মৃত্যু ছাড়া সকল সমস্যাই হয় সমাধানযোগ্য অথবা সমাধানযোগ্য না হলে সেটা আপনি সহ্য করার ক্ষমতা পেয়ে যাবেন। এটা শুনতে নির্মম তবে সত্যি।
আল্লাহ আমাদের সেভাবেই সৃষ্টি করেছে।

১২। পিছুটান রাখবেন না। যেটা ছেড়ে দিবেন সেটা ওখানেই শেষ। পিছুটান আফসোসের অন্যতম কারণ। আর আফসোস আমাদের অগ্রগতির পথে অন্যতম বাঁধা।
আমি নিজেই এটার চাক্ষুষ প্রমান।

১৩। আপনার সামাজিক অবস্থান যত ক্ষুদ্রই হোক না কেন, মানুষের উপকার করার ক্ষমতা আপনার মধ্যে সৃষ্টিকর্তা বাই-ডিফল্ট সেট করে দিয়েছে। কাজেই নিজের সামর্থ্যের মাঝে মানুষের উপকার করেন।
অন্যকে সাহায্য করতে পারলেই আল্লাহ সরাসরি আপনাকে সাহায্য করবে।বিপদে পড়লেও এই পদ্ধতি অবলম্বন করে দেখতে পারেন।

১৪। আমারে কেউ যদি বলে, ভাই এত টাকা ইনকাম করছি বা এত টাকা বেতন পাই তাহলে সবসময়ই বলি যে এর কিছু টাকা সঞ্চয় করুন।যেন আপনকালীন সময়ে কাজে লাগানো যায়।

১৫। নিজের আত্মসম্মানবোধের মাপকাঠি ঠিক করেন। সবসময়ই যেন আপনার আত্নসন্মানে কেউ আঘাত হানতে না পারে তার খেয়াল রাখবেন।
পুরুষের প্রধান সম্পদ কিন্তু আত্নসন্মানবোধ।

১৬। আপনি বস হলে অবশ্যই অফিসের আনুগতদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে মিশবেন।কিন্তু এটার যেন একটা বাউন্ডারি থাকে তা সবসময়ই মাথায় রাখবেন।
তারা যেন কখনোই আপনাকে তার লিমিটের বাইরে এক্সেস করতে না পারে।এইটা মেইনটেইন করতে না পারলে কখনই ভালো লিডার হতে পারবেন না।

১৭। সবচেয়ে কাজের জিনিস হচ্ছে যেকোন বিজনেস বা প্রজেক্ট করার শুরুতেই আপনার মা /বাবাকে কল করে দোয়া নিন।
বলুন এইটা একমাত্র আপনার দোয়ায় সম্ভব,কারণ আল্লাহ কখনোই মায়ের দোয়া ফেরায় না।তাই আপনি দোয়া করলেই আল্লাহ আমাকে সাকসেস করবেন।
দেখবেন হাজারো বিপদ আসলেও আপনি আপনার প্রজেক্টে সফল হবেনই।

১৮।কখনোই কাউকে দেখে হিংসা করবেন না।
আপনার আত্নীয় বা বন্ধু কেউ যদি ভালো করে তাহলে আপনি খুশি হোন ,তারজন্য দোয়া করুন এবং আল্লাহ কে বলুন যেন আপনার রিজিক বাড়িয়ে দেয়।
কিন্তু হিংসা মানুষের রিজিক কমিয়ে দেয়।

১৯) রিক্স নেওয়ার বয়স ২০-৩০ বছর।
যারা দুনিয়ায় ভালো কিছু করতে চান এবং বাপ মাকে খুশি করতে চান তার এই বয়সেই যেকোন রিক্স নিতে পারেন।
এরপরে রিক্স নেওয়ার মতো এনার্জি থাকেনা।
তবে হ্যা রিক্স নেওয়ার আগে রিসার্চ করে মাঠে নামবেন।

21/02/2026

Address

Dhaka

Telephone

+8801762071234

Website

Alerts

Be the first to know and let us send you an email when কিভাবে সহজে বাড়ি নির্মাণ এবং সাইট সুপারভিশন করবেন? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কিভাবে সহজে বাড়ি নির্মাণ এবং সাইট সুপারভিশন করবেন?:

Shortcuts

Share