11/10/2018
একজন দক্ষ প্রকৌশলী হিসেবে নিজেকে উপস্থাপন করতে চাইলে #কনস্ট্রাকশন_সিকোয়েন্স সম্পর্কে অবশ্যই মৌলিক ধারণা থাকা একান্ত জরুরী।
আমাদের সমাজ জীবনে সকল কাজ করতে হয় একটি নির্দীষ্ট ক্রম অনুসরন করে । ঠিক তেমনি একটি ভবন তৈরির ক্ষেএেও একটি নির্দীষ্ট ক্রম অনুসরন করতে হয় । যাকে প্রকৌশলীদের ভাষায় “কনস্ট্রাকশন সিকোয়েন্স” বলা হয় । “কনস্ট্রাকশন সিকোয়েন্স” কে দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো “কাঠামোগত বা #স্ট্রাকচারাল_কাজ”, আর অপরটি হলো “সৌন্দর্য বর্ধণ বা #ফিনিশিং_কাজ” । একটি ভবনের কাজের “কনস্ট্রাকশন সিকোয়েন্স” নিন্মে তুলে ধরা হলো :
#কাঠামোগত_বা_স্ট্রাকচারাল_কাজ :
#প্রথম_ধাপ : সাইট মোবিলাইজেশন বা সাইটে প্রয়োজনীয় সরঞ্জাম সন্নিবেশ করা।
#দ্বিতীয়_ধাপ : ভূমি জরিপ করে ভূগর্ভস্থ মাটি পরীক্ষা করা।
#তৃতীয়_ধাপ : আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল এবং অন্যান্য প্রয়োজনীয় ড্রয়িং তৈরি করা।
#চতুর্থ_ধাপ : ভবনের প্রয়োজনীয় সকল লে-আউট ও লেভেল দেয়া।
#পঞ্চম_ধাপ : প্রয়োজন হলে পাইলিং করা এবং মাটি কাটা।
#ষষ্ঠ_ধাপ : ভিওির তলদেশে ব্লাইন্ড বা লীন কংক্রীট ঢালাই ও ইটের সোলিং করা।
#সপ্তম_ধাপ : ভিওির ঢালাই দেওয়া।
#অষ্টম_ধাপ : কলামের রড বাঁধা এবং ঢালাই দেওয়া।
াপ : বীম ও ছাদের রড বাঁধা এবং ঢালাই দেওয়া।
াপ : মেঝেতে ইটের প্রয়োজনীয় লে-আউট দেয়া এবং গাঁথুনীর কাজ করা ।
#সৌন্দর্য_বর্ধণ_বা_ফিনিশিং_কাজ :
#প্রথম_ধাপ : দরজায় কাঠের চৌকাঠ লাগানো।
#দ্বিতীয়_ধাপ : সিড়িঁ, বারান্দা ও জানালার গ্রীল লাগানো।
#তৃতীয়_ধাপ : বাথরূম ও কিচেন সহ সকল ধরনের স্যানিটারী ও প্লাম্বিং এর পাইপ ফিটিং করা।
#চতুর্থ_ধাপ : ওয়ালের গ্রুপ লাইন কাঁটা ও বৈদ্যুতিক সুইচবোর্ডের দেওয়ালের ভিতরের অংশের কাজ শেষ করা।
#পঞ্চম_ধাপ : ভবনের ভিতরের অংশে প্লাষ্টার করা।
#ষষ্ঠ_ধাপ : ভবনের বাইরের অংশে প্লাষ্টার করা।
#সপ্তম_ধাপ : বাথরূমের ও কিচেনের বেসিন বা সিঙ্ক সহ অন্যান্য প্রয়োজনীয় স্ল্যাব ঢালাই ও কনসিল অংশ লাগানো।
#অষ্টম_ধাপ : দরজা, জানালা, বারান্দা ও অন্যান্য অংশের থাই-এ্যালুমিনিয়াম ও গ্লাস লাগানো।
াপ : কিচেন ও বাথরূমের দেওয়ালের টাইলস্ লাগানো।
াপ : সিলার ও পুটি সহ সিলিং এ রং এর ১ম কোট দেয়া।
#একাদশ_ধাপ : ভিতরের বা বাইরের মেঝেতে ও সিড়িঁতে বা লিফটের দেওয়ালের সকল টাইলস্ বা মার্বেল লাগানো।
#দ্বাদশ_ধাপ : বৈদ্যুতিক ওয়্যারিং করা।
#এয়োদশ_ধাপ : ভবনের বাইরের ও ভিতরের দেওয়ালে রং এর ১ম কোট দেয়া।
#চতুর্দশ_ধাপ : দরজার বা জানালার পাল্লা ফিটিং করা এবং কাঠের অন্যান্য কাজ সারা।
#পঞ্চদশ_ধাপ : বাথরূম ও কিচেনের সকল ফিটিংস লাগানো এবং ফিনিশিং করা।
#ষৌলতম_ধাপ : বৈদ্যুতিক সুইচ, সকেট,হুক,সিলিং রোজ ও সার্কিট ব্রেকার লাগানো।
#সপ্তোদশ_ধাপ : টাইলস্ ও মার্বেলের পয়েন্টিং করা।
#অষ্টাদশ_ধাপ : ছাদের উপরের ফিনিশিং কাজ ও সুইমিং পুলের টাইলস লাগনো ।
#উনবিংশ_ধাপ : পেটেন স্টোন করা বেজমেন্ট বা ছাদের উপর।
#বিশতম_ধাপ : কাঠের বার্নিশ বা পলিশ ও দেওয়ালের রং এর ফাইনাল কোট করা।
#একুশ_তম_ধাপ : বৈদ্যুতিক সকল বাতি ও ফ্যান লাগানো।
#বাইশতম_ধাপ : সকল ধরনের ফার্নিচার সেট করা।
বিঃদ্রঃ Different BaBo