25/04/2023
বিদ্যুৎ বিতরণ কোম্পানিকে গালি দেয়ার আগে তাদের কাজ করার ক্ষমতার বিষয়ে জানুন। !!!!
"বিদ্যুৎ কিভাবে আমাদের বাসার সুইচ পর্যন্ত আসে?"
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ( পাওয়ার প্লান্ট) বিদ্যুৎ উৎপাদন করে।
যেমনঃ BPDB, EGCB, RPCL, APSCL, B-R Power generation, NWPGCL
।পাওয়ার প্রোডাকশন কোম্পানি থেকে রিসিভিং স্টেশন পর্যন্ত ট্রান্সমিশন লাইন থাকে। যেটাকে প্রাইমারি ট্রান্সমিশন লাইন / গ্রিড লাইন বলে।
গ্রিড লাইনের ভোল্টেজ ১৩২, ২২০,, ৪০০ KV পর্যন্ত হয়ে থাকে। এটা দেশ ভেদে ভিন্ন হয়।
রিসিভিং স্টেশন রিসিভ করে বিভিন্ন সাবস্টেশন / ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর কাছে পৌছে দেয়।
এখন যে ট্রান্সমিশন লাইন দিয়ে বিদ্যুৎ সাবস্টেশান / ডিস্ট্রিবিউশান কোম্পানির কাছে যাবে সেটাকে সেকেন্ডারি ট্রান্সমিশন লাইন বলে। PGCB ( Power Grid Company of BD) এই কাজটাই করে। গ্রিড ভোল্টেজ রিসিভ করে তা সেকেন্ডারি টান্সমিশান লাইন দিয়ে ডিস্ট্রিবিউটরদের (বিক্রেতা) কাছে পৌছে দেয়।
বিক্রেতা/ ডিস্ট্রিবিউশন কোম্পানি গুলা ভোল্টেজকে সহনীয় মাত্রায় এনে তাদের ভোক্তাদের(চমাদের) কাছে পৌছে দেয়।
DESCO ( Dhaka Electric Supply Company Ltd), DPDC, NESCO, PDB (Distribution) এই কাজটা করে।
এখন যদি, প্রোডাকশন এর তুলনায় গ্রাহকের চাহিদা বেশি হয় তাহলে বিদ্যুৎ বিতরণ কোম্পানিকে বাধ্য হয়ে লোডশেডিং দিতে হবেই।
%%%
তবে এটাও সত্য যে অনেক সময় বিভিন্ন প্রভাবে কোন এলাকায় (লোডশেডিং) কম কোন এলাকায় বেশি হয়।
বি:দ্র: তাই সকলে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোকে(বিক্রেতা) গালাগালি না করে বিদ্যুৎ অপচয় না করলে আমাদে ভোগান্তি অনেকাংশেই কমে যাবে।