Drone of Architecture

Drone of Architecture 3D Rendering Firm

25/08/2026
25/08/2026
25/08/2026

মাত্র ৮ মিনিটের মধ্যেই ভারতের ওড়িষ্যা উপকূল থেকে প্রায় ২৪০ মাইল পূর্বে ডুবে যায় পানামা পতাকাবাহী চাইনিজ বাল্ক ক্যারিয়ার জাহাজ **"ওশান উইনার"**। জাহাজটিতে থাকা ২৪ জন ক্রুর মধ্যে একমাত্র বাংলাদেশি ছিলেন ৪র্থ ইঞ্জিনিয়ার **আবদুল্লাহ আল মামুন**, যিনি এখনো নিখোঁজ রয়েছেন। জানা গেছে, জাহাজটি প্রায় ১,৭০০ হাজার টন লোহার আকরিক বহন করছিল। ধারণা করা হচ্ছে, কার্গো শিফটিংয়ের কারণে জাহাজটি একদিকে কাত হতে শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের আগেই মাত্র ৮ মিনিটের মধ্যে সেটি সাগরে ডুবে যায়।

এত অল্প সময়ের মধ্যে জাহাজ ডুবে যাওয়ায় ক্রুরা লাইফবোট নামানোর সুযোগ পাননি। এমনকি সবগুলো লাইফ র‍্যাফটও পানিতে নামানো সম্ভব হয়নি। অনেকেই লাইফ জ্যাকেট পরারও পর্যাপ্ত সময় পাননি বলে আশঙ্কা করা হচ্ছে। ২৮ বছর পুরোনো এই জাহাজটিতে মোট ২৪ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে ২০ জন চীনা, ৩ জন মিয়ানমারের এবং ১ জন বাংলাদেশি নাগরিক ছিলেন। শনিবার ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ উদ্ধার অভিযানে মাত্র ২ জন চীনা ক্রুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ২২ জন এখনো নিখোঁজ রয়েছেন।

বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুনের এটি ছিল ৪র্থ ইঞ্জিনিয়ার হিসেবে প্রথম কন্ট্রাক্ট। দেশে তার স্ত্রী ও দুই সন্তান গভীর উদ্বেগ ও মানসিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। সময় যত গড়াচ্ছে, নিখোঁজদের জীবিত উদ্ধারের আশাও ততটাই ক্ষীণ হয়ে আসছে।

15/07/2026

🥺🥺

15/07/2026

ওহহহ💜💜

Address

Dhaka

Telephone

+8801785077910

Website

Alerts

Be the first to know and let us send you an email when Drone of Architecture posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Drone of Architecture:

Shortcuts

Share