Bangladesh Bridge Authority

Bangladesh Bridge Authority Aim is to the page for giving opportunity public discussion relating to Bangladesh Bridge Authority

Bangladesh Bridge Authority is responsible for development of planning (including feasibility study), implementation, monitoring and evaluation of construction of bridges of 1500m or over, toll road, flyover, expressway, causeway, link road etc.

অদ্য সেতু বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মহোদয়ের পিআরএল-এ গমন উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা ...
31/08/2026

অদ্য সেতু বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মহোদয়ের পিআরএল-এ গমন উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আবদুর রউফ, সচিব, সেতু বিভাগ ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এছাড়াও, অনুষ্ঠানে সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ আজ সেতু বিভাগের সম্মেলন কক্ষে আ...
31/08/2026

সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ আজ সেতু বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সভা,বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সমন্বয় সভায় সভাপতিত্ব করেন। উক্ত সভায় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।

সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার: সেতু ভবন প্রাঙ্গণে সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ১ম ধাপের শুভ উদ্বোধনজলবায়ু পর...
20/08/2026

সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার: সেতু ভবন প্রাঙ্গণে সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ১ম ধাপের শুভ উদ্বোধন

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং দেশব্যাপী প্রাকৃতিবান্ধব বলয় গড়ে তোলার লক্ষ্যে সরকারের রূপকল্পের অংশ হিসেবে গৃহীত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করেছে সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ । এ কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ ২০ আগস্ট ২০২৬ সেতু ভবন প্রাঙ্গণে ১ম ধাপের বৃক্ষরোপণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ। অনুষ্ঠানে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সকল পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রকল্প পরিচালকগণ এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ দিকনির্দেশনা ও পরিবেশবান্ধব সার্বিক দর্শনের ওপর ভিত্তি করেই আমাদের এই কার্যক্রম। বিশেষ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রীর প্রত্যক্ষ দিকনির্দেশনা, কৌশলগত পরামর্শ ও অবিরাম অনুপ্রেরণায় সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জাতীয় পর্যায়ের এই বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রা অর্জনে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। অবকাঠামোগত উন্নয়ের পাশাপাশি সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গঠনে সরকারের এ অঙ্গীকার বাস্তবায়নে আমরা পূর্ণ নিবেদিত। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করা এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ সুরক্ষায় সরকারি এ জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনস্থ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতি উক্ত কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করে তুলেছে। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে সেতু ভবন চত্বরে সংগৃহীত দেশীয় ফলদ, বনজ ও ওষুধি প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ ত্বরান্বিত করতে সেতু সচিবের সাথে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের শীর্ষ ...
18/08/2026

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ ত্বরান্বিত করতে সেতু সচিবের সাথে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদলের বৈঠক

ঢাকার পশ্চিমাঞ্চলীয় প্রবেশদ্বার ও পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের যানজট নিরসন এবং নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের গতি ত্বরান্বিত করার বিষয়ে সেতু সচিবের সাথে বৈঠকে মিলিত হয়েছে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি চায়না রেলওয়ে ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড (সিআরসিসি)-এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রকল্পটি জিটুজি ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে। এ বৈঠকে সিআরসিসি-এর চেয়ারম্যান Mr. Wu Yankun প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন।

বৈঠকে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ বলেন, বর্তমান সরকারের হাত ধরেই আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক রূপান্তর ঘটছে। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী দিকনির্দেশনা, সুদৃঢ় সংকল্প, দ্বিতীয় আরডিপিপি অনুমোদন ও সার্বক্ষণিক নিবিড় নজরদারির ফলেই ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো সুবিশাল মেগা প্রকল্প আজ বাস্তবতার মুখ দেখছে। একই সাথে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও মাননীয় প্রতিমন্ত্রীর বলিষ্ঠ ও প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে দেশের সামগ্রিক যোগাযোগ অবকাঠামো নতুন এক উচ্চতায় উন্নীত হয়েছে।

সেতু সচিব আরও বলেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে রাজধানী ঢাকার সাথে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। সাভার, আশুলিয়া ও ঢাকা-ইপিজেড এলাকার সংযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। একই সঙ্গে উত্তরাঞ্চলের জেলাগুলোর সাথে ঢাকার নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারিত হবে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।

সিআরসিসি-এর চেয়ারম্যান Mr. Wu Yankun বাংলাদেশ সরকার, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সেতু বিভাগকে সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আন্তর্জাতিক মানের প্রকৌশল প্রযুক্তি ও সর্বোচ্চ দক্ষতা প্রয়োগ এবং জনবল, যন্ত্রপাতি ও মালামাল সরবরাহ বৃদ্ধি করে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পটি সফলভাবে সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে নির্মাণাধীন এলাকায় চলাচলকারী সাধারণ জনগণের যাতায়াত নির্বিঘ্ন রাখতে পর্যাপ্ত ট্যাফিক ব্যবস্থাপনা, সাইনবোর্ড এবং উন্নত নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করার লক্ষ্যে সভায় গুরুত্ব আরোপ করেন। এছাড়াও প্রকল্পের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময় ২০২৮ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য সচিব সেতু বিভাগ ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালককে নির্দেশনা প্রদান করেন।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত: মানসম্মত ও নির্ধারিত সময়ে কাজ শেষ করার নির...
13/08/2026

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত: মানসম্মত ও নির্ধারিত সময়ে কাজ শেষ করার নির্দেশনা সেতু সচিবের

আজ সেতু বিভাগের সম্মেলন কক্ষে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ-এর সভাপতিত্বে ‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প’-এর সার্বিক অগ্রগতি, বাস্তবায়ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রকল্পের বিভিন্ন প্যাকেজের বর্তমান ভৌত ও আর্থিক অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। মাঠপর্যায়ে কাজের বর্তমান অবস্থা, নির্ধারিত লক্ষ্যমাত্রা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সর্বোচ্চ মান বজায় রেখে সম্পন্ন করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। পাশাপাশি, নির্মাণ কাজের গতি আরও বেগবান করতে এবং উদ্ভূত যে-কোনো জটিলতা দ্রুত নিরসনে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে সেতু সচিব জনাব মোহাম্মদ আবদুর রউফ বলেন, বর্তমান সরকারের আধুনিক বাংলাদেশ বিনির্মাণে দেশের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী দিকনির্দেশনা, ঐকান্তিক প্রচেষ্টা, নিয়মিত তদারকি এবং প্রকল্পের আরডিপিপি অনুমোদনের মাধ্যমেই ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্পগুলো আজ সফলভাবে বাস্তবায়নের পথে এগিয়ে চলছে। তিনি আরও বলেন, বিশেষ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবংমাননীয় প্রতিমন্ত্রীর সুদূরপ্রসারী নেতৃত্ব ও বলিষ্ঠ পদক্ষেপে দেশের যোগাযোগ অবকাঠামো খাতে এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছে।

সেতু সচিব আরও বলেন, এই গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার সাথে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। সাভার, আশুলিয়া, বাইপাইল ও ইপিজেড এলাকার সাথে ঢাকার প্রবেশগম্যতা সহজ হওয়ার পাশাপাশি এটি সামগ্রিক যানজট নিরসনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। অধিকন্তু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাথে সংযোগের মাধ্যমে ঢাকা মহানগরীর যানজট নিরসনে মুখ্য ভূমিকা পালন করবে। প্রকল্পের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে সম্পন্ন করার সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করেন।

এছাড়া সভায় নির্মাণাধীন এলাকায় চলাচলকারী সাধারণ জনগণের যাতায়াত নির্বিঘ্ন রাখতে পর্যাপ্ত ট্যাফিক ব্যবস্থাপনা, সাইনবোর্ড এবং উন্নত নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করা; প্রকল্পের অবশিষ্ট অংশের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত চূড়ান্ত করা এবং পাইপলাইন, বিদ্যুৎ, গ্যাস ও টেলিযোগাযোগের আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি লাইন দ্রুত স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সংস্থাগুলোর সাথে সমন্বয় জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি কাজের মান ও গতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে নিয়মিত বিরতিতে প্রজেক্ট স্টিয়ারিং কমিটি, কনসালট্যান্ট এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের যৌথ সাইট ভিজিট ও মাসিকসমন্বয় সভা করার পরামর্শ প্রদান করা হয়।

সভায় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রকল্প পরিচালক, প্রকল্প পরামর্শক এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের দেশি-বিদেশি প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। সভাশেষে সচিব মহোদয় প্রকল্পের সুনির্দিষ্ট কিছু চ্যালেঞ্জ দ্রুত সমাধান এবং নির্ধারিত সময় ২০২৮ এর জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের সুনির্দিষ্ট রূপরেখা প্রদান করেন।

সেতু সচিবের সাথে স্ট্যালিয়ন ক্যাপিটাল লিমিটেড এবং জাপানি বাণিজ্যিক প্রতিষ্ঠান মিয়াগাওয়া কেনসেটসু কোম্পানি লিমিটেড-এর প্র...
11/08/2026

সেতু সচিবের সাথে স্ট্যালিয়ন ক্যাপিটাল লিমিটেড এবং জাপানি বাণিজ্যিক প্রতিষ্ঠান মিয়াগাওয়া কেনসেটসু কোম্পানি লিমিটেড-এর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ: যোগাযোগ খাতের পিপিপি প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ


বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিকে আরও ত্বরান্বিত করতে দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতের সার্বিক উন্নয়ন এবং পিপিপি(সরকারি-বেসরকারি অংশীদারিত্ব) ভিত্তিক সম্ভাবনাময় প্রকল্পসমূহে বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আজ সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ-এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় মিলিত হয় জাপানের বাণিজ্যিক প্রতিষ্ঠান মিয়াগাওয়া কেনসেটসু কোম্পানি লিমিটেড এবং স্ট্যালিয়ন ক্যাপিটাল লিমিটেড। স্ট্যালিয়ন ক্যাপিটাল লিমিটেড-এর চেয়ারম্যান Mr. Sayeed Ibrahim Ahmed এবং Miyagawa Kensetsu co; ltd-এর Director/overseas Mr. Toji Nishida এই ০৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বৈঠকের সূচনায় সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ আগত প্রতিনিধি দলকে আন্তরিক উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের যোগাযোগ খাতে আমূল পরিবর্তন হচ্ছে সেই চিত্র তুলে ধরেন। বিশেষ করে পদ্মা সেতু, যমুনা সেতু এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো যুগান্তকারী প্রকল্পগুলোর সাফল্য ও এর আর্থ-সামাজিক প্রভাব তুলে ধরেন এবং সফল রক্ষণাবেক্ষণ ও পরিচালনা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। তিনি উল্লেখ করেন যে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১ম পিপিপি ভিত্তিক প্রকল্প, ঢাকাবাসী ইতোমধ্যেই এই প্রকল্পের আংশিক সুফল পেতে শুরু করেছে এবং বাকি অংশের নির্মাণকাজ দ্রুততম সময়ে সম্পন্ন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

সেতু সচিব বলেন, মননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বমানের অবকাঠামো নির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক ভিতকে আরও মজবুত করতে এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সরকার এখন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) বা সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে মেগা প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, বিশেষকরে সেতু বিভাগের মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রীর সার্বক্ষণিক তদারকি, দিকনির্দেশনা ও সুযোগ্য নেতৃত্ব আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করছে। তাঁরা দেশের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সাক্ষাৎকালে মিয়াগাওয়া কেনসেটসু কোম্পানি লিমিটেড এর Director/overseas Mr. Toji Nishida বাংলাদেশের অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি এবং উদীয়মান অর্থনীতির গতিশীলতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম টেকসই ও আশাব্যঞ্জক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। স্ট্যালিয়ন গ্রুপের সাথে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের যোগাযোগ খাতের বিভিন্ন অগ্রাধিকার প্রাপ্ত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ(পিপিপি) মডেলে বাংলাদেশের ভোলা-বরিশাল, শরীয়তপুর-চাঁদপুর, ভোলা-লক্ষ্মীপুর সেতু নির্মাণ প্রকল্পে সরাসরি অর্থায়ন, নকশা প্রণয়ন, নির্মাণ ও আধুনিক প্রযুক্তিগত অংশীদারিত্ব নিশ্চিত করতে আগ্রহ প্রকাশ করেন।

আলোচনায় সেতু সচিব জনাব মোহাম্মদ আবদুর রউফ প্রতিনিধি দলের এই আগ্রহকে সাধুবাদ জানিয়ে বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা(SDG) অর্জনে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর, যানজটমুক্ত ও পরিবেশ বান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা জরুরি। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সক্ষমতা সম্পন্ন বেসরকারি খাতের অংশগ্রহণ প্রকল্পগুলোর গতি ও মান নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। তিনি পিপিপি ভিত্তিক প্রস্তাবিত প্রকল্পসমূহের বাণিজ্যিক সম্ভাব্যতা, বিনিয়োগ বান্ধব নীতিমালা এবং বিনিয়োগের পূর্ণ নিরাপত্তার বিষয়ে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন। একই সাথে তিনি জানান, বিনিয়োগের বিষয়টিকে ত্বরান্বিত করতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে কারিগরি পর্যায়ে নিয়মিত যোগাযোগ অব্যাহত থাকবে।


বৈঠকের সমাপনীতে উভয় পক্ষ সম্মত হয় যে, বাংলাদেশে পিপিপি মডেলের আওতায় নতুন প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা যাচাইয়ে ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের কারিগরি, আইনগত ও অর্থনৈতিক বিশেষজ্ঞ দলের মধ্যে আরও কয়েক দফায় বিশদ আলোচনা অনুষ্ঠিত হতে পারে। বিনিয়োগ প্রস্তাব পর্যালোচনায় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সর্বাত্মক সহায়তা প্রদান করবে বলে সচিব মহোদয় আশ্বস্ত করেন। তিনি বিনিয়োগের শর্তাবলি এবং ক্ষেত্রসমূহ সম্পর্কে একটি MILT জাপান এবং বাংলাদেশের PPP কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় যোগাযোগের অনুরোধ জানান যা পর্যালোচনার পর সরকারের অনুমোদন সাপেক্ষে দ্রুত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' পালিত হচ্ছে ছাত্...
04/08/2026

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' পালিত হচ্ছে

ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে এবং বীর শহীদদের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনের লক্ষ্যে ০৫ আগস্ট ২০২৬ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনের উদ্যোগ গ্রহণ করছে সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন সাইট অফিস, পুনর্বাসন এলাকা ও প্রকল্পসমূহে দিনব্যাপী নানা তাৎপর্যপূর্ণ কর্মসূচি পালন করা হবে।

আজ বাদ জোহর সেতু ভবন মসজিদসহ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন সকল স্থাপনা, সাইট অফিস, পুনর্বাসন এলাকা ও প্রকল্প সংলগ্ন মসজিদসমূহে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাতে মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য শহিদ মুক্তিযোদ্ধা এবং যাঁরা যুদ্ধাহত হয়ে পঙ্গুত্ববরণ করেছিলেন, বিগত ১৭ বছরের দীর্ঘ সময়ে স্বৈরাচারী শাসন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার আদায়ে যারা অত্যাচার, জুলুম, নির্যাতন, বিচারবহির্ভূত গুম ও খুনের শিকার হয়েছেন, যাঁরা স্বজন হারিয়ে চিরতরে নিঃস্ব হয়েছেন; ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে যারা অন্যায়, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাত বরণ করেছেন তাঁদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়। পাশাপাশি এই আন্দোলনে অংশগ্রহণ করে যারা এখনো চিকিৎসাধীন আছেন এবং যাঁদের অনেকে দেশের জন্য লড়াই করে হাত, পা কিংবা চোখ হারিয়ে চিরতরে অঙ্গহানি বা পঙ্গুত্বের শিকার হয়েছেন, তাঁদের শেফায়ে কামেলা এবং দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা জন্যও দোয়া করা হয়। একই সাথে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

আগামীকাল ৫ আগস্ট ২০২৬ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন জাদুঘরসমূহে (যমুনা সেতু ও পদ্মা সেতু) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকিটে (বিনা মূল্যে) জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। কর্তৃপক্ষের আওতাধীন সকল বিনোদনমূলক স্থান শিশুদের জন্য সকাল-সন্ধ্যা উন্মুক্ত রাখা এবং বিনা টিকিটে (বিনা মূল্যে) প্রদর্শনীর ব্যবস্থা রাখা হবে।

নতুন প্রজন্মের মাঝে ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস ও দেশপ্রেম ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন সাইট অফিস সংলগ্ন পুনর্বাসন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের স্মৃতিকথা ও তাদের স্বপ্নের বাংলাদেশের চিত্র তুলে ধরবে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা আয়োজন করা হবে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

দিবসটির ভাবগাম্ভীর্য ও গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন সকল সেতুর টোল প্লাজায় ইলেক্ট্রনিক/ডিজিটাল ডিসপ্লে বোর্ডে জুলাই গণঅভ্যুত্থান দিবসের বার্তা প্রদর্শন করা হবে। সেতু কর্তৃপক্ষের আওতাধীন বিভিন্ন শহরের প্রধান সড়ক, সড়কদ্বীপসমূহে ও টোল প্লাজায় জাতীয় পতাকাসহ তাৎপর্যপূর্ণ ব্যানার, ফেস্টুন ও স্মারক প্ল্যাকার্ড স্থাপন করে সুসজ্জিত করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের বীরত্বগাথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সেতু সচিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন পূরণের জন্য সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রতিটি প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রমে স্বচ্ছতা, সততা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করছে। জনগণের অর্থ ও সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে মানসম্মত ও টেকসই অবকাঠামো গড়ে তোলাই আমাদের প্রধান অঙ্গীকার।

সেতু সচিব আরও বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও মাননীয় প্রতিমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী জনগণের জন্য নির্বিঘ্ন ও উন্নত সেবা নিশ্চিত করতে সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সকল স্তরের প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারী শতভাগ পেশাদারিত্ব, দেশপ্রেম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। শহীদদের রক্ত ও আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব।জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৭তম বোর্ড সভা অনুষ্ঠিত: সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জমি দীর্ঘমেয়াদি ...
30/07/2026

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৭তম বোর্ড সভা অনুষ্ঠিত: সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জমি দীর্ঘমেয়াদি লিজ প্রদানসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

আজ বেলা ০১:৩০ টায় সেতু বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৭তম বোর্ড সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বোর্ডের চেয়ারম্যান শেখ রবিউল আলম, এমপি। সভায় বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ সশরীরে উপস্থিত এবং জুম অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত থেকে বিভিন্ন প্রস্তাবনার ওপর মতামত প্রদান করেন।

সভার সূচনায় সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বোর্ডের আলোচ্যসূচি ও পূর্ববর্তী সভার সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি বিস্তারিতভাবে তুলে ধরেন। সভায় আলোচনা ও পর্যালোচনার পর নিম্নলিখিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:

০১। পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি উৎপাদনের লক্ষ্যে যমুনা সেতু সাইটে নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (NWPGCL)-কে সোলার প্যানেল স্থাপনের জন্য ১২০ একর জমি ইজারা প্রদানের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই জমিতে ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।

০২। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অধিকার সুসংহত করতে পুনর্বাসন ভিলেজে ফ্ল্যাট বরাদ্দের বিদ্যমান পুনর্বাসন নীতিমালা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

০৩। বর্তমান সরকারের সবুজ কর্মসংস্থানের উদ্যোগ হিসেবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কার্যপরিধিতে সোলার প্যানেল স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত হয় এবং এ বিষয়ে মাস্টারপ্ল্যান করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

০৪। উত্তরার দিয়াবাড়িতে বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিচালনা সংক্রান্ত চুক্তি পুনঃবহালের প্রস্তাব গৃহীত হয়।

০৫। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এর অধীনে বৃহত্তর স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণে পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জন, গবেষণার জন্য সেন্টার ফর ব্রিজ রিসার্চ এন্ড ট্রেনিং (CBRT) স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

০৬। 'বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট বিধিমালা, ২০১০'-এর আওতায় কল্যাণমূলক সুবিধার ধরণ স্পষ্টীকরণে 'বার্ষিক বৃত্তি প্রদান'-এর পরিবর্তে 'বার্ষিক শিক্ষা অনুদান সহায়তা' শব্দটি প্রতিস্থাপনের অনুমোদন দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেন, বর্তমান সরকার টেকসই ও পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বোর্ডের গৃহীত সকল সিদ্ধান্তের দ্রুত ও স্বচ্ছ বাস্তবায়ন সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্তৃপক্ষকে নিষ্ঠার সাথে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন।

সেতু বিভাগের সচিব এর সাথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষা...
29/07/2026

সেতু বিভাগের সচিব এর সাথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: আর্থিক জটিলতা কাটিয়ে দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করার প্রত্যয়

রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসনে আধুনিক, দ্রুতগামী ও কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (PPP) ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে 'ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে' প্রকল্প। যোগাযোগ খাতের এই মেগা প্রকল্পটি ঢাকার উত্তর-দক্ষিণ করিডোরে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপন ও সড়ক পথের ধারণ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠান First Dhaka Elevated Expressway (FDEE) Co.,-এর শেয়ারহোল্ডারদের মধ্যে শেয়ার হস্তান্তর জনিত আইনি জটিলতার কারণে সিঙ্গাপুরে আরবিট্রেশন চলমান রয়েছে। ফলে বিগত দুই বছরেরও বেশিসময় ধরে প্রকল্পটিতে অর্থায়নকারী দুটি চীনা ব্যাংকের ঋণের কিস্তি ছাড় বন্ধ ছিল। এই আর্থিক সংকট সত্ত্বেও বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে প্রকল্পের কাজ এগিয়ে নেয়।

এ পরিস্থিতিতে প্রকল্পের আর্থিক প্রবাহ স্বাভাবিক রাখতে বিকল্প ঋণদাতা হিসেবে চীনের শ্যানডং (Shandong) প্রদেশের শীর্ষস্থানীয় দুটি ব্যাংক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ-এর সাথে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।

বৈঠকের শুরুতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক চীনা প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহ প্রকাশ করায় তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন যে, ঢাকাবাসী ইতোমধ্যেই এই প্রকল্পের আংশিক সুফল পেতে শুরু করেছে এবং বাকি অংশের নির্মাণকাজ দ্রুততম সময়ে সম্পন্ন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এক্সপ্রেসওয়েটি আংশিক চালুর পর থেকেই প্রত্যাশার চেয়েও বেশি যানবাহন চলাচল করছে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, পুরো এক্সপ্রেসওয়েটি চালু হলে বিনিয়োগকৃত অর্থ সহজেই তুলে আনা সম্ভব হবে।

সেতু সচিব জনাব মোহাম্মদ আবদুর রউফ আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়ত এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করছেন এবং উক্ত এক্সপ্রেসওয়েসহ সমগ্র বাংলাদেশে একটি অভিন্ন ‘ইলেকট্রনিক টোল কালেকশন’ (ETC) সিস্টেম চালু করার নির্দেশনা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দ্রুততম সময়ে ইটিসি (ETC) চালুর লক্ষ্যে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিরলস কাজ করে যাচ্ছে।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) জনাব আলতাফ হোসেন সেখ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী জনাব এ এইচ এম এস আকতার এবং চীনা প্রতিনিধি দলের সদস্যবৃন্দ।

এছাড়া, আজ সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপি) এর মাধ্যমে উচ্চমানের অবকাঠামো উন্নয়ন এবং টেকসই বিনিয়োগ ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ-জাপান যৌথ পিপিপি প্ল্যাটফর্মের ৮ম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। জাপান সরকারের পক্ষে সভায় নেতৃত্ব দেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। জাপান সরকারের এম আই এল এর টি এর এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও জাপানি বিভিন্ন বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও সভায় উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব আশিক চৌধুরী।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ ভোলা-লক্ষ্মীপুরের মধ্যে মেঘনা নদীর উপর সেতু নির্মাণের বিষয়ে সভায় উপস্থাপন করেন। জাপান প্রতিনিধি দলটি প্রকল্পটির প্রতি আগ্রহ প্রকাশ করে এবং দক্ষিণাঞ্চলের আঞ্চলিক সংযোগ, বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এর কৌশলগত গুরুত্বের স্বীকৃতি প্রদান করে।

সভায় বাংলাদেশ ও জাপান উভয় দেশ কৌশলগত যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, প্রতিযোগিতামূলক সক্ষমতা জোরদার এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা বাংলাদেশ-জাপান প্ল্যাটফর্মের মাধ্যমে আরও কার্যকর ও ফলপ্রসু করার বিষয়ে পুনরায় অঙ্গীকার ব্যক্ত করে।

সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ আজ সেতু বিভাগের সম্মেলন কক্ষে আ...
28/07/2026

সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ আজ সেতু বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সভা, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সমন্বয় সভায় সভাপতিত্ব করেন। উক্ত সভায় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।

Address

Bangladesh Bridge Authority Building, New Airport Road, Banani
Dhaka
1213

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Bridge Authority posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Bridge Authority:

Shortcuts

Share