13/08/2026
সড়ক যোগাযোগ ও জমির মূল্যবৃদ্ধির রসায়ন
জমির দাম বৃদ্ধিতে অন্যতম প্রধান ও ভূমিকা রাখে উন্নত সড়ক যোগাযোগ। স্কুল, কলেজ, অফিস, কাঁচাবাজার কিংবা মূল শহরের সাথে একটি আবাসিক এলাকার যাতায়াত কতটা সহজ ও আরামদায়ক, তার ওপর সরাসরি নির্ভর করে অত্র এলাকার জমির বর্তমান ও ভবিষ্যৎ বাজারদর।
বিষয়টা সবাই কমবেশি জানেন। কিন্তু প্রসঙ্গ যখন এমন দাঁড়ায়—"ভবিষ্যতে এই এলাকার সড়ক যোগাযোগ ঠিক কেমন হবে?"—তখন অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। ফলে সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলেন।
বর্তমান স্থবিরতা ও ভবিষ্যতের সুযোগ
আজ যেখানে সড়ক যোগাযোগ দুর্বল, স্বাভাবিকভাবেই সেখানে জমির দাম এখনও নাগালের মধ্যে। কিন্তু মনে রাখা জরুরি, সরকার বা নগর উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যান অনুযায়ী যখনই প্রজেক্টের সাথে মূল শহরের সংযোগ সড়ক নির্মিত হবে, তখন জমির দাম কিন্তু রাতারাতি এক লাফেই নাগালের বাইরে চলে যাবে। তাই স্মার্ট বিনিয়োগকারীরা ভবিষ্যৎ সংযোগ পরিকল্পনাকেই বেশি গুরুত্ব দেন।
এদিক দিয়ে নিউ ভিশন ইকো সিটি প্রজেক্ট সুবিধাজনক অবস্থায় রয়েছে। এই প্রজেক্টের পূর্বপাশ দিয়ে ৩০০ ফিট প্রশস্ত ওয়েস্টার্ন বাইপাস এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাভার-হেমায়েতপুর থেকে ঢাকা-মাওয়া সড়কে যুক্ত হয়ে নারায়নগঞ্জ পর্যন্ত চলে যাবে। এছাড়া মোহাম্মদপুর থেকে কলাতিয়া বাজার পর্যন্ত চার লেনের সড়কটি নিউ ভিশন ইকো সিটির দক্ষিণ পাশ দিয়ে চলে গিয়েছে। দুই পাশের বড় দুই সড়কের সাথে কানেকটিভিটির কারণে নিউ ভিশন ইকো সিটিকে প্রিমিয়াম হাউজিং প্রজেক্টে পরিণত করেছে।
জমির মূল্য নির্ধারণে সড়ক যোগাযোগের আরও কিছু দিক
সড়ক যোগাযোগ কেবল দূরত্ব কমায় না, এটি একটি এলাকার সামগ্রিক জীবনযাত্রার মান এবং বাণিজ্যিক সম্ভাবনা বাড়িয়ে দেয়। যোগাযোগের সাথে জমির দাম বৃদ্ধির আরও কিছু কার্যকর দিক নিচে আলোচনা করা হলো:
গণপরিবহনের সহজলভ্যতা ও যাতায়াত খরচ: কেবল সড়ক তৈরি হওয়াই শেষ কথা নয়, সেই সড়কে বাস, মেট্রোরেল বা এক্সপ্রেসওয়ের মতো গণপরিবহন ব্যবস্থা চালু হলে যাতায়াত খরচ ও সময় দুটোই কমে যায়। যা সাধারণ চাকুরিজীবী ও পরিবারের কাছে এলাকাটিকে বসবাসের জন্য অত্যন্ত আকর্ষণীয় করে তোলে।
বাণিজ্যিক সম্প্রসারণ ও কর্মসংস্থান: প্রশস্ত সড়ক থাকলে খুব দ্রুতই রাস্তার দুপাশে সুপারশপ, ব্যাংক-বীমা, হাসপাতাল এবং রেস্তোরাঁ গড়ে ওঠে। এলাকাটি যত দ্রুত বাণিজ্যিক রূপ নেয়, প্লটের চাহিদা ও রেট তত দ্রুত বৃদ্ধি পায়।
জরুরি সেবা পৌঁছানোর সুবিধা: ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স বা নিরাপত্তাবাহিনীর গাড়ি সহজে ও দ্রুত প্রবেশ করতে পারা যেকোনো আধুনিক আবাসনের পূর্বশর্ত। ভালো রাস্তা এই নিরাপত্তা নিশ্চিত করে, যা প্রপার্টির ভ্যালু বাড়ায়।
ড্রেনেজ ও ইউটিলিটি নেটওয়ার্ক: প্রশস্ত রাস্তার নিচ দিয়েই তৈরি করা হয় পানি, বিদ্যুৎ, গ্যাস ও ড্রেনেজ লাইন। অর্থাৎ, সড়কের প্রসস্ততা পরোক্ষভাবে এলাকার জলাবদ্ধতা নিরসন এবং আধুনিক নাগরিক সুবিধার নিশ্চায়ক।
অভ্যন্তরীণ সড়ক ও আলো-বাতাসের সমীকরণ
শুধু মূল শহরের সাথেই নয়, প্রজেক্টের ভেতরের রাস্তা কতটা প্রশস্ত—সেটিও কিন্তু প্লটের দাম এবং জীবনযাত্রার মান নির্ধারণে সমান গুরুত্বপূর্ণ। সংকীর্ণ রাস্তা ভবিষ্যতের যানজট ও বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়।
এই দিক থেকে ‘নিউ ভিশন ইকো সিটি’ বহুদূর এগিয়ে। প্রজেক্টটিতে রাখা হয়েছে সর্বনিম্ন ২৫ ফিট প্রশস্ত রাস্তা। এছাড়া প্রয়োজন অনুযায়ী রয়েছে ৩০, ৪০, ৫০ এবং ৮০ ফিট পর্যন্ত প্রশস্ত রোড নেটওয়ার্ক। এই চওড়া রাস্তাগুলো কেবল গাড়ি চলাচলই সহজ করবে না, বরং প্রতিটি প্লটে পর্যাপ্ত আলো-বাতাস ও মুক্ত পরিবেশ নিশ্চিত করে আপনার বসবাসকে করবে স্বাস্থ্যকর ও নান্দনিক।
তাই সড়ক উন্নয়নের সঠিক পূর্বাভাস যারা আগেভাগে বুঝতে পারেন, আবাসন বিনিয়োগে জয়টা শেষ পর্যন্ত তাদেরই হয়।
জমির দাম বৃদ্ধি পায় কিসে?
আজ ছিল ২য় পর্ব
১ম পর্ব দেখতে আমাদের পেইজ ভিজিট করুন এবং এমন পোস্ট নিয়মিত পেতে পেইজে লাইক দিয়ে ফলোয়ার হয়ে থাকুন।