Green Peak

Green Peak আমাদের চারপাশ সবুজে ভরে তুলি

আসসালামু আলাইকুম। সেল পোস্ট:লো বাজেট/স্টুডেন্ট বাজেট/নতুন বাগানীর জন্য ভ্যালু ফর মানি প্যাকেজ।১। ড্যান্সিং লেডি ছবির মতো...
30/08/2026

আসসালামু আলাইকুম।
সেল পোস্ট:
লো বাজেট/স্টুডেন্ট বাজেট/নতুন বাগানীর জন্য ভ্যালু ফর মানি প্যাকেজ।
১। ড্যান্সিং লেডি ছবির মতো ১০০ টাকা
২। মিনি ডেন ছবির মতো ১০০ টাকা
৩। ডিসিডিয়া ৬ ইঞ্চি ৪ ডাল ২০ টাকা
৪। চিকন গ্রিনলিফ ৬ ইঞ্চি ৪ ডাল ২০ টাকা
৫। আপেল গ্রিনলিফ ৬ ইঞ্চি ৪ ডাল ২০ টাকা
৬। মিলিয়ন হার্টস ৬ ইঞ্চি ৪ ডাল ২০ টাকা
৭। গ্রীণ জিজির ৪ পাতা ১০ টাকা
৮। স্নেক প্লান্ট ছবির মতো ২০ টাকা
৯। মনেস্টেরা ৬ ইঞ্চি ২ ডাল ২০ টাকা
১০। ব্রাজিল ৬ ইঞ্চি ২ ডাল ২০ টাকা
কুরিয়ার চার্জ সহ ঢাকায় ৪০০ টাকা, ঢাকার বাইরে ৪৫০ টাকা। তবে প্যাকেজ থেকে কোনটা কম-বেশি লাগলে সেটার পাশে উল্লেখিত টাকা কম বেশি হবে।
অগ্রিম বিকাশ করে কনফার্ম করতে হবে।

ঘরে আপনার সন্তানের পড়ার টেবিলই হোক আর আপনার অফিসের কাজের ডেস্ক - এমন একটা জিজি প্লান্ট কিন্তু অনায়াসেই রাখতে পারেন। জিজি...
29/08/2026

ঘরে আপনার সন্তানের পড়ার টেবিলই হোক আর আপনার অফিসের কাজের ডেস্ক - এমন একটা জিজি প্লান্ট কিন্তু অনায়াসেই রাখতে পারেন।
জিজি প্লান্ট (ZZ Plant) ঘরের বাতাস বিশুদ্ধ করা এবং কম যত্নে বেঁচে থাকার অসাধারণ ক্ষমতার জন্য একটি জনপ্রিয় ইনডোর প্লান্ট।

ঘরের ভেতরের বাতাস থেকে ক্ষতিকর টক্সিন বা বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে।
এটি ঘরের ভেতরের অক্সিজেনের মাত্রা বাড়িয়ে পরিবেশ সতেজ রাখে।
গাছের পেছনে বেশি সময় দেওয়ার প্রয়োজন হয় না।
কম আলো বা জানলাবিহীন ঘরেও এটি খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে।
এর কান্ডে ও পাতায় পানি জমে থাকে, তাই মাঝে মাঝে পানি দিলেই চলে।
ঘরের ভেতর সবুজ পরিবেশ কাজের একাগ্রতা ও মানসিক শান্তি বাড়াতে সাহায্য করে।



এডেনিয়ামের সুন্দর মোটা কডেক্স বানানোর কৌশল:এডেনিয়াম চারা অবস্থায় (২-৪ মাস বয়সে) থাকাকালীন এই পদ্ধতি প্রয়োগ করলে কডেক...
27/08/2026

এডেনিয়ামের সুন্দর মোটা কডেক্স বানানোর কৌশল:
এডেনিয়াম চারা অবস্থায় (২-৪ মাস বয়সে) থাকাকালীন এই পদ্ধতি প্রয়োগ করলে কডেক্স খুব দ্রুত চওড়া হয়। চারা গাছটি মাটি থেকে তুলে একদম নিচের দিকে নেমে যাওয়া লম্বা প্রধান শিকড়টি (Taproot) কেটে দিন।
এতে গাছ নিচের দিকে না বেড়ে তার চারপাশে নতুন অনেকগুলো মোটা শিকড় তৈরি করে, যা পরবর্তীতে একত্রিত হয়ে কডেক্সকে অনেক বেশি চওড়া ও দৃষ্টিনন্দন করে তোলে।
কাটা অংশে ছত্রাকনাশক (Fungicide) বা দারুচিনির গুঁড়া লাগিয়ে কয়েকদিন ছায়ায় শুকিয়ে তারপর রোপণ করুন।
এরপর নিয়মিত পরিচর্যায় কয়েক বছরের ভিতরে অনেক সুন্দর শেপের একটা কডেক্স আপনি উপহার পাবেন ইনশাআল্লাহ।




আসসালামু আলাইকুম। কিছু অর্কিড ও হয়া হাতবদল হবে।ছবির গাছগুলোই দেয়া হবে। বিস্তারিত ছবিতে দেয়া আছে। আগ্রহী হলে ইনবক্সে যোগা...
27/08/2026

আসসালামু আলাইকুম।
কিছু অর্কিড ও হয়া হাতবদল হবে।
ছবির গাছগুলোই দেয়া হবে।
বিস্তারিত ছবিতে দেয়া আছে।
আগ্রহী হলে ইনবক্সে যোগাযোগ করুন।

27/08/2026

গাছে খাবার বা সার দেওয়ার পর তার কার্যকারিতা প্রকাশ পেতে সাধারণত ১ দিন থেকে ৬ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এই সময় স্থায়িত্ব মূলত সারের ধরণ এবং প্রয়োগ পদ্ধতির ওপর নির্ভর করে।
বিস্তারিত বিবরণ ও প্রভাবের সময়সীমা:
তরল বা স্প্রে সার (Foliar/Liquid): এটি সবচেয়ে দ্রুত কাজ করে। পাতার মাধ্যমে স্প্রে করলে গাছ কয়েক ঘণ্টার মধ্যে পুষ্টি শোষণ শুরু করে। টবের মাটিতে তরল সার দিলে ১-২ দিনের মধ্যে গাছের পাতায় উজ্জ্বলতা বা সতেজতা দেখা যায়।
রাসায়নিক দানাদার সার (ইউরিয়া, টিএসপি, ডিএপি): এই সারগুলো মাটিতে দেওয়ার পর পানির সংস্পর্শে গলে গাছের শিকড়ে পৌঁছায়। ইউরিয়ার মতো নাইট্রোজেন সমৃদ্ধ সার দেওয়ার ৩ থেকে ৭ দিনের মধ্যে গাছ সবুজ হতে শুরু করে।
জৈব সার (গোবর, কম্পোস্ট, শিং কুচি, হাড়ের গুঁড়ো): জৈব সার সরাসরি গাছ গ্রহণ করতে পারে না। মাটির অণুজীব বা ব্যাকটেরিয়া এই সারকে ভেঙে গাছের গ্রহণযোগ্য উপাদানে পরিণত করতে ২ থেকে ৬ সপ্তাহ সময় নেয়। তবে এর প্রভাব মাটিতে দীর্ঘস্থায়ী হয়।
গাছের সার খাবার দেয়ার ব্যাপারে আর কোন কিছু জানার থাকলে কমেন্টে বলতে পারেন।
হ্যাপি গার্ডেনিং ☺️



মিনি ডেন নিতে পারেন। বিস্তারিত ছবিতে।
23/08/2026

মিনি ডেন নিতে পারেন।
বিস্তারিত ছবিতে।

শুভ তপ্ত দুপুরবাগানের মিনি ডেন্ড্রোবিয়াম অর্কিডের ফুল।
23/08/2026

শুভ তপ্ত দুপুর
বাগানের মিনি ডেন্ড্রোবিয়াম অর্কিডের ফুল।

আসসালামু আলাইকুম। জায়গার অভাবে বাগানের কিছু গ্রীণ জিজি প্লান্ট বেয়ার রূট সেল হবে।ছবিতে যেমন আছে তেমনই দেয়া হবে। গাছের সা...
22/08/2026

আসসালামু আলাইকুম।
জায়গার অভাবে বাগানের কিছু গ্রীণ জিজি প্লান্ট বেয়ার রূট সেল হবে।
ছবিতে যেমন আছে তেমনই দেয়া হবে।
গাছের সাইজ অনেক বড় যা সচরাচর পাওয়া যায় না।
দাম ছবিতে দেয়া আছে।
আগ্রহী হলে ইনবক্সে যোগাযোগ করুন।

মাশা-আল্লাহ SOLDবড় সাইজের হাইব্রিড ডেন্ড্রোবিয়াম অর্কিড ফুল সহ সেল হবে। সবগুলো রোগমুক্ত সতেজ ও ঝোপালো গাছ।ফুল সহ ছবিতে য...
22/08/2026

মাশা-আল্লাহ SOLD
বড় সাইজের হাইব্রিড ডেন্ড্রোবিয়াম অর্কিড ফুল সহ সেল হবে।
সবগুলো রোগমুক্ত সতেজ ও ঝোপালো গাছ।
ফুল সহ ছবিতে যেমন আছে তেমনই দেয়া হবে।
প্রতিটি গাছ ১ পিস করে আছে। যিনি আগে কনফার্ম করবেন তাকেই দেয়া হবে।
গাছের দামের সাথে ডেলিভারি চার্জ যুক্ত হবে।
আগ্রহী হলে ইনবক্সে যোগাযোগ করুন।
পিকআপ পয়েন্ট: লেকসিটি কনকর্ড, খিলক্ষেত, ঢাকা

বাগানে বর্তমানে ফুটে থাকা হালকা সুগন্ধিযুক্ত ডেন্ড্রোবিয়াম অর্কিড। মাশা-আল্লাহ।
22/08/2026

বাগানে বর্তমানে ফুটে থাকা হালকা সুগন্ধিযুক্ত ডেন্ড্রোবিয়াম অর্কিড।
মাশা-আল্লাহ।

Address

Lonjuni Para, Ashiyan City
Dhaka
1221

Telephone

+8801715559556

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Peak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Green Peak:

Shortcuts

Share