Building Drawing BD

Building Drawing BD Building design combines creativity and technical expertise to create functional, safe, and visually appealing spaces.

It ensures that structures meet practical needs while enhancing the way people live and work.

SPT টেস্ট ও বিয়ারিং ক্যাপাসিটি নির্নয় বিস্তারিতঃStandard Pe*******on Test (SPT) কি?গতিশীল অথবা স্থীর লোড প্রয়োগের মাধ্যম...
15/06/2025

SPT টেস্ট ও বিয়ারিং ক্যাপাসিটি নির্নয় বিস্তারিতঃ

Standard Pe*******on Test (SPT) কি?

গতিশীল অথবা স্থীর লোড প্রয়োগের মাধ্যমে মাটির পেনিট্রেশন প্রতিবন্ধকতা পরিমাপ করতে যে পরীক্ষা করা হয় তাকে Pe*******on Test বলে। সাধারণত বালি মাটির
ভারবহন ক্ষমতা নির্ণয়ের জন্য যে পরীক্ষা করা হয় তাকে Standard Pe*******on Test (আদর্শ পেনিট্রেশন পরীক্ষা) বলে।

কেন করা হয় ??
===========
মাটির পেনিট্রেশন প্রতিবন্ধকতা পরিমাপ এবং বালি মাটির ভারবহন ক্ষমতা নির্ণয়ের জন্য Standard Pe*******on Test করা হয়।

Standard Pe*******on Test পদ্ধতি
=========================
এ পরীক্ষার জন্য পেনিট্রোমিটার নামক স্পিলিট ব্যারেল নমুনা সংগ্রাহক ব্যবহার করা হয়। একটি 50 mm বাহিরের এবং 35 mm
ভিতরের ব্যাস বিশিষ্ট ফাঁপা স্টীল পাইপকে স্পিলিট ব্যারেল বা স্পিলিট স্পুন নমুনা সংগ্রাহক হিসেবে ব্যবহার করা হয়। এর দৈর্ঘ্য 60 cm এর কম নয়।
প্রথমে মাটিতে 55 mm থেকে 150 mm ব্যাস বিশিষ্ট একটি গর্ত করা হয় এবং ড্রিল রডের সাথে স্পিলিট ব্যারেল নমুনা সংগ্রাহকটি যুক্ত করে গর্তের নিচের প্রান্তে স্থাপন করা
হয়। তারপর 65 kg ওজনের হাতুড়ি দিয়ে আঘাত করে নমুনা সংগ্রাহকটিকে মাটির অভ্যন্তরে কমপক্ষে 60 cm প্রবেশ করানো হয়। হাতুড়িকে 75 cm উপর হতে মিনিটে 30
বার হয়। প্রথম 15 cm প্রবেশ করাতে আঘাতের সংখ্যা হিসাব করা হয় না। বাকি 30 cm প্রবেশ করাতে আঘাতের সংখ্যা হিসাব করা হয়। এ 30 cm প্রবেশ করাতে আঘাতের
সংখ্যাকে পেনিট্রেশন রেজিস্ট্যান্স (Pe*******on Resistance) বলে। একে N দ্বারা প্রকাশ করা হয়।

SPT value এর Correction করার কারণঃ
===========================
সূক্ষ্ম বালি বা পলিযুক্ত বালি মাটি পানি তলের নিচে অবস্থিত হলে Pe*******on Resistance বেশি পাওয়া যায়। টারজাগী এবং
পেক বলেছেন, যদি Pe*******on Resistance এর মান 15 এর বেশি হয় তবে নিম্নের সূত্রের সাহায্যে একটি সমতুল্য পেনিট্রেশন রেজিস্ট্যান্স এর মান নির্ণয় করা হয়।
সমতুল্য পেনিট্রেশন রেজিস্ট্যান্স, Ne = 15+½(N-15)

SPT থেকে বিয়ারিং ক্যাপাসিটি নির্ণয়ঃ
=======================

এস.পি.টি বা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেষ্ট থেকে মাটির বিয়ারিং ক্যাপাসিটি নির্ণয় করা যায়।

’s সুত্র:

ফুটিং এর চওড়া চার ফুট বা এর চেয়ে কম হলে
Qa = (N/4) *K

ফুটিং এর চওড়া চার ফুটের বেশি হলে
Qa = (N/6)[(B+1)/B]2*K

’ সুত্র:

চওড়া চার ফুটের কম হলে
Qa = (N/2.5) * K

ফুটিং এর চওড়া চার ফুটের বেশি হলে
Qa = (N/4)[(B+1)/B]2* K
Qa: এলাওয়াবল বিয়ারিং ক্যাপাসিটি (কিলো পাউন্ড / স্কয়ারফুট )[ kips/ft2]
N: ফুটিং এর তলার এস.পি.টি সংখ্যা
B: ফুটিং এর চওড়া (ফুট হিসাবে)
K = 1 + 0.33(D/B) ≤1.33
D: মাটির উপরিভাগ থেকে ফুটিং এর তলার দুরত্ব বা গভীরতা (ফুট হিসাবে)

উদাহরণ-০১: এস.পি.টি নম্বর ১০, ফুটিং এর চওড়া তিন ফুট এবং ফুটিং এর তলা মাটির উপরিভাগ থেকে দুই ফুট নিচে আছে। তাহলে বিয়ারিং কত ?
উত্তর:
Meryerhof's অনুসারে
K = 1+0.33(D/B) = 1+0.33*(2/3) = 1.22
Qa = (N/4) * K = (10 /4) *1.22 = 3.05 kips/ft2
Bowles’ অনুসারে:
Qa = (N/2.5) * K = (10 /2.5) *1.22 = 4.88 kips/ft2
এখান থেকে নিরাপত্তার স্বার্থে কমটা নেয়াই ভাল, সুতরাং ক্যাপাসিটি 3.05 kips/ft2

উদাহরণ-০২: এস.পি.টি নম্বর ২০, ফুটিং এর চওড়া আট ফুট এবং ফুটিং এর তলা মাটির উপরিভাগ থেকে চার ফুট নিচে আছে। তাহলে বিয়ারিং কত ?
Meryerhof's অনুসারে
K = 1+0.33(D/B) = 1+0.33*(4/8) = 1.17
Qa = (N/6)[(B+1)/B]^2 * K = (20/6)[(8+1)/8]^2 *1.17 = 4.94 kips/ft2
Bowles’ অনুসারে:
Qa = (N/4)[(B+1)/B]^2 * K = (20/4)[(8+1)/8]^2 *1.17 = 7.40 kips/ft

এখান থেকে নিরাপত্তার স্বার্থে কমটা নেয়াই ভাল, সুতরাং ক্যাপাসিটি 4.94 kips/ft2

লেখাটা অনেক দামী সম্পদ হবে একজন সিভিল ইঞ্জিনিয়ারের কাছে ।
(টাইমলাইনে শেয়ার করে রাখুন-যেকোন সময় কাজে আসতে পারে)

#ইঞ্জিনিয়ারিং_টিপস #ছাদঢালাই #সিভিলইঞ্জিনিয়ার #নির্মানকাজ #রডের_হিসাব #বিল্ডিং_কন্সট্রাকশন

 #পাইলিং কি এবং কেন করা হয় ঃ            ‘পাইলিং’ হচ্ছে বিল্ডিং বা স্থাপনার এক ধরনের ফাউন্ডেশন যা স্থাপনার নিচে মাটির গভী...
27/11/2024

#পাইলিং কি এবং কেন করা হয় ঃ
‘পাইলিং’ হচ্ছে বিল্ডিং বা স্থাপনার এক ধরনের ফাউন্ডেশন যা স্থাপনার নিচে মাটির গভীরে লোড স্থানান্তর করে স্থাপনাকে দৃঢ় ভিত্তি প্রদান করে। এটা সাধারণত করা হয়ে থাকে যেসব জমিতে মাটির ভারবহন ক্ষমতা কম কিন্তু স্থাপনাটি বহুতলভিত্তিক। এটাকে স্থাপনার কলামের সাথে তুলনা করা যায় যা মাটির গভীরে স্থাপিত হয়।

পাইলিং কয়েক ধরনের হতে পারে।
যেমনঃতপু
*কাস্ট-ইন-সিটু পাইল
*স্যান্ড পাইল
*প্রি-কাস্ট পাইল
*শোর পাইল
*টিম্বার পাইল

★কাস্ট ইন সিটু পাইল
এগুলোর মধ্যে কাস্ট-ইন-সিটু পাইল সবচেয়ে বেশী প্রচলিত। এটা সাধারনত সিলিন্ডারাকৃতির হয়ে থাকে যার ব্যাস বা ডায়া ১৮ ইঞ্চি থেকে ৩০ ইঞ্চি পর্যন্ত হয়। তবে ক্ষেত্রবিশেষে এটা আরো বেশি হতে পারে। আর দৈর্ঘ্য নির্ভর করে মাটির লেয়ারের উপর যা সয়েল টেস্ট রিপোর্টে পাওয়া যায়। বাংলাদেশে বেশিরভাগ বহুতল স্থাপনার ভিত্তিতে এই পাইলিং ব্যবহৃত হয়েছে।

★স্যান্ড পাইল
স্যন্ড পাইলের ধারণাটি অপেক্ষাকৃত নতুন হলেও ক্ষেত্রবিশেষে এটি বেশ কার্যকর। সাধারনত কম তলা বিশিষ্ট স্থাপনা যেখানে মাটির ভারবহন ক্ষমতা কম সেখানে স্যন্ড পাইল করে সেটা বৃদ্ধি করা যায়। তবে অনেক তলাবিশিষ্ট ভবনের ক্ষেত্রে এটি ব্যাবহার করা যায় না।

★প্রি কাস্ট পাইল
প্রি-কাস্ট পাইলের ক্ষেত্রে সম্পুর্ন পাইল আগে কাস্টিং বা ঢালাই করা হয় সুবিধামত স্থানে (মাটির অভ্যন্তরে নয়) । তারপর এট মেশিনের সাহায্যে বা হ্যমারিং করে সাইটের ভুমিতে যথাস্থানে ঢোকানো হয়।

★শোর পাইল
শোর পাইল করা হয় মাটির পার্শ্বচাপ প্রতিরোধ করার জন্য। যেই সমস্ত স্থাপনায় বেসমেন্ট থাকে, কিংবা অন্য কোন কারনে মাটি কাটতে হয়, সেখানে পাশের মাটি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাই এই ব্যবস্থা করা হয়। এটার সাথে রিটেইনিং ওয়ালের তুলনা করা যায়। এটা প্রি কাস্ট বা কাস্ট ইন সিটু বা টিম্বার পাইল হতে পারে।

★টিম্বার পাইল
টিম্বার পাইল হলো গাছকে (সাধারণত শাল গাছের কান্ড) পাইল হিসেবে ব্যবহার করা। এটা ব্যবহার করা হয় কমতলা বিশিষ্ট ভবনে।

#পাইলের এস্টিমেট
for Cast-
in-Situ Pile (1:1.5:3).
পাইলটির ব্যাস 18",
গভীরতা 60'-0".
পাইলটিতে উপর থেকে নীচ পর্যন্ত মোট 8 টি 16mm ব্যাসের রড ব্যাবহার করা হয়েছে। কাট অফ লেভেল আরোও 2'-0" ধরা আছে। 10mm রড দিয়ে স্পাইরাল এর কাজ করা আছে। প্রথম L/4 এবং শেষ L/4 এ স্পাইরালের স্পেসিং 4"C/C. বাকিটা 6"C/C ধরতে হবে। কভারিং আদর্শ পরিমান ধরে নিতে হবে।

-
Estimate for 18"Dia Boring.
= 1x62'-0" = 62.00 Rft.

Estimate for RCC (1:1.5:3).
= 1x{(πx1'-6"x1'-6")/4}x62'-0" = 109.56 Cft.

Estimate for Reinforcement.
For 16mm Dia Main Rod.
= 8x62'-0" = 496.00 Rft. = 238.57 Kg.
Lap = 8x2'-0" = 16.00 Rft. = 7.69 Kg.

For 10mm Dia Spiral.
= Nπ{(D+d)+8d}
= 152π{(1'-0"+0.032)+(8x0.032)}
= 152π(1.032+0.256) = 615.04 Rft. = 115.01 Kg.
Lap = 15x1'-0" = 15.00 Rft = 2.80 Kg.

# Total Rod = 364.00 Kg. = 3.64 qntl.

#পাইল ক্যাপ সম্পর্কে বিস্তারিত
১। পাইল ক্যাপ বিল্ডিং এর অতিগুরুত্ব পুর্ন অংশ।

২। পাইল ক্যাপ বিল্ডিং এর সকল লোড পাইলে স্থানান্তর করে।

৩। দৈর্ঘ্য প্রস্থ সমান এমন পাইল ক্যাপ কে বর্গাকার পাইল ক্যাপ দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড় হলে তাকে আয়তাকার পাইল ক্যাপ বলা হয়।

৪। পাইল ক্যাপ এর পুরুত্ব মাটির বিয়ারিং ক্যাপাসিটির ও বিল্ডিং এর লোডের উপর নির্ভর করে।

৫। পাইল ক্যাপ এর রড সাধারন্ত সিঙ্গেল জালী হয়, তবে অনেক ক্ষেত্রে ডাবল জালী হয়।

৬। পাইল ক্যাপ এর রডে এল বা মাটাম লাগে।

৭। পাইল ক্যাপ ঢালায়ের আগে আমরা পাইলের মাথা ভেঙ্গে রড বের করি তারপর পাইল ক্যাপ এর নীচে বালি দিয়ে ড্রেসিং লেভেলিং পানি দিয়ে কম্পেটিং পলিথিন সোলিং সিসি করে (সিসি করার সময় খেয়াল রাখতে
হবে য়েন পাইলের মাথার উপর না যায়) তার পর রড বাইন্ডিং করে সাটারিং করে ঢালায় করা হয়।

৮। পাইল ক্যাপ এর ঢালায়ের পুরুত্ব বেশী থাকায় ভালভাবে ভাইব্রেটিং করা উচিৎ যেন ভিতরে ভয়েড না থাকে।

৯। পাইল ক্যাপ ঢালায়ের সময় কলামের সেন্টার যেন কোন সমস্যা না হয়।

১০। ভালভাবে কিউরিং করতে হবে।

১১। সাটারিং খোলার সময় খেয়াল রাখতে হবে যেন পাইল ক্যাপ এর কোন প্রকার ক্ষতি না হয়।

#পাইল ক্যাপ চেক লিষ্ট
• পাইলের উপর থেকে দুর্বল কংক্রিট সরিয়ে ফেলুন

• শাটার এর সকল ছিদ্র বা ফাকা বন্ধ করতে হবে

• সব সাইট শলে (সঠিক উলম্ব) রাখতে হবে

• সাটার এর সাপোর্ট ভালভাবে চেইক করতে হবে যাতে করে সাটার ঢালাই এর সময় খুলে না যায় বা ঢালাই মোটা না হয়

• সাটারে কংক্রিট ঢালার লেভেল মার্কিং করতে হবে

• কলামের রডের আনুভুমিক সাপোর্ট কংক্রিট লেভেল এর উপরে থাকতে হবে

• ক্লিয়ার কভার ভালমত চেইক করতে হবে

• রড বাধাই এর তারের কোন অংশ যেন কংক্রিট কভারের মধ্যে না যায় খেয়াল রাখতে হবে

• কলাম রিং নিচে, মাঝে ও উপরে দিতে হবে। কংক্রিট এর চার ইঞ্চ উপরে একটি রিং দিতে হবে।

• কলামের রড শলে (উলম্ব/খাড়া) রাখতে হবে

• কংক্রিট ঢালার পুর্বে ভালভাবে পরিস্কার করতে হবে।

31/08/2024

Civil (সিভিল) বাংলা অর্থ -পুরাকৌশল।
পুরো মিনিং-
CIVIL=Construction Investigation Various Information
Leveling
যার বাংলাঃ নির্মাণ তদন্ত বিভিন্ন তথ্য সমতলকরণ!
আর পুরকৌশল হল, পেশাদার প্রকৌশল ব্যবস্থার একটি
অন্যতম শাখা, যেখানে নকশা, নির্মান কৌশল, বাস্তবিক
বা প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পরিবেশের ব্যবস্থাপনা
নিয়ে আলোচনা করা হয়......
সিভিল একটি পদবি। এর বাংলা হল সভ্য। অর্থাৎ অতিত
কালে এই ইঞ্জিনিয়ারিং বিষয়টি মানব জাতিকে
জংগল থেকে নিয়ে এসে ঘড় বাড়িতে রাখা শুরু করে
দিল,, অর্থাৎ মানুষকে সভ্য বানাল।

বিল্ডিং ড্রয়িং বিডি(Building Drawing Bd)আপনার স্বপ্ন পূরনের পাশে।আমাদের সেবা সমূহঃ #আর্কিটেকচারাল ডিজাইন।  #স্ট্রাকচারাল...
30/08/2024

বিল্ডিং ড্রয়িং বিডি(Building Drawing Bd)
আপনার স্বপ্ন পূরনের পাশে।
আমাদের সেবা সমূহঃ
#আর্কিটেকচারাল ডিজাইন।
#স্ট্রাকচারাল ডিজাইন।
#এক্সটেরিয়র ডিজাইন।
#ইন্টেরিয়র ডিজাইন।
#সুপার ভিশন।
#এস্টিমেট সল্যুশন
#ডিজিটাল সার্ভে।
#মাটি পরিক্ষা
#ইলেকট্রিক্যাল প্ল্যান
উপরোক্ত কাজগুলো একঝাঁক দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা করা হয়।আপনার স্বপ্ন পূরনের জন্য আমরা প্রত্যয়ী। বিল্ডিং ড্রয়িং বি,ডির সকল ইঞ্জিনিয়ারগন সততার সাথে প্রতিটা কাজ করে দিচ্ছে দেশের পতিটি প্রান্তে।শুধু ইনকামই নয় সেবা ও আমাদের অঈীকার।
তাই আপনার স্বপ্ন পূরনের জন্য স্থাপনার বিষয়টি আমাদের ইঞ্জিনিয়ারদের শেয়ার করুন।

যোগাযোগ করুন।
Head Office:
ShawnTower-11th-Floor,Unit-B,2/c Purana Paltan Dhaka-100
Hotline-01811992607

Sub Office:
Haque Tower-11th-Floor-Unit-A Rampur, Banasree -M Block Dhaka-1219
Contact-01864397956

*গাথুনী এবং প্লাস্টারের হিসাব* গ্রুপের সাথেই থাকি প্রয়োজনীয় কিছু শিখি👆১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীত...
31/07/2023

*গাথুনী এবং প্লাস্টারের হিসাব*
গ্রুপের সাথেই থাকি প্রয়োজনীয় কিছু শিখি👆
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 fe

 #স্ল্যাবের_শাটারিং এর পরিমান নির্নয়ঃ       শাটারিং এর ধরন – কাঠের শাটারিংধরি,         স্ল্যাবের লেন্থ = 50 feet.       ...
27/07/2023

#স্ল্যাবের_শাটারিং এর পরিমান নির্নয়ঃ

শাটারিং এর ধরন – কাঠের শাটারিং
ধরি,
স্ল্যাবের লেন্থ = 50 feet.
স্ল্যাবের প্রস্থ = 30 feet.
টোটাল এরিয়া = Length x Width
= 50 feet x 30 feet.
= 1500 sft.

#শাটারিং_দরকার
১। Plywood:
প্লাই-উডের সাধারন সাইজ
= 8’x4′ ও থিকনেস= 12 mm.
প্লাই-উড দরকার
= এরিয়া x 0.02 (Thumb rule)
= 1500 x 0.02 = 30 no’s

২.কাঠের কাঠামো
কাঠের কাঠামো সাইজ
= 3″x3″
কাঠের কাঠামো দরকার
= Covered area x Thumb rule
= 1500 x 0.04 = 600 rft

৩. Nails ( তার-কাটা/পেরেক )
তার-কাটা/পেরেক দরকার
= এরিয়া x 0.02 = 1500 x 0.02
= 30 kg.

৪। বিম এর নিচের কাঠামো
বিম এর নিচের কাঠামোর থিকনেস
= 1.5″
বিম এর নিচের কাঠামোর দরকার
= এরিয়াx 0.24 = 1500 x 0.24
= 360 rft.

৫. কাঠের গুড়ি বা বাশ
বিম এর জন্য কাঠের গুড়ি বা বাশ দরকার
= বিম এর নিচের কাঠামো এরিয়া x 0.5
= 360 x 0.5 = 180 no’s
ছাদ এর জন্য কাঠের গুড়ি বা বাশ দরকার
= বিম এর নিচের কাঠামো এরিয়া x 0.16
= 1500 x 0.16
= 1500 x 0.16 =240 no’s

৬. ক্ল্যাম্প :
ক্ল্যাম্প দরকার
= এরিয়া x 0.08
=1500 x 0.08
= 120 no’s

৭। তেল
শাটারিং এর তেল
= এরিয়া x 0.006
= 1500 x 0.006
= 9 liters

*বিল্ডিং ড্রয়িং বিডি*★(Building Drawing Bd)*আপনার স্বপ্ন পূরনের পাশে।**আমাদের সেবা সমূহঃ* #আর্কিটেকচারাল ডিজাইন।  #স্ট্র...
25/07/2023

*বিল্ডিং ড্রয়িং বিডি*★(Building Drawing Bd)
*আপনার স্বপ্ন পূরনের পাশে।*
*আমাদের সেবা সমূহঃ*
#আর্কিটেকচারাল ডিজাইন।
#স্ট্রাকচারাল ডিজাইন।
#এক্সটেরিয়র ডিজাইন।
#ইন্টেরিয়র ডিজাইন।
#সুপার ভিশন।
#এস্টিমেট সল্যুশন
#ডিজিটাল সার্ভে।
#মাটি পরিক্ষা
#ইলেকট্রিক্যাল প্ল্যান
উপরোক্ত কাজগুলো একঝাঁক দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা করা হয়।আপনার স্বপ্ন পূরনের জন্য আমরা প্রত্যয়ী। বিল্ডিং ড্রয়িং বি,ডির সকল ইঞ্জিনিয়ারগন সততার সাথে প্রতিটা কাজ করে দিচ্ছে দেশের পতিটি প্রান্তে।শুধু ইনকামই নয় সেবা ও আমাদের অঈীকার।
তাই আপনার স্বপ্ন পূরনের জন্য স্থাপনার বিষয়টি আমাদের ইঞ্জিনিয়ারদের শেয়ার করুন।
যোগাযোগ করুনঃ-রোড নং-০১, বাড়ী নং-১২, ব্লক-জে, বনশ্রী মেইন রোড,(হাজী মোঃরহুল আমিন চৌধুরী টাওয়ার) Contact -01811992607-01778709161
*imo.Bip,WhatsApp*
ভিজিট করুন-
www.buildingdrawingbd.com

লে-আউট করার পদ্ধতিঃ১. লে-আউট ড্রয়িং সংগ্রহ করে তা ভালো করে বুঝে নিতে হবে।২. প্লট এর মাপ ও ড্রয়িং এর মাপের মধ্যে সাদৃশ্য ...
11/05/2023

লে-আউট করার পদ্ধতিঃ

১. লে-আউট ড্রয়িং সংগ্রহ করে তা ভালো করে বুঝে নিতে হবে।

২. প্লট এর মাপ ও ড্রয়িং এর মাপের মধ্যে সাদৃশ্য আছে কিনা তা দেখে নিতে হবে।

৩. খুটি দুটিকে সুতলি দিয়ে সংযুক্ত করে চুন দিয়ে ভুমিতে দাগ কাটতে হবে।

৪. দাগের সমকোণে দেয়ালের মধ্যরেখা নির্ণয় করতে হবে। প্রত্যেক কণায় খুঁটি পুতে ফেলতে হবে।

৫. প্লট ভালো করে লেভেল করতে হবে যেন গ্রীন লাইন সঠিক ভাবে টানা যায়।

৬. যেকোনো একটি লেভেল ধরে সকল খুঁটি একই লেভেলে রাখতে হবে যেন সকল সুতা একই লেভেলে থাকে। ওয়াটার লেভেল দিয়ে লেভেল করতে হবে।

৭. সুবিধামত ১টি বাউন্ডারি লাইনকে ১ম রেফারেন্স লাইন ধরতে হবে।

৮. রেফারেন্স গ্রিড লাইন ধরে ড্রয়িং অনুযায়ী অন্যান্য গ্রিড লাইন বসাতে হবে।

৯. সাইডে রাজউকের সেটব্যাক চেক করে নিতে হবে।

১০. রেফারেন্স লাইন ও গ্রিড লাইন গাঁথুনি পিলার করতে হবে।

১১. গ্রিড লাইন গুলো রঙ দিয়ে নাম সহ মার্ক করে রাখতে হবে।

লে-আউট করার প্রয়োজনীয়তাঃ
১. বাড়ীর প্লান অনুযায়ী জমিতে দাগ দেওয়া।

২. মাটিতে ভিত্তির দাগ দেওয়া।

৩. কাঠামোর প্রাথমিক অবস্থা অনুধাবন করা।

৪. কাঠামোর আঁকাবাঁকা হবার সম্ভাবনা হ্রাস পাওয়া ।

লে-আউট করার সময় সতর্কতাঃ
১. মাপ নেবার সময় ষ্টীলের টেপ ব্যাবহার ।

২. বড় প্রজেক্ট এর সময় রেফারেন্স পিলার গুলো গাঁথুনি করে দেওয়া যেতে পারে।

৩. লে-আউট আঁকাবাঁকা না হয়।

৪. প্লানের সাথে লে-আউটের অসামঞ্জস্যতা থাকা যাবে না।

Address

যোগাযোগ করুন। , Head Office:, ShawnTower-11th-Floor, Unit-B, 2/c Pirana Paltan Dhaka-100, Hotline-01811992607, , Sub Office , Haq Tower-11th-Floor-Unit-A Rampur, Banasree/M Block Dhaka, Contact-018643
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Building Drawing BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share