তরুপ্রাণ

তরুপ্রাণ 🌿প্রতিটা জীবের জীবনকাহিনী আছে,
আছে অবদান, আছে কথা বলার;
প্রয়োজন শুধু মনোযোগ দিয়ে দেখা,
আগ্রহভরে শোনা !!🌿🐾🌍

🪰🪰ভোজনরসিক 🪰🪰..তাই তো বলি- তিনি এতো দ্রুত পালান কীভাবে? উনার রয়েছে হাজার দশেক চোখ। আমরা যেভাবে দুনিয়াটা দেখি তার চেয়ে বে...
26/02/2026

🪰🪰ভোজনরসিক 🪰🪰..
তাই তো বলি- তিনি এতো দ্রুত পালান কীভাবে? উনার রয়েছে হাজার দশেক চোখ। আমরা যেভাবে দুনিয়াটা দেখি তার চেয়ে বেশি ডাইমেনশনে তিনি দুনিয়াটা দেখতে পান। একটা কিছু দেখলে আমাদের চেয়ে সাত গুণ দ্রুত সেটা প্রসেস করতে পারেন। আমরা যদি সেকেন্ডে ছবির ৬০টা ফ্রেম দেখতে পাই, তিনি দেখেন ২৫০টা। আপনি দেখেন দ্রুত গতিতে ধাবমান একটা মানুষ, তিনি দেখেন স্লো মোশনে। আপনি আর তিনি যদি সিনেমা দেখতে বসেন তিনি খুব বিরক্ত হবেন। কারণ তিনি দেখবেন ছবিগুলো খুব আস্তে আস্তে পর্দায় আসছে। উনার প্রসেসর আমাদের চেয়ে অনেক অ্যাডভান্স বলেই ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে তিনি তা সহজেই ধরে ফেলেন। তিনি আমাদের চেয়ে দ্রুত প্রসেস করতে পারেন বলেই সহজেই পালাতে পারেন।

তিনি সর্বদিকে দেখতে পান। চোখগুলোর সাজানোর কায়দাটা দেখুন, তাহলেই বুঝবেন। উনারা আবার রাতে চোখ খুলেই ঘুমাতে পারেন ঘন্টার পর ঘন্টা।

মজার ব্যাপার হচ্ছে, পুরুষ মশাইদের ঠিক চোখের মাঝে হাই রেজুলেশনের লাভ স্পট আছে যাতে তারা প্রেমিকাদের ওড়ার সময় ওদের ভাবসাব দেখে প্রেম নিবেদন করতে পারেন। আমরা আলট্রাভায়োলেট আলো দেখতে না পেলেও উনি কিন্তু দেখতে পান।

উনারা কিন্তু নিজেদের পরিচ্ছন্ন রাখতে সদা তৎপর! খেয়াল করে দেখবেন যখনই উনি বসে থাকেন সামনের দুহাত দিয়ে চোখ পরিস্কার করতেই সদা ব্যস্ত। আর উনি সব ডাইমেনশনে উড়তে পারেন।

আরও মজার ব্যাপার হচ্ছে, ওনাদের পায়ে টেস্ট বাড আছে। মানে, খাওয়ার আগে খাবারের ওপর হেটে পা দিয়ে স্বাদ চেখে দেখেন। ভালো লাগলে উনাদের মুখ থেকে লালা আর এনজাইম খাবারে ঢেলে দেবেন, মানে বমি করেন। তারপর স্ট্র-র মতো টিউব দিয়ে শুষে খাবেন, কারণ ওনারা কঠিন জিনিষ খেতে পারেননা। স্বাদ জ্ঞানও কিন্তু টনটনে।

আপনারা দেখেছেন হয়তো, ওরা মাঝে মাঝে মুখের সামনে তরল জিনিষে ফু দিয়ে বুদবুদের মতো তৈরি করে। আসলে তখন বাতাসে তরলটাকে শুকিয়ে ঘন করে, যাতে খেতে বেশি স্বাদ লাগে- এই আর কী? কাজেই বুঝতেই পারছেন উনারা যখন খাবার খেতে বসেন, তারপর চলে যাওয়ার সময় খাবারে আমাদের জন্য কী ত্যাগ করে যান।😇

ছবিতে যার মুখ দেখতে পাচ্ছেন তিনি আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তখনই ওনার ছবি তুলে রাখা। চার মিলিমটার সাইজ- হাউজ ফ্লাই।

কর্নসিল্ক কেন ফেলে দেবো না?🧂(পূর্বাংশের পর).....কীভাবে ব্যবহার করবেন? বিদেশে তিন ভাবে কর্নসিল্ক ব্যবহৃত হচ্ছে। পাউডার, ক...
11/02/2026

কর্নসিল্ক কেন ফেলে দেবো না?🧂(পূর্বাংশের পর).....
কীভাবে ব্যবহার করবেন?

বিদেশে তিন ভাবে কর্নসিল্ক ব্যবহৃত হচ্ছে। পাউডার, ক্যাপসুল এবং টিংচার বা লিকুইড ফর্মে। খেতেও বেশ ভালো। হালকা ভাতের মাড়ের ফ্লেভার আছে। খাওয়ার কোনো ইউনিভার্সাল কায়দা নেই। আপনি সকাল-বিকেল এর চা খেতে পারেন। যারা প্রস্রাবের সংক্রমণ রোধে খাবেন তারা চিনি না খাওয়াই ভালো। পণ্ডিতরা বলেন, চিনি প্রদাহ বাড়ায়। প্রস্টেটের জন্য খাওয়ার সময় পেলভিক ফ্লোর এক্সারসাইজ করলে অবস্থার দ্রুত উন্নতি হতে পারে।

বলে রাখা ভালো, মোচার ভেতরের সোনালি সিল্ক দিয়ে সরাসরি চা তৈরি করলে রং হয় উজ্জ্বল-সোনালি এবং খেতেও দারুণ! আপনি যদি শুকিয়ে যাওয়া বা বেশি ম্যাচিউর সিল্ক সংগ্রহ করেন তা খেতে মাটিমাটি মনে হবে আর গুণাবলিও থাকে কম।

অনেকদিন রাখতে চাইলে সিল্কগুলো হালকা রোদে বা ড্রায়ার দিয়ে শুকিয়ে নিন। এরপর মচমচে হয়ে যাবে। গ্রাইন্ডার দিয়ে গুড়ো করতে পারলে ভালো, না করলেও চাপ দিলে পাউডার হয়ে যাবে। সিলড্‌ অবস্থায় পাউডার প্রায় বছর দুয়েক প্রিজারভেটিভ বাদেই সংরক্ষণ করা যায়।

চা কীভাবে বানাবেন?

২ কাপ পানির সাথে ২ চামচ কর্নসিল্ক পাউডার। একটা ছোট পাত্রে পানি ফুটানোর পর পাউডার যোগ করে হালকা তাপে ১০ মিনিট রাখুন। এরপর ছেকে নিন। প্রয়োজনমতো মধু মিশিয়ে নিতে পারেন। চান তো লেবু, পুদিনা, দারুচিনি, হলুদ, আদা বা ক্যামোমাইল মিশিয়ে নিতে পারেন।

উদ্যোক্তাদের জন্য কী সম্ভাবনা?

আমাদের দেশে এখন অনেক জেলায় বিপুল পরমাণে ভুট্টার চাষ হচ্ছে। বিশ্ববাজারে হারবাল টি এবং সাপ্লিমেন্টের চাহিদা দিন দিন বাড়ছে। আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান তাহলে স্বল্প পুঁজিতে এটা দারুণ উদ্যোগ হতে পারে। একসময় হয়তো আপনার গোল্ডেন সিল্ক ভূবনময় ছড়িয়ে যাবে।

কর্নসিল্ক কেন ফেলে দেবো না?🧂..পথে যেতে যখন দেখি কেউ ভ্যানে কর্নসিল্ক বিক্রি করছে তখন লোভিত হই। মনে হয় ঠোটের রঙ ভুট্টাপোড়...
11/02/2026

কর্নসিল্ক কেন ফেলে দেবো না?🧂..
পথে যেতে যখন দেখি কেউ ভ্যানে কর্নসিল্ক বিক্রি করছে তখন লোভিত হই। মনে হয় ঠোটের রঙ ভুট্টাপোড়ায় মাখিয়ে নেই। গ্রামে যাদের বাড়ি, তাদের নিশ্চয় মনে আছে ছোলার পড গাছসহ পুড়িয়েছি, সবাই গোল হয়ে বসে ছোলা ছাই থেকে কুড়িয়ে খেয়েছি আর সারা মুখে কালি মেখেছি। বারোটা বাজিয়েছি স্কুলের শার্টের।

ভুট্টা পোড়া দেখলে খেতে চাওয়ার বাসনা সেই শৈশব থেকে গেড়ে আছে। ভুলি কীভাবে? একদিন নিউমার্কেটের কোণা থেকে সাধ করে কিনেছিলাম। বাসায় যেয়ে আয়েশ করে পুড়িয়ে খাবো। ছোটবেলার মতো খিস্তি-খেউর করবো। কিন্তু বাসায় এসে দেখি মোচাগুলো নেই। যাহ্‌, দোকানির কাছ থেকে নিতেই ভুলে গেছি। কিন্তু পোড়া খাওয়ার ইচ্ছেটা প্রবল হয়েই আছে।

তো আজকে ভুট্টার কথা পাড়ার উদ্দেশ্য একটা দারুণ বিষয় নিয়ে। আমরা অনেকেই জানিনা কর্নসিল্ক চীন, ইউএসএ, ইউরোপ, ল্যাটিন আমেরিকার দেশগুলোতে গুরুত্বপূর্ণ ঔষধি। ১ কেজি প্যাকেটের কর্নসিল্কের পাউডার কিনতে গাঁট থেকে ৮ থেকে ১২ হাজার টাকা খসাতে হবে। অথচ আমরা কি না গার্হস্থ্য জ্বালানীর কাজে লাগাই, গরুকে খাওয়াই। এটা কেন মহার্ঘ আলোচনা করা যাক।

কর্নসিল্ক আসলে কী?

ভুট্টার যে কান (ear) বা মোচা তা মূলত স্ত্রীফুলের সমষ্টি। প্রতিটা স্ত্রী ফুলের গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ডু নিয়ে তৈরি এক একটা কর্নসিল্ক। এগুলো অল্প বয়েসে সাদাটে সবুজ, পরিণত হলে সোনালি বা সোনালি বাদামী। গর্ভদণ্ডের নিচেই থাকে হলদেটে বা লালচে কার্নেল বা দানা। বয়স্ক ভূট্টা গাছের দিকে তাকালেই মাকুর মতো মোচাগুলো চোখে পড়বে আপনার। সেই সাথে দেখতে পাবেন হর্সটেইল বাধার মতো ঝুলে থাকা কর্নসিল্ক। ভুট্টা গাছের শীর্ষে ছড়িয়ে থাকে পুরুষ ফুলগুলো।

কর্নসিল্ক কী কাজে লাগে?

প্রাচীনকাল থেকেই কর্নসিল্ক দেশে দেশে জনপ্রিয়। কর্নসিল্কে প্রচুর এন্টিঅক্সিডেন্ট আছে, ফলে অক্সিডেটিভ স্ট্রেস কমায়। ফ্রি র‍্যাডিকেল থেকে আপনাকে বাঁচায়। আপনার ডিএনএ নিরাপদে থাকে, মানে ক্যান্সার থেকে নিরাপদ থাকেন। এটা এলডিএল কমায়। হার্টের জন্য ভালো। প্রদাহ কমায়। প্রদাহ সব রোগের গুরুঠাকুর। ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে খুব ভালো কাজ করে। হজমের সমস্যায়, এবং প্রস্রাবের জ্বালাপোড়া কমাতে দারুণ কাজ করে।

আমাদের দেশে বয়স্ক পুরুষ এবং মেয়েদের অনেকেই ইউটিআই বা প্রস্রাবের সংক্রমণে ভোগেন। কর্নসিল্ক ইনফ্লামেশন এবং ইরিটেশন কমায়, সেজন্য ইউটিআই-এর জন্য ভালো। প্রাচীন কাল থেকেই ইউটিআই, ম্যালেরিয়া এবং হৃদরোগে কর্নসিল্ক চীন, ফ্রান্স, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রে জনপ্রিয়।

প্রাকৃতিক মূত্রবর্ধক হওয়ায় কিডনি পাথর হ্রাসে এটা ব্যবহৃত হচ্ছে। বাতসহ বিভিন্ন ব্যথা, লিভারের ডিটক্সিফিকেশ্নের জন্য, ওজন কমাতে কর্নসিল্ক ভালো। কোনো কোনো লেখা বলছে প্রস্টেট বেড়ে গেলে তা হ্রাসের জন্য কর্নসিল্ক ভাল কাজ দেয়। (পরের পোস্টে তৈরি প্রক্রিয়া)

নারী ব্যাঙ খুব বুদ্ধিমতী।  ওরা মাথামোটা পুরুষ দেখলে মরার ভাণ করে।
30/01/2026

নারী ব্যাঙ খুব বুদ্ধিমতী। ওরা মাথামোটা পুরুষ দেখলে মরার ভাণ করে।

We found this insect in Bangladesh and are trying to identify it. iNaturalist suggests it could be a locust. Any help fr...
30/01/2026

We found this insect in Bangladesh and are trying to identify it. iNaturalist suggests it could be a locust. Any help from the community would be greatly appreciated.

ছোট্ট টেলামোনিয়া (৭ মিমি): লাজুক কিন্তু খুবই কৌতুহলী। মেয়েদের পটাতে এদের ছেলেরা  দারুণ নাচে। তবে নাচ পছন্দ না হলে প্রেমি...
18/01/2026

ছোট্ট টেলামোনিয়া (৭ মিমি): লাজুক কিন্তু খুবই কৌতুহলী। মেয়েদের পটাতে এদের ছেলেরা দারুণ নাচে। তবে নাচ পছন্দ না হলে প্রেমিকপ্রবরের খবর আছে! নির্ঘাত শারীরিক লাঞ্ছনা কারণ মেয়েরা ছেলেদের তুলনায় শক্তিমতি।

🪲লেডি বার্ড 🪲ইউরোপের অনেক খামারি বিশ্বাস করে লেডিবার্ডরা স্বর্গ থেকে সৌভাগ্য নিয়ে আসে। কারণ এদের উপস্থিতি বেশি হলে ফসলের...
07/01/2026

🪲লেডি বার্ড 🪲

ইউরোপের অনেক খামারি বিশ্বাস করে লেডিবার্ডরা স্বর্গ থেকে সৌভাগ্য নিয়ে আসে। কারণ এদের উপস্থিতি বেশি হলে ফসলের ফলন বাড়ে। আসল কথা হচ্ছে, ফসলের ক্ষতিকর পোকা দমনে এদের ভূমিকা অনবদ্য।

আশা পূরণের লক্ষ্যে ছোট্ট লেডিবার্ডকে উড়িয়ে দিয়ে যাচনা করা হয় অনেক কালচারে। বিশ্বাস করা হয় ও যদি ওড়ে তাহলে ভাগ্যের শিকে ছেড়ে।

পুরনো প্রবাদ আছে, লেডিবার্ড যদি উঁচুতে উড়ে যায় তাহলে আবহাওয়া ভালো, নাহলে মন্দ।
ভালোমন্দের মিথ যাই থাকুক না কেন এই ছোট্ট অনন্য সুন্দর প্রাণীটি কৃষকের পরম বন্ধু।

Jumping vs Cellar Spider: Dinnertime
25/12/2025

Jumping vs Cellar Spider: Dinnertime

When I first found her, she was barely 4 millimeters. Dehydrated and flipped over in a corner of the house, her legs fol...
12/12/2025

When I first found her, she was barely 4 millimeters. Dehydrated and flipped over in a corner of the house, her legs folded in — I honestly thought she was dead. But when I nudged her gently, I realized there was still a little life left. I placed two drops of water in a petri dish, and she slowly revived. Watching her walk around in the morning always makes my day.

A month has passed since then. She’s about 8 millimeters now — still so innocent. She has built a neat white silk nest. When she gets hungry, she comes out in the morning and walks around. She looks up at me, almost as if she recognizes me. She takes nearly two hours to finish a baby cockroach. These days she sleeps more, probably because of the cold.

Now I’m wondering… should I name her Urna?

আমার নোটবুকের ওপর লাফিয়ে পড়লো। মাত্র সাত মিলিমিটার লম্বা। নোটবুকের ওপরে ঘোরাঘুরি শুরু করলো। ছবি না তুললে যেন সে যাবেনা। ...
07/12/2025

আমার নোটবুকের ওপর লাফিয়ে পড়লো। মাত্র সাত মিলিমিটার লম্বা। নোটবুকের ওপরে ঘোরাঘুরি শুরু করলো। ছবি না তুললে যেন সে যাবেনা। ছোট্ট একজন ঝিঝি পোকা (Cricket)।😄

Address

Mirpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when তরুপ্রাণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category