Civil Engineering Design World

Civil Engineering Design World সিভিল সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করা হবে, এবং বাড়ির 2D,3d,প্লান,দেখান হবে । জানতে হলে পড়তে হবে

09/05/2025
11/10/2023

১৬টি প্রশ্নের উত্তর দিলাম আশাবাদী নবীনদের কাজে লাগবে:
১💕প্রশ্নঃ রাত্রে সাইটে মালামাল আসলে সকালে সাইটে প্রবেশ করে ইঞ্জিনিয়ারের কি করা উচিৎ?
উত্তরঃ মালামাল আসলে তার গুনগত মান ঠিক আছে কি না চালানের সাথে মিল করে দেখা, প্রতিদিন কি পরিমান মালামাল আসে এবং কি পরিমান ব্যবহার করা হচ্ছে সাইট মেজারমেন্ট বইতে তুলে রাখতে হবে, মালামাল কম আসে কিনা সে দিকে নজর রাখতে হবে, কোন সমস্যা থাকলে অফিসে জানাতে হবে।

২💕প্রশ্নঃ সাইটে বালি আসলে কিভাবে রিসিভ করা হয়?
উত্তরঃ ট্রাক সাইটে আসার পর ট্রাকের উপরে উঠে দেখতে হবে মাল সমান আছে কিনা, সমান না থাকলে সমান করতে হবে তারপর ট্রাকের দৈর্ঘ্য ও প্রস্থ মাপতে হবে আর 10 মিমি রড দিয়ে উচ্চতা মাপতে হবে। লােকাল গাড়ীর মাপ সাধারনত = 14'-6"X7'6"X1'-10" = 199.01 ঘনফুট।

৩💕প্রশ্নঃ সাইটে সিমেন্ট আসলে কিভাবে রিসিভ করা হয়?
উত্তরঃ সাইটে সিমেন্ট আসলে গাড়ীতে কত ব্যাগ সিমেন্ট আছে সেটা আগে জানতে হবে। আর সাইটে 12 টা করে ইস্টাক দিয়ে দুইটা ইস্ট্রাক মিলে তার উপর এক বস্তা দিলে মােট 25 (12+12+1) এই ভাবে সিমেন্ট রিসিভ করতে হয়।

৪💕প্রশ্নঃ সাইটে রড আসলে কিভাবে রিসিপ করা হয়?
উত্তরঃ রড বান্ডিল হিসাবে আসে তাই বান্ডিল হিসাবে বুঝে নেওয়া হয়। তাছাড়া মােট রডের দৈর্ঘ্য বা rft বের করে কেজিতে হিসাব করা হয়।

৫💕প্রশ্নঃ সাইডে ইট কিভাবে রিসিভ করবেন?
উত্তরঃ ইট গাড়ীতে গুনে নেওয়া ভাল, না হলে সাইটে ইস্টাক দিয়ে বুঝে নেওয়া যায়। গাড়ীতে উঠে এক সারিতে কয়টা আর কয়টা সারি আছে গুনে ইট বুঝে নিতে হয়। যেমন দৈর্ঘ্য বরাবর এক সারিতে 50 টা প্রস্থ বরাবর এক সারিতে 10 টা আর উচ্চতা বরাবর এক সারিতে আছে 6টা তাহলে মােট = 50X10X6 = 3000 পিচ।

৬💕প্রশ্নঃ সাইটে কাঠ আসলে কিভাবে রিসিভ করবেন?
উত্তরঃ সাটারিং কাঠ সাইটে আসলে প্রথমে সাইজ অনুযায়ী সাজাতে হয়। তারপর গুনে হিসাব করতে হয়। যেমন (5' - 0" X 0' - 5" X 0' - 1.25" X 200) - 144 = 43.40 ঘনফুট (6' - 0" X 0' - 6" X 0' - 1.25" X 250) - 144 = 78.13 ঘনফুট (6' - 0" X 0' - 3" X 0' - 2" X 300) - 144 = 75.00 ঘনফুট মােট 196.52 ঘনফুট

৭💕প্রশ্নঃ সাইটে স্যানিটারী মালামাল আসলে কিভাবে রিসিভ করবেন?
উত্তরঃ 8" 6" 4" 2" ইউপিভিসি পাইপ 20' লম্বা হয় আমরা পিচ হিসাবে বুঝিয়া নেই এবং 2" 1.5" 1.25" 1" 3/4" 1/2" জি.আই. পাইপ 10' লম্বা হয় আমরা পিচ হিসাবে বুঝিয়া নেই

14/08/2023

★জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারনা
১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ
১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার
১ কাঠা = ১.৬৫ শতাংশ
১ কাঠা = ১৬ ছটাক
১ কাঠা = ৩২০ বর্গহাত
২০ কাঠা = ১ বিঘা
৬০ কাঠা = ১ একর
১৪৮২০ কাঠা = ১ বর্গকিলোমিটার
১৪৮.২ কাঠা = ১ হেক্টর
কানি পরিমাপক
১ কানি = ১৭২৮০ বর্গফুট = ১৬১৯ বর্গমিটার = ৪০০০০ বর্গলিংক = ৮০ করা
১ কানি = ৭৬৮০ বর্গহাত = ১৯৩৬ বর্গগজ = ১২০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০০০০ বর্গলিংক
১ কানি = ২৪ কাঠা
বিঘা পরিমাপক
১ বিঘা = ৩৩ শতাংশ = ১ পাকি
১ বিঘা = ২০ কাঠা
১ বিঘা = ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ৩৩০০০ বর্গলিংক
১ বিঘা = ১৬০০ বর্গগজ
১ বিঘা = ১৪৪০০ বর্গফুট = ১৩৩৮ বর্গ মিটার
১ বিঘা = ১৬ গন্ডা ২ করা ২ ক্রান্তি
৩ বিঘা = ১ একর (মোটামুটি) = ১৬০০ বর্গইয়ার্ড
৭৪১ বিঘা = ১৪৮২০ কাঠা = ১০৬৭০৪০০ বর্গফুট = ৯৯১৬৭২ বর্গমিটার = ১ বর্গকিলোমিটার =
২৪৭একর
৭.৪১বিঘা = ১৪৮.২কাঠা = ১০৬৭০৪ বর্গফুট = ৯৯১৩ বর্গমিটার = ১ হেক্টর = ২.৪৭ একর
জেনে নিন
খতিয়ান, পর্চা, চিটা, দখলনামা, বয়নামা, জমাবন্দি, দাখিলা, হুকুমনামা, জমা খারিজ, মৌজা কি?
পাকি পরিমাপক
১ পাকি = ১ বিঘা = ৩৩ শতাংশ
১ পাকি = ২০ কাঠা = ৩৩ শতাংশ
শতাংশ নির্ণয়ের সুত্র
১.৬৫ শতাংশ = ১ কাঠা = ১৬৫ অযুতাংশ = ৭২০ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১০০ অযুতাংশ = ১০০০ বর্গলিংক
৩৩ শতাংশ = ১ পাকি = ১ বিঘা = ২০ কাঠা
১ শতাংশ = ১৯৩.৬ বর্গহাত
২৪৭.১০৫ শতাংশ = ১ আয়ের
একর পরিমাপক
১ একর = ১০ বর্গচেইন = (৬৬*৬৬০) = ৪৩৫৬০ বর্গফুট
১ একর = ১০০ শতক = ৪৩৫৬৯ বর্গফুট
১ একর = ১০০ শতক = ১০০০০০ বর্গলিংক
১ একর = ১৯৩৬০ বর্গহাত
১ একর = ৪৮৪০ বর্গগজ
১ একর = ৪০৪৭ বর্গ মিটার = ০.৬৮০ হেক্টর
৬৪০ একর = ১ বর্গমাইল
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ একর = ২ কানি ১০ গন্ডা ( ৪০ শতক কানি অনুসারে)
২৪৭ একর = ১ বর্গকিলোমিটার
হেক্টর পরিমাপক
১ হেক্টর = ২.৪৭ একর
১ হেক্টর = ৭.৪১ বিঘা
১ হেক্টর = ১৪৮.২ কাঠা
১ হেক্টর = ১০৬৭০৪ বর্গফুট
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার = ৯৯১৩ বর্গমিটার
১ হেক্টর = ১১৯৬০ বর্গগজ
১ হেক্টর = ১.৪৭ একর
১ আয়ের = ২৮.৯ বিঘা
১ হেক্টর = ২৪৭.১০৫ শতক
১ হেক্টর = ৪৭৮৯.৫২৮ বর্গহাত
১ হেক্টর = ১০৭৬৩৯ বর্গফুট
১ হেক্টর = ১১৯৫৯.৮৮২ বর্গগজ
১ হেক্টর = ৭.৪৭৪ বিঘা
১ হেক্টর = ১০০ আয়ের গন্ডা পরিমাপক ১ গন।

01/03/2023

CIVIL এর পূর্ণরূপ: Construction Investigation
Various Information Leveling👍

11/01/2023

#চাকরির ইন্টারভিউ - ভালো #সিমেন্ট পরিক্ষা করবেন কিভাবে?
👷🚩 শেয়ার করে রেখে দিন নিজের টাইম লাইনে _🚩👇

ভালো সিমেন্ট পরিক্ষা করবেন কিভাবে, এই গুরুত্বপুর্ন বিষয়টা অনেকেই জানেন না। তাদের জন্য নিচের লেখাটি অত্যান্ত গুরুত্বপুর্ন।

১) প্যাকিং এর ডেট
৩ মাস প্যাকিং ডেট = ২০% - ৩০% শক্তি কম থাকে
৬ মাস প্যাকিং ডেট = ৩০% - ৪০% শক্তি কম থাকে
১২ মাস প্যাকিং ডেট = ৪০% - ৫০% শক্তি কম থাকে

২) সিমেন্ট এর কালার
সিমন্টে এর বস্তা খুললে এর রঙ গ্রে কালার থাকবে। কালারে যদি কোন তারতম্য দেখেন তবে সাথে সাথে সেই সিমেন্ট বাতিল করে দেবেন।

৩) সিমেন্ট বস্তায় দলা পাকিয়ে যাওয়া
সিমেন্ট বস্তা খোলার পরে যদি সেখানে সিমেন্ট ভেতরে ভেতের দলা পাকিয়ে যাওয়া বা ছোট ছোট বল এর মতন থাকে তবে সেটা খারাপ কোয়ালিটির সিমেন্ট। অনেকে সিমেন্ট কিনে ফেলে রাখেন মাটির কাছাকাছি। এতে নিচের দিকের কিছু বস্তায় এই সমস্যা হয়। এই সিমেন্টগুলো ব্যাবহার করলে ঢালাই এর কোয়ালিটি খারাপ আসে।

৪) রাবিং টেস্ট
সিমেন্ট দুই আঙ্গুলের নিয়ে ঘষা দিয়ে পাউডার এর মতন মিহি একটা ফিলিংস আসবে। যদি আঙ্গুলে বালির মতন অসমান ফিল হয় তবে সেটা খারাপ সিমেন্ট

৫) তাপমাত্রা টেস্ট
সিমেন্টর বস্তা খুলে তার মধ্যে হাত ঢুকিয়ে দেবেন। যদি হাত ঠান্ডা থাকে তাহলে সিমেন্ট ভালো আছে, আর যদি গরম হয়ে যায় তবে হাইড্রেশন রিয়েকশন হচ্ছে মানে কোয়ালিটি খারাপ।

৬) সেটিং টেস্ট
প্রথমে সিমেন্ট বালু এবং পানি দিয়ে একটি ব্লক এর মতন তৈরি করে সেটিকে চব্বিশ ঘন্টা পানিতে চুবিয়ে রাখতে হবে। যদি ক্রাক করে তবে সিমেন্ট এর কোয়ালিটি খারাপ হবে। এছারা মেশিন এর কিছু টেস্ট রয়েছে যেগুলো ইঞ্জিনিয়ারিররা করে থাকেন।

৭) ভাসমান টেস্ট
হাতে কিছু সিমেন্ট নিয়ে পানিতে ছুরে মারুন। প্রথমে কিছুক্ষন সিমেন্ট ভেসে থাকবে তার পরে আস্তে আস্তে ডুবতে শুরু করবে। এবং পুরোটা ডুবে যাবে। ভেসে থাকা সিমেন্টের পরিমান যদি বেশি হয় তবে বুঝবেন ফ্যাই এশ এর পরিমান অত্যান্ত বেশি এবং সিমেন্ট এর কোয়ালিটি খারাপ।

৮) স্ট্রেন্থ টেস্ট
এই টেস্টটা সাধারনত ইঞ্জিনিয়াররা করে থাকেন। একটি নির্দিষ্ট শেপ এর ব্লক তৈরি করে ৭ দিন, ২১ দিন এবং ২৮ দিন এর কিউরিং প্রসেস করে তার পরে সেগুলো টেস্টিং মেশিনে পাঠানো হয়। সেখানে টেস্ট করে সংখ্যা গুলো জানানো হয়, তারে পরেই সেই সংখ্যা নির্দিস্ট ডিজাইনের সাথে মিলে গেলে তবেই কোয়ালিটি নিশ্চিত করা হয়।

তথ্যটি সবার সাথে শেয়ার করুন।

👷👷🚩🚩 নির্মাণ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য
ইনবক্স এ যোগাযোগ করুন _ ভিজিট করুন আমাদের ফেইসবুক পেইজ এ _ KD Engineering & Consultant

💁‍♂️🚩 সিভিল ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ারিং রিলেটেড বাস্তব কাজের ভিডিও দেখুন আমাদের Youtube চেনেলে _ কমেন্ট বক্সে লিংক দিলাম।

#সিমেন্ট #ভালোসিমেন্ট #সিমেন্টেরদাম

13/12/2022

প্রাইভেট প্রতিষ্ঠানে চাকুরীর জন্য একজন সিভিল ইঞ্জিনিয়ারের নিম্মের গুণাবলী থাকা দরকার ঃ

১ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে.
২.নিজের পেশার প্রতি গভীর ভালোবাসা থাকতে হবে.
২.ড্রইং ডিজাইন বুঝে দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে.
৪.সবার সাথে সমন্বয় করে দলবদ্ধ ভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
৫.আপনার নিয়োগকারী কোম্পানির প্রতি অঙ্গীকারাবদ্ধ হতে হবে.
৬.পরিবেশ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকতে হবে.
৭.নিয়োগকারী কোম্পানির আস্থা অর্জনের দক্ষতা থাকতে হবে।
৮.নেতৃত্ব দানের ক্ষমতা থাকতে হবে.
৯.সততা ও কমিটমেন্ট বজায় রাখতে হবে.

06/12/2022

♦ এক ঘনমিটার রডের ওজন ৭৮৫০
কেজি।
♦ প্রতি ঘনফুট রডের ওজন ৪৯০ পাউন্ড
♦ প্রতি মিটার রডের ওজন D2/162.2 kg
♦ প্রতি ফুট রডের ওজন (সুতা)২/২৪
পাউন্ড।
♦ প্রতি বর্গমিটার নীট সিমেন্ট
ফিনিশিং এর কাজে সিমেন্ট
লাগে ৩ কেজি।
♦ প্রতি ঘনমিটার ঢালাই এ সিমেন্ট
লাগে ৮ ব্যাগ।
♦ প্রতি ঘনফুট ঢালাই এ ১:১.৫:৩
রেশিওতে ০.২২ ব্যাগ এবং ১:২:৪
রেশিওতে ০.১৮ ব্যাগ লগে।
♦ প্রতি ব্যাগ সিমেন্টের আয়তন ১.২৫
ঘনফুট বা. ০৩৩ ঘনমিটার।
♦ প্রতি ঘনফুট খোয়ার জন্য ইট লাগে ৯
টি।
♦ ৫ ইঞ্চি ইটের গাঁথুনির কাজে
মসলার অনুপাত ১:৪

বাংলাদেশের সকল কিছুর সংখ্যাঃ______________________________০১. বিভাগ - ৮ টি০২. জেলা - ৬৪ টি০৩. সিটি কর্পোরেশন - ১২ টি০৪. ...
04/12/2022

বাংলাদেশের সকল কিছুর সংখ্যাঃ
______________________________
০১. বিভাগ - ৮ টি
০২. জেলা - ৬৪ টি
০৩. সিটি কর্পোরেশন - ১২ টি
০৪. উপজেলা - ৪৯২টি (সর্বশেষ- শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ)
০৫. পৌরসভা - ৩২৯ টি (সর্বশেষ- তাড়াশ, সিরাজগঞ্জ)
০৬. থানা - ৬৫০ টি (সর্বশেষ- হাতিরঝিল)
০৭. ইউনিয়ন - ৪৫৬২ টি
০৮. গ্রাম - ৮৭১৯১ টি
০৯. শিক্ষা বোর্ড - ১১ টি
১০. শিক্ষা স্তর - ৪ টি
১১. সরকারি (পাবলিক) বিশ্ববিদ্যালয় - ৪৫ টি
১২. সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ১০ টি (সর্বশেষ- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বি.)
১৩. সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় - ৪ টি (সর্বশেষ- সিলেট মেডিকেল বি.)
১৪. টেক্সটাইল বিশ্ববিদ্যালয় - ১ টি
১৫. কৃষি বিশ্ববিদ্যালয় - ৫ টি (সর্বশেষ- খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়)
১৬. নদী বন্দর - ৩২ টি (সর্বশেষ- রূপপুর নদীবন্দর)
১৭. সমুদ্র বন্দর - ৩ টি (সর্বশেষ- পায়রা সমুদ্র বন্দর)
১৮. স্হল বন্দর - ২৩ টি (সর্বশেষ - বাল্লা, হবিগঞ্জ)
১৯. গ্যাস ক্ষেত্র - ২৭ টি
২০. সার কারখানা - ১৫ টি
২১. সরকারি সার কারখানা - ৮ টি
২২. সরকারি বস্ত্র কল - ১৮ টি
২৩. সরকারি চিনি কল - ১৫ টি
২৪. চা বাগান - ১৬৭ টি
২৫. সরকারি পাটকল - ২৬ টি, চালু - ১৮ টি
২৬. পরিবেশ আদালত - ৩ টি
২৭. আবহওয়া কেন্দ্র - ৪ টি
২৮. আন্তর্জাতিক বিমানবন্দর - ৪ টি
২৯. মোট তফসিলি ব্যাংক- ৫৯টি (সর্বশেষ- কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড)
৩০. বাংলাদেশ সিভিল সার্ভিসের বর্তমান ক্যাডার সংখ্যা - ২৬ টি (১৫ নভেম্বর '১৮ ইকোনমিক ক্যাডার বিলুপ্ত করা হয়)।

03/12/2022

✅ জাল দলিল চেনার উপায় কি?

জমি কেনার আগে দলিল ঠিক আছে কি-না সেটি নির্ণয় করা প্রাথমিক কাজ। এক্ষেত্রে দলিল সম্পর্কে সাধারণ ধারনা প্রত্যেকের থাকা উচিত।

১) দলিলের প্রথম পাতায় সবার উপরে দুটি নাম্বার থাকে, যার একটি বামে এবং অন্যটি ডান দিকে থাকে। বাম দিকের নাম্বারটি ডান দিকের নাম্বার থেকে বড় হয়; বামদিকে ৪৯৩৮ থাকলে ডানদিকে তার থেকে ছোট সংখ্যা হবে যেমন ৪৮৯৩। বামদিকের সংখ্যাকে বলা হয় দলিলের ক্রমিক নাম্বার এবং ডান দিকের সংখ্যাকে বলা হয় দলিল নাম্বার। বাম দিকের ক্রমিক নাম্বারটি যদি ডান দিকের দলিল নাম্বার থেকে ছোট হয় তাহলে দলিলটি জাল দলিল হিসেবে সন্দেহের অবকাশ থাকে।

২) প্রত্যেক নন-জুডিসিয়াল স্ট্যাম্প উত্তোলনের সময় স্ট্যাম্পের পিছনে উত্তোলনকারীর নাম এবং তারিখ থাকে। কোন সাফ-কবলা দলিল উক্ত স্ট্যাম্পের উপর লিখিত হলে যদি দেখা যায় যে, স্ট্যাম্প উত্তোলনের তারিখের পূর্বের তারিখে দলিলটি সম্পাদন করা হয়েছে তাহলে দলিলটি জাল দলিল বলার অবকাশ থাকে।

৩) দলিল দাতার সাক্ষর এবং টিপসই পরীক্ষা করে জালিয়াতি নির্নয় করা যায়। এর জন্য বিজ্ঞ আদালতে আবেদন করতে হয়। আবেদন করা হলে যার হাতের লেখা, টিপসই বা সাক্ষর বলে দাবি করা হচ্ছে তাকে নোটিস দিতে হয়। তারপর, উক্ত ব্যক্তির লেখা, সাক্ষর বা টিপসই নেওয়া হয়। যদি মৃত্যু বা অন্য কোন কারনে লেখক বা স্বাক্ষরকারীকে না পাওয়া যায় তবে তার আগের কোন লেখা, টিপসই বা স্বাক্ষর অন্য দলিল হতে সংগ্রহ করে বিশেষজ্ঞের পরীক্ষার জন্য প্রেরন করা হয়। পরীক্ষার পর দলিলটি জাল কিনা সে সিদ্ধান্তে পোঁছানো যায়।

৪) ১৯৬০ সালের পর থেকে বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানে দশমিক পদ্ধতির হিসাব প্রবর্তিত হয়; ১৯৬০ সনের পূর্বের দলিলে যদি দশমিক পদ্ধতিতে জমির হিসাব খাজনার পরিমান উল্লেখ থাকে তবে দলিলটি জাল হিসেবে গন্য করার অবকাশ থাকে।

৫) কোন রেজিষ্ট্রি দলিল নিয়ে সন্দেহের উদ্বেগ হলে তর্কিত রেজিষ্ট্রি দলিলটি সম্পাদনের সময় উক্ত অঞ্চলে সাব-রেজিষ্ট্রার কে ছিলেন তা বাহির করে তার স্বাক্ষর কৃত বিশুদ্ধ অন্য দলিলের সহিত তর্কিত দলিলটির স্বাক্ষর মিলিয়ে দেখে জাল দলিল সনাক্ত করা যায়।

৬) 'ভূমি উন্নয়ন কর' শব্দটি ১৯৭৬ সনে ভূমি উন্নয়ন কর অধ্যাদেশ জারির পর থেকে ভূমি ব্যবস্থাপনায় ব্যবহার হয়ে থাকে। ১৯৭৬ সালের পূর্বের দলিলে যদি 'ভূমি উন্নয়ন কর' শব্দটি লিখে তা পরিশোধের কথা বলা হয়ে থাকে তাহলে দলিলটি জাল হিসেবে ধরে নেওয়ার অবকাশ থাকে।

৭) সন্দেহকৃত দলিলে যদি বিভিন্ন দলিল বা খতিয়ানের রেফারেন্স দেওয়া থাকে তাহলে উক্ত দলিল বা খতিয়ান পর্যালোচনার মাধ্যমে মালিকানা হস্তান্তরের ধারাবাহিক বিবরণ পাওয়া যায়। এক্ষেত্রে তর্কিত দলিলের সহিত বায়া দলিলের মালিকানা হস্তান্তরের বিবরনের সামঞ্জস্য না থাকলে দলিলটি জাল দলিল হিসেবে গন্য করার অবকাশ থাকে।

৮) কোন দলিলের রেজিষ্ট্রেশন নিয়ে সন্দেহের উদ্বেগ হলে রেকর্ড রুমে তল্লাশীর মাধ্যমে দলিলটি রেজিষ্ট্রেশন হয়েছে কি হয় নাই তা জানা যায়। তল্লাশীর মাধ্যমে বালাম বহিতে যদি দলিলটির রেজিষ্ট্রেশন নিয়ে কোন তথ্য না পাওয়া যায় তাহলে দলিলটি জাল দলিল বলে গন্য করা হবে।

৯) অনকে সময় দেখা যায়, জাল দলিলকারী মূল দলিলটির দাতা-গ্রহীতার নাম, ঠিকানা,দলিলের অন্যান্য বিবরণ ঠিক রেখে শুধুমাত্র দাতা-গ্রহীতার ছবি এবং এন আই ডি নাম্বার পরিবর্তন করে অন্যজনের ছবি সংযুক্ত করে হুবুহু একটি জাল দলিল সৃজন করে। আপনি যখন দলিলটি তল্লাশি দিবেন তখন মুল দাতা-গ্রহীতার নাম, ঠিকানা সবই সঠিক পাবেন এবং দলিলটি যে জাল সেটি সনাক্ত করতে পারবেন না। এক্ষেত্রে দলিলে সংযুক্ত ব্যক্তিটির ঠিকানা এবং তার ছবিটি সঠিক রয়েছে কিনা তা যাচাই করে নিতে হবে।

#তথ্য সংগৃহিত

26/11/2022

বাংলাদেশের সকল কিছুর সংখ্যাঃ
______________________________
০১. বিভাগ - ৮ টি
০২. জেলা - ৬৪ টি
০৩. সিটি কর্পোরেশন - ১২ টি
০৪. উপজেলা - ৪৯২টি (সর্বশেষ- শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ)
০৫. পৌরসভা - ৩২৯ টি (সর্বশেষ- তাড়াশ, সিরাজগঞ্জ)
০৬. থানা - ৬৫০ টি (সর্বশেষ- হাতিরঝিল)
০৭. ইউনিয়ন - ৪৫৬২ টি
০৮. গ্রাম - ৮৭১৯১ টি
০৯. শিক্ষা বোর্ড - ১১ টি
১০. শিক্ষা স্তর - ৪ টি
১১. সরকারি (পাবলিক) বিশ্ববিদ্যালয় - ৪৫ টি
১২. সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ১০ টি (সর্বশেষ- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বি.)
১৩. সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় - ৪ টি (সর্বশেষ- সিলেট মেডিকেল বি.)
১৪. টেক্সটাইল বিশ্ববিদ্যালয় - ১ টি
১৫. কৃষি বিশ্ববিদ্যালয় - ৫ টি (সর্বশেষ- খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়)
১৬. নদী বন্দর - ৩২ টি (সর্বশেষ- রূপপুর নদীবন্দর)
১৭. সমুদ্র বন্দর - ৩ টি (সর্বশেষ- পায়রা সমুদ্র বন্দর)
১৮. স্হল বন্দর - ২৩ টি (সর্বশেষ - বাল্লা, হবিগঞ্জ)
১৯. গ্যাস ক্ষেত্র - ২৭ টি
২০. সার কারখানা - ১৫ টি
২১. সরকারি সার কারখানা - ৮ টি
২২. সরকারি বস্ত্র কল - ১৮ টি
২৩. সরকারি চিনি কল - ১৫ টি
২৪. চা বাগান - ১৬৭ টি
২৫. সরকারি পাটকল - ২৬ টি, চালু - ১৮ টি
২৬. পরিবেশ আদালত - ৩ টি
২৭. আবহওয়া কেন্দ্র - ৪ টি
২৮. আন্তর্জাতিক বিমানবন্দর - ৪ টি
২৯. মোট তফসিলি ব্যাংক- ৫৯টি (সর্বশেষ- কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড)
৩০. বাংলাদেশ সিভিল সার্ভিসের বর্তমান ক্যাডার সংখ্যা - ২৬ টি (১৫ নভেম্বর '১৮ ইকোনমিক ক্যাডার বিলুপ্ত করা হয়)।

18/11/2022

পাইল সম্পর্কে কিছু দরকারি প্রশ্নের উওর:

০১। ১৮" ডায়া পাইল এ কতটুকু চিসেল ব্যবহার
করতে হবে?
উ: ১৬" ডায়া চিসেল ব্যবহার করতে হবে।
০২। যে পাইপ দিয়ে পাইল ঢালাই করা হয়
তার নাম কি?
উ: ট্রিমি পাইপ
০৩। ট্রিমি পাইপের ডায়া কত?
উ: ৬" থেকে ৭"
০৪। কত সময় বোরিং ওয়াস করতে হবে?
উ: কমপক্ষে আধাঘন্টা বা যতক্ষণ পানিতে
কাদা আসে ততক্ষণ বোরিং ওয়াস করতে
হবে।
০৫। প্রত্যেকটি পাইলে মাটির নিচে রডের
মাথা কিভাবে একই সমানে রাখাযাবে?
উ: প্রজেক্টে এর সুবিধামত জায়গায় ২'
উচ্চতা বিশিষ্ট একটি লেভেলিং পিলার
তৈরি করতে হবে এর ভিত্তিতে ওয়াটার
পাইপ বা লেভেলিং মেশিনের সাহায্যে
ক্যাসিং পাইপের মাথায় লেভেল দিতে
হবে। পাইলিং রডের খাচার মধ্যে একটি ১০
মিমি ব্যাসের রডের হুক লাগিয়ে
লেভেলের পরিমাপ মত একটি রড ক্যাসিং
পাইপের মাথায় হুক করে লাগাতে হবে।
০৬। এগ্রিগেট হিসাবে পাইলে কি ব্যবহার
করা হয় এবং অনুপাত কত?
উ: পাইল এগ্রিগ্রেড হিসাবে stone chips/
singles ব্যবহার করা হয়ে থাকে। ইহার
অনুপাত সাধারণত 1:1.5:3 হয়ে থাকে।
০৭। কাট অফ লেভেলে কেন কম রেশিং তে
কাস্টিং করা হয়?
উ: কাস্টিং করার পর কাট লেভেল ভেঙ্গে
ফেলতে হয়, সেজন্য কম রেশিও তে অর্থাৎ
১:২:৪ বা ১:৩:৬ অনুপাতে কাস্টিং করতে হয়।
০৮। একটি পাইল বোরিং করার পর কতটুকু
দুরে পরের পাইলটি করা যেতে পারে?
উ: একটি পাইল হতে আরেকটি পাইলের
ডিসট্যান্স মিনিমাম ১০' হতে হবে ।
০৯। একদিনে একটি মেশিনে সাধারণত
কয়টি পাইল করতে পারে?
উ: ৫০ ফুটের নিচে হলে তিনটা এবং এর উপরে
হলে দুইটা করা যেতে পারে।
১০। পাইলের ভারবহন ক্ষমতা বলতে কি
বোঝায়?
উ: একটি পাইল প্রতি বর্গফুটে যত টুকু ভার
নিরাপদে বহন করতে পারে, তাকে পাইলের
ভারবহন ক্ষমতা বলে।
(সংগ্রহিত)

13/11/2022

Slump Test কি এবং কেন করা হয়? স্লাম্প টেস্টে স্লাম্প এর মান কখন কত হওয়া উচিত এর বিস্তারিতঃ

সদ্য মিশ্রিত কংক্রিট এমন হওয়া উচিৎ যাতে করে সহজে নাড়াচাড়া এবং ফর্মার মধ্যে ঢালাই করা যায়। কংক্রিট মিশ্রণের এই গুনটিকে কার্যোপযোগীতা বলে। মিশ্রণে পানির পরিমাণ বেশি হলে, মিশ্রণ নরম হয়। ফলে নাড়াচাড়া ও ঢালাই সহজ হয়। আবার পানির পরিমাণ কম হলে নাড়াচাড়া ও ঢালাই করা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। মিশ্রণে পানির পরিমাণ কম বা বেশি করে কার্যোপযোগীতা পরিবর্তন করা যায়। তবে ঢালাইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত কার্যোপযোগীতা একই থাকা উচিৎ। এই কার্যোপযোগীতা পরীক্ষা করার জন্য খুবই জনপ্রিয় পদ্ধতি হলো স্ল্যাম টেস্ট। সুতরাং ঢালাই কাজে ব্যবহত কংক্রিট মিশ্রণের কার্যোপযোগীতা যাচাইয়ের করার জন্য যে পরীক্ষা করা হয়, তাকে কংক্রিটের স্ল্যাম টেস্ট বা নতি পরীক্ষা বলা হয়।

কংক্রিটের স্ল্যাম টেস্টের জন্য দু'দিকে হাতল যুক্ত লোহার চোঙ বা সিলিন্ডার ব্যবহার করা হয়। এর উচ্চতা ৩০ সেমি এবং নিচের প্রান্তের ব্যাস ২০ সেমি এবং ক্রমশঃ সরু হয়ে উপরের প্রান্তের ব্যাস হবে ১০ সেমি।

কাঠামোর গুণগত মান সঠিক রাখার জন্য কংক্রিট মিশ্রণের উপযোগিতা বজায় রাখা হয়। এ জন্য যে কোন স্পেসিফিকেশনে স্ল্যাম্পের মান দেওয়া থাকে। কংক্রিট মিশ্রণে স্ল্যাম্পের মান গুলো মেনে চললে কংক্রিটের মান উন্নত ও পীড়ন বৃদ্ধি পায়। নিম্নে বিভিন্ন কাজে ব্যবহত কংক্রিটের স্ল্যাম্পের পরিমাণ উল্লেখ করা হলো।

১) রাস্তা তৈরিতে কংক্রিট = ২০-৩০ মিমি।
২) আরসিসি স্ল্যাব, বীম ও দেওয়াল = ৫০-১০০ মিমি।
৩) কলাম, রিটেইনিং ওয়াল এবং পাতলা খাড়া মেম্বার = ৭৫-১৫০ মিমি।
৪) পানি রোধী নির্মাণ কাজ = ৭৫-১২০ মিমি।
৫) ভাইব্রেটেড কংক্রিট = ১২-২৫ মিমি।
৬) পুরু কংক্রিট = ২৫-৫০ মিমি।
৭) সাধারণ কংক্রিট ফুটিং, কেইশন এবং উপরি কাঠামো = ২৫-৭৫ মিমি।
৮) আরসিসি ভিত্তি দেওয়াল এবং ফুটিং = ৫০-১০০ মিমি।
৯) ব্রিজ ডেক = ২৫-৭৫ মিমি।

Civil Engineering design World

Address

House 33, Road 33, Mirpur12. Dhaka
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Civil Engineering Design World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share