Healthy Eating in BD

Healthy Eating in BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Healthy Eating in BD, Gardener, Kushtia, Kushtia.
(4)

প্রধানত অর্গানিক সবজি-ফল ও খাদ্য নিয়ে বাগানের কাজে ব্যস্ত! প্রশ্ন থাকলে পেজে কমেন্ট করে জানাবেন! ইনবক্সে নক করার আগে শতভাগ নিশ্চিত হবেন যে আপনার ছাদে অর্গানিক সবজি বাগান আছে! চ্যাট বা গল্প করার সময় পাই না - কেউ আমার এক মিনিট সময় নষ্ট করলে যোগাযোগ বন্ধ..

ছবি দেখে বলুনতো এখানে কোন কোন জাতের টমেটো আছে! যাদের বাগানে বিদেশি টমেটোতে ভরপুর তারাই বলতে পারবেন!আমার কাছে মোট ৩০ জাতে...
16/06/2026

ছবি দেখে বলুনতো এখানে কোন কোন জাতের টমেটো আছে! যাদের বাগানে বিদেশি টমেটোতে ভরপুর তারাই বলতে পারবেন!আমার কাছে মোট ৩০ জাতের টমেটো বীজের তিনটি প্যাকেজ আছে! যাদের ১০০টা বোতলে টমেটো লাগানোর সক্ষমতা আছে তারা বীজ নিতে পারেন! আগেই বলে রাখছি ভালো ফলন পেতে প্রাকৃতিক গোবর সার দিয়ে লাগাতে হবে!

রোজেলা সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ফল! নিজে না জানলে গুগল-এ গিয়ে সার্চ দিবেন! বিশেষ করে যারা উচ্চ শিক্ষিত ইংরেজি...
16/06/2026

রোজেলা সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ফল! নিজে না জানলে গুগল-এ গিয়ে সার্চ দিবেন! বিশেষ করে যারা উচ্চ শিক্ষিত ইংরেজিতে খুজবেন সব ইনফরমেশন পেয়ে যাবেন! চা, শরবত, টক রান্না, জ্যাম -জেলি ও হালুয়া যে ভাবে খেতে চান! ছোট বাচ্চাদেরও অনেক প্রিয় ফল রোজেলা! অল্প কিছু চারা আছে!

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নিজে মানসিক প্রশান্তি  পেতে বাড়ির  ছাদে অর্গানিক সবজি ও ফলের বাগান করবেন! আমি আপনাকে অনেক কি...
15/06/2026

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নিজে মানসিক প্রশান্তি পেতে বাড়ির ছাদে অর্গানিক সবজি ও ফলের বাগান করবেন! আমি আপনাকে অনেক কিছুর সহযোগিতা করতে প্রস্তুত! ইনবক্সে নক না করে- কমেন্ট করে জানাবেন আপনার কি প্রয়োজন! আমি ভুল উত্তর দিলে পাবলিক সংশোধন করে দিবে! যাদের ছাদে সবজি বাগান নাই দয়া করে ইনবক্সে ভুলেও নক করবেন না!

আমার বাগানে এমন কিছু বিদেশি টমেটোর জাত আছে যে গুলো অনেক মিষ্টি! টমেটো ধরা অব্দি সব দায় -ভার আমার! কিন্তু আপনার বাগান করা...
15/06/2026

আমার বাগানে এমন কিছু বিদেশি টমেটোর জাত আছে যে গুলো অনেক মিষ্টি! টমেটো ধরা অব্দি সব দায় -ভার আমার! কিন্তু আপনার বাগান করার সক্ষমতা থাকতে হবে! যেমন প্রাকৃতিক গোবর সার দিয়ে এখন সময় ও শ্রম দিয়ে মাটি তৈরি করতে হবে! আমি যে টমেটো গুলো লাগাই সেগুলো ব্যয়বহুল! যারা নতুন বাগান করবেন -দেশি টমেটো দিয়ে শুরু করলে হতাশ হবেন না! তিরিশ জাতের পরীক্ষিত টমেটো বীজ আছে !

এই মরিচের আসল নামটা জানতে চাই!  কাঁচা অবস্থাতেই প্রচুর ঝাল! ঝালে ঝাল! একটা মরিচ দিয়ে  একটা দুম্বা রান্না করা যাবে! আমার ...
15/06/2026

এই মরিচের আসল নামটা জানতে চাই! কাঁচা অবস্থাতেই প্রচুর ঝাল! ঝালে ঝাল! একটা মরিচ দিয়ে একটা দুম্বা রান্না করা যাবে! আমার পেজে এমন কেউ আছেন যার বাগানে লাল হাবানেরো মরিচ আছে? প্লিজ হেল্প করুন সবাই বন্ধুদের বা গ্রুপে শেয়ার করে দিন নামটা জানার জন্য !

14/06/2026

বিরল জাতের টমেটো বীজ করা সহজ না! অনেক টমেটো আছে যে গুলোর সব ইনফরমেশন না থাকায় বপনকাল নির্ণয় করা যায় না! সব সময় নিজে লাগিয়ে সব ইনফরমেশন লিপিবদ্ধ করে আপনাদের সামনে হাজির করার চেষ্টা করি! এই টমেটোর নাম Black brandywine tomato! এবার ত্রিশ জাতের বিদেশি টমেটোর বীজ করছি!

অর্গানিক সবজি বাগান ফেসবুকে ভাইরাল হবে না ! কেউ লাইক-শেয়ারও করবে না! শুধু নিজে ও পরিবারকে সুস্থ রাখতে সবজি বাগান করবেন -...
14/06/2026

অর্গানিক সবজি বাগান ফেসবুকে ভাইরাল হবে না ! কেউ লাইক-শেয়ারও করবে না! শুধু নিজে ও পরিবারকে সুস্থ রাখতে সবজি বাগান করবেন - এটা হবে বুদ্ধি মানের কাজ! কারণ যদি আপনার ছাদ বাগানের প্রতিটি ছবি বা ভিডিও ভুলে ভাইরাল হয়ে থাকে মাস শেষে যে টাকা পাবেন তা দিয়ে কয়েক জোড়া হাত মোজা কিনতে পারবেন!

বিগত সাত বছর ধরে পরীক্ষা -নিরীক্ষা করার পর একটা জিনিস পরিষ্কার! মরিচ গাছে বেশি পানি দেওয়া যাবে না! টবের মাটি কখনো ভিজা ব...
14/06/2026

বিগত সাত বছর ধরে পরীক্ষা -নিরীক্ষা করার পর একটা জিনিস পরিষ্কার! মরিচ গাছে বেশি পানি দেওয়া যাবে না! টবের মাটি কখনো ভিজা বা স্যাঁতসেতে রাখা যাবে না ! মরিচ গাছের পানি কন্ট্রোল করলে রোগ-বালাই কম হবে! অন্য দিকে ফলন ও অনেক বেশি পাওয়া যাবে যদি মাটি পুরাতন প্রাকৃতিক গোবর সার দিয়ে তৈরি করেন! বোরন ও জিঙ্ক স্প্রে করতে ভুলবেন না!

ছাদ কৃষিতে প্রযুক্তি ব্যবহার করে গ্রাফটিং কাঁটা বেগুন চারা তৈরি করা হবে!  তিতবেগুনের  রুটস্টক দিয়ে জোড়া কলম করলে   ব্যাক...
13/06/2026

ছাদ কৃষিতে প্রযুক্তি ব্যবহার করে গ্রাফটিং কাঁটা বেগুন চারা তৈরি করা হবে! তিতবেগুনের রুটস্টক দিয়ে জোড়া কলম করলে ব্যাকটেরিয়াল উইল্ট এবং নেমাটোড (শিকড় পচা রোগ) রোগ হবে না ! এই বেগুন গাছ অতিরিক্ত খরা বা বর্ষায় জলাবদ্ধতা সহ্য করতে পারে! ফলন কমে গেলে গাছের শাখা-প্রশাখা কেটে দিলে গাছ পুনরায় আগের মতো নতুন উদ্যমে বেগুন দিতে শুরু করবে!

খাদ্য হলো এমন একটা জিনিস , যা জীবদেহ গ্রহণ করে শক্তি উৎপাদন, বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সু...
13/06/2026

খাদ্য হলো এমন একটা জিনিস , যা জীবদেহ গ্রহণ করে শক্তি উৎপাদন, বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সুস্বাস্থ্য ও স্বাভাবিক জীবনযাপনের জন্য এটি অপরিহার্য। অল্প জায়গা এবং মাটিতে অর্গানিক সবজি বাগান করতে শিখুন!

Address

Kushtia
Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Healthy Eating in BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category