Build Angle Design and Development

Build Angle Design and Development Design And Consultancy Firm

  ??? .Project Name : Najim VillaClient Name  : Md. NajimLocation         : Noapara, Raojan, Chattogram.Story No        ...
26/01/2024

???
.

Project Name : Najim Villa
Client Name : Md. Najim
Location : Noapara, Raojan, Chattogram.
Story No : GF+03
Frame Type : RCC Structure.

Our Responsibilities:
,





Cell: 01519-207225; 01616-458522; 01832342960, 01737133599
Email: [email protected]

Office Address:
Abdur Rahim Building (3rd Floor, Above Omor Boi Ghor), Beside Peninsula Hotel, GEC More, Chattogram, Bangladesh.

  ??? .Project Name : Absar VillaClient Name  : Md. AbsarLocation         : Fokirhat, Port Area, ChattogramStory No     ...
21/01/2024

???
.

Project Name : Absar Villa
Client Name : Md. Absar
Location : Fokirhat, Port Area, Chattogram
Story No : GF+05
Frame Type : RCC Structure.

Our Responsibilities:
,






Cell: 01519-207225; 01616-458522; 01832342960, 01737133599
Email: [email protected]

Office Address:
Abdur Rahim Building (3rd Floor, Above Omor Boi Ghor), Beside Peninsula Hotel, GEC More, Chattogram, Bangladesh.

Site Visit  :06 storied Residential Building  BY :   BY:    : Oxygen,Chittagong  : 1700 Sft per floor-------------------...
23/12/2023

Site Visit

:06 storied Residential Building
BY :
BY:
: Oxygen,Chittagong
: 1700 Sft per floor

-------------------------------------------------------------------

;
Our Responsibilities:
DESIGN ,
DESIGN
DESIGN
DESIGN
SUPERVISION

Cell: 01519-207225; 01616-458522; 01832342960

30/11/2023

* রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন
* ফ্যাক্টরি বিল্ডিং ডিজাইন
* কমার্শিয়াল বিল্ডিং ডিজাইন
* ল্যান্ডস্কেপ ডিজাইন
* সয়েল টেস্ট
* ইস্টিমেট
*সিডিএ শিট
* পৌরসভা শিট
সহ নির্মাণ সম্পর্কিত সকল সার্ভিস দিয়ে থাকি।

আপনার স্বপ্নের বাড়ি হোক আপনার স্বপ্নের মতোই সুন্দর।

বিস্তারিত জানতে চলে আসুন আমাদের অফিসে অথবা যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বার এ।

আমাদের অফিসের ঠিকানা: পেনিন্সুলা হোটেলের পাশে, আব্দুর রহিম বিল্ডিং এর ৪র্থ তলা, জিইসি মোড়, চট্টগ্রাম।

ফোন নাম্বার:
01737-133599, 01616-458522, 01519-207225

26/11/2023

বিল্ড এংগেল এর ১০৭ তম প্রজেক্ট।

প্রজেক্টের নাম: ফারহানা শপিং কমপ্লেক্স।
ও'নার: শিল্পপতি হাফিজ সাহেব।
টাইপ: কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল প্রজেক্ট।
স্টোরি: সেমি বেইজমেন্ট +জি+৫।

প্রজেক্ট লোকেশান: নারায়ণ হাট, ভুজপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম।

বর্ণনা: সেমি বেইজমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, ১ম তলা মার্কেট...উপরের ফ্লোর গুলো রেসিডেন্সিয়াল...সংযুক্ত ভিডিও টি প্রজেক্ট এর ৩য় তলার (রেসিডেন্সিয়াল ফ্লোর এর)...এক ফ্লোর এ ৫ টি ফ্ল্যাট রয়েছে।

নোট: বিল্ড এংগেল এর নিয়মিত আপডেট হতো যে পেজে তা ফেসবুক থেকে অটোমেটিক ডিলেট হয়ে যাওয়ায় পুরাতন পেইজ এ আবার আপডেট শুরু করলাম...এখন থেকে এখানে নিয়মিত আপডেট পাবেন।

Site Visit  :08 storied Residential Building  BY :   BY:    : Agrabad,Double Mooring,Chittagong  : 2200 Sft-------------...
24/11/2023

Site Visit

:08 storied Residential Building
BY :
BY:
: Agrabad,Double Mooring,Chittagong
: 2200 Sft

-------------------------------------------------------------------

;
Our Responsibilities:
DESIGN ,
DESIGN
DESIGN
DESIGN
SUPERVISION

Cell: 01624416078; 01616-458522; 01832342960

11/11/2023

গ্রাম গঞ্জে অদক্ষ কন্ট্রাক্টর মালিক পক্ষের কাছে একজন অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার চেয়েও সম্মানের এবং তাদের পরামর্শ উনাদের (মালিকদের) কাছে সবচেয়ে অর্থবহ ও বিবেচ্য বলে মনে হয়।তারই ভয়াবহতা মালিক পক্ষের জন্য কতই ক্ষতিকর হতে পারে তার জ্বলন্ত প্রমাণ হাটহাজারীতে নির্মাণাধীন ২তলা বিশিষ্ট ভবন ডোবায় তলিয়ে যাওয়া।
collected

Elements of Structure⏬⏬⏬1)Slab⏬2)Beam⏬3)Column⏬4)Foundation
04/11/2023

Elements of Structure⏬⏬⏬

1)Slab

2)Beam

3)Column

4)Foundation

04/11/2023
➤ একটা বিল্ডিং এর সকল আইটেম মিলে ১০০% কিভাবে ভাগ করা হয়??☞ উত্তরঃ1. Structure = 35%2. Brick work = 6%3. Wood work = 5...
03/11/2023

➤ একটা বিল্ডিং এর সকল আইটেম মিলে ১০০% কিভাবে ভাগ করা হয়??

☞ উত্তরঃ
1. Structure = 35%
2. Brick work = 6%
3. Wood work = 5%
4. Metal work = 2%
5. Plambing and Sanitary = 6%
6. Electrical work = 7%
7. Plaster work = 4%
8. General Floor Tiles work = 6%
9. Toilet & Kit wall Tiles work = 3%
10. Aluminium work = 4%
11. EME(Lift,Generator,Substation)=10%
12. Paint work = 3%
13. Others civil work = 6%
14. Utility connection & Bill = 3%
Total = 100%


✪ STRUCTURE ~ 35%
- Footing & Column Padestal = 20%
- Grade Beam, UGWR top Slab = 5%
- GF Column, Stair etc = 4%
- 1st Floor Slab = 9%
- Typical Floor Column (5x3%) = 15%
- 2nd floor slab to roof slab (5x8) = 40%
- Roof top = 7%
TOTAL = 100% (৩৫% যেভাবে আসবে।)

✪ BRICK WORK ~ 6%
- GF Brick work = 6%
- 1st floor Brick work = 18%
- 2nd floor Brick work = 18%
- 3rd floor Brick work = 18%
- 4th floor Brick work = 18%
- 5th floor Brick work = 18%
-Roof Top Brick work = 4%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)

✪ WOOD WORK ~ 5%
- Door frame = 40%
- Main Door Shutter = 15%
- Partex Door Shutter = 35%
- Cat Door & Accessories = 10%
TOTAL = 100% (৫% যেভাবে হবে)

✪ METAL WORK ~ 2%
- Window grill = 55%
- Verandah Railling = 20%
- Stair Railling = 10%
- Main gate, Gen-Sub, safety grill = 15%
TOTAL = 100% (২% যেভাবে হবে।)

✪ PLAMBING & SANITARY WORK~ 6%
- uPVC vertical line thru duct = 25%
- GI line work = 30%
- Fixture & Fittings = 40%
- Ground Floor = 5%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)

✪ ELECTRICAL~ 7%
- Conduiting inside slab = 10%
- Conduiting on wall i/c MK box=15%
- Cabling work = 55%
- Switch-Socket = 20%
TOTAL = 100% (৭% যেভাবে হবে।)

✪ PLASTER ~ 4%
- Ceiling plaster = 20%
- Internal wall plaster = 50%
- Outside plaster/facing bricks = 30%
TOTAL = 100% (৪% যেভাবে হবে।)

✪ GENERAL FLOOR TILES ~ 6%
- General floor & Verandah = 75%
- Stair, typical lobby & lift wall = 20%
- GF lift lobby, wall, reception = 5%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)

✪ TOILET & KIT WALL TILES ~ 3%
- Bath wall = 60%
- Kitchen wall = 20%
- Bath floor = 9%
- Bath counter top = 4%
- Kitchen floor = 3%
- Kitchen counter top =4%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)

✪ ALUMINIUM WORK ~ 4%
- Outer framing-window sliding= 40%
- Glass shutter-window sliding = 30%
- Verandah sliding = 20%
- Toilet high window = 5%
- Comnon area = 5%
TOTAL = 100% (৪% যেভাবে হবে।)

✪ EME ~ 10%
- Lift = 50%
- Generator = 25%
- Substation = 20%
- PABX, Fire extinguisher etc = 5%
TOTAL = 100% (১০% যেভাবে হবে।)

✪ PAINT WORK ~ 3%
- Upto putty = 40%
- Internal wall&ceiling 1st coat= 20%
- Internal wall&ceiling 2nd coat= 15%
- Outside paint/ceramic Tites = 25%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)

✪ OTHERS CIVIL WORK ~ 6%
- Boundary wall = 30%
- Line terracing/Roof top paver= 15%
- LOGO, Gardening & others = 4%
- GF BBC = 14%
- GF pavement & footpath dev = 10%
- Lintel, F/slab, drop wall, counter slab = 20%
- Cable tray = 1%
- Sanitary duct cover, ceiling etc= 4%
- Reception desk, letter box = 2%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)

✪ UTILITY CONNECTION & BILL ~ 3%
- DESA/DESCO = 35%
- TITAS = 20
- WASA = 15%
- Utility bills = 30%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)

(Collected)

𝐑𝐄𝐓𝐑𝐎𝐅𝐈𝐓𝐓𝐈𝐍𝐆 𝐖𝐎𝐑𝐊রেট্রোফিটিং বর্তমানে একটি বহুল জনপ্রিয় একটি সেক্টর, দিন দিন সিভিল ইঞ্জিনিয়ারিং এর বড় অংশ দখল করে নিচ্ছে...
02/11/2023

𝐑𝐄𝐓𝐑𝐎𝐅𝐈𝐓𝐓𝐈𝐍𝐆 𝐖𝐎𝐑𝐊
রেট্রোফিটিং বর্তমানে একটি বহুল জনপ্রিয় একটি সেক্টর, দিন দিন সিভিল ইঞ্জিনিয়ারিং এর বড় অংশ দখল করে নিচ্ছে এই রেট্রোফিটিং।

বাংলাদেশেও বিভিন্ন জায়গায় বহুল ভাবে রেট্রোফিটিং এর কাজ হচ্ছে।
আজকে আপনাদের সাথে শেয়ার করব রেট্রোফিটিং নিয়ে ।

✳️রেট্রোফিটিং কি ??✳️
সাধারন ভাবে বললে পূর্বে নির্মিত বিল্ডিং বা স্ট্রাকচার এ নুতন কিছু সংযোগ করে , বিল্ডিং এর স্ট্রেনথ বাড়ানোর বা শক্তিশালী করার প্রক্রিয়াকে রেট্রোফিটিং বলা হয়ে থাকে।

রেট্রোফিটিং এর মাধ্যমে আপনি Existing স্ট্রাকচার কে না ভেঙেই ফাউন্ডেশন, বিম, কলাম এমনকি ছাদকেও মডিফা্ই করে অধিক শক্তিশালী করতে পারবেন।

✳️ বিল্ডিং এ রেট্রোফিটিং কেন করা হয় ?✳️
বিভিন্ন কারণে রেট্রোফিটিং করা হয়ে থাকে , তার মধ্যে প্রধান প্রধান কিছু কারণ নিচে তুলে ধরা হয়ঃ

১. বিল্ডিং কোড সঠিকভাবে না মেনে বিল্ডিং নির্মাণ করা হলে এবং বিল্ডিং যদি পর্যাপ্ত লোড না নিতে পারে সেক্ষেত্রে বিল্ডিং কে পরিমিত লোড নিতে সক্ষম করার জন্য রেট্রোফিটিং করা হয়ে থাকে।

২. অনেক সময় ডিজাইন এ ত্রুটির কারণেও রেট্রোফিটিং এর দরকার হয়।

৩. দীর্ঘদিন ব্যবহারে ও অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগ এ ক্ষতিগ্রস্থ হলে বিল্ডিং এর স্ট্রেনথ বাড়াতে হয় ।

৪. ব্যবহৃত বিল্ডিং এর মূল ডিজাইনের বাহিরে ‍গিয়ে অনেক ধরণের পরিবর্তন করা হলে ।(উদাহরণস্বরুপ - কোন ধরনের প্রভিশন না থাকা সত্বেও বিল্ডিংটিকে উপরের দিকে বা যেকোন পাশে বর্ধিতকরণ ইত্যাদি )

৫. বিল্ডিং এ ব্যবহারের ধরন পরিবর্তন করা । ( যেমনঃ রেসিডেনসিয়াল বিল্ডিং করে ইন্ডাস্ট্রিয়াল অথবা কমার্শিয়াল হিসাবে ব্যবহার করা হলে , বিল্ডিং লোড বিয়ারিং সক্ষমতায় তারতম্য হয় । যার ফলে বিল্ডিংকে পুনরায় শক্তিশালী করার প্রয়োজন পড়ে )

৬.যখন Existing ভবনকে অধিক ভারবহন ক্ষমতাসম্পন্ন করার প্রয়োজন পড়ে। অর্থ্যাৎ কোন সেকশনের পরিবর্তন বা পরিবর্ধনের প্রয়োজন হলে।

৭. যদি কাঠামোতে কোন কারনে ক্রাক বা ফাটল চলে আসে।

৮.যখন অপ্রত্যাশিত কোন প্রাকৃতিক দুর্যোগ যেমন অগ্নি, সাইক্লোন, ভূমিকম্প ইত্যাদির কারণে কাঠামোর কোন অংশের আংশিক বা পুরোপুরি বিনাশ সাধিত হলে।

উপরোল্লিখিত কারণে মূলত বিল্ডিং এ রেট্রোফিটিং , স্ট্রেনথিনিং বা শক্তিশালী করার দরকার হয় ।

✳️ বিল্ডিং এ সাধারত কি ধরনের রেট্রোফিটিং করা হয়✳️
১.রিনফোর্স স্ট্রেন্থনিং
2.এক্সটার্নালি বন্ডেড প্লেট
৩.শিয়ার বা কম্প্রেশন স্ট্রেন্থনিং

✳️রেট্রোফিটিং এর বিভিন্ন পদ্ধতি✳️
রেট্রোফিটিং এ সবচেয়ে বেশি প্রচলিত রেট্রোফিটিং কিছু পদ্ধতি আছে। যার মধ্যে বহুল প্রচলিত কিছু পদ্ধতি আলোচনা করা হল।

1.Concrete Jacketing of Columns
2.Steel Profile Jacketing of column
3.Addition of Shear Wall
4.Addition of extra Structural Member
5.Ferro-cement Jacketing
6.Fiber Reinforced Polymer Wrapping

✳️ Concrete Jacketing of Columns✳️
এই পদ্ধতিতে কলামের চারপাশে নতুন ভাবে রিনফোর্সমেন্ট এর কাভারিং করা হয়, এবং নতুন ভাবে কলামের ঢালাই করা হয়। এর মাধ্যমে কলামের সাইজ বৃদ্ধির সাথে সাথে কলামের স্ট্রেনথ বৃদ্ধি পায় ।রিনফোর্সমেন্ট জ্যাকেটিং এর সাইজ এবং রিনফোর্সমেন্ট এর ডায়া এবং রিনফোর্সমেন্ট এর সংখ্যা নির্ভর করে স্ট্রাকচারের এনালাইসিস এর
উপর।
#সুবিধা
☑️কলামের কনক্রিট কনফাইনমেন্ট বৃদ্ধি পায়
☑️কলামের লোড বহন ক্ষমতা বৃদ্ধি পায়
☑️কলামের শিয়ার ক্যাপাসিটি বৃদ্ধি পায়
☑️কলামের ফ্লেক্সারাল স্টেনথ বৃদ্ধি পায়
☑️অন্যান্য রেট্রোফিটিং এর তুলনায় এই পদ্ধতি তে কস্টিং কম
☑️সবচেয়ে সহজ পদ্ধতি ,এই পদ্ধতি খুব সহজেই এপ্লাই করা যায়
#অসুবিধা
☑️এই পদ্ধতিতে কলামের সাইজ অনেক বৃদ্ধি পায় যার ফলে স্ট্রাকচারের আর্কিটেকচারাল ভিউ নস্ট হয়
☑️কলামের সাইজ বৃদ্ধির কারনে জায়গা কমে যায়

✳️ Steel Profile Jacketing of column✳️
এই পদ্ধতিতে কলামের চারপাশে নতুন ভাবে স্টিল প্লেট এর কাভারিং করা হয়,এবং কণ ঢালাই দেওয়া হয়না । এর মাধ্যমে কলামের সাইজ কিছুটা বৃদ্ধির সাথে সাথে কলামের স্ট্রেনথ বৃদ্ধি পায় ।
স্টিল প্লেট জ্যাকেটিং এ স্টিল প্লেট এর সাইজ ও থিকনেস এবং স্টিল জ্যাকেটিং এর কাভারিং এর পরিমান নির্ভর করে স্ট্রাকচারের এনালাইসিস এর উপর।
#সুবিধা
☑️কলামের কনক্রিট কনফাইনমেন্ট বৃদ্ধি পায়
☑️কলামের লোড বহন ক্ষমতা বৃদ্ধি পায়
☑️কলামের শিয়ার ক্যাপাসিটি বৃদ্ধি পায়
☑️কলামের ফ্লেক্সারাল স্টেনথ বৃদ্ধি পায়
☑️রিনফোর্সমেন্ট জ্যাকেটিং এর তুলনায় এই পদ্ধতি তে কলামের সাইজ কিছুটা কম বৃদ্ধি পায় ।
#অসুবিধা
☑️এই পদ্ধতিতে কলামের সাইজ কিছুটা বৃদ্ধি পায় এবং স্টিল প্লেট উম্মুক্ত থাকায় স্ট্রাকচারের আর্কিটেকচারাল ভিউ নস্ট হয়।
☑️কলামের স্টিল প্লেট জ্যাকেটিং এর জন্যে দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ লেবার এর প্রয়োজন এবং স্টিল প্লেট এর করোসন রোধে মেইন্টেইনেন্স করতে হয়
☑️কলামের স্টিল প্লেট এবং কনক্রিট এর মাঝের জায়গায় বন্ডিং এর জন্যে স্পেশাল ইপোক্সি ব্যাবহার করা হয়
✳️Addition of Shear Wall✳️
এই পদ্ধতিতে বিল্ডিং ফ্রেম এ শিয়ার ওয়াল যোগ করা হয়। সাধারনত নন-ডাকটাইল রিনফোর্স কনক্রিট স্ট্রাকচারে এই পদ্ধতি বেশী ব্যাবহার করা হয় ।
☑️এই পদ্ধতি তে ব্যাবহত শিয়ার ওয়াল প্রি-কাস্ট বা কাস্ট-ইন সিটু হতে পারে ।
☑️শিয়ার ওয়াল বিল্ডিং এর আউট সাইড বা এক্সটেরিয়র ওয়ালে দেওয়া হয়
✳️Ferro-cement Jacketing✳️
ফেরোসিমেন্ট বর্তমানে বহুল প্রচলিত একটি রেট্রোফিটিং পদ্ধতি ।এই পদ্ধতিতে সাধারনত ফেরোসিমেন্ট এর মেশ বা জাল ব্যাবহার করা হয় যার ফলে কলামের লোড বিয়ারিং ক্যাপাসিটি বৃদ্ধি পায় ।
☑️কনক্রিট কে অনেক বেশী ডিউরেবল করে
☑️ফায়ার রেসিসটেন্ট এর জন্যে ফেরোসিমেন্ট খুবই ইফেকটিভ (7500C for 48 hours)
☑️ফেরোসিমেন্ট জ্যাকেটিং এ থিকনেস ৪০-৫০ মিমি বৃদ্ধি পায় যা এসথেটিক ভিউ তে ইফেক্ট করেনা
☑️কলামের বাকলিং রেসিসটেন্স বৃদ্ধি করে
✳️Fiber Reinforced Polymer Wrapping✳️
ফাইবার রিনফোর্স পলিমার বর্তমানে বহুল প্রচলিত রেট্রোফিটিং পদ্ধতি। ফাইবার রিনফোর্স পলিমার সাধারনত কলামের সিসমিক রেট্রোফিটিং এর জন্যে ব্যাবহার করা হয়। স্টিল ও কনক্রিট এর জ্যাকেটিং এর থেকে ফাইবার রিনফোর্স পলিমার এর অনেক গুলো আলাদা সুবিধা আছে ।
#সুবিধা
☑️ফাইবার রিনফোর্স পলিমার অনেক বেশী স্ট্রেন্থ দেয় এবং খুবই ওজনে খুবই হালকা যার কারনে বিল্ডিং স্ট্রেনথ অনেক গুন বৃদ্ধি পায়
☑️হাই মডুলাস অফ ইলাস্টিসিটি
☑️করোসন রেসিস্টেন্স
☑️কলাম/বিমের ডাইমেনন এ কোন পরিবর্তন করেনা যার কারনে আর্কিটেকচারাল ভিউ তে কোন ইফেক্ট হয়না
#অসুবিধা
☑️অনেক ব্যায়বহুল
ফাইবার হচ্ছে দীর্ঘ filament এর তৈরি একটি উপাদান। একটি একক ফাইবার সাধারণত 15 um ব্যাস পর্যন্ত হয়। ফাইবারগুলির প্রধান ফাংশন হচ্ছে লোড বহন করা, স্থাপত্য বৃদ্ধি করা, এবং অন্যান্য স্ট্রাকচারাল বৈশিষ্ট্যগুলি সরবরাহ করা
বিভিন্ন রকম ফাইবার রিনফোর্স পলিমার রয়েছে
☑️কার্বন ফাইবার রিনফোর্স পলিমার
☑️গ্লাস ফাইবার রিনফোর্স পলিমার
☑️এরামিড ফাইবার রিনফোর্স পলিমার
এর মধ্যে কার্বন ফাইবার রিনফোর্সমেন্ট পলিমার সবচেয়ে বেশী জনপ্রিয় ও বহুল ব্যাবহত একটি পদ্ধতি ।
এই পদ্ধতি তে কলাম বা বিম কে CFRP ফাইবার দিয়ে র‍্যাপিং করা হয় এবং এই র‍্যাপিং বিভিন্ন ভাবে করা যায়, বিল্ডিং এনালাইসিস এর উপর ভিত্তি করে কলাম বা বিম কে পারসিয়ালি ও সম্পুর্ন র‍্যাপিং করা হয়।
পারশয়ালি- ৩০%-৫০%-৭০%
পারসিয়ালি এবং সম্পুর্ন র‍্যাপিং এর ক্ষেত্রে লোড বিয়ারিং ক্যাপাসিটি বিভিন্ন রেশিও তে বৃদ্ধি পায়
পারশিয়ালি র‍্যাপিং এর ক্ষেত্রে স্ট্রেনথ ৩০-৫০ % পর্যন্ত বৃদ্ধি পায় আর সম্পুর্ন র‍্যাপিং এর ক্ষেত্রে ১.৫-২ গুন পর্যন্ত শক্তি বৃদ্ধি পেতে পারে ...
বাংলাদেশে অনেক জায়গায় CFRP রেট্রোফিটিং এর কাজ হচ্ছে ।

✳️ এছাড়াও আরো কয়েক প্রকার রেট্রোফিটিং পদ্ধতি প্রচলিত আছে ।
☑️Adding Wing Wall
☑️Adding Infill Wall
☑️Adding Bracing
☑️Wall thinckening
☑️Mass reduction
☑️Base Isolation
☑️Mass Dampers
☑️Footing Retrofitting

একটি বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত কাজের ধাপ ক্রমানুসারে দেওয়া হলো ।ইংরেজীতে একটা কথা আছে-“A stitch in time saves ni...
29/10/2023

একটি বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত কাজের ধাপ ক্রমানুসারে দেওয়া হলো ।

ইংরেজীতে একটা কথা আছে-“A stitch in time saves nine” যাকে বলে সময়ের এক ফোঁড় আর অসময়ের দশ ফোঁড়।
জীবনের চলার পথে মানুষকে প্রতিটি কাজ সঠিক সময়ে সঠিক ক্রমানুসারে করতে হয়। না হলে পা পিছলে আছাড় খাবার ভয় থাকে।
সেরকমই শুধু ইটের পর ইট গাঁথলে বাড়ি তৈরী হয় না। এর জন্য প্রয়োজন বিভিন্ন ধরণের কর্মকান্ড। কোনো কোনো কাজ শুরু হয় আরেকটি কাজ শেষ হবার পর আবার কোনো কোনোটি আরেকটি কাজের সাথে সমান্তরালে চলতে থাকে।
কোন কাজ কখন শুরু হবে তা নির্ধারণের জন্য আসলে একটি নির্মানক্রমের প্রয়োজন হয়। এই নির্মানক্রম কে ইংরেজিতে প্রকৌশলীরা ‘কনস্ট্রাকশন সিকোয়েন্স’ বলে থাকেন।

মোটা দাগে বলতে গেলে বাড়ি তৈরীর নির্মানক্রম কে দুই ভাগে ভাগ করা যায়। একটিকে কাঠামোগত বা স্ট্রাকচারাল কাজ আর অন্যটিকে সৌন্দর্য বর্ধণ বা ফিনিশিং কাজ বলা হয়ে থাকে। এই দুই অংশ কে কয়েকটি ধাপে বা পর্যায়ে ভাগ করা যেতে পারে-

ক) কাঠামোগত বা স্ট্রাকচারাল কাজ

পর্যায় ১- সরঞ্জাম সন্নিবেশ বা সাইট মোবিলাইজেশন

পর্যায় ২- ভূমি জরিপ ও ভূগর্ভস্থ মাটি পরীক্ষা

পর্যায় ৩-আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, প্লাম্বিং এবং ইলেকট্রিক্যাল নকশা চুড়ান্ত করা।

পর্যায় ৪- ভবনের লে-আউট ও লেভেল দেয়া

পর্যায় ৫- পাইলিং করা (যদি প্রয়োজন হয়) ও মাটি কাটা

পর্যায় ৬- ফাউন্ডেশনের নিচে ব্লাইন্ড বা লীন কংক্রীট ঢালাই ও ইটের সোলিং করা

পর্যায় ৭-ফাউন্ডেশন ঢালাই

পর্যায় ৮-কলাম ঢালাই

পর্যায় ৯-বীম ও ছাদ ঢালাই

পর্যায় ১০-মেঝেতে ইটের লে-আউট দেয়া

পর্যায় ১১-ইটের গাঁথুনী করা

খ-সৌন্দর্য বর্ধণ বা ফিনিশিং কাজ

পর্যায় ১- দরজার চৌকাঠ লাগানো

পর্যায় ২- জানালার গ্রীল লাগানো

পর্যায় ৩-বাথরূম ও কিচেন সহ ছাদের বাগানের স্যানিটারী ও প্লাম্বিং এর সব ধরণের পাইপ ফিটিং করা

পর্যায় ৪-বৈদ্যুতিক সুইচবোর্ডের দেওয়ালের ভিতরের অংশ লাগানো

পর্যায় ৫- ভিতরের প্লাষ্টার করা

পর্যায় ৬- বাইরের দিকের প্লাষ্টার করা

পর্যায় ৭-কিচেন ও বাথরূমের বেসিন বা সিঙ্কের স্ল্যাব ঢালাই ও কনসিল অংশ লাগানো

পর্যায় ৮-থাই-এলুমিনিয়াম জানালা বা দরজা লাগানো (গ্লাস সহ)

পর্যায় ৯- বাথরূম ও কিচেনের দেওয়ালের টাইলস লাগানো

পর্যায় ১০- সিলিং রং এর ১ম কোট দেয়া (সিলার বা পুটিং সহ)

পর্যায় ১১- ঘরের ভিতরে বা বাইরে মেঝেতে ও সিড়িতে বা লিফটের দেওয়ালে টাইলস বা মার্বেল লাগানো

পর্যায় ১২- বৈদ্যুতিক তার টানা

পর্যায় ১৩- বাইরের ও ভিতরের দেওয়ালের রং এর ১ম কোট দেয়া

পর্যায় ১৪- দরজার পাল্লা ফিটিং করা

পর্যায় ১৫- বাথরূম ও কিচেনের ফিটিংস লাগানো

পর্যায় ১৬- বৈদ্যুতিক সুইচ বা সকেট লাগানো

পর্যায় ১৭-টাইলসের পয়েন্টিং করা

পর্যায় ১৮-ছাদের উপরের বাগান মাটি ভরা ও সুইমিং পুলের টাইলস লাগনো

পর্যায় ১৯-বেজমেন্ট বা ছাদের উপর পেটেন স্টোন করা

পর্যায় ২০-কাঠের বার্নিশ ও দেওয়ালের চুড়ান্ত রং করা

(ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন)

Address

Chittagong
4203

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

01832342960

Alerts

Be the first to know and let us send you an email when Build Angle Design and Development posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Build Angle Design and Development:

Share