15/09/2026
#রোটারি_পাইল_কি_ও_এর_সুবিধা_অসুবিধা_?
Rotary Pile (Rotary Bored Pile) হলো এক ধরনের Cast-in-situ pile, যেখানে Rotary Drilling Machine দিয়ে মাটি খনন করে প্রয়োজন অনুযায়ী রডের কেজ বসিয়ে Tremie পাইপের মাধ্যমে কংক্রিট ঢেলে পাইল তৈরি করা হয়।
[] Rotary Pile এর সুবিধা
১। বড় ব্যাস ও বেশি গভীরতা করা যায়
৬০০ মিমি থেকে ২০০০ মিমি বা তারও বেশি ব্যাসের পাইল করা সম্ভব। অনেক গভীর (১০০ ফুটের বেশি) পর্যন্ত করা যায় (মাটি ও মেশিনের উপর নির্ভর করে)।
২। ভার বহন ক্ষমতা বেশি
বড় ব্যাসের কারণে Column Load বেশি নিতে পারে।
High-rise building, bridge, industrial structure-এর জন্য উপযোগী।
৩। কম কম্পন (Low Vibration)
Driven pile-এর মতো মাটিতে প্রচণ্ড আঘাত লাগে না।
আশেপাশের ভবনের ক্ষতির ঝুঁকি কম।
৪। শব্দ কম হয়
শহর বা ঘনবসতিপূর্ণ এলাকায় কাজ করা সহজ।
৫। বিভিন্ন ধরনের মাটিতে ব্যবহার করা যায়
Clay, sand, gravel, soft soil ইত্যাদিতে ব্যবহার করা যায়। Rock layer এও socket pile করা সম্ভব।
৬। প্রয়োজন অনুযায়ী pile length পরিবর্তন করা যায়
Soil test ও boring report অনুযায়ী গভীরতা নির্ধারণ করা যায়।
৭। বড় ভবনের জন্য ভালো সমাধান ৮–১০ তলা বা তার বেশি ভবনের জন্য অনেক ক্ষেত্রে কার্যকর।
[] Rotary Pile এর অসুবিধা
১। খরচ বেশি সাধারণ bored pile-এর তুলনায় মেশিন, অপারেশন ও শ্রম খরচ বেশি।
Mobilization cost বেশি হয়।
২। দক্ষ লোক প্রয়োজন
Operator, Engineer এবং Supervisor-এর অভিজ্ঞতা না থাকলে সমস্যা হতে পারে।
৩। Concrete quality control কঠিন
Tremie concrete সঠিকভাবে না হলে:
Honeycomb
Necking
Soil mixing
Weak zone তৈরি হতে পারে।
৪। মাটির ধসের ঝুঁকি
Loose sand বা পানিযুক্ত মাটিতে bore hole collapse করতে পারে। এজন্য casing বা bentonite/slurry প্রয়োজন হতে পারে।
৫। Pile inspection কঠিন ঢালাই হয়ে যাওয়ার পর ভিতরের অবস্থা সরাসরি দেখা যায় না। প্রয়োজন হলে Pile Integrity Test (PIT), CSL ইত্যাদি করতে হয়।
৬। সাইটে জায়গা বেশি লাগে Rotary rig, crane, concrete truck চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা দরকার।
৭। মাটির উপরের অংশে সমস্যা হতে পারে
Casing ঠিকমতো ব্যবহার না করলে top portion দুর্বল হতে পারে।
Rotary Pile কোথায় বেশি ব্যবহার হয়?
✅ High-rise building
✅ Bridge foundation
✅ Flyover
✅ Industrial structure
✅ Heavy load column
ইঞ্জিনিয়ার এম এ রহিম
iSOPLAN ইঞ্জিয়ারিং
আপনাদের বাড়ির ডিজাইন ও কন্সট্রাকশন এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
০১৮৩২ ০৭০০৭০ ইমু,হোয়াটসএপ
বি:দ্র: ভিডিওতে দেওয়া রোটারি পাইল এর ধরণ মেনুয়াল ছোট ২০" ডায়া ১০০ ফুট পর্যন্ত গভীরে কাজ করার ক্ষমতা রাখে।