M/S Commercial Trading Corporation

M/S Commercial Trading Corporation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from M/S Commercial Trading Corporation, Contractor, 4, Ambagan Railgate (West), khulshi, Pahartoli 4202, Chattogram, Chittagong.

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যোগ্যতাসম্পন্ন ঠিকাদার তালিকাভুক্তি আবেদন শুরু অনলাইনে।শেষ তারিখ ৩০.০৪.২০২৬
12/04/2026

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যোগ্যতাসম্পন্ন ঠিকাদার তালিকাভুক্তি আবেদন শুরু অনলাইনে।
শেষ তারিখ ৩০.০৪.২০২৬

সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছাHappy new year 🎈💕M/s Rizvan Trade International Govt Enlisted First Class Contractor & ...
02/01/2025

সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা
Happy new year 🎈💕
M/s Rizvan Trade International
Govt Enlisted First Class Contractor & Supplier Bangladesh Railway 😊

আজ রেল দিবস ❤️১৮৬২ সালে বাংলাদেশের (তৎকালীন পূর্ব বাংলা এবং দেশ ভাগের পর পূর্ব পাকিস্তান) দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্...
15/11/2024

আজ রেল দিবস ❤️
১৮৬২ সালে বাংলাদেশের (তৎকালীন পূর্ব বাংলা এবং দেশ ভাগের পর পূর্ব পাকিস্তান) দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ৫৩.১১ কিঃমিঃ রেল যোগাযোগ স্থাপন করা হয়। একই বছর ১৫ই নভেম্বর ট্রেন চলাচল শুরু হয়, এর প্রেক্ষিতে ২০২০ সালে এই দিনটিকে স্মরণ করে রাখতে "১৫ই নভেম্বর রেল দিবস" ঘোষনা করা হয়।

আজ ১৫ই নভেম্বর ২০২৪ বাংলাদেশে (ব্রিটিশ আমলে রেল স্থাপন থেকে শুরু করে) রেলওয়ের ১৬২ বছর পূর্ণ হলো।

মেসার্স কমার্শিয়াল ট্রেডিং কর্পোরেশন
কর্পোরেট অফিস: আমবাগান রেলগেইট, স্টোর ডিপো সংলগ্ন, পাহাড়তলী, চট্টগ্রাম
শাখা অফিস: শহীদ জিকরুল হক সড়ক, সৈয়দপুর , নীলফামারী ।

কিভাবে পুরো কোচ রিজার্ভ করবেন?বছরের প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। শুরু হয়ে গেছে পিকনিক ও বিয়ের সিজন। আমাদের অনেকেরই ...
14/10/2024

কিভাবে পুরো কোচ রিজার্ভ করবেন?

বছরের প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। শুরু হয়ে গেছে পিকনিক ও বিয়ের সিজন। আমাদের অনেকেরই তখন মনে হয়-পুরো কোচটি রিজার্ভ করতে পারলে ভালো হতো। রেলওয়ে কিন্তু সেই সুযোগ রেখেছে! তবে তার জন্য আপনাকে অফিশিয়ালি এগোতে হবে এবং অবশ্যই মাসখানেক সময় হাতে রেখে।

প্রথমে, পারিবারিক ভ্রমণ বা অফিশিয়াল ভ্রমণ সেটি জানিয়ে একটি দরখাস্ত প্রস্তুত করুন। আপনার প্রতিষ্ঠানের প্যাডে হতে হবে সেটি। তাতে উল্লেখ থাকতে হবে যে বিষয়গুলো- ট্রেনের নাম ও নম্বর, কবে, কোন শ্রেণির কতটি টিকেট। যিনি টিকেটগুলো কালেক্ট করবেন তার পরিচয় ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে তাতে। খুবই সিম্পল একটি এপ্লিকেশন যথেষ্ট। তারপরেও যাদের প্রয়োজন হতে পারে তাদের জন্য আমার এই কপিটি সংযুক্ত করে দিলাম, কিছুটা ঢেকেঢুকে।

এবার কমপক্ষে ১৫-২০ দিন আগে আপনাকে যোগাযোগ করতে হবে যথাযথ কর্তৃপক্ষ বরাবরে। আপনি যদি ঢাকায় থাকেন, তাহলে রেলভবনে দরখাস্তটি জমা দিবেন “এডিশনাল ডিরেক্টর জেনারেল/অপারেশন” বরাবরে। তিনি এটি ফরোয়ার্ড করবেন চিফ কমার্শিয়াল ম্যানেজার/পূর্ব অথবা পশ্চিম বরাবরে। তবে আপনি যদি চট্টগ্রাম বা রাজশাহীতে থাকেন, তবে সরাসরি এড্রেস করে জমা দিতে পারবেন সিসিএম/পূর্ব অথবা পশ্চিম অফিসে যথাক্রমে।

আপনি যেখানেই এপ্লিকেশনটি জমা দিন না কেন, এবার বলে দেয়া তারিখ মোতাবেক আপনাকে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। কারন এবার আপনার জন্য একটি অনুমতিপত্র ইস্যু করা হবে সিসিএম সাহেবের অফিস থেকে এবং আপনাকে সেটি কালেক্ট করতে হবে। সাধারনত সেটির একটি কপি আপনাকে এবং আরেকটি কপি স্টেশন ম্যানেজার বা স্টেশন সুপারিনটেন্ডেন্টদের কাছে পাঠিয়ে দেয়া হয়। সাধারনতঃ কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়, তবে আপনার অনুরোধে হাতে হাতেও সেটি পাবার সুযোগ রয়েছে।

নির্ধারিত তারিখে সেটি কালেক্ট করে নিয়ে এবার চলে যাবেন রেলস্টেশনে স্টেশন ম্যানেজার/সুপারিনটেন্ডেন্টের কাছে। তার নির্দেশনা আপনাকে অনুসরন করতে হবে। খেয়াল রাখবেন, যিনি টিকেট কালেক্ট করবেন মর্মে এপ্লিকেশনে নাম্বার দিয়েছিলেন, তিনিই যেন উপস্থিত থাকেন তখন। তো আপনি নির্ধারিত দিন ও সময়ে তার নির্দেশিত কাউন্টারে পুরো টাকা জমা দিয়ে আপনার জন্য বরাদ্দকৃত আসনগুলোর বিপরীতে টিকেট সংগ্রহ করবেন।


অন্যান্য দিন আপনি চাহিদার সব কয়টি টিকেটই পাবেন আশা করা যায়, তবে বৃহস্পতিবার ও রবিবার এবং এরকম ছুটির পাল্লা থাকলে রাতের ট্রেনে আপনার ডিমান্ডের সকল টিকেট নাও দেয়া হতে পারে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল তা হলো আমি এসি কেবিন কোচ চেয়েছিলাম, কিন্তু আমাকে দেয়া হয়েছিল ননএসি কেবিন কোচ। আমি আবারও বলছি আপনার ক্ষেত্রে সেরকম নাও হতে পারে, এবং এসব ক্ষেত্রে রেলের সিদ্ধান্তই চুড়ান্ত।

সবশেষ অনুরোধ থাকবে, সদলবলে ভ্রমণ করলে দয়া করে কোচের চেয়ার-টেবিলের কোন রকম ক্ষতি করবেন না। কোনো রকম উচ্ছৃংখলতা করে সহযাত্রীদের বিড়ম্বনা তৈরী করবেন না। এটেনডেন্টকে প্রয়োজনীয় সহায়তা করবেন। রাতের ট্রেনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন।

ধন্যবাদ। নিরাপদ ও আনন্দময় ভ্রমণের জন্য রেলের থেকে বেস্ট আর কিছু হতে পারে না। বুকিং কিংবা আবেদন করার আগে নিকটস্থ স্টেশন মাস্টার এর সাথে যোগাযোগ করতে পারেন। সকলের সুবিধার্থে নিচে আবেদনের একটি নমুনা ছবি দেওয়া হলো।

Address

4, Ambagan Railgate (West), Khulshi, Pahartoli 4202, Chattogram
Chittagong

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when M/S Commercial Trading Corporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category