ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ/আমিনশীপ

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ/আমিনশীপ

ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ/আমিনশীপ Best Digital land survey training in Chattogram
(1)

📚 জমি-জমার হিসাব ও সংশ্লিষ্ট আইন। 📢 এটি ভূমি জরিপ শিক্ষার্থী, আমিন, সার্ভেয়ার , আইনজীবী, দলিল লেখক ও ভূমি বিষয়ে জানতে ...
13/09/2026

📚 জমি-জমার হিসাব ও সংশ্লিষ্ট আইন।
📢 এটি ভূমি জরিপ শিক্ষার্থী, আমিন, সার্ভেয়ার , আইনজীবী, দলিল লেখক ও ভূমি বিষয়ে জানতে আগ্রহী সকলের জন্য একটি উপকারী বই।
এই বইটিতে ভূমি জরিপ সংক্রান্ত সকল কিছু দলিল,খতিয়ান,নকশা, ফারায়েজ, নামজারী, জরিপের সকল তথ্য, জ্যামিতি, প্রাকটিক্যাল আলোচনা, ভূমি পরিমাপের সকল সূত্র, সংশ্লিষ্ট সকল আইন/ব্যবস্থাপনা আলোচনা করা হয়েছে।

📚 ডিজিটাল সার্ভে শেখার সহজ উপায় ।
📢 এটি কম্পিউটারে ডিজিটাল সার্ভে করার প্রেসক্রিপশন। একজন সার্ভেয়ার নিজেকে শতভাগ আত্মবিশ্বাসী করতে ও ডিজিটাল পদ্ধতিতে সঠিক ও নির্ভুলভাবে জমি পরিমাপ ও ভাগ বাটোয়ারা করার জন্য সরল ও সহজ পদ্ধতিতে লিখিত একটি উপকারী বই।

📌📌 জমি-জমার হিসাব ও সংশ্লিষ্ট আইন
বইটির বৈশিষ্ট্য:
✅ জমি-জমার পূর্ণাঙ্গ মাপজোখ ,জ্যামিতি ও ভাগ বন্টন এবং সরজমিনের প্র্যাকটিক্যাল বহু আলোচনা রয়েছে।
✅ সিএস, আরএস, এসএ, বিএস, বিডিএস খতিয়ান পরিচিতি ও খতিয়ান সম্পর্কে যাবতীয় আলোচনা ।
✅ নকশা বা সীট সম্পর্কে তথ্যবহুল বিশ্লেষণ এবং নকশায় ব্যবহৃত সকল চিহ্নসমূহ চিত্রাংকন।
✅ বাংলাদেশের প্রচলিত সকল দলিল সম্পর্কে আলোচনা এবং দলিল বুঝার জন্য সকল জটিল ও কঠিন পরিভাষা বিশ্লেষণ।
✅ আনা গণ্ডা কড়া ক্রান্তি তিল এর যাবতীয় হিসাব।
✅ সরকারি,আঞ্চলিক ও মৌলিক যাবতীয় সূত্রাবলী।
✅ মুসলিম ফারায়েজ ও ওয়ারিশদের মাঝে ভাগ বন্টন আলোচনা।
✅ মাটি,বালু,সাইজ ও গোলাকার গাছের হিসাব।
✅ দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি ও সিস্টেম এবং নামজারীর পদ্ধতি ও সিস্টেমের যাবতীয় খুঁটিনাটি আলোচনা।
✅ জমি জমা সম্পর্কিত ১০০ টি প্রশ্ন উত্তর।
✅ প্রয়োজনীয় আইন ও তার সঠিক প্রয়োগ বিশ্লেষণ।

📌📌 ডিজিটাল সার্ভে শিখার সহজ উপায়
বইটির বৈশিষ্ট্য:
✅ অটোক্যাডে সঠিকভাবে নকশা স্কেলিং করার নিয়ম, নকশা ওপেন ও ড্রয়িং এবং ডিজিটাল ভাবে পরিমাপ করার পদ্ধতি।
✅ নকশা পেন্টাগ্রাফ করার সঠিক নিয়ম।
✅ অটোক্যাডের কোন কাজ নির্দিষ্ট করে প্রিন্ট করা ও পিডিএফ তৈরি করা।
✅ সারজমিনের মাপ অটোক্যাডে ড্রইং ও সার্ভেয়ার রিপোর্ট তৈরি করার নিয়ম।
✅ অটোমেটিক পদ্ধতিতে জমির ভাগ বাটোয়ারা করার নিয়ম।
✅ নকশার স্কেল ভুল হলে সঠিক করার পদ্ধতি।
✅ হাউজিং প্রজেক্টে রাস্তা সহ প্লট তৈরির সঠিক পদ্ধতি।
✅ পাশাপাশি মৌজার নকশা সমূহ জোড়া দেওয়ার পদ্ধতি।
✅ অটো নাম্বারিং অটো বন্টনের কাজ।
✅ এক ক্লিকে প্লটের জমির পরিমাণ বের করার পদ্ধতি।

🏢 দুইটি বই বাংলাদেশের যে কোন স্থানে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন।
ক্যাশ অন ডেলিভারি।

অথবা সরাসরি যোগাযোগ করুন।
আল আমিন শিক্ষা কমপ্লেক্স,
মদিনা আবাসিক, মেডিকেল রোড, হাটহাজারী পৌরসভা, চট্টগ্রাম।
01630492215
(whatsapp নগদ ও বিকাশ)

আরো বিস্তারিত জানতে সরাসরি কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন।
01630-492215

13/09/2026

মানুষের ক্ষতি করে সুন্দর করে বাঁচার চেষ্টা করবেন না,কাউকে অপমান করে, ছোট করে কিংবা তার সম্মান নষ্ট করে নিজের ভালো থাকার পথ খুঁজবেন না! কারণ দুনিয়ার হিসাব সবসময় চোখে দেখা যায় না, কিন্তু কিছু হিসাব সময়ের অপেক্ষায় থাকে!

আজ হয়তো আপনার একটি কথায় কেউ চুপ করে গেল, আপনার আচরণে কেউ অপমানিত হলো, কিংবা আপনার কোনো অন্যায়ে কেউ তার প্রাপ্য সম্মানটুকুও হারাল। আপনি হয়তো বিষয়টাকে ভুলে গেছেন! কিন্তু যার হক নষ্ট হলো, তার সেই অধিকার আপনার আমলনামায় থেকে গেল।

একজন ইসলামিক স্কলার এর কাছে শুনেছিলাম,রাসুলুল্লাহ সাঃ আমাদের সতর্ক করেছেন কারও ওপর জুলুম বা তার সম্মানহানি করে থাকলে সেই দিন আসার আগেই তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত! কারণ সেই দিনটি হবে এমন এক দিন, যেদিন টাকা পয়সা, ক্ষমতা, পরিচিতি কিংবা দুনিয়ার কোনো অর্জন দিয়ে হিসাব মেটানো যাবে না,সেদিন লেনদেন হবে নগদ নেকি দিয়ে।

কল্পনা করুন!! যাকে আপনি দুনিয়ায় তুচ্ছ ভেবেছিলেন, কেয়ামতের দিন তার হকের বিনিময়ে আপনার নেকি তার আমলনামায় চলে যাচ্ছে। একসময় হয়তো তার নেকি বাড়তে থাকবে, আর আপনার নেকি কমতে কমতে শেষ হয়ে যাবে,তখন দুনিয়ায় আপনি যত বড়ই মনে হয়ে থাকুন, সেই দিনের হিসাবের সামনে সব পরিচয়ই মূল্যহীন।

তাই কাউকে নিচে নামিয়ে নিজেকে উপরে তোলার চেষ্টা করবেন না,কারও সম্মান কেড়ে নিয়ে নিজের সম্মান তৈরি করবেন না। মানুষের দুর্বলতাকে অস্ত্র বানিয়ে নিজের শক্তি প্রমাণ করবেন না!

ক্ষমা চাইতে হলে সময় থাকতে ক্ষমা চান! অন্যায় করে থাকলে সংশোধন করুন,কারও হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দিন।

কারণ জীবন শেষ হওয়ার পর আফসোস করার সুযোগ থাকতে পারে, কিন্তু হিসাবের খাতা থেকে অন্যায় মুছে ফেলার সুযোগ নাও থাকতে পারে।

মানুষের সঙ্গে এমন আচরণ করুন, যেন একদিন তাদের সামনে দাঁড়াতে হলেও আপনার চোখ নামিয়ে নিতে না হয়।

“ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলাই আমাদের পরিমাপের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।সীতাকুণ্ড, মুরাদপুর মৌজা।১২/৯/২৬সঠিক পরিমাপ হবে নিরপ...
12/09/2026

“ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলাই আমাদের পরিমাপের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

সীতাকুণ্ড, মুরাদপুর মৌজা।
১২/৯/২৬

সঠিক পরিমাপ হবে নিরপেক্ষ, ন্যায়ভিত্তিক ও আমানতদারির সঙ্গে—যাতে কারও হক নষ্ট না হয় এবং প্রত্যেক ব্যক্তি তার ন্যায্য অধিকার পায়।”

10/09/2026

জমির পরিমাপের সমাধান বলতে শুধু মাপ বের করাই
নয়, সঠিক মাপ, সঠিক হিসাব এবং সীমানার ন্যায্যতা নিশ্চিত করাকে বোঝায়।
একটি ভালো পরিমাপের সমাধান সাধারণত এমন হওয়া উচিত:
দলিল, খতিয়ান ও নকশা যাচাই
মাঠে সরেজমিন পরিমাপ
পুরাতন ও বর্তমান দাগ/সীমানা মিলিয়ে দেখা
প্রতিটি দিকের দৈর্ঘ্য নির্ভুলভাবে নির্ণয়
প্রয়োজন অনুযায়ী কোণ, তির্যক ও অফসেট মাপ নেওয়া
জমির মোট ক্ষেত্রফল হিসাব করা
খতিয়ান/দলিলের জমির পরিমাণের সঙ্গে মাঠের মাপ মিলিয়ে দেখা
সীমানা নিয়ে মতবিরোধ থাকলে প্রমাণ ও মাপের ভিত্তিতে সমাধান করা
শেষে একটি পরিষ্কার মাপজোকের প্রতিবেদন/স্কেচ প্রস্তুত করা

প্রিয় নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী বাসি!BDS জরিপ শুরু হলো নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার ৪০ টি মৌজায়। 📢 বিডিএস জরিপে ...
09/09/2026

প্রিয় নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী বাসি!
BDS জরিপ শুরু হলো নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার ৪০ টি মৌজায়।

📢 বিডিএস জরিপে ভূমি মালিকের করণীয়

১. জমির সীমানা আগে থেকেই চিহ্নিত করুন
জমির চারপাশের আইল/সীমানা পরিষ্কার রাখুন এবং প্রয়োজনে সীমানার চিহ্ন দিন।

২. জমির সকল কাগজপত্র প্রস্তুত রাখুন
দলিল
নামজারি খতিয়ান
পূর্বের খতিয়ান/পর্চা
ভূমি উন্নয়ন করের দাখিলা
ওয়ারিশান সনদ
বণ্টননামা/অন্যান্য প্রাসঙ্গিক কাগজ

৩. জরিপের সময় জমিতে উপস্থিত থাকুন
সম্ভব হলে নিজে উপস্থিত থেকে জরিপকারীকে জমির সঠিক অবস্থান ও সীমানা দেখিয়ে দিন।

৪. দখল ও সীমানা সঠিকভাবে বুঝিয়ে দিন
বাস্তবে আপনি যে অংশ ভোগদখল করছেন, সেটি সঠিকভাবে শনাক্ত করুন।

৫. দাগ নম্বর ও জমির পরিমাণ যাচাই করুন
আপনার জমির দাগ নম্বর, অবস্থান, পরিমাণ ও জমির শ্রেণি সঠিকভাবে লিপিবদ্ধ হচ্ছে কি না খেয়াল করুন।

৬. পাশের জমির মালিকদের সঙ্গে সীমানা মিলিয়ে নিন
সীমানা নিয়ে কোনো বিরোধ থাকলে জরিপ সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিষয়টি জানান।

৭. খসড়া খতিয়ান প্রকাশের পর ভালোভাবে যাচাই করুন
নিজের নাম, পিতার/স্বামীর নাম, দাগ নম্বর, জমির পরিমাণ, শ্রেণি ও মালিকানার তথ্য মিলিয়ে দেখুন।

৮. ভুল থাকলে নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি করুন
খসড়া রেকর্ডে ভুল থাকলে সংশ্লিষ্ট জরিপ অফিসে নির্ধারিত নিয়ম ও সময়ের মধ্যে আপত্তি/প্রতিকারের ব্যবস্থা নিন।

⚠️ বিশেষ সতর্কতা
“জরিপ হয়ে গেছে” মনে করে চুপ করে থাকবেন না। নিজের জমির মাঠ জরিপ থেকে খসড়া খতিয়ান পর্যন্ত প্রতিটি ধাপে তথ্য যাচাই করুন। কোনো ভুল চোখে পড়লে সময়মতো ব্যবস্থা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

দীর্ঘ দিনের জমি-জমা সংক্রান্ত বিরোধ আজ প্রাথমিকভাবে সমাধানের পথে এসেছে।আলহামদুলিল্লাহ!অনেক দিনের ভুল বোঝাবুঝি, মতবিরোধ ও...
08/09/2026

দীর্ঘ দিনের জমি-জমা সংক্রান্ত বিরোধ আজ প্রাথমিকভাবে সমাধানের পথে এসেছে।
আলহামদুলিল্লাহ!

অনেক দিনের ভুল বোঝাবুঝি, মতবিরোধ ও জটিলতার পর আজকের এই সমঝোতা সত্যিই আনন্দের ও স্বস্তির।

বিরোধ নয়, সমাধানই হোক আমাদের পথ।

আমি কখনোই নিরপেক্ষ নই । আমি সদা সর্বদা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে। توكلت على الله
06/09/2026

আমি কখনোই নিরপেক্ষ নই । আমি সদা সর্বদা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে।
توكلت على الله

27/08/2026

🗾 ফটিকছড়ি বিবিরহাট শাখায়
ভূমি জরিপ/আমিনশীপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণে ভর্তি চলছে
━━━━━━━━━━━━━━━━━━━━━━━
➡️ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত
➡️ ময়নামতি হলি ল্যান্ড সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট (গভ: রেজি: নং ৪২৭৭) এর অধীনে
📍 ফটিকছড়ি বিবিরহাট ক্যাম্পাসে
🎓 ১৯তম ব্যাচে ভর্তি চলছে...
━━━━━━━━━━━━━━━━━━━━━━━
📅 ক্লাস শুরু:
➡️ আগামী ২ সেপ্টেম্বর, রোজ বুধবার
🕕 সন্ধ্যা ছয়টা থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু।

⏰ সময়:
➡️ প্রতি বুধবার মাগরিবের পর থেকে
২ থেকে ৩ ঘণ্টা পর্যন্ত (চার মাস / ১৫ সপ্তাহ)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━
🎓 সার্টিফিকেট:
➡️ কোর্স শেষে পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে
বাংলাদেশ গভমেন্ট কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হবে।
➡️ যার মাধ্যমে বিভিন্ন অফিসে
সার্ভেয়ার ও ল্যান্ড অফিসার হিসেবে কাজ করতে পারবেন।
━━━━━━━━━━━━━━━━━━━━━━━
📘 প্রশিক্ষণে যা শেখানো হবে:
➡️একজন সার্ভেয়ারের জন্য প্রাথমিক বিষয়গুলো থেকে নিয়ে যা যা প্রয়োজন প্রত্যেকটা বিষয়ে হাতে-কলমে ও সরজমিনে প্র্যাকটিক্যাল এবং ডিজিটাল সার্ভে অটোক্যাড সহ দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা শিখানো হবে ইনশাআল্লাহ।
━━━━━━━━━━━━━━━━━━━━━━━
✔️ প্রশিক্ষণ গ্রহণ করে দলিল, খতিয়ান, নকশা ও পরিমাপের যাবতীয় খুঁটিনাটি বুঝতে এবং এলাকাতে দক্ষতার সহিত কাজ করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।
━━━━━━━━━━━━━━━━━━━━━━━
👨‍🎓 গত ব্যাচের শিক্ষার্থীরা:
১. ব্যাংকার
২. আইনজীবী
৩. ব্যবসায়ী
৪. মাদ্রাসার ছাত্র
৫. শিক্ষক
৬. বিশ্ববিদ্যালয়ের ছাত্র
৭. কলেজের ছাত্র
৮. স্কুলের ছাত্র
৯. প্রবাসীসহ বিভিন্ন শ্রেণী-পেশার শিক্ষিত ব্যক্তি
➡️ যে কোন পেশা ও যে কোন বয়সে এই কোর্সটি করা যায়
━━━━━━━━━━━━━━━━━━━━━━
🟢 এই ফুল কোর্সে যা কিছু শিখানো হবে 🟢
🔰 মূল বিষয়সমূহ:
১. জরিপ নিয়ে বিস্তারিত আলোচনা ও সরজমিনে গিয়ে পরিমাপের সকল কলাকৌশল, সীমানা নির্ধারণ সহ জ্যামিতিক সূত্রে সকল রকমের ভূমির পরিমাপ প্র্যাকটিক্যালি শিখানো হবে ইনশাআল্লাহ।
২. খতিয়ান পরিচিতি ও দলিল সংক্রান্ত খুঁটিনাটি সকল বিষয়।
৩. নকশা পরিচিতি।
৪. CS, SA, RS খতিয়ান থেকে অংশ বের করার পদ্ধতি।
৫. BS/ BRS খতিয়ান থেকে অংশ বের করার পদ্ধতি।
৬. ষোল আনা লিখা ও বুঝার পদ্ধতি শিখানো হবে।
৭. আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিলের হিসাব।
৮. ষোল আনা পদ্ধতির সূত্র।
৯. হাজার পদ্ধতির সূত্র।
১০. জমি কালি করা।
১১. জ্যামিতি পরিচিতি।
১২. জ্যামিতির সূত্রে জমি পরিমাপ করা।
১৩. পুরাতন ও নতুন দলিল সম্পর্কে সম্যক জ্ঞান।
১৪. স্কেল পরিচিতি।
১৫. কোন স্কেল দিয়ে কিভাবে কাজ করতে হয় তা শিখানো হবে।
১৬. গ্রাম্য / আঞ্চলিক হিসাব ও সরকারি হিসাব এবং উভয়টির সমন্বয় শেখানো হবে।
১৭. নকশা থেকে কিভাবে জমি পরিমাপ করতে হয়।
১৮. ডিজিটাল ফারায়েয ও মুসলিম পূর্ণাঙ্গ ফারায়েজ।
➡️ এছাড়াও আরো রয়েছে:
১৯. রডের হিসাব।
২০. মাটি ও বালুর হিসাব।
২১. আস্ত গাছ ও ফারা কাঠের হিসাব।
২২. ইটের হিসাব।
২৩. রৈখিক, স্কয়ার ও ঘন পরিমাপের সকল হিসাব।
২৪. নামজারি কিভাবে করতে হয়।
২৫. দলিল সম্পাদনা ও বিশুদ্ধ করে লিখা।
২৬. নামজারি ও দলিল ফি সম্পর্কে সম্যক জ্ঞান।
২৭. টাক্স কোথায়, কত??, কিভাবে দিবেন তা।
২৮. ওয়ারিশ সনদ কিভাবে কোথায় করবেন বাটোরায়া এর সকল নিয়ম পদ্ধতি।
২৯. মৃত্যু সনদ।
৩০. ভূমি সংক্রান্ত ১০০ টি প্রশ্ন উত্তর এর মাধ্যমে যাবতীয় সিস্টেমগুলো আলোচনা।
৩১. দলিল বোঝার জন্য প্রায় ২০০ টি পরিভাষা আলোচনা।
━━━━━━━━━━━━━━━━━━━━━━━
👨‍🏫 প্রশিক্ষক:
প্রায় ৩ সহস্রাধিক সফল সার্ভেয়ারের উস্তাদ
ইসলামী আইন বিশেষজ্ঞ
বজলুর রহমান ফারায়েযী (সার্ভেয়ার)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━
📍 যোগাযোগ:
🏢 প্রগ্রেসিভ একাডেমি
বিবিরহাট শাখা: কলেজ রোড,
ফটিকছড়ি সরকারি কলেজ গেইটের উত্তর পাশে,
বিসমিল্লাহ মার্কেট (২য় তলা),
বিবিরহাট বাজার, ফটিকছড়ি, চট্টগ্রাম
📲 মোবাইল: 01815942413
━━━━━━━━━━━━━━━━━━━━━━━
📞 ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে:
➡️ সরাসরি প্রশিক্ষকের সাথে যোগাযোগ করুন
📲 01630-492215

#ডিজিটাল #ভূমি #জরিপ #জরীপ #ল্যান্ড #সার্ভে #জমিন #খতিয়ান #নকশা #পর্চা #দলিল #মৌজা #প্রশিক্ষন #ট্রেনিং #সেন্টার #একাডেমী #আমীনশীপ #কোর্স #শিখুন

Address

Chittagong

Telephone

+8801630492215

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ/আমিনশীপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ/আমিনশীপ:

Shortcuts

Share

Category