N.Islam Builders

N.Islam Builders Best quality construction

25/10/2025

১ স্কোয়ার ফুটের জন্য কত রড লাগবে তা নির্ভর করে ছাদের পুরুত্ব, রডের ধরণ ও ডিজাইন। সাধারণত, একটি সাধারণ ৬ ইঞ্চি পুরু RCC ছাদের জন্য প্রতি বর্গফুটে প্রায় ১.১৩ কেজি ইস্পাত (রড) প্রয়োজন হয়, যদিও এটি একটি “থাম্ব রুল” বা মোটামুটি হিসাব।
রড হিসাব করার পদ্ধতি
১. ছাদের আয়তন (Volume) বের করুন:
দৈর্ঘ্য (মিটার) × প্রস্থ (মিটার) × পুরুত্ব (মিটার) = আয়তন (ঘনমিটার)।
২. ইস্পাতের পরিমাণ হিসাব করুন:
এই আয়তনকে ১% (০.০১) দিয়ে গুণ করুন এবং ইস্পাতের ঘনত্ব (৭৮৫০ কেজি/ঘনমিটার) দিয়ে গুণ করুন।
আয়তন (ঘনমিটার) × ০.০১ × ৭৮৫০ = ইস্পাতের পরিমাণ (কেজি)।
উদাহরণ:
ধরা যাক আপনার ৬ ইঞ্চি (০.১৫২ মিটার) পুরু একটি ছাদের আয়তন ০.০১১৪ ঘনমিটার।
তাহলে প্রয়োজনীয় ইস্পাতের পরিমাণ হবে:
০.০১৪১ ঘনমিটার × ০.০১ × ৭৮৫০ কেজি/ঘনমিটার ≈ ১.১৩ কেজি ইস্পাত প্রতি বর্গফুটের জন্য।
বিশেষ দ্রষ্টব্য:
এই হিসাবটি একটি আনুমানিক হিসাব এবং এটি ছাদের নকশা, ব্যবহার করা ইস্পাতের ধরন, এবং ছাদের লোড সহ আরও অনেক বিষয়ের উপর নির্ভর করে।
সঠিক হিসাবের জন্য একজন পেশাদার সিভিল ইঞ্জিনিয়ারের পরামর্শ নেওয়া জরুরি।
N.Islam Builders

24/05/2025
08/12/2024

রডের ল্যাপিং এর হিসাব:
================================
সাধারনত বাজের যেসব রড গুলো পাওয়া যেসব সেগুলোর একটি নির্দিষ্ট লেন্থ থাকে । যখন এর বেশী লেন্থ এর দরকার হয় তখন রডের ল্যাপিং দেয়া হয়। এই ল্যাপিং এর লেন্থ এর পরিমান কিছু সূত্র মেনে হয়।

#কম্প্রেশন_জোন
কলাম : ৪০ ডি, ডি = রডের ডায়া
শিয়ার ওয়াল : ৪০ ডি
লিফট কোর ওয়াল : ৪০ ডি

#টেনশন_জোন
বীম : ৬০ ডি
স্ল্যাব : ৬০ ডি

কলামে ল্যাপিং এর পরিমান
======================
১৬ মিমি = ৪০x১৬ = ৬৪০ মিমি ২'-২"
২০ মিমি = ৪০x২০ = ৮০০ মিমি ২'-৮"
২২ মিমি = ৪০x২২ = ৮৮০ মিমি ৩'-০"
২৫ মিমি = ৪০x২৫ = ১০০০ মিমি ৩'-৪"
৩২ মিমি = ৪০x৩২ = ১২৮০ মিমি ৪'-৩"

বীমের ল্যাপিং এর পরিমান
===================
১৬ মিমি = ৬০x১৬ = ৯৬০ মিমি ৩'-২"
২০ মিমি = ৬০x২০ = ১২০০ মিমি ৪'-০"
২২ মিমি = ৬০x২২ = ১৩২০ মিমি ৪'-৫"
২৫ মিমি = ৬০x২৫ = ১৫০০ মিমি ৫'-০"

স্ল্যাবের ল্যাপিং এর পরিমান
=====================
১০ মিমি = ৬০x১০ = ৬০০ মিমি ২'-০"
১২ মিমি = ৬০x১২ = ৭২০ মিমি ২'-৫"
তবে বাস্তবে কাজ করার সময় কম বেশী হতে পারে।

রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
==============================
10 mm = 0.62 kg/m = 3 suta
12 mm = 0.89 kg/m = 4 suta
16 mm = 1.58 kg/m = 5 suta
20 mm = 2.48 kg/m = 6 suta
22 mm = 2.98 kg/m = 7 suta
25 mm = 3.85 kg/m = 8 suta

উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ। আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .

8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet - 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg

এছাড়া এই সুত্রটির মাধ্যমেও রডের ওজন বের করতে পারেন

#ফুটে
প্রতি ফুটে ওজন নির্নয়ের জন্য ( রডের ডায়া^2 /532)

#মিটারে
প্রতি মিটারে ওজন বের করতে হলে ( mm^2/162.2 )

শেয়ার দিয়ে নিজের প্রোফাইলে রাখুন।

03/12/2024

Al-Hamd Holdings Ltd পরিচালিত জিইসি মোড়স্থ গরীবুল্লাহ শাহ হাউজিং এ অবস্থিত বহুতল আবাসিক প্রজেক্ট ামদ_চৌধুরী_হেরিটেজ এর ছাদ ঢালাই

N.Islam Builders

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when N.Islam Builders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category