24/09/2026
মনে রাখবেন যিনি কাঠামো ডিজাইন করেছেন অর্থাৎ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের নিয়মিত সুপারভিশন ছাড়া নির্মাণকাজের গুণগত মান বজায় রাখা অত্যন্ত কঠিন।
একজন ব্যক্তি জীবনে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয়বার ভবন নির্মাণ করলেও একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার নির্মাণকাজের সময় যে বিষয়গুলো খেয়াল করেন, সেগুলো সবসময় তার পক্ষে শনাক্ত করা সম্ভব নয়।
শুধু সাইট ভিজিটের খরচের কথা চিন্তা করে ইঞ্জিনিয়ারিং সুপারভিশন বাদ দিলে, নির্মাণকাজের অনেক ভুল-ত্রুটি পরবর্তীতে প্লাস্টারের আস্তরণের আড়ালে চলে যায়। অথচ এসব ছোট ছোট ত্রুটিই ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি বা বিপর্যয়ের কারণ হতে পারে।
নির্মাণে সাশ্রয় করুন, কিন্তু ইঞ্জিনিয়ারিং সুপারভিশনে নয়।
The Plan and Design
#ব্রাহ্মণবাড়িয়া