পিঁপড়া - PIPRA

পিঁপড়া - PIPRA 🧱 ONE STOP BUILDING SOLUTIONS 🧱
Consultancy - Construction - Interior "পিঁপড়া" is pledged to offer you preeminent services beyond your expectations.

"পিঁপড়া" is a professional Consultancy and Construction farm that provides one-stop building solutions all over Bangladesh. We are a group of Architects and Engineers with extensive expertise in the area of Architecture, Engineering as well as Construction with Material Solutions. Since starting the consultancy and construction services, our team of architects and engineers have designed and supervised numerous residential, commercial, institutional as well as spiritual projects, and so on. We have comprehensive experience in managing projects from the initial design phase to completion and are committed to providing a splendid experience to our clients. Our Services:

>> Architectural Design
>> Structural Design
>> Electrical Design
>> Plumbing Design
>> Interior Design
>> Exterior Design
>> Construction Service
>> Soil Test
>> Digital Survey
>> Construction Materials Supply
>> Finishing Materials Supply
>> Construction Equipment Service

28/08/2026

Soudh Tower.
Adamdighi, Bogura.

#পিঁপড়া-PIPRA

মানুষ কি তার ভবিষ্যৎ দেখতে পায়?এক কথায়—না, পায় না।কিন্তু মানুষ তার স্বপ্ন দেখতে পায়। চোখ বন্ধ করলেই কেউ হয়তো দেখতে পান এ...
27/08/2026

মানুষ কি তার ভবিষ্যৎ দেখতে পায়?
এক কথায়—না, পায় না।

কিন্তু মানুষ তার স্বপ্ন দেখতে পায়। চোখ বন্ধ করলেই কেউ হয়তো দেখতে পান একটি সুন্দর বাড়ি, সন্তানদের ছোটাছুটি অথবা কোনো এক সন্ধ্যায় পরিবারের সবাইকে নিয়ে রুফটপ গার্ডেনে গেট-টুগেদার করার মুহূর্ত।

ভবিষ্যৎ আমরা কেউ জানি না। কিন্তু ভবিষ্যৎকে ঘিরে আমাদের স্বপ্ন থাকে। আর সেই স্বপ্নকে থ্রিডির মাধ্যমে চোখের সামনে দৃশ্যমান করে তোলা এবং ধীরে ধীরে বাস্তবে রূপ দেওয়া—এটাই PIPRA টিমের কাজ। ❤️

তেমনি আমাদের ক্লায়েন্ট মোহন ভাইয়ের একটুকরো জমিকে ঘিরে যে তাদের ভবিষ্যত স্বপ্ন।সেটাকেই আমরা থ্রিডির মাধ্যমে তাদের চোখের সামনে তুলে ধরেছি।নিজেদের স্বপ্নের বাড়িটাকে বাস্তবের মতো চোখের সামনে দেখতে পাওয়ার পর তাদের চোখেমুখে যে তৃপ্তি, যে আনন্দ—সেটা আমরাও অনুভব করেছি। আর স্বপ্নের আবাসন তৈরির প্রতিটি ধাপে কাস্টমারের যে আত্মতৃপ্তি—সেটাই PIPRA টিমের সবচেয়ে বড় পাওয়া। ❤️

🏢 সম্প্রতি বগুড়ার রহমাননগরের নিরিবিলি পরিবেশে গড়ে উঠতে যাচ্ছে G+6 সম্পূর্ণ আবাসিক একটি ভবন।
জমির পরিমাণ মাত্র ৪.৭৫ শতক, আর এই একটুকরো জমির মধ্যেই আমরা চেষ্টা করেছি একটি পরিবারের বড় স্বপ্নকে জায়গা করে দিতে।কোন দিক দিয়ে পর্যাপ্ত আলো আসবে, কোন পথে বাতাস চলাচল করবে,
পরিবারের মানুষগুলো কোথায় বসবে, শিশুরা কোথায় বেড়ে উঠবে এই প্রতিটি বিষয় বিবেচনা করেই তৈরি করা হয়েছে ভবনটির Architectural Design। 🏠

🔹 ২য় ও ৩য় তলায়:
একটি পরিবারের জন্য প্রশস্ত Single Unit
🛏️ ৪টি Bedroom
🚿 ৪টি Washroom
🌿 ৪টি Balcony
🍳 Open Kitchen
🛋️ Living & Dining Space

🔹 ৪র্থ থেকে ৭ম তলায় রয়েছে দুইটি করে Unit, যেখানে ভিন্ন আকারের পরিবারের প্রয়োজন অনুযায়ী রাখা হয়েছে দুটি পৃথক আবাসন ।

🚗 নিচতলায় থাকছে—
Parking
Guard Room
Electro-Mechanical Room
Entrance Lobby &
Service Toilet

🌿 আর ছাদের ওপরে থাকছে Garden & Community Space— যেখানে হয়তো কোনো এক বিকেলে একটি পরিবার একসঙ্গে বসবে, গল্প করবে, হাসবে… আর উপভোগ করবে নিজেদের স্বপ্নের বাড়িটাকে। ❤️

আমরা ভবিষ্যৎ দেখতে পারি না।
কিন্তু আপনার দেখা ভবিষ্যতের স্বপ্নটাকে চোখের সামনে এনে দিতে পারি।
আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে—
PIPRA টিম সর্বোচ্চ চেষ্টা করে। 🤝❤️

🏡 PIPRA — One Stop Building Solutions.

আপনার স্বপ্নের শুরু হোক একটি সুন্দর পরিকল্পনা দিয়ে।

#স্বপ্নের_বাড়ি #স্বপ্নের_আবাসন #আপনার_স্বপ্ন_আমাদের_দায়িত্ব

26/08/2026

#পিঁপড়া - PIPRA

সাধারণত কোন প্রজেক্টে ক্লায়েন্টের সকল চাহিদা একসাথে পূরণ করা অনেক সময় সম্ভব হয়ে উঠে না। ইউনিটের সংখ্যা ঠিক থাকলেও প্রতি ...
18/08/2026

সাধারণত কোন প্রজেক্টে ক্লায়েন্টের সকল চাহিদা একসাথে পূরণ করা অনেক সময় সম্ভব হয়ে উঠে না। ইউনিটের সংখ্যা ঠিক থাকলেও প্রতি ইউনিটের এরিয়া, রুমের পরিমাণ ও তার সাইজ, টয়লেটের সংখ্যা, প্রপার লিভিং ডাইনিং , বেলকনি, সকল স্পেসে ভ্যান্টিলেশন, সুন্দর এলিভেশন অথবা আরো কোন চাহিদা অনেক ক্ষেত্রে স্যাক্রিফাইস করতে হয় অনেক বড় জায়গা থাকার পরেও। এর কারণ অবশ্যই যৌক্তিক। কিন্তু এর সবকিছুই যখন কোন প্রজেক্টে একসাথে পূরণ হয়ে যায় তখন সেই প্রজেক্ট আমাদের নিজেদের কাছেই শান্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। নিলয় টাওয়ার প্রজেক্টটি পিঁপড়ার তেমনই একটি প্রজেক্ট। সাধারণত এই ধরণের প্রজেক্ট তখনই সম্ভব হয় যখন সেই প্রজেক্ট নিয়ে আর্কিটেক্ট অনেক বেশি সময় দেন। বিগত প্রায় এক বছর যাবৎ এই প্রজেক্ট নিয়ে পিঁপড়া অনেক প্রকারের ভ্যারিয়েশন তৈরি করে কিছু সঙ্গত কারণে ক্লায়েন্টের চাহিদা বার বার পরিবর্তন হওয়ায়। আপাত দৃষ্টিতে বিষয়টিকে সময়ের অপচয় মনে হলেও লং টার্মে এর পজিটিভ ইফেক্ট আমরা প্রজেক্টে দেখতে পাই।

বগুড়ার নারুলীতে গড়ে উঠতে যাচ্ছে আমাদের সেই সুবিশাল রেসিডেন্সিয়াল প্রজেক্ট "নিলয় টাওয়ার"। প্রজেক্ট ডিটেলসগুলো নিচে দেয়া হলো।

​প্রজেক্টের বিবরণ:
​প্রজেক্টের নাম: Niloy Tower (SB+G+11)
​লোকেশন: নারুলী, বগুড়া
​প্রজেক্ট টাইপ: রেসিডেন্সিয়াল
​জমির পরিমান: ৮.৬ শতক
​বর্তমান অবস্থা: কাজ চলমান (Ongoing)


​ইউনিট ডিটেইলস : ২য় তলা থেকে ১২তম তলা পর্যন্ত প্রতি তলায় থাকছে ৩টি করে ইউনিট।

​ফ্ল্যাটের ডিটেইলস : কমন স্পেস বাদ দিয়ে নিট ৯০০ স্কয়ার ফিট। প্রতিটি ইউনিটে থাকছে ৩টি বেডরুম, ৩টি ওয়াশরুম (২টি অ্যাটাচড + ১টি কমন), ৩টি বারান্দা, ১টি লিভিং, ১টি ডাইনিং এবং ১টি কিচেন।

বিল্ডিংয়ের বিশেষ সুবিধাসমূহ:
• সেমি-বেসমেন্টে সুপ্রশস্ত কার পার্কিং
• দ্রুত যাতায়াতের জন্য ২টি অত্যাধুনিক লিফ্ট
• নিরাপত্তা নিশ্চিত করতে ২টি আলাদা সিঁড়ি (১টি রেগুলার + ১টি ফায়ার স্টেয়ার)
• গ্রাউন্ড ফ্লোরে গার্ড রুম, ইলেকট্রো-মেকানিক্যাল রুম, এন্ট্রান্স লবি, ইজি র‍্যাম্প ও ইনডোর কমিউনিটি স্পেস
• রুফটপ গার্ডেন এবং রুফটপ কমিউনিটি স্পেস।

​এই প্রজেক্ট এর সকল ধরনের ডিজাইন ও কনসালটেন্সিতে আছে পিঁপড়া - PIPRA

12/08/2026

এই প্রজেক্টটিতে আমরা চেষ্টা করেছি প্রতিটি স্পেসকে সিম্পল, নান্দনিক আর সুন্দর ভাবে গুছিয়ে তুলতে।

আপনার বাড়ির ডিজাইন, কন্সট্রাকশন ও ইন্টেরিয়র ডিজাইন সংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য ইনবক্স করুন অথবা কল করুন।

WE ARE HIRING | MARKETING EXECUTIVEJoin পিঁপড়া (PIPRA) and be part of a team delivering innovative Consultancy, Construc...
15/07/2026

WE ARE HIRING | MARKETING EXECUTIVE

Join পিঁপড়া (PIPRA) and be part of a team delivering innovative Consultancy, Construction, and Interior Design solutions across Bangladesh.

📍 Location: Bogura
📅 Application Deadline: 10 August 2026

🔗 Apply now: https://www.epiprabd.com/career
📧 Or send your CV to: [email protected]

Grow your career with us!

#পিঁপড়া

মানুষের জীবনের অন্যতম আবেগের একটি জায়গা হল নিজেদের জন্মস্থান, যেখানে আমরা আমদের জীবনের সবচেয়ে সোনালী মুহুর্তগুলো কাটাই। ...
15/07/2026

মানুষের জীবনের অন্যতম আবেগের একটি জায়গা হল নিজেদের জন্মস্থান, যেখানে আমরা আমদের জীবনের সবচেয়ে সোনালী মুহুর্তগুলো কাটাই। ছোটবেলার খেলার সাথী, সহপাঠী, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনদের সাথে কাটানো স্মৃতিগুলো যখন আমাদের মনে পড়ে তখন নিজের অজান্তেই হারিয়ে যাই সেই সময়ের মায়াজালে। বার বার ফিরে পেতে চাই সেই দিন গুলোকে যখন ছিল না কোন দায়িত্বের বোঝা, ছিল না কোন দুশ্চিন্তা অথবা মানসিক চাপ। কিন্তু আসলেই কি আমরা পারি সেই সময়ে ফিরে যেতে! হয়তো না, কিন্তু তবুও আমাদের মনের মাঝের সেই সুপ্ত বাসনাগুলো আমাদের বাঁচিয়ে রাখে, ভবিষ্যৎ পরিকল্পনা করতে শেখায়। আমাদের মাঝে অনেকেই এই মায়াগুলোকে ত্যাগ করে জীবিকার তাগিদে পাড়ি জমায় দূরদেশে, তাদের জন্য এই অনুভূতিগুলো আরো অনেক প্রবল। ঠিক তেমনি একটি পরিবারের গল্প শোনাতে যাচ্ছি আজ আপনাদের।

কুমিল্লা জেলার তিতাস নদীর তীরবর্তী রঘুনাথপুর উপজেলার মুরাদনগর গ্রাম। গ্রামটিতে যোগাযোগ ব্যবস্থা আজও খুব একটা সহজ না। নদীপথে নৌকা ছাড়া চলাচলের সহজ কোন ব্যবস্থা নেই। যার কারণে জীবনযাত্রার মান শহর মফঃস্বলের তুলনায় অনেকটা পিছিয়ে। অধিকাংশ মানুষের জীবিকা মূলত কৃষিকাজ এর উপরেই নির্ভরশীল। কিন্তু তবুও প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ মুরাদনগরের প্রতি এখানে বসবাসকারী সকল মানুষের ভালোবাসা কোন অংশেই কম নয়। যার একটি চাক্ষুষ উদাহরণ আমাদেরই এক ক্লায়েন্ট। চার ভাই ও মা নিয়ে তাদের পরিবার। গ্রামে তাদের জীবন কঠিন হলেও এর প্রতি আবেগ অনুভূতি ছিল অপরিসীম। কিন্তু তবুও তাদের চোখে ছিল অনেক বড় স্বপ্ন। উন্নত এক জীবনের আশায় তাদের মধ্যে দুই ভাই-ই বেছে নেয় প্রবাস জীবন। দীর্ঘ সময় প্রবাসে কাটায় তাদের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে। হাড়ভাঙা পরিশ্রম করে, যেন তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে তাদের মায়ের জন্য তৈরি করতে পারে তার শেষ বয়সের আশ্রয়স্থল। শহরের সকল সুযোগ সুবিধা ত্যাগ করে তারা এর উপযুক্ত স্থান হিসেবে বেছে নেয় তাদের সেই প্রিয় জন্মভূমিকেই।

তাদের এই অনুভূতির মূল্যটা হয়তো আমরা অনেকেই বুজবো না। কিন্তু আমাদের কাছে যখন আমাদের ক্লায়েন্ট তার অনুভূতিগুলো প্রকাশ করেছে তখন আমরা তার সেই আবেগে অনেকটাই প্রভাবিত হয়েছি, যার ফলশ্রুতিতে তার জন্য তৈরি করতে পেরেছি এমন একটি আবাসস্থল, যা তার চাহিদা এবং অনুভূতির নিখুঁত সংমিশ্রণ ঘটায়।

আমাদের পিঁপড়ার কুমিল্লা শাখায় প্রথমত তিনি যোগাযোগ করেন তার গ্রামে সাধারণ একটি ২ তলা বাড়ির ডিজাইন করার জন্য। কিন্তু তার জায়গা, বাজেট এবং বিবরণ শোনার পর আমরা তাকে পরামর্শ দেই একটি ডুপ্লেক্স বাড়ি বানানোর জন্য। তিনিও আমাদের কথার যথার্থ মূল্য দিয়েছেন, অন্যথায় হয়তোবা সম্ভব হতোনা এতোটা স্বাধীনভাবে কাজ করার। সর্বপরি আমরা সম্পন্ন করি তার সেই ডুপ্লেক্স এর ডিজাইন ও থ্রিডি। ক্লায়েন্টদের দেখানোর পর তারা এক বাক্যেই পছন্দ করেন আমাদের ডিজাইন, কিন্তু তাদের কপালে চিন্তার ছাপ পড়ে সেই গ্রামে এই ধরনের বিল্ডিং এর কনস্ট্রাকশনের বিষয় নিয়ে। দক্ষ মিস্ত্রী এবং প্রপার সুপারভিশন ছাড়া অনেকটা অসম্ভব এই ধরণের বিল্ডিং সম্পন্ন করা। তাই তারা পুনরায় আমাদের শরণাপন্ন হন এর কনস্ট্রাকশনে তাদের সাপোর্ট দেয়ার জন্য। যদি সব ধরনের আলোচনা সফল হয় তাহলে হয়তো খুব শীঘ্রই পিঁপড়া টিম এই ডুপ্লেক্সের কনস্ট্রাকশন শুরু করবে।

10/07/2026

ছাদ ঢালাইয়ের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিকভাবে ভাইব্রেটর (Vi****or) ব্যবহার করা, যেন কংক্রিটের ভেতরে কোনো ফাঁপা জায়গা বা এয়ার বাবল না থাকে। একই সাথে ঢালাইয়ের থিকনেস (পুরুত্ব) এবং রডের নিচে ক্লিয়ার কভার ঠিক আছে কি না, তা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা জরুরি।

প্রোপার ইঞ্জিনিয়ারিং সুপারভিশনে নিখুঁত নির্মাণ নিশ্চিত করতে আমরা 'পিঁপড়া' টিম! সব সময় আপনার পাশেই আছি ❤️

#পিঁপড়া ****orMachine

10/07/2026

আলহামদুলিল্লাহ আমাদের 'স্বপ্নকুঞ্জ' প্রজেক্টে এর ছাদ ঢালাই সম্পন্ন হচ্ছে। প্রফেশনাল প্ল্যানিং আর সঠিক কনস্ট্রাকশনই বিল্ডিং এর আভিজাত্য এবং স্থায়িত্বের মূল চাবিকাঠি । 💎

কলাম ছাড়া বিল্ডিং !!হ্যাঁ, আমাদের এই মসজিদের ডিজাইনে মাঝখানের এরিয়াতে কোন কলাম  নেই 😲​আমাদের চারপাশের অনেক মসজিদে একটা...
03/07/2026

কলাম ছাড়া বিল্ডিং !!

হ্যাঁ, আমাদের এই মসজিদের ডিজাইনে মাঝখানের এরিয়াতে কোন কলাম নেই 😲

​আমাদের চারপাশের অনেক মসজিদে একটা কমন সমস্যা দেখা যায়। মসজিদের ভেতরের মূল এরিয়াতে বেশ কিছু কলাম বা পিলার থাকার কারণে নামাজের কাতার সোজা করতে মুসল্লিদের বেশ সমস্যায় পড়তে হয়। কলামের জন্য অনেক সময় কাতারের মূল্যবান জায়গা নষ্ট হয়, যার ফলে মসজিদের মুসল্লি ধারণক্ষমতাও অনেকাংশে কমে আসে। 🧎‍♂️

​বিশেষ করে অল্প জায়গার ওপর নির্মিত মসজিদগুলোতে এই সমস্যা আরও প্রকট হয়ে দাঁড়ায়। এই বাস্তব সমস্যার কথা মাথায় রেখেই 'পিঁপড়া' টিমের নতুন এই মসজিদের আর্কিটেকচারাল থিম ও স্ট্রাকচারাল ডিজাইন সাজানো হয়েছে একদম ভিন্ন আঙ্গিকে! 📐

লোকেশন: বগুড়া জেলার, গাবতলী উপজেলার, সরধনকুটির নামের প্রত্যন্ত এক গ্রামে।

বর্তমান অবস্থা : নির্মানাধীন।

​মূল থিমগুলো হলো :

​কলামমুক্ত মেইন এরিয়া : ভেতরের নামাজ পড়ার মূল অংশে কোনো কলাম রাখা হয়নি, ফলে কাতার হবে একদম বাধাচ্ছন্ন এবং সোজা!

​ডিজাইনের সাথে কলামের এডজাস্টমেন্ট : কলামগুলোকে এমন ভাবে ইঞ্জিনিয়ারিং প্ল্যানিংয়ে ভবনের বাইরের দেয়ালের অংশে সেট করা হয়েছে, যা বাইরে থেকে দেখলে আলাদা কোনো পিলার মনে হবে না, বরং এটিকে ডিজাইনের একটা অংশ মনে হবে 🌟

​অল্প জায়গায় সর্বোচ্চ ব্যবহার: এই আর্কিটেকচারাল লজিকের কারণে জায়গার এক ইঞ্চিও অপচয় হবে না এবং মুসল্লিরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে ও শান্তিতে নামাজ আদায় করতে পারবেন। 🤲

​আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারিং আর ক্রিয়েটিভ আর্কিটেকচারের সমন্বয়ে যেকোনো চ্যালেঞ্জিং স্পেসকেও যে কতটা কার্যকর ও দৃষ্টিনন্দন করে তোলা সম্ভব, এই প্রজেক্টটি তারই একটি বাস্তব উদাহরণ। 💎

​সবাইকে জুম্মা মোবারক ❤️

​ #পিঁপড়া .

Address

Alfazuddin Lane (Opposite Of Judge Quarter), Sutrapur
Bogura
5800

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when পিঁপড়া - PIPRA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পিঁপড়া - PIPRA:

Shortcuts

Share