24/02/2022
কংক্রিট স্ট্রাকচারের শাটারিং ক্যালকুলেশনঃ
=============================
আর.সি.সি স্ট্রাকচারের ক্ষেত্রে কিভাবে শাটারিং করতে হয়, এবং শাটারিং সম্পর্কে বিভিন্ন বিস্তারিত পোস্ট করা হয়েছে।
আজকে কংক্রিট স্ট্রাকচারের শাটারিং এর এস্টিমেট নিয়ে থাকছে, সাধারনত কংক্রিট স্ট্রাকচারের ক্ষেত্রে শাটারিং এর ক্যালকুকেশন করা হয় স্কয়ার মিটার কিংবা স্কয়ার ফুটে।
শাটারিং বের করার জন্য যেকোন স্ট্রাকচারের পরিসীমা বা Peripheral length (Perimeter) কিংবা এরিয়া থেকে মোট শাটারিং এর পরিমা বের করা হয়।
বিভিন্ন ক্ষেত্রের পরিসীমার ফর্মুলাঃ
Perimeter of Square : 4S (S = Length of Side)
Perimeter of Rectangle : 2[L+B] (L=Length & B = Breadth)
Perimeter of Circle : 2πr (r = Radius of circle)
পেরিমিটার থেকে শাটারিং এর পরিমান নির্নয়ঃ
Shuttering area = Peripheral length (Perimeter) x Depth
তবে এ পোস্টে আমরা এরিয়া ব্যাসিস এ শাটারিং এর পরিমান বের করবো, অর্থাৎ কোন স্ট্রাকচারের প্রত্যেক ফেস এর শাটারিং এরিয়া বের করে যোগ করলেই হবে।
।
শাটারিং বের করার ক্ষেত্রে আরেকটি ইম্পরট্যান্ট জিনিস খেয়াল রাখতে হবে কোন স্ট্রাকচারের যেকোন মেম্বার যেমনঃ Slab / Beam /Column এর ৬ টা ফেস থাকে, এরমধ্যে একটা ফেস ওপেন থাকে যেখানে শাটারিং করা হয়না কাস্টিং এর জন্য ।
ডাটাঃ
৫০ ফুটx৪০ ফুট একটা কংক্রিট বিল্ডিং এর বিম,কলাম,ফুটিং,স্ল্যাবের শাটারিং এর পরিমান নির্নয়
Calculation of Shuttering Area of a Column:-
==================================
কলামের ক্ষেত্রে শাটারিং করা হয়ে ৪ দিকে, নিচের দিক গ্রাউন্ডের সাথে থাকে আর উপরের দিক কাস্টিং এর জন্যে ওপেন থাকবে।
ডাটাঃ
কলামের লেন্থ= ১০ ফুট
সেকশন= ১২"x১২"
মোট কলাম সংখ্যা= ১৮
#একটা কলামের শাটারিং এরিয়াঃ
কলামের এক ফেস এর এরিয়া = ১০ফুট x ১ ফুট = ১০ স্কয়ার ফুট
মোট এরিয়া = ১০ x ৪ = ৪০ স্কয়ার ফুট
কলামের মোট শাটারিং=১৮x৪০= ৭২০ স্কয়ার ফুট
যদি সার্কুলার কলাম হয়ে সেক্ষেত্রে,
Shuttering area of Circular Column = 2πr x Depth
Calculation of Shuttering Area of a Beam:-
===================================
বিমের ক্ষেত্রে শাটারিং হবে ৫ দিকে আর উপরের দিক ওপেন থাকবে।
ডাটাঃ
বিমের লেন্থ= ১৮০ ফুট
সেকশন= ১২"x১২"
লেন্থ এর পাশের এরিয়া= ১৮০ x ১ = ১৮০ স্কয়ার ফুট (বিমের ৩ ফেস)
উইডথ এর পাশের এরিয়া= ১ x ১ = ১ স্কয়ার ফুট (২ ফেস)
মোট শাটারিং এরিয়া = (১৮০x৩)+(১x২)
= ৫৪২ স্কয়ার ফুট
Calculation of Shuttering Area of a Slab:-
=================================
স্ল্যাবের শাটারিং এর ক্ষেত্রে উপরের দিক কাস্টিং ও কিউরিং এর জন্যে ওপেন থাকে এবং ৪ পাশে বিম সাপোর্টের জন্যে শাটারিং হিসাবে আসেনা, অর্থাৎ শুধুমাত্র স্ল্যাবের বটম সাইডে শাটারিং হবে।
ডাটাঃ
স্ল্যাব লেন্থ=৫০ ফুট
উইডথ= ৪০ ফুট
স্ল্যাবের মোট শাটারিং এরিয়া=৫০x৪০=২০০০ স্কয়ার ফুট
Calculation of Shuttering Area of a Footing-
=================================
ফুটিং এর সাইজ = ৮'-০"x৭'-৬"
সাটারিং এর পরিমান
= ৮'-০"+২"x২ (দুই পাশে বাড়তি ২" করে)
= ৮'-৪"
= ৮'-৪"+৭'-৬"+৮'-৪"+৭'-৬"
= ৩১'-৮"
একটা ফুটিং এর মোট সাটারিং
= ৩১'-৮"x৩'-০"
= ৯৪.৯৮ বর্গফুট.
মোট ফুটিং সংখ্যা= ১৮
ফুটিং এর মোট শাটারিং= ৯৫ x ১৮= ১৭১০ স্কয়ার ফুট