아산시 온양온천 Maszid

아산시 온양온천 Maszid Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 아산시 온양온천 Maszid, Locksmith, 충청남도 아산시 시장길11-10, 2 층, Asan.

"আল্লাহর মসজিদসমূহ তো কেবল তারাই আবাদ করে, যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায়, তারাই সৎপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে।"
সূরা: আত-তাওবা,আয়াত: ১৮

আমাদের গ্রীষ্মকালীন মিলনমেলা ২০২৬” আয়োজনকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলতে পাশে রয়েছে আমাদের গর্বিত স্পন্সর Tuhfa Halal ...
13/08/2026

আমাদের গ্রীষ্মকালীন মিলনমেলা ২০২৬” আয়োজনকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলতে পাশে রয়েছে আমাদের গর্বিত স্পন্সর Tuhfa Halal Mart। ❤️

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ হোসেন কাউসার ভাই একজন সফল উদ্যোক্তার পাশাপাশি আমাদের কমিউনিটির একজন আন্তরিক শুভাকাঙ্ক্ষী। তাঁর এই সুন্দর উদ্যোগ ও সহযোগিতার জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। 🤝

🍽️ Tuhfa Halal Mart-এ পাওয়া যায়—
🥩 হালাল উপায়ে প্রস্তুত করা গরুর মাংস
🐟 বিভিন্ন ধরনের দেশি ও সামুদ্রিক মাছ
🥬 শাক ও নানা ধরনের তাজা সবজি
🥚 ডিম
🌶️ মসলা ও প্রয়োজনীয় খাদ্যপণ্যসহ আরও অনেক কিছু।
🇧🇩 দেশীয় খাবারের স্বাদ, গুণগত মান ও বিশ্বস্ততার সঙ্গে প্রবাসে বাংলাদেশি কমিউনিটির চাহিদা পূরণে Tuhfa Halal Mart রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

আরও আনন্দের বিষয় হলো—অনলাইন অর্ডার, কোরিয়া পোস্টের মাধ্যমে পার্সেল এবং হোম ডেলিভারির সুবিধাও রয়েছে। 🛒📦🏠

আমাদের এই মিলনমেলার আয়োজনে পাশে থাকার জন্য
Tuhfa Halal Mart-এর স্বত্বাধিকারী মোঃ হোসেন কাউসার ভাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ❤️

🌸 আপনাদের সহযোগিতায় আমাদের মিলনমেলা হোক আরও আনন্দময়, আরও স্মরণীয়।

ইনশাআল্লাহ, দেখা হবে সমুদ্রের পাড়ে! 🌊❤️​ব্যস্ততা ভুলে প্রিয়জনদের সাথে আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধনে মেতে ওঠার দিন চলে এলো!​...
12/08/2026

ইনশাআল্লাহ, দেখা হবে সমুদ্রের পাড়ে! 🌊❤️
​ব্যস্ততা ভুলে প্রিয়জনদের সাথে আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধনে মেতে ওঠার দিন চলে এলো!

​🏖️ গ্রীষ্মকালীন মিলনমেলা ২০২৬ (আসানসি ওনিয়াংওনচন মসজিদ কমিউনিটি)
📍 স্থান: মুচাংপো সমুদ্র সৈকত

📅 তারিখ: ১৬ আগস্ট ২০২৬ (রবিবার)
💵 ফি: ৫০,০০০ উয়ন (যাতায়াত,খাবার,টি-শার্ট ও ইভেন্ট)

​সবাই মিলে উপভোগ করব সাগরের নীল জল আর দারুণ সব স্মৃতি। দেশের বাইরে এক টুকরো বাংলাদেশ! 🤝

​📞 সীমিত আসন! রেজিস্ট্রেশনের জন্য দ্রুত যোগাযোগ করুন (নাম্বার পোস্টারে দেওয়া আছে)।
​ #মিলনমেলা২০২৬
#আসানসি_মসজিদ_কমিউনিটি

আলহামদুলিল্লাহ।আজ আনসান মসজিদে তাইওয়ানের এক তরুণী হা ইউ ইয়ু (Ha Yu Yu) ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পবিত্র ইসলাম ধর্ম গ্...
09/08/2026

আলহামদুলিল্লাহ।

আজ আনসান মসজিদে তাইওয়ানের এক তরুণী হা ইউ ইয়ু (Ha Yu Yu) ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে মুনা (Muna)।

একজন মানুষের জীবনে কিছু মুহূর্ত আসে, যা শুধু একটি দিনের ঘটনা হয়ে থাকে না—বরং পুরো জীবনকে নতুন অর্থ, নতুন দিশা ও নতুন পরিচয় দেয়। আজ মুনার জন্য তেমনই একটি দিন।

ইসলাম শুধু একটি ধর্মের নাম নয়; ইসলাম মানুষের হৃদয়ের জন্য শান্তির ঠিকানা, জীবনের জন্য একটি সুন্দর পথ এবং স্রষ্টার সঙ্গে মানুষের সম্পর্কের এক পবিত্র বন্ধন। একজন মানুষ যখন সত্যকে চিনতে পারে, তখন তার সামনে খুলে যায় এক নতুন দিগন্ত।

বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ যখন ইসলাম সম্পর্কে জানতে পারছে, তাদের অনেকেই ইসলামের প্রতি গভীরভাবে আকৃষ্ট হচ্ছে। বিশেষ করে নারীরা ইসলামের শিক্ষা, মর্যাদা ও পারিবারিক মূল্যবোধে খুঁজে পাচ্ছেন নিরাপত্তা ও প্রশান্তি। কারণ ইসলাম নারীকে কেবল ভালোবাসা ও মমতার কথা বলে না—বরং তাঁর মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও সম্মানকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রতিষ্ঠিত করেছে।

মুনার জীবনের আজকের এই নতুন অধ্যায় হোক আলোর পথে এক সুন্দর যাত্রার সূচনা। তাঁর প্রতিটি পদক্ষেপ হোক আল্লাহর সন্তুষ্টির দিকে, প্রতিটি দিন হোক ঈমানের সৌন্দর্যে আরও সমৃদ্ধ।

আল্লাহ তায়ালা মুনাকে ইসলামের ওপর অটল ও অবিচল রাখুন। তাঁর হৃদয়ে ঈমানের আলো আরও গভীর করে দিন, তাঁর জীবনকে নেক আমল, প্রশান্তি ও বরকতে পরিপূর্ণ করুন এবং দুনিয়া ও আখিরাত—উভয় জগতে তাঁর জন্য কল্যাণ নির্ধারণ করুন।

আজ তিনি শুধু একটি নতুন নাম গ্রহণ করেননি;
তিনি শুরু করেছেন একটি নতুন জীবন—আল্লাহর দিকে ফিরে আসার জীবন।

মুবারকবাদ, মুনা।
স্বাগতম ইসলামের বৃহত্তর পরিবারে। ❤️


সবাইকে জুম্মা মোবারক।যে সকল ভাইয়েরা কর্ম দিবসে কাজের ব্যস্ততার মাঝেও 아산시 온양온천 মসজিদে আজকে জুমার নামাজ আদায় করেছেন,আপনা...
07/08/2026

সবাইকে জুম্মা মোবারক।
যে সকল ভাইয়েরা কর্ম দিবসে কাজের ব্যস্ততার মাঝেও 아산시 온양온천 মসজিদে আজকে জুমার নামাজ আদায় করেছেন,আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।

এখানে নিয়মিত জুমার নামাজ আদায় করা হয়, যে সকল ভাইয়েরা আসান বা আশেপাশে শহরে বসবাস করছেন, আপনাকে জুমার নামাজের দাওয়াত রইলো।

আল্লাহ পাক আপনাদের নামাজকে কবুল করুন। আমিন।

মসজিদে ঠিকানা: 충청남도 아산시 시장길11-10, 2층,
(온천동).

"আল্লাহর মসজিদসমূহ তো কেবল তারাই আবাদ করে, যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং...
06/08/2026

"আল্লাহর মসজিদসমূহ তো কেবল তারাই আবাদ করে, যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায়,তারাই সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে।" সূরা: আত-তাওবা আয়াত: ১৮

হে আল্লাহ পাক আপনার গুনাগার বান্দাদের খেদমত কবুল করুন। মুসল্লিগণ মসজিদে খেদমতে আছেন।
05/08/2026

হে আল্লাহ পাক আপনার গুনাগার বান্দাদের খেদমত কবুল করুন। মুসল্লিগণ মসজিদে খেদমতে আছেন।

আসান ওনিয়াং ওনছন মসজিদের সম্মানিত প্রধান উপদেষ্টা,বিখ্যাত ইউটিউবার,কোরিয়ান মুসলিম Daud Kim ভাইকে অসংখ্য ধন্যবাদ, উনার ...
04/08/2026

আসান ওনিয়াং ওনছন মসজিদের সম্মানিত প্রধান উপদেষ্টা,বিখ্যাত ইউটিউবার,কোরিয়ান মুসলিম Daud Kim ভাইকে অসংখ্য ধন্যবাদ, উনার মূল্যবান সময় দেওয়ার জন্য।

আরো ধন্যবাদ জানাই
অত্র মসজিদের সম্মানিত উপদেষ্টা: Tuhfah Halal Mart এর স্বত্বাধিকারী, অত্যন্ত বিনয়ী, সকলের প্রিয় মুখ Kawsar Husain ভাইকে ধন্যবাদ জানাই, অত্র মসজিদের জন্য জায়গাটি বরাদ্দ দেওয়ার জন্য। ভাইয়ের ব্যবসায়িক সফলতা কামনা করি।

আরো ধন্যবাদ জানাই,
অত্র মসজিদের সম্মানিত সভাপতি Tuhen Sohag Fokir ভাইসহ সকল সম্মানিত সদস্য বৃন্দদের। আপনাদের পরিশ্রম,আপনাদের ত্যাগ,আপনাদের অনুদান মহান আল্লাহ পাক কবুল করুন। আমিন।

02/08/2026
01/08/2026

আলহামদুলিল্লাহ,হে আল্লাহ পাক আপনি কবুল করুন।

Address

충청남도 아산시 시장길11-10, 2 층
Asan

Website

Alerts

Be the first to know and let us send you an email when 아산시 온양온천 Maszid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category