01/09/2026
সারা বিকেল ধরে মুখ ভার করে গুমোট হয়ে বসেছিল মেঘ। প্রকৃতির সাথে যেন আজ তার মান অভিমানের বাক -বন্দি খেলা চলছিল। মেঘের মন খারাপ দেখলেই প্রকৃতি হতাশ হয়ে তার সমস্ত বায়নাকে গায়ে মাখার জন্য চুপিসারে বৃষ্টির আমন্ত্রণ জানায়। প্রকৃতির এই প্রেমমাখা আদর সম্ভাসিত ডাককে মেঘও উপেক্ষা করতে পারেনা কখনো। তাই সে তার সমস্ত স্মৃতি নিংড়ানো হৃদয়ের গোপন কথাকে প্রকৃতির
শ্যামলিম রূপের কাছে আবেগাবৃত জলের শব্দহীন ভালোবাসার অঝোর স্পর্শ দিয়ে প্রকাশ করলো।
আর প্রকৃতি তাই আবেশময় কণ্ঠে বলে উঠল -
আজি বর্ষার দিনে আমার ভাঙা ঘরে,
এলো সে পরান -প্রিয়া গোপন ডাকে ধীরে।।❤️❤️