কথাকলি, মনেরখাতা,ব্যাগ ভর্তি মনের কথা ।

  • Home
  • India
  • Arambagh
  • কথাকলি, মনেরখাতা,ব্যাগ ভর্তি মনের কথা ।

কথাকলি, মনেরখাতা,ব্যাগ ভর্তি মনের কথা । Live and let live! Let there be light!❤️
Light of love & hope!❤️
Hope to live a beautiful life.❤️

Today is a red letter day for many reasons,full of positive vibes after an aeon!Everything happens, happens for a reason...
20/05/2025

Today is a red letter day for many reasons,full of positive vibes after an aeon!
Everything happens, happens for a reason.
Time heals and we grow,grow for betterment!❤️
This frame is exceptionally special, special because we meet after a whale of time and go back to our salad days with a blink of eyes!💕
Love & Light ❤️❤️

বহুবছর ধরে বন্ধু থাকে সাগর পাড়ে, মুম্বাইয়ে।প্রতি বছর যখনই আসে, তখনই আমার জন্য নিয়ে আসে গণু (গণেশ)।অল্প বিস্তর, আমার প...
18/05/2025

বহুবছর ধরে বন্ধু থাকে সাগর পাড়ে, মুম্বাইয়ে।
প্রতি বছর যখনই আসে, তখনই আমার জন্য নিয়ে আসে গণু (গণেশ)।
অল্প বিস্তর, আমার প্রিয় জনেরা জানে, গণেশ আমার বড্ড প্রিয়।
এইবার পেয়েছি এই দুজন মনোময় পার্বতী তনয়কে!
কী অপূর্ব যে দেখতে, তারমধ্যে একজন মুম্বাইয়ের বিখ্যাত গণেশ ( Lalbaugcha Raja)

Emotion ❤️
11/05/2025

Emotion ❤️

09/05/2025

আজ পঁচিশে বৈশাখ, বাঙালির ঠাকুরের জন্মজয়ন্তী!
দেখতে দেখতে ১৬৪তম, পুরোনো হয়েও যিনি প্রত্যহ হয়ে ওঠেন চিরনতুন, জীবনে যাপনে, প্রতিক্ষণে, শোকে - আনন্দে - সকল অনুভূতিতে সদা বিরাজমান, আমাদের রবি ঠাকুর।
প্রতিটি বাঙালিকে বাঁচার রসদ জুগিয়ে চলছেন নিরন্তর! আজ আমাদের প্রাণের কবির জন্মদিন।
কতোজনকে প্রতি দিন করে চলেছেন অনুপ্রাণিত, দিয়ে চলেছেন জীবনদায়ী প্রাণবায়ু, তাইতো রবির টানে প্রবীণ হয়ে ওঠেন নিমেষেই চিরনবীন; চেষ্টা করেন ভরিয়ে দিতে তাকে গীতাঞ্জলিতে।
গঙ্গা জলেই যেমন হয় গঙ্গা মা এর পুজো, তেমনি তো হয় রবির পূজায়, নৈবেদ্য সাজানো হয় তাঁরই গানে কবিতায়।
আমার মাসি, যার কোনো প্রথাগত সঙ্গীত শিক্ষা নেই, নেই প্রতিদিনের চর্চা, তিনিও বৈশাখ এলে, চেষ্টা করেন, চেষ্টা করেন সঙ্গীতে আলোয় আলো করে দিতে।
পৃথিবী রবির কিরণে আলোকিত থাক।
(শুনবেন, ভুল ত্রুটি নিজগুণে মাফ করবেন, পারলে শুধু চেষ্টাটাই দেখবেন)

একদিন পাহাড়ের কোলে ❤️হঠাৎ করিয়ে, এই বছর বেরিয়ে পড়েছিলাম পাহাড় ঘুরতে।বুধবার ঠিক করে তৎকালে টিকিট কেটে, পাহাড় পৌঁছাত...
04/05/2025

একদিন পাহাড়ের কোলে ❤️
হঠাৎ করিয়ে, এই বছর বেরিয়ে পড়েছিলাম পাহাড় ঘুরতে।
বুধবার ঠিক করে তৎকালে টিকিট কেটে, পাহাড় পৌঁছাতে ভোগান্তি যে কম হয়েছে, এমন তো বলাই যাবে না।
আর কষ্ট করলে কেষ্ট যে পাওয়া যায়, তাও বুঝেছি আমরা।
সত্যি বলতে কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় থাকবো, কিছুই ঠিক করে জানতাম না আমি, কিন্তু পৌঁছে প্রতিটা জায়গাই মুগ্ধ করেছে।
শেষ দিনে, আমাদের ঠিকানা ছিলো দারাগাঁও।
হোমস্টে পৌঁছানোর ঠিক আগের রাস্তা টা বেশ একটু বিপদজনক, অল্প অল্প ভয় নিয়ে নেমে গেলাম।
আর তারপরই বিস্ময় আর আনন্দ।
চারদিকে শুধুই পাহাড় আর পাহাড়, মাঝে আমাদের হোমস্টে, শান্ত, নিরিবিলি।
একটু এগিয়ে গেলেই দেখা যায়, নিচে সর্পিলভাবে বয়ে যাওয়া শান্ত তিস্তা, আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা।
অপূর্ব মায়ামাখা অভিজ্ঞতা, পাহাড় ভালবাসলে একবার ঘুরে আসা দরকার।
Himali Homestay খুবই ভালো, সবকিছুই সাজানো গোছানো, ফুলে ফুলে ঢাকা।
তেমনই সুন্দর ঐখানের দাদা - দিদির ব্যবহার।
Himali Homestay

ঐ দূরে পাহাড়ের সারি, গোলাপের মাঝে, লাগছে রং-বাহারি!
03/05/2025

ঐ দূরে পাহাড়ের সারি, গোলাপের মাঝে, লাগছে রং-বাহারি!

পাহাড় আর কুকুরের গপ্পো!❤️পাহাড় মানেই লেগে থাকা নরম মেঘের গন্ধ!মাঝে মাঝেই কুয়াশা, অভিমানে ঝিরি ঝিরি ঝরে পড়া বৃষ্টি!হঠ...
02/05/2025

পাহাড় আর কুকুরের গপ্পো!❤️
পাহাড় মানেই লেগে থাকা নরম মেঘের গন্ধ!
মাঝে মাঝেই কুয়াশা, অভিমানে ঝিরি ঝিরি ঝরে পড়া বৃষ্টি!
হঠাৎ করে আলো ঝলমলে, মন খুশি করা রোদ্দুর।
আর তার সাথেই থাকে পাহাড়ী বন্ধু, যে সব সময় সাথে সাথে ঘুরে বেড়ায়, নরম মেঘের মতো, আলো করা তুলোঠাসা কুর
কুকুর!
অনায়াসে যারা বন্ধু হয়ে ঘুরে বেড়ায় চারপাশে, পায়ে পায়ে।
তেমনি একজন, এনার সঙ্গী সাথীরাও ছিলো, তবে এনাকেই এমন করে ফ্রেম বন্দী করা গেছে, বড্ড মায়াবী মুখখানা!

ঐ দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, অপূর্ব তার মনোময় শোভা!💕
20/04/2025

ঐ দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, অপূর্ব তার মনোময় শোভা!💕

Address

Arambagh
Arambagh
712601

Website

Alerts

Be the first to know and let us send you an email when কথাকলি, মনেরখাতা,ব্যাগ ভর্তি মনের কথা । posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category